খবর বিজ্ঞপ্তি।।
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচী সফল করার লক্ষ্যে নবগঠিত খুলনা মহানগর ও জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের সাথে খুলনা জেলা ও মহানগর মহিলা দলের মতবিনিময় সভা সোমবার বিকেল ৪ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. তছলিমা খাতুন ছন্দা। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথি ছিলেন জেলা আহবায়ক আমির এজাজ খান, জেলা সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়কদ্বয় তরিকুল ইসলাম জহির ও আবু হোসেন বাবু। মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আজিজা খানম এলিজার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাড. কানিজ ফাতেমা আমিন, শামসুন নাহার লিপি, নাসরিন হক শ্রাবণী, শাহানাজ সরোয়ার, নিঘাত সীমা, রোকেয়া ফারুক, আনজিরা খাতুন, কাওসারী জাহান মঞ্জু, শাহাজান ইসলাম, মিসেস মনি প্রমুখ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন লুবনা ইয়াসমিন, অ্যাড. সৈয়দা রেবেকা বেগম, অ্যাড. কামরুন নাহার হেনা, পাপিয়া রহমান পারুল, সোনিয়া খান, রুমা আক্তার, মদিনা আক্তার, খালেদা খানম, জাকিয়া সুলতানা, সালমা বেগম, ইভা জামান, কনা জামান, জেসমিন আক্তার, পারভীন আক্তার, শাহনাজ বেগম লুসাই, নার্গিস আক্তার প্রমুখ।











































