Home আঞ্চলিক প্রয়াত নেতাদের কবর জিয়ারতে খুলনা বিএনপি নেতৃবৃন্দ

প্রয়াত নেতাদের কবর জিয়ারতে খুলনা বিএনপি নেতৃবৃন্দ

21


খবর বিজ্ঞপ্তি।।


মহানগরীর টুটপাড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেছেন নব ঘোষিত খুলনা মহানগর ও জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টায় খুলনা বিএনপির শীর্ষ নেতারা কবরস্থানে যান এবং জিয়ারত করেন।
খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, ভাষা সৈনিক এম নুরুল ইসলাম দাদু ভাই, দু:সময়ের কান্ডারী মরহুম সৈয়দ ঈসা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন দলীয় নেতাকর্মী এবং সাধারণ মুরদারদের রুহের মাগফিরাত কামনায় ফতেহা পাঠ করা হয়।
মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু দোয়ায় শরীক হন। দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির। আবেগঘন ও তাৎপর্যময় এ দোয়ায় তিনি মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করেন। সেই সাথে গণতন্ত্রের সংগ্রামে আপোসহীন ভূমিকা পালন করায় ফ্যাসিবাদের রোষানলে পড়ে মৃত্যুশয্যায় শায়িত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন। অধিকারহারা মানুষের হারানো অধিকার, গণতান্ত্রিক মুক্তি ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে রাব্বুল আলামিনের সাহায্য কামনা করা হয়। এ সময় দোয়ায় শরীক অনেকেই অশ্রæসজল হয়ে পড়েন।
কবর জিয়ারত ও দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি নেতা আজিজুল হাসান দুলু, মেজবাউল আলম, আব্দুর রাজ্জাক, ওয়াহিদুজ্জামান রানা, এহতেশামুল হক শাওন, মো: মাসুদ পারভেজ বাবু, শের আলম সান্টু, অ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, জাফরী নেওয়াজ চন্দন, মোল্লা সাইফুর রহমান, রফিকুল ইসলাম বাবু, জসীমউদ্দিন লাবু, জাহিদুর রহমান রাজু, জাভেদ মল্লিক, মশিউর রহমান লিটন, দেলোয়ার হোসেন। অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবির। যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, জাহিদুর রহমান রিপন, আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পী, মঞ্জুর আরফিন, জহিরুল ইসলাম জুয়েল, সোলায়মান মোল্লা, মোল্লা সালাহউদ্দিন বুলবুল, মাশকুর হাসান ফ্রান্স, মনিরুজ্জামান মনি, মাহমুদ হাসান বিপ্লব, সাকারুল ইসলাম সুমন, তারিকুল ইসলাম, শরিফুল ইসলাম অসিম। সাবেক ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন তারিকুল ইসলাম তারেক, খন্দকার হাসিনুল ইসলাম নিক। স্বেচ্ছাসেবক দল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুনতাসির আল মামুন, কবির গাজী। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সজীব তালুকদার। ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, মো: তাজিম বিশ^াস, হাসান ফকির, রকিবুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ ইমরান, রিয়াজুল ইসলাম খান মুরাদ, কাজী জাকারিয়া প্রমুখ।