Home বিনোদন পার্টি করার মাশুল গুনছেন কারিনা-অমৃতা

পার্টি করার মাশুল গুনছেন কারিনা-অমৃতা

8

বিনোদন ডেস্ক।।

ফের বলিউডে থাবা বসাল করোনা। রিপোর্ট পজিটিভ অভিনেত্রী কারিনা কাপুর খান এবং অমৃতা আরোরা’র। সম্প্রতি বলিউডের এই দুই সুন্দরী একটি পার্টিতে যোগ দিয়েছিলেন, সেখানে কোনওরকম কোভিডবিধি মানা হয়নি বলে অভিযোগ উঠছে।

জানা গেছে এই মুহূর্তে হোম কোয়ারেন্টিনে রয়েছেন কারিনা। কারিনা-অমৃতা’র কোভিড পজিটিভ হওয়ার খবরে শিলমোহর দিয়েছেন বান্দ্রা (পশ্চিম) পুরসভার অ্যাসিস্টান্ট কমিশনার বিনায়ক ভিসপুটে।

কারিনার পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়াল কোনও বিবৃতি দেওয়া হয়নি।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, কারিনা ও তাঁর বন্ধু অমৃতা সুরক্ষাবিধি লঙ্ঘন করে চুটিয়ে পার্টি করেছেন। গত কয়েকদিনে তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছেন প্রত্যেককে করোনা টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর, কিছুদিন আগেই মালাইকা অরোরা ও কারিশমা কাপুরের সংগে তাঁদের পার্টি করতে দেখা গেছে। চলতি সপ্তাহে করণ জোহরের পার্টিতেও যোগ দেন দু’জনে, সেখানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, অর্জুন কাপুররা।