Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

61
জীবন-জীবিকার তাগিদে ফরিদপুর জেলা থেকে বিজয় দিবসের উপকরণ সামগ্রী বিক্রয় করতে এসেছেন সাদ্দাম: পিবিএ

খুলনা প্রেসক্লাবের নির্বাচন : নজরুল সভাপতি ও মামুন সাধারণ সম্পাদক

স্টাফ রিপোর্টার

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে দৈনিক আজকের তথ্যের সম্পাদক ও প্রকাশক এস এম নজরুল ইসলাম সভাপতি এবং চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন ঃ সহ-সভাপতি-মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ (দৈনিক দেশ সংযোগ), এস এম সাহিদ হোসেন (দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন) ও মোঃ জাহিদুল ইসলাম (দৈনিক সমকাল), কোষাধ্যক্ষ- এস এম কামাল হোসেন (দৈনিক আমাদের সময়), যুগ্ম-সম্পাদক-মাহবুবুর রহমান মুন্না (বাংলানিউজটোয়েন্টিফোর.কম), সহকারী সম্পাদক- আনোয়ারুল ইসলাম কাজল (দৈনিক পূর্বাঞ্চল), শেখ তৌহিদুল ইসলাম তুহিন (দৈনিক আজকের তথ্য) এবং এ এইচ এম শামিমুজ্জামান (ইনডিপেনডেন্ট টেলিভিশন)। কার্যনির্বাহী সদস্য-এস এম জাহিদ হোসেন (বাংলাদেশ সংবাদ সংস্থা ও ডেইলী অবজারভার), শেখ আবু হাসান (আজকের পত্রিকা), হাসান আহমেদ মোল্লা (দৈনিক তথ্য ও সাপ্তাহিক আমাদের খুলনা), মোহাম্মদ আলী (দৈনিক পূর্বাঞ্চল), মোঃ তরিকুল ইসলাম (সময়ের খবর), মোঃ হাবিবুর রহমান (দৈনিক তথ্য), সোহরাব হোসেন (দৈনিক জন্মভূমি), শেখ মাহমুদ হাসান সোহেল (দৈনিক পূর্বাঞ্চল) এবং শেখ মোঃ সেলিম (দৈনিক বাংলাদেশের আলো)। প্রতিটি পদে ১জন করে প্রার্থী থাকায় প্রত্যেককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু এবং সদস্য হিসেবে খুলনা প্রেসক্লাবের সদস্য মোঃ হুমায়ুন কবীর ও সুনীল কুমার দাস দায়িত্ব পালন করেন। এদিকে নব নির্বাচিত সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

শিরোমনিতে আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে গনসংবর্ধনা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান ১২ ডিসেম্বর রবিবার রাত ৮টায় শিরোমণি পূর্ব পাড়া মোল্লাবাড়ি বালুর মাঠ প্রাঙ্গনে মোল্লা কওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী, আলহাজ্ব শেখ আকতার হোসেন, আলহাজ্ব শেখ  ইবাদত হোসেন, আমন্ত্রিত অতিথি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সহিদ, আলহাজ্ব শেখ রুহুল আমিন, আলহাজ্ব শেখ ফারুক হোসেন। মোল্লা বাবলুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন খান আতিয়ার রহমান, অধ্যক্ষ মোল্লা আসলাম হোসেন,মোঃ এনামুল হক লিটন,কাজী আজাদুর রহমান হীরোক, কাজী মইনুল কবীর, শেখ লেহাজ উদ্দিন, শেখ ওয়াহিদুজ্জামান, শেখ শাহিন রহমান, খন্দকার আমর শরিফ মুক্ত,  সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, মোল্লা কামরুল ইসলাম, মোঃ ইয়াহিয়া খান, খন্দকার অমর শরিফ শাকিল, কাজী মোকতারুজ্জামান  খোকন, মোঃ গফফার মোল্লা, মোঃ কালাম মোল্লা, রহমান মোল্লা, মোঃ আরিফুল ইসলাম, মোহাম্মদ রফিক মোল্লা প্রমুখ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন

বেনাপোল প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। রবিবার বিকাল ৪টার দিকে ভারত থেকে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ভারত থেকে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু আহম্মেদ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বেনাপোলে স্বাগতম জানান বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান,পৌর মেয়র আশরাফুল আলম লিটন,নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। তিনি গত ৮ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে যান। রবিবার সন্ধ্যায় যশোর থেকে ট্রেনে করে তিনি রাজশাহী যাবেন বলে জানা গেছে।

প্রতিমন্ত্রী বেনাপোল পৌঁছালে স্থানীয় াকে জানান, ব্যবসায়ীক ভিসায় যাত্রীদেরকে পেট্রাপোল বন্দর দিয়ে গত দুইদিন যাবত ভারতে প্রবেশ করতে দিচ্ছে না বিষয়টি জানালে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সড়কপথে ভারত গিয়েছিলেন।

ডুমুরিয়ায় যমুনা ব্যাংক’র ১৫১তম শাখা উদ্বোধন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় আনন্দঘন পরিবেশে যমুনা ব্যাংক’র ১৫১তম শাখা উদ্বোধন করা হয়েছে।গতকাল রবিবার সকালে  ফিতা কেটে এর উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংক’র নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন’র চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। উপজেলা বাসষ্ট্যান্ড ওয়ালটন শো-রুমের দ্বিতল ভবনে উদ্বোধনী শাখায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংক’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াজ উদ্দিন আহম্মেদ।বক্তব্যদেন পরিচালক মোঃ ইসমাইল হোসেন সিরাজী,খুলনা জোনাল প্রধান মোঃ সাব্বির আহম্মেদ খান,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুরুল আহসান শাহ,সহকারী ফারুক আহমেদ,ডুমুরিয়া শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল হাকিম,ক্যাশিয়ার কবিরুল ইসলাম,সহকারী মোঃ ফারুক মোল্যা,মোঃ হাদিউজ্জামান,আ’লীগ নেতা শাহানাওয়াজ হোসেন জোয়ার্দার,ঠিকাদার মোহন খান ও শেখ শাহিনুর রহমান।

যুবলীগ নেতা সোহাগ হত্যার এজাহারভূক্ত আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার

খুলনার দৌলতপুরস্থ কেসিসি ৫নং ওয়ার্ডস্থ আজ্ঞুমান রোডের বাসিন্দা এস এম লুৎফর হোসেনের পুত্র, সাবেক ছাত্রলীগ, যুবলীগ ও তরুন আ’লীগ নেতা রানা পারভেজ সোহেলের ছোট ভাই সাবেক যুবলীগ নেতা সোহরাব জামির সোহাগ হত্যার এজাহারভূক্ত আসামী আসাদুজ্জামান টুকু ডাকুয়াকে কেসিসির ১০নং ওয়ার্ডস্থ খালিশপুর বাংলার মোড় নিজ বাসার সম্মুখ হতে গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর পুলিশের সহায়তায় পটুয়াখালির সিআইডি পুলিশ গ্রেফতার করেছে। এজাহারনামীয় আসামী টুকু গ্রেফতারের সত্যতা  জানিয়েছেন সিআইডি বিভাগ পটুয়াখালীর উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি সোহাগ হত্যা মামলার এজাহারনামীয় ১নং আসামী খুলনা জেলার খালিশপুরে নিজ বাড়ীতে অবস্থান করেছেন এমনই সংবাদের ভিত্তিতে খুলনা খালিশপুর পুলিশের সহয়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। উল্লেখ্য, সোহরাব জামিল সোহাগ তার ঘনিষ্ঠ বন্ধু আসাদুজ্জামান টুকু ডাকুয়া ও ডাঃ কৌশিক সরকারের সাথে কুয়াকাটা ভ্রমনের উদ্দেশ্য গত ১৯ সেপ্টেম্বর ২০২০ রাতে রওনা হয়েছিল। পরদিন ২০ সেপ্টেম্বর সকাল ৬টায় আমার সোহাগ ও টুকু পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন কুয়াকাটা পৌরসভা ৩নং ওয়ার্ড এর পুরানপাড়া সাকিনান্থ হোটেল সাউথ বাংলার ১১২ নং কক্ষে উঠে। ২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে মহিপুর থানা পুলিশ ফোনযোগে জানায় ভিকটিম সোহাগের মরদেহ উক্ত হোটেল ১১২ নং কক্ষে কম্বল গায়ে বালিশের উপর মাথা দিয়ে চিৎ হয়ে শুয়ে আছে এবং কক্ষের দরজা বাহির থেকে হালকা চাপানো। এ খবর পাওয়া মাত্রই ভিকটিমের পরিবার ২২ সেপ্টেম্বর রাতে গিয়ে মহিপুর থানা পৌচ্ছে ভিকটিম সোহাগের মরদেহ শনাক্ত করলে পুলিশ সুরাতহাল পূর্বক ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। ভিকটিমের বড় ভাই মোঃ জাহাঙ্গীর হোসেন কাজল অভিযুক্ত পিরোজপুর জেলা ভান্ডারীর ধাওয়া এলাকার বাসিন্দা (এ/পি- স্যার ইকবাল রোড, হোটেল আরাফাত ইন্টারন্যাশনাল, সদর খুলনা) মৃতঃ আবুল কাশেমের পুত্র আসাদুজ্জামান টুকু ডাকুয়া (৫০) ও খুলনা জেলার দৌলতপুর থানাধীন ৫নং ওয়ার্ডস্থ পাবলা বনিকপাড়া বাসিন্দা নিশিকান্ত সরকারের পুত্র ডাঃ কৌশিক সরকারের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাযোগে একই উদ্দেশে প্ররোচনা ও হত্যার অপরাধের (৩০২/৩৪ পেনাল কোড) অভিযোগ এনে মামলা দায়ের করেন। যার নং- ২২

খুলনায় মহান বিজয় দিবসের কর্মসূচি

তথ্য বিবরণী

মহান বিজয় দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে পঞ্চাশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। ঐদিন সূর্যোদয়ের সাথে সাথে নগরীর সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে আটটায় জেলা স্টেডিয়ামে খুলনা বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন। একই স্থানে সকাল আটটা ৪০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল,কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লসগাইড সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠান এবং শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

ঐ দিন সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। জেলা ও উপজেলা সদরে স্কুল-কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল, কাবাডি ও হাডুডু খেলার আয়োজন করবে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত সিনেমা হল ও উন্মুক্তস্থানে শিক্ষার্থীদের জন্য বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ১৬ ডিসেম্বর বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনা আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি’র আয়োজনে শহিদ হাদিস পার্কে মুক্তিযুদ্ধের ওপর স্থিরচিত্র প্রদর্শন করা হবে। ১৬ ডিসেম্বর বিভাগীয় জাদুঘর ও দক্ষিণডিহি রবীন্দ্র স্মৃতি জাদুঘর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনসাধারণের জন্য বিনা টিকেটে উম্মুক্ত রাখা হবে। সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। বাদজোহর হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু বিকাশ কেন্দ্র, শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। নৌ-বাহিনীর জাহাজ জনসাধারণের দর্শনের জন্য বিআইডব্লিউটিএ রকেট ঘাটে বেলা দুইটা  হতে সূর্যাস্ত পর্যন্ত  উম্মুক্ত রাখা হবে। ১৬ ডিসেম্বর বাদজোহর বা সুবিধাজনক সময়ে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। সকাল সাড়ে ১১টায় পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়ানুষ্ঠান এবং বিকেল সাড়ে তিনটায় খুলনা জেলা স্টেডিয়ামে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ঐ দিন সন্ধ্যা ছ’টায় খুলনা শহিদ হাদিস পার্কে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আলোচনা শেষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। স্থানীয় সংবাদপত্রসমূহ বিশেষ নিবন্ধ, সাহিত্য-সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করবে। শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দিয়ে সজ্জিত করা হবে। বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাটে স্টিমার, লঞ্চ ও জাহাজ এবং রেলস্টেশনে রেলগাড়ী সজ্জিত করা হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গিলাতলা শিশুপার্ক, বয়রা শিশু পার্ক ও খালিশপুর ওয়ান্ডারল্যান্ড শিশুপার্ক বিনাটিকেটে শিশুদের জন্য উম্মুক্ত রাখা হবে। জেলা তথ্য অফিস শহিদ হাদিস পার্কে মুক্তিযুদ্ধভিত্তিক দুর্লভ প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করবে। ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খুলনা কালেক্টরেট স্কুলে মুক্তিয্দ্ধুভিত্তিক কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে। ১৩ ও ১৪ ডিসেম্বর শিশু একাডেমি শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। ১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে পূর্ব রূপসা ঘাটে বীরশ্রেষ্ঠ রুহুল আমীন এর মাজার প্রাঙ্গণে বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের বীরত্ব ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

তথ্য বিবরণী

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের সভা রবিবার বিকালে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে তরুণ প্রজন্ম যেন মাদকের মতো সামাজিক ব্যাধিতে আসক্ত হয়ে না পড়ে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রুখতে সবাইকে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার ম-ল সভায় বিগত মাসে খুলনা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এসময় জানানো হয়, খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত নভেম্বর মাসে ১২৮ টি মামলা দায়ের করা হয়েছে যা বিগত অক্টোবর মাসে জেলায় দায়ের হওয়া মামলা থেকে ৩২টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে নভেম্বর মাসে ১৪৯ টি মামলা দায়ের হয়েছে যা বিগত অক্টোবর মাসে দায়ের হওয়া মামলা হতে তিনটি কম। সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক মুকুল কুমার মৈত্র, মেট্রোপলিটন পুলিশের এডিসি (দক্ষিণ) সোনালী সেন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ফকিরহাটে পালিত হলো ডিজিটাল বাংলাদেশ দিবস

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা উপস্থিত বক্তৃতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০টায় ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগন’ এবারের এই প্রতিপাদ্য বিষয়কে তুলে ধরে র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে আরেঅচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আছাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতিকনা দাশ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পুস্পেন কুমার শিকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, শিক্ষক মো.নাজমুল হুদা, উদ্দ্যোক্তা মো.আমরাম হাসান প্রমূখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। এসময় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক সাংবাদিক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইকে চূড়ান্ত পর্যায়ে নিতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে: মনা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, গণতন্ত্র মুক্তির সংগ্রামের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ফ্যাসিবাদী শাসক তাকে হত্যা করে অবৈধভাবে দখল করা ক্ষমতা নিরঙ্কুশ করতে চায়। এই দু:শাসনকে হঠিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

সদ্য ঘোষিত খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ সাংগঠনিক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রবিবার ১২ ডিসেম্বর দুপুরে নগরীর কে ডি ঘোষ রোড দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মনা আরও বলেন, আমাদের সামনে এখন তিনটি লক্ষ্য রয়েছে। গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং গণতন্ত্র ও জনগনের হারানো অধিকার পুনরুদ্ধারের লড়াইকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া। যার প্রথম পদক্ষেপ হিসেবে সারা দেশে দল পুর্নগঠন করা হচ্ছে। নবীন প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে আহবায়ক কমিটি গঠিত হচ্ছে। আন্দোলন সংগ্রামের ত্যাগী পরীক্ষিত ও নির্যাতিত কর্মীদেরকে মূল্যায়ন করা হচ্ছে। কাউকে বাদ দেয়া কিংবা মাইনাস করে নয়, সবাইকে নিয়েই সামনের দিকে এগিয়ে যাবে বিএনপি। খুলনা মহানগর ও জেলা বিএনপির আহবায়ক কমিটি সে লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছে এবং অচিরেই স্থবির হয়ে পড়া ওয়ার্ড, থানা ও ইউনিয়ন কমিটি পুনর্গঠনের কাজ শুরু করা হবে।

তিনি বলেন, নতুন আহবায়ক কমিটি ঘোষণার পর তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আশা ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দলীয় কার্যালয় দিনভর মুখরিত থাকছে বর্তমান ও সাবেক নেতাদের পদভারে। এই অবস্থা ধরে রেখে দ্রুততম সময়ের মধ্যে বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে। তিনি মান অভিমান ভুলে মূল ¯্রােতধারার সাথে সম্পৃক্ত হতে সকলের প্রতি আহবান জানান।

 মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় যৌথ সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন জেলা আহবায়ক আমির এজাজ খান, সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহবায়কদ্বয় তরিকুল ইসলাম জহির ও আবু হোসেন বাবু।

সভায় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ও প্রস্তাবনামূলক বক্তব্য রাখেন স ম আব্দুর রহমান, জাহিদুর রহমান, কাজী মো: রাশেদ, মুর্শিদ কামাল, কামরুজ্জামান টুকু, মেজবাউল আলম, আজিজা খানম এলিজা, এহতেশামুল হক শাওন, শেখ সাদী, কে এম হুমায়ুন কবির, মুর্শিদুর রহমান লিটন, সুলতান মাহমুদ, কাজী মিজানুর রহমান, বিপ্লবুর রহমান কুদ্দুস, শেখ ইমাম হোসেন, মো: মাসুদ পারভেজ বাবু, আবু সাঈদ হাওলাদার আব্বাস, ডা. এম এ মজিদ, জাফরী নেওয়াজ চন্দন, আব্দুস সালাম, রফিকুল ইসলাম বাবু, জসীমউদ্দিন লাবু, শামসুল বারিক পান্না, নিঘাত সীমা, হাবিবুর রহমান বিশ^সা, শেখ আনসার আলী, মতলেবুর রহমান মিতুল, কাজী শাহনেওয়াজ নীরু, ইকবাল হোসেন মিজান, মোল্লা সোহাগ, শেখ জামাল হোসেন, মোল্লা ফরিদ আহমেদ, হাসানউল্লাহ বুলবুল, আব্দুর রহমান ডিনো, মশিউর রহমান খোকন, খোদবক্স কোরাইশী কাল্লু, মো: এমদাদুল হক, রুম্মান আযম, জাভেদ মল্লিক, হাবিবুর রহমান, রকিবুল ইসলাম, মশিউর রহমান লিটন।

অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব হাসান পিয়ারু, তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, নুরুল হুদা খান বাবু। যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নাজমুল হুদা চৌধুরী সাগর, কাজী নেহিমুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, জাহিদুর রহমান রিপন, মেহেদী মাসুদ সেন্টু, আসাদুজ্জামান আসাদ, মোল্লা সোহেল, হারুনর রশিদ মাসুম, মনিরুজ্জামান মনি, মাহমুদ হাসান বিপ্লব, এম এম জসীম, কামাল হোসেন, মাশকুর হাসান ফ্রান্স, সাকারুল ইসলাম সুমন, নাজমুল হোসেন বাবু, শরিফুল ইসলাম অসীম, খায়রুজ্জামান শামীম, মাহবুবুর রহমান, সোহেল রানা, শহিদুল ইসলাম সোহেল, মাসুম খান, বেল্লাল হোসেন। সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আল জামাল ভূঁইয়া, তারিকুল ইসলাম তারেক, আবু সাদাত মোহাম্মদ সায়েম, রিয়াজ শাহেদ, মাহমুদ হাসান শান্ত।

স্বেচ্ছাসেবক দল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো: ফারুক হিল্টন, আতাউর রহমান রুনু, শফিকুল ইসলাম শাহিন, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, শেখ জাকির হোসেন, শরিফুল ইসলাম টিপু, অহেদুজ্জামান হাওলাদার, ইয়াজুল ইসলাম অ্যাপোলো, খায়রুজ্জামান সজীব, সাইফুল ইসলাম মল্লিক, মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু। মহিলা দলের শাহানাজ সরোয়ার। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সজীব তালুকদার। জাসাস নেতা শহিদুল ইসলাম। ছাত্রদল নেতা আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, মো: তাজিম বিশ^াস, গোলাম মোস্তফা তুহিন। সভা থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচি পালনের প্রস্ততি কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১৩ ডিসেম্বর রাত ১০.৩০ মিনিটে গল্লামারী বদ্ধভূমি স্মৃতিসৌধে জমায়েত ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন, ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া। ১৬ ডিসেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে গল্লামারীতে জমায়েত ও শ্রদ্ধাঞ্জলী নিবেদন এবং দুপুর ২.৩০ মিনিটে দলীয় কার্যালয়ের সামনে গণজমায়েত ও বিকাল ৩ টায় বিজয় দিবসের বর্ণাঢ্য র‌্যালী। মহানগর ও জেলা বিএনপির যৌথ সাংগঠনিক সভার পূর্বে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জাতীয়তাবাদী ছাত্রদলের প্রস্ততি সভা

খবর বিজ্ঞপ্তি

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচী সফল করার লক্ষ্যে নবগঠিত খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দদের সাথে খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের মতবিনিময় সভা রবিবার বেলা সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন  মহানগর ছাত্রদল আহবায়ক ইসতিয়াক আহমেদ ইস্তি। দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু। উপস্থিত ছিলেন আজিজুল হাসান দুলু , মুর্শিদ কামাল , আজিজা খানম এলিজা , শেখ সাদী , এহতেশামুল হক শাওন , মাসুদ পারভেজ বাবু , রফিকুল ইসলাম বাবু।

ছাত্রদল  নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন , মোঃ তাজিম বিশ্বাস, হুমায়ুন কবির রুবেল , মাসুম বিল্লাহ , গাজী শহিদুল ইসলাম , রাকিবুল ইসলাম , খান সাইফুল ইসলাম , মোঃহাসান ফকির , সৈয়দ ইমরান , হেদায়েতুল্লাহ দিপু, রিয়াজুল ইসলাম খান মুরাদ, হেলাল হোসেন গাজী, শেখ ফারুক , আশিকুর রহমান অনি , ফিরোজ আহমেদ , মোঃ আবু জাফর , ওহিদুজ্জামান খান , কাজী আসিফুর রহমান , স্বপন রহমাতুল্লাহ , পারভেজ হাসান মিজান , আলী আকবর , মাজহারুল ইসলাম রাসেল , আব্দুর রহিম বাদশা , এস এম ইউসুফ , মিজানুর রহমান মৃদুল , ইলিয়াস সরদার, গাজী মনিরুল ইসলাম , ফয়সাল চৌধুরী , নাজমুল হুদা মিন্টু , জাহিদুল ইসলাম , ইমতিয়াজ আলী সুজন , হিমেল গাজী , রনি জমাদ্দার প্রমুখ। #

আটত্রিশ বছরেও বাস্তবায়ন হয়নি সুন্দরবন জেলা

এইচ এম এ হাশেম, কপিলমুনি

প্রতিশ্রুতির ৩৮ বছরেও বাস্তবায়ন হয়নি সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি আব্দুস ছাত্তারের ঘোষণার সুন্দরবন জেলা। একে একে পার হতে যাচ্ছে প্রতিশ্রুতির প্রায় ৩৯ বছর। আজও বাস্তবায়ন হয়নি প্রস্তাবিত সুন্দরবন জেলা। অবহেলিত দেশের দক্ষিণাঞ্চলের মানুষের সুন্দরবন জেলা দাবী নিষ্ফল ক্রোন্দনে পরিণত হতে চলেছে। প্রত্যেক জাতীয় নির্বাচনের সময় প্রার্থীরা এ ব্যাপারে জনগণকে বারবার মিথ্যা আশ্বাস দিলেও পরে বেমালুম ভুলে যান। এবারও তার ব্যাতিক্রম হচ্ছে না। সর্বমহলের একটাই প্রশ্ন আদৌও কি সুন্দরবন জেলা বাস্তবায়ন হবে? না কি সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ভোট ব্যাংক মজবুত করা কৌঁশল মাত্র। জেলা গঠনের সকল উপাদান ও অবকাঠামো থাকলেও প্রস্তাবিত সুন্দরবন জেলা ঘোষণার ৩৮ বছরেও বাস্তবায়ন হয়নি। ফলে প্রস্তাবিত জেলাকে দ্রুত বাস্তবায়নের দাবিতে পাইকগাছাসহ দক্ষিণ জনপদর আবারো স্বোচ্ছার হচ্ছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে কথা বলে এমনটি জানাগেছে। খুলনা জেলার সর্বদক্ষিণে অবস্থিত উপজেলা পাইকগাছা ও কয়রা। যা খুলনা থেকে দূরত্ব ১২০ কিলোমিটার। ১৭টি ইউনিয়ন বেষ্টিত প্রায় ৮ লাখ জনগোষ্ঠির বসবাস। এক সময় দুটি থানা পাইকগাছা থানা হিসেবে পরিগণিত হতো। যার আয়তন ছিল ৮৫০ বর্গ মাইল। খুলনা সদর থেকে যশোর জেলার দূরত্ব ৫৬ কি.মি, বাগেরহাটের দূরত্ব ৩৩ কি.মি., সাতক্ষীরার দূরত্ব ৫৬ কি.মি.। অথচ খুলনা সদর থেকে পাইকগাছার দূরত্ব ৬৮ কি.মি. ও কয়রার দূরত্ব ১২০ কিলোমিটার। যার সর্বদক্ষিণে বঙ্গোপসাগর ও সুন্দরবন অঞ্চল। এ দূর্গম অঞ্চল থেকে খুলনা সদরে যাবতীয় কর্মকান্ড কষ্টসাধ্য হওয়ায় ১৯৮২ সালের প্রথম দিকে মহাকুমার জন্য দাবি তোলা হয়। যার প্রেক্ষিতে ১৯৮২ সালের ফেব্রুয়ারি মাসে জায়গীরমহলের এক জনসভায় তৎকালীন রাষ্ট্রপতি ও বিচারপতি আব্দুস সাত্তার মহাকুমার ঘোষণা দেন। সে সময় মহাকুমারগুলো জেলায় পরিণত হওয়ায় সংগতি কারণে পাইকগাছা আজ জেলার হওয়ার দাবী রাখে বলে সুন্দরবন জেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক অ্যাড. জি এ সবুর জানান। ১৯৯০ সাল পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতির ঘোষণা বাস্তবায়ন না হওয়ায় অ্যাড. জি এ সবুরকে আহবায়ক ও মরহুম অ্যাড. স. ম. ইউসুফ আলীকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট সুন্দরবন জেলা বাস্তবায়ক কমিটি গঠন করা হয়। ২০০১ সালে সুন্দরবন জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটি গঠন করা হয়। যার আহবায়ক জি এম মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক প্রশাস্ত কুমার মন্ডল। সুন্দরবন জেলা গঠনে সাতক্ষীরার তালা উপজেলার কয়েকটি ইউনিয়ন, দাকোপের ২/১ টি ইউনিয়ন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে জেলা গঠনে ম্যাপ তৈরি করা হয় বলে পৌরসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু জানান। এছাড়া পাইকগাছা উপজেলায় ১টি পৌরসভা, ১টি মৎস্য গবেষণা কেন্দ্র, ৯টি কলেজ, ২টি সরকারি বিদ্যালয় রয়েছে। দু’উপজেলায় পৃথক সহকারী জজ আদালত ও জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত রয়েছে। এ ভূমিতে জন্মগ্রহণ করেছেন অসংখ্য বৈজ্ঞানিক, মনীষী ও পীর পয়গম। যার মধ্যে জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়, রায় সাহেব বিনোদ বিহারী সাধু, পীর জাফর আউলিয়া, আলমশাহী, দানবীর মেহের মুছল্লী, সাহিত্যিক কাজী ইমদাদুল হক, জাতীয় সংসদের সাবেক স্পীকার শেখ রাজ্জাক আলীর মত কৃতি সন্তানরা। রয়েছে গৌরবগাঁথা মুক্তিযুদের ঐতিহাসিক ঘটনা ও স্মৃতিচিহ্ন। এখানে আরও রয়েছে দেশের ১৮টি বৃহত্তম পাইকারী বাজারের মধ্যে একটি বাণিজ্যিক শহর কপিলমুনি। কয়রায় গভীর সমুদ্র বন্দরসহ পর্যটন কেন্দ্র নির্মাণের সুযোগ। নির্দিষ্ট সীমানার মধ্যে ১৫-২০ লক্ষ মানুষের বসবাস। যোগাযোগ ব্যবস্তার মধ্যে নৌপথ, সড়ক পথ অন্যতম। জেলা দাবি একটি বাস্তবসম্মত দাবি। যতদিন দাবি পূরণ না হবে আমরা আন্দোলন করবো। অচিরেই আমরা কর্মসূচি ঘোষণা করব। জেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক জি এ সবুর বলেন, এ দাবি আমাদের ন্যায্য দাবি। এটি যাতে দ্রুত বাস্তবায়ন হয় সে ব্যাপারে আমরা কঠোর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। জেলার দাবীতে ৮০’র দশক থেকে সর্ব দক্ষিণে গঠিত হয় সুন্দরবন জেলা বাস্তবায়ন কমিটি ও সুন্দরবন জেলা বাস্তবায়ন ছাত্র সংগ্রাম কমিটি। সুন্দরবনজেলা বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। উন্নয়নের পথ প্রদশক ও আধুনিক দেশ গঠনে চলতি মেয়াদে সুন্দরবন জেলা ঘোষণা করবেন এমনটি প্রত্যাশা সুধিজনের।

জেলার শ্রেষ্ঠ জয়িতা হলেন মুক্তিযুদ্ধে স্বামীহারা শরণখোলার গোলেনুর বেগম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ

সফল জননী নারী ক্যাটাগরিতে বাগেরহাট জেলার শ্রেষ্ঠ জয়িতা হলেন শরণখোলার গোলেনুর বেগম। তিনি মুক্তিযুদ্ধে স্বামী হারিয়ে ৩ ছেলে ও ৬ মেয়েকে শিক্ষিত এবং নিজি নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছেন। তার সন্তানদের মধ্যে মুহাম্মদ ওহিদুজ্জামান অতিরিক্ত সচিব ভূমি জরিপ অধিদপ্তরের পরিচালক এবং অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাসানুজ্জামান কবির আমেরিকা প্রবাসী। এছাড়া শরণখোলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার নানী গোলেনুর বেগম। বৃহস্পতিবার (৯ডিসেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আর্ন্তজাতিক নারী নির্যাতন পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যাক্রমের আওতায় জেলা কর্মকর্তাগণ আনুষ্ঠানিকভাবে তার বড় কন্যার হাতে ওই সম্মননা স্মারক তুলে দেন।

শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত গোলেনুর বেগম উত্তর রাজাপুর গ্রামের মুক্তিযুদ্ধে শহীদ গনি আকনের স্ত্রী। তিনি ৩ ছেলে ও ৬ মেয়ে সন্তানের জননী।

খুলনা বিএনপির ঘোষিত আহবায়ক কমিটি পুনঃবিবেচনার দাবি সাবেক সাংসদ মঞ্জুর

খবর বিজ্ঞপ্তি।।

বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু সদ্য ঘোষিত খুলনা জেলা ও নগর বিএনপি প্যারাসুট দিয়ে চাপিয়ে দেওয়া আখ্যায়িত করে কমিটি গঠনে পুনঃবিবেচনা করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের প্রতি আহবান জানিয়েছেন। রবিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপি খুলনার ব্যানারে সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।

সংবাদ সম্মেলনে ব্যাংকুয়েট হল কানায় কানায় পূর্ণ ছিল থানা, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ও অংগ সংগঠনের সমর্থকরা। তারা বিভিন্ন শ্লোগান দিয়ে নজরুল ইসলাম মঞ্জুকে অনুপ্রাণিত করেন। বিএনপির কেন্দ্রীয় নেতা মঞ্জু বলেন, কেন্দ্র ঘোষিত কমিটি দেখে আমরা স্তম্ভিত হয়ে পড়েছি। আমরা ব্যথিত হয়েছি। এমন কমিটি আমরা আশা করিনি। কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান চঞ্চলের খুনিকে। গত ৪ বছরে অংগ সংগঠনের প্রক্রিয়া শুরু হলেও তা ছিল অসম্পূর্ণ। ত্যাগী কর্মীদের বাদ দিয়ে ছিনতাইকারীরা ছাত্রদলের কমিটিতে স্থান পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, দলের ৯০ ভাগ নেতাকর্মী, পাঁচ থানা, ৩৪টি ওয়ার্ডের নবগঠিত কমিটির বিপক্ষে অবস্থান নিয়েছে। দলের সব স্তরের নেতাকর্মীদের সাথে নিয়ে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আন্দোলনের পাশাপাশি কেন্দ্র ঘোষিত আহবায়ক কমিটি পুনর্বিবেচনায় সংগ্রাম করবেন তিনি। মঞ্জু বলেন, কমিটিতে বিএনপির সমর্থকদের অসন্মান ও অমর্যাদা করা হয়েছে। ১৬ বছরের জেলা পর্যায়ে বিএনপির শক্তিশালী ভীত গড়তে পারেননি তারা নগরের নেতৃত্বে এসেছেন। এ নেতৃত্বকে তিনি অযোগ্য বলে আখ্যায়িত করেছেন। বিতর্কিত ও সুবিধাবাদি নেতৃত্ব রাজনীতি সংস্কৃতির বিরোধী। যারা নয়া নেতৃত্ব সম্পর্কে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা তথ্য দিয়েছেন খুলনার বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনে বিশ্বাসীরা প্রত্যাখ্যান করেছেন।

সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, আব্দুল জলিল খান কালাম, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, শাহ জালাল বাবুল, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, মো. শাহজাহান, সাদিকুর রহমান সবুজ, এড. গোলাম মাওলা, জালু মিয়া, নিজামুর রহমান লালু, গিয়াস উদ্দিন বনি, এড. মশিউর রহমান নান্নু, এড. এমদাদুল হক হাসিব, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, কাজী শফিকুল ইসলাম শফি, আবু সাঈদ শেখ, রবিউল ইসলাম রবি, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, নাজির উদ্দিন নান্নু, আবুল কালাম শিকদার, শমসের আলী মিন্টু, হাফিজুর রহমান মনি, কাজী আব্দুল লতিফ, হাসান মেহেদী রিজভি, শেখ জামিল হোসেন, বদরুল আনাম, আব্দুল হালিম, শরিফুল আনাম, বেলায়েত হোসেন, তরিকুল্লাহ খান, আফসার উদ্দিন মাষ্টার, শেখ ফারুক হোসেন, শামসুর রহমান, মীর কবির হোসেন, আশরাফ হোসেন, শেখ জাকির হোসেন, মাহবুব হোসেন, ইসাহাক তালুকদার, শাহাবুদ্দিন মন্টু, আকরাম হোসেন খোকন, রফিকুল ইসলাম শুকুর, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, জাহিদ কামাল টিটো, মহিউদ্দিন টারজান, ইমতিয়াজ আলম বাবু, বাচ্চু মীর, মেহেদী হাসান সোহাগ, নাসির খান, আশরাফ হোসেন, আরমান হোসেন, তৌহিদুল ইসলাম খোকন, আব্দুল জব্বার, আনিসুর রহমান আরজু, আব্দুল মতিন, আসলাম হোসেন, মোস্তফা কামাল, আব্দুল আলিম, বাবু মোড়ল, আব্দুর রব মুন্সী, মাজেদা খাতুন, কাজী ফজলুল কবির টিটু, আব্দুর রহমান, গাজী সোয়েব উদ্দিন মিন্টু, ইকবাল হোসেন, মিজানুর রহমান খোকন, রিয়াজুর রহমান রিয়াজ, সাইমুন ইসলাম রাজ্জাক, মোহাম্মাদ আলী, জাহাঙ্গীর হোসেন, হেদায়েত হোসেন হেদু, জাকারিয়া লিটন, লিটু পাটোয়ারি, ডা. ফারুক হোসেন, তরিকুল আলম তুষার, মঈনুল হাসান খান মিঠু, মনিরুজ্জামান মনির, সাজ্জাদ হোসেন, আসলাম শেখ, ওলিয়ার রহমান ওলি, আব্দুল জলিল হাওলাদার, শহিদুল ইসলাম, এস এম জসিম উদ্দিন, কাজী একরাম মিন্টু, মাসুদ খান বাদল, মাসুদুর রহমান রানা, মাহবুব হোসেন বাদশা, হাবিবুর রহমান কাজল, মো. আলী আহমেদ, শামীম আশরাফ, মাসুদ রেজা, জি এম মঈন উদ্দিন, ডা. হালিম মোড়ল, হুমায়ুন কবির, শারফুল ইসলাম সাগর, আল আমিন তালুকদার প্রিন্স, শামসুল আলম বাদল, আশরাফ হোসেন, রাজিবুল আলম বাপ্পি, শেখ মোসলেম উদ্দিন, আনোয়ার হোসেন, মোক্তার হোসেন, শাহজাহান খান, সৈয়দ গাজী, জালাল উদ্দিন, শহিদুল ইসলাম, বাবুল রানা, সাহারুজ্জামান মুকুল, মুনসুর আলী বাবলু, শাকিল আহমেদ, মতিয়ার রহমান, আবু তালেব, শাহাবুদ্দিন, মনিরুল ইসলাম, রাজু মোল্লা, তরিকুল ইসলাম তরু, হাবীব খান, ওহেদুজ্জামান, আসাদুর রহমান, আব্দুল হাই, সেলিম আহমেদ, আবু জাফর, টিকু হাওলাদার, কাজী তারা, সেলিম বড় মিয়া, জামাল মোড়ল, এড. ওমর ফারুক বনি, এম এ হাসান, আশিকুর রহমান আশিক, এরশাদ হোসেন, আসাদুজ্জামান আসাদ, গৌতম হারু, আসাদুর রহমান, আবুল বাশার, আমিনুর রহমান বুলবুল, সিরাজুল ইসলাম, আকরাম মোল্লা, আব্দুর রহমান, মোস্তফা জামান মিন্টু, জহিরুল ইসলাম জহির, সাজ্জাদ হোসেন, আব্দুল হাকিম, বেলায়েত হোসেন, ওহাব শরীফ, ইব্রাহিম খলিল উল্লাহ, শামীম রেজা, ইমরান হোসেন, গোলাম উন নবী ডালু, মাসুদ রানা, আবুল কালাম, নোমান হোসেন, রাজু খান, আরমান হোসেন, দিদারুল ইসলাম দিদার, আউয়াল, গোলাম রাব্বি, হৃদয় হাশেম, মহিউদ্দিন বাবু, সেলিম কাজি, সাজ্জাত হোসেন জিতু, এস এম আলমগীর হোসেন, তুহিন ইসলাম, আরিফ হোসেন, পলাশ, তারেক রহমান, ফিরোজ আহমেদ, আশিকুর রহমান আশিক, শহিদুল ইসলাম বাবু, শাহিন শিকদার, মীর মোকসেদ আলী, আরিফুর রহমান আরিফ, খান মজিবুর রহমান, আ. মজিদ মাস্টার, সাইদ হাসান লাবলু, এড. আনিসুর রহমান, নুরুল ইসলাম লিটন, শামীম খান, মোক্তার হোসেন, সাকাওয়াত হোসেন, আকিরুল ইসলাম, শফিকুল ইসলাম শাহিন, কামাল হোসেন, মো. মিঠু, মাসুদ রুমি প্রমূখ উপস্থিত ছিলেন।

কয়রায় ভারতীয় নাগরিক সন্ত্রাসীদের নিয়ে চিংড়ী ঘের লুটপাট করায় সংবাদ সম্মেলন

কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রায় এক ভারতীয় নাগরিক অসিত মন্ডল(৭৭) স্থানীয় চিহ্ণিত সন্ত্রাসীদের সহযোগিতায় চিংড়ী ঘের লুটপাট করায় কয়রা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জ্যোতি প্রসাদ মন্ডল। তিনি রোববার বিকাল ৩ টায় লিখিত বক্তব্যে জানান, উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের বিনাপানি গ্রামের ভারতীয় নাগরিক অসিত মন্ডল ও ভাড়াটিয়া গু-া দিয়ে আমার পৈত্রিক ও ডিসি আর নেওয়া ২৭ বিঘার জমির চিংড়ী ঘেরে বারবার লুটপাট করে আসছে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কয়রা থানা অফিসার ইনচার্জ সহ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অবগত আছেন। তিনি বলেন, অসিত মন্ডল ও তার শ্যালক আসুতোষ রায় এবং ভাড়াটিয়া গুন্ডা স্থানীয় বিল্লাল শেখ, ডালিম শেখ, রেজয়ান গাজী, শফি গাইন, শরিফুল গাইন, জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কোর্টের ১৪৪ ধারার মামলায় নিষেধাজ্ঞা থাকা সত্বেও উল্লেখিত আসামীরা তা মানে না। এছাড়া পুলিশের নির্দেশ ও ইউপি চেয়ারম্যানের নির্দেশ না মেনে উল্লেখিত  আমসামীগণ আমার চিংড়ী ঘেরে লাঠিশোঠা এবং দা’ কুড়াল, নিয়ে ঘেরের বাসা ভাঙচুর করে ঘের থেকে জোর পূর্বক মাছ মারায় আমি কয়রা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৩৮২/২১ নং সিআর মামলা করি। তিনি বলেন, আমার পৈত্রিক এসএ ৬২০ নং খতিয়ানে একাধিক দাগে ১২ বিঘা এবং সরকারি সাড়ে ১৫ বিঘা এনিমি সম্পত্তি আমার পিতা এবং তার মৃত্যুর পর দীর্ঘ ৪০ বছর সরকারের রাজস্ব দিয়ে ডিসিআর মূলে পূর্বে ধান চাষ এবং বর্তমানে চিংড়ী চাষ করে আসছি। কিন্তু আমার বংশীয় অসিত মন্ডল দীর্ঘ ৫০ বছর ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বসবাস করে এবং সেখানের ভোটার তালিকায় অসিত মন্ডল তার স্ত্রী সবিতা মন্ডল , পুত্র দীপংকার মন্ডল, স্ত্রী জয়ন্তী মন্ডল নাম আছে। এমনকি সেখানে তারা রেসন কার্ড এবং সর্বশেষ ২০১৬ সালে ভোট দিয়েছেন। সংবাদ সম্মেলনে জ্যোতি আরও জানায়, অসিত মন্ডল ভারতে বিভিন্ন সন্ত্রাসী দলের সাথে থাকায় একাধিক মামলায় জড়িয়ে পড়ার কারনে পালিয়ে বাংলাদেশে ফিরেছ্।ে তিনি বলেন, অসিত অর্ধশত বছর দেশে ফিরে এলাকার চি‎িহ্ণত সন্ত্রাসীদের সাথে মিশে ঘের দখল, লুটপাট করা, হুমকী ধামকি দিয়ে অর্থ আদায়সহ নানান অপকর্মের সাথে জড়িয়েছে। এছাড়া সন্ত্রাসী অসিত ও বিল্লাল শেখ পুলিশ ও উপজেলা প্রসাশনের কাছে তাদের অন্যায় কাজে সহযোগিতা না পেয়ে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আমার নামে মিথ্যা মামলা ও পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। এবিষয় দক্ষিণ বেদকাশি ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ আছের আলীর সাথে কথা বললে তিনি জানান, ভারতীয় নাগরিক অসিত ও স্থানীয় সন্ত্রাসী বিল্লাল শেখ জ্যোতি মন্ডলের চিংড়ী ঘেরে আগে দা’ কুড়াল নিয়ে প্রকাশ্যে লুটপাট করত। কিন্তু জ্যোতি সংসদ সদস্যের কাছে অভিযোগ দিলে তিনি আমাকে বিষয়টি দু’ পক্ষকে নিয়ে মিমাংসার কথা বলেন। এছাড়া উপজেলা সহকারি কমিশনার ভুমি সম্প্রতি সরেজমিনে উক্ত চিংড়ী ঘের তদন্ত করেন এবং আমি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও একাধিক মেম্বর উপস্তিত ছিলেন। এসময় সহকারি কমিশনার উক্ত চিংড়ী ঘের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাকে দেখভালের দায়িত্ব দেয়। অতঃপর অসিত ও বিল্লাল বাহিনী চিংড়ী ঘেরে চুরি করে মাছ মারতে গেলে আমি গ্রাম পুলিশ দিয়ে তাদের তাড়িয়ে দেই এরপর উক্ত অসিত আমাকে ও আমার ছেলের নামে আদালতে ঘের দখলের মিথ্যা মামলা করেছেন।

খুলনার বহুল আলোচিত সেই প্রতারক মনি’র তৃতীয় দফায় জামিন নামঞ্জুর

স্টাফ রিপোর্টার

খুলনার বহুল আলোচিত সেই প্রতারক ও সরকারি স্ট্যাম্প জাল জালিয়াতির হোতা ফরিদা ইয়াসমিন মনি (৪২)’র তৃতীয় দফায় জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। আজ ১২ ডিসেম্বর (রবিবার) খুলনার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি মনি’র জামিন আবেদন করা হয়। শুণানী শেষে আদালতের বিচারক সুমী আহমেদ জামিন আবেদন না-মঞ্জুর করেন।

প্রতারক ফরিদা ইয়াসমিন মনি খুলনার সোনাডাঙ্গা থানাধিন করিম নগর মসজিদ এলাকার মৃত আব্দুল ওহাব খাঁনের মেয়ে। সে বসুপাড়া কবরখানা এলাকার টাওয়ার ওয়ালা গলির শহিদুল ইসলামের বাড়ির ৫তলায় ভাড়া থাকেন। ২৪ নভেম্বর রাতে ওই বাড়ি থেকে প্রতারক চক্রের হোতা ফরিদা ইয়াসমিন মনিকে গ্রেফতার করে র‌্যাব-৬ সদস্যরা। ২৫নভেম্বর সদর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ শাহীদুল ইসলাম আসামি মনিকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এরপর ২৮নভেম্বর আসামি মনি’র আইনজীবীর করা জামিন আদেন শুনানী শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড.আতিকুস সামাদ জামিন না-মঞ্জুর করেন। গত ৫ ডিসেম্বর ফের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তরিকুল ইসলাম তার জামিন নামঞ্জুর করেন।

প্রতারক ফরিদা ইয়াসমিন মনি খুলনার দেবেনবাবু রোড এলাকা, ঢাকার রমনা থানাধিন মধুবাগ গলির বাড়ী নং ৪৫৯ (স্টার লজ), ঢাকার মুগদা থানার সবুজবাগ দক্ষিণ মান্ডা, চাঁন মিয়া গলির কাওসার আহম্মেদের ভাড়া বাসাসহ আরও একাধিক ঠিকানা ব্যবহার করেন। মামলায় এজাহারভুক্ত আরও ৪জনসহ ৩/৪জন আসামি রয়েছে।

খুলনার সাংবাদিক সোহাগ দেওয়ানকে নন জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি করে ফাঁসানোর চেষ্টাকারী ফরিদা ইয়াসমিন মনি চক্রের বিরুদ্ধে দুইজন আইনজীবী পৃথকভাবে দু’টি জিডি করেছেন।

বিভিন্ন অভিযোগ ও তথ্য সুত্রে দেখা যায়, কু-প্রস্তাব, ভয়ভীতি হুমকি, শারীরিক নির্যাতন, খারাপ নজরে তাকানো আর কখনও টাকা ধার দেয়ার অভিযোগের বাদি হন খুলনার প্রতারক ফরিদা ইয়াসমিন মনি (৪২)। এসকল অভিযোগ তিনি পরিচিত নানা শ্রেণী পেশার মানুষের নামে করেই ব¬াক মেইল করতেন বলে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। ২০২০ সালের ২৩ ডিসেম্বর প্রতারক মনি’র ২য় স্বামী নিউটন গাইন তার উশৃঙ্খল জীবন যাপন ও প্রতারনা বিষয়ে খুলনার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে বলা হয়, নিউটন গাইনকে ফাঁদে ফেলে বিয়ে করে টাকা পয়সা হাতিয়ে নিয়ে ৮/৯টি মিথ্যা মামলা দেয় প্রতারক মনি। এছাড়া তার প্রথম স্বামী খুলনা নগরীর ময়লাপোতা মোড় এলাকার হায়দার আলী শেখ। প্রথম স্বামী শেখ হায়দার আলীও গত ১৩ জুন মনি’র বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় একটি জিডি করেছেন (নং-৮৪০)। তাকে তার সাবেক স্ত্রী ফরিদা ইয়াসমিন মনি ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।

প্রতারক ফরিদা ইয়াসমিন মনি গ্রেফতার হওয়া মামলার বিবরণী থেকে জানা গেছে, তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতি করে খুলনার সাংবাদিক সোহাগ দেওয়ানের নামে একটি অঙ্গিকার নামা তৈরি করে এ প্রতারক চক্রটি। ওই অঙ্গিকারনামায় বলা হয়, ফরিদা ইয়াসমিন মনি নামের এক নারীর সন্তান উদ্ধারের কথা বলে সাংবাদিক সোহাগ দেওয়ান ৩লাখ ৭৭হাজার টাকা নিয়েছেন। এ অঙ্গিকারনামাটি ব্যবহার করে ওই চক্রটি সোহাগ দেওয়ানের বিরুদ্ধে অভিযোগ, মামলাসহ নানাভাবে হয়রানি করতে থাকে। এরপর প্রাথমিকভাবে প্রমান মেলে তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে তৈরি করা অঙ্গিকারনামাটি ২০১৮ সালের ৪জানুয়ারির তারিখে দেখানো হলেও সেটি আসলে ২০২০ সালের ১৪ অক্টোবর সরকারের সংশি¬¬¬ষ্ট দপ্তর থেকে বিক্রি হয়েছে। অর্থাৎ সরকারের নির্ধারিত দপ্তরে উক্ত স্ট্যাম্প তৈরির আড়াই বছর আগের তারিখ ব্যবহার করে আসামিরা সাংবাদিক সোহাগ দেওয়ানকে ফাঁসানোর জন্য এই জাল জালিয়াতি করেছেন। সহকারি নিয়ন্ত্রক (স্ট্যাম্প) প্রধান কার্যালয় ও পিরোজপুর জেলা প্রশাসকের ট্রেজারী শাখার লিখিত তথ্যমতে এ প্রাথমিক সত্যতা বেড়িয়ে আসে। এঘটনায় গত ১৫ নভেম্বর খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ওই প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা রেকর্ড করতে কেএমপি’র সদর থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশ হাতে পেয়ে খুলনা সদর থানায় প্রতারক চক্রের প্রধান ফরিদা ইয়াসমিন মনিসহ ৫জনের নাম উলে¬খ ও অজ্ঞাত ৩/৪জনের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়। দ-বিধির ৪৬৭, ৪৬৮, ৩৮৫, ১০৯ ও ৫০৬ ধারায় গত ১৯ নভেম্বর মামলাটি রেকর্ড করে পুলিশ (নং-৩৪)।

বিদেশে চাকুরীর প্রলোভনে যুবতীকে পাচারকালে র‌্যাবের হাতে গ্রেফতার ৬

স্টাফ রিপোর্টার

বিদেশে ভালো বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে এক যুবতী (২৭)কে পাচারকালে ওই চক্রের ৬জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ সদস্যরা। ভারতের সীমান্তবর্তী কয়েকটি জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় পাচারের শিকার ওই যুবতীকে উদ্ধার করে র‌্যাব। এঘটনায় তাদের বিরুদ্ধে সংশি¬ষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‌্যাব কর্মকর্তারা। আজ রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৬ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসকল তথ্য জানান অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ। এসময় উপস্থিত ছিলেন সদর কোম্পানী কমান্ডার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম ও স্কয়াড কমান্ডার লেঃ আবুল কালাম আজাদ।

গ্রেফতার হওয়া পাচারকারী চক্রের সদস্যরা হলো- ডুমুরিয়া উপজেলার চেচুড়ি এলাকার মৃত আকরাম গাজীর ছেলে মোঃ ফারুক গাজী (১৯), দহাকুল এলাকার মৃত রাধাকান্ত মন্ডলের পুত্র সঞ্জীব কুমার মন্ডল (৫০), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার সামান্তা এলাকার মোঃ ইব্রাহিম খলিলের ছেলে মোঃ সাঈদ আনোয়ার ওরফে চঞ্চল (২৫), ভগবতিতলা এলাকার মৃত চতুর আলী মন্ডলের পুত্র মোঃ আলী হোসেন মন্ডল (৪৫), সামান্তা চারাতলা এলাকার মৃত আঃ ওহাব মন্ডলের ছেলে মোঃ ছয়ফাল মন্ডল (৪০) ও ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের মৃত আসের আলী ফকিরের ছেলে এফ এম রফিকুল ইসলাম (৪০)।

র‌্যাব সিও জানান, গত ১১ ডিসেম্বর সকালে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকশ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে, আসামী এফএম রফিকুল ইসলাম ভিকটিমকে বিদেশে চাকুরী দেওয়ার প্রলোভন দেখায় এবং পলাতক আসামী আক্তার মোল¬া (২৫)’র সাথে মোবাইলে পরিচয় করিয়ে দেয়। ভিকটিম পলাতক আসামী আক্তার মোল¬ার সাথে মোবাইলে কথা বলার এক পর্যায়ে আসামী মোঃ ফারুক গাজী (১৯) ভিকটিমকে দ্রুত বাড়ী থেকে বের হয়ে খুলনার ডুমুরিয়া থানাধীন ৪ নং খর্নিয়া ইউনিয়নের টিপনা বাইলেখালি ব্রিজের উপর আসতে বলে। ভিকটিম উক্ত স্থানে আসলে আসামী ফারুক গাজী (১৯) ও আসামী সঞ্জিব মন্ডল(৫০) এর মোটর সাইকেলে ২জনের মাঝে বসিয়ে দ্রুত নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের কথাবর্তায় ভিকটিম বুঝতে পারে আসামীরা পরস্পর যোগসাজসে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছে। তাৎক্ষনিকভাবে ভিকটিম চিৎকার করলে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকশ আভিযানিক দল উক্ত স্থানে উপস্থিত হলে আসামীদ্বয় টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে মোঃ ফারুক গাজী (১৯) ও সঞ্জীব কুমার মন্ডল (৫০) কে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে খুলনা জেলার ডুমুরিয়া থানা, যশোর জেলার মনিরামপুর থানা, কেশবপুর থানা, চৌগাছা থানাসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অর্ন্তগত সামান্ত বাজারে আভিযান পরিচালনা করে আর্ন্তজাতিক সংঘবদ্ধ মানবপাচার চক্রের মূলহোতা বাংলাদেশী এজেন্টসহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের খুলনার ডুমুরিয়া থানায় হস্তান্তরসহ মানব পাচার আইনে মামলা দায়েরের পক্রিয়া চলছে।

সুন্দরবনের বাঘের চামড়াসহ দু’পাচার কারীকে গ্রেফতার করলো র‌্যাব-৬

স্টাফ রিপোর্টার

সুন্দরবনের বাঘের চামড়া চড়াদামে বিক্রির ও পাচারের সাথে জড়িত তাকার অভিযোগ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি মৃত বাঘের বড় চামড়া উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (১২ ডিসেম্বর) রাব-৬’র অধিনায়ক (সিও) লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সদর কোম্পানী কমান্ডার (এসপি) আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, স্কয়াড কমান্ডার লেঃ আবুল কালাম আজাদ, লিগ্যাল ও মিডিয়া কর্মকর্তা এএসপি বজলুর রশিদ।

ব্রিফিংয়ে র‌্যাব-৬’র সিও বলেন, ২০১৮ সালের ১নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণার পর থেকে সুন্দরবনের জীব বৈচিত্র পুনরায় ফিরে আসছে। সুন্দরবনে হরিণ, বাঘসহ অন্যান্য বন্যপ্রাণীর সংখ্যা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। এই সুযোগকে ব্যবহার করে কিছু দুষ্কৃতিকারী ব্যক্তিবর্গ বণ্যপ্রাণী শিকারসহ এদের চামড়া পাচার করছে। এ সকল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে র‌্যাব-৬ সুন্দরবনে আভিযানিক কার্যক্রম পরিচালনায় আরও তৎপর ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১১ ডিসেম্বর র‌্যাব-৬ (সদর কোম্পানী), খুলনার একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী  বাজার এলাকায় সুন্দরবনের ঐতিহ্য বাঘ (রয়েল বেঙ্গল টাইগার)’র চামড়া ক্রয়-বিক্রয় হচ্ছে। আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে পালানোর চেষ্টাকালে ডুমুরিয়ার কাঞ্চনপুর এলাকার মৃত কোরেশ মাহমমুদের ছেলে মোঃ আজিজুর রহমান (৪৫) ও কেএমপি’র সোনাডাঙ্গা থানার গ্রামিন আবাসিক এলাকার গামা সড়কের মোঃ জামাল খানের ছেলে মোঃ সাইদ খান (৩৫)কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি বাঘের চামড়া উদ্ধার করা হয়েছে। তাদেও বিরুদ্ধে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় মামলাসহ হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৮টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে কালোব্যাজ ধারণ, সকাল ৮টা ৪০ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সকাল ১০.৩০ মিনিটে ওয়েবিনারে আলোচনা সভা, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও মন্দিরে প্রার্থনা এবং সন্ধ্যা ৫.৩০ মিনিটে শহিদ মিনার ও অদম্য বাংলায় প্রদীপ প্রজ্জ্বলন।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৬টা ৩০ মিনিটে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় অদম্য বাংলায় শোভাযাত্রা সহকারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকাল ৪টায় অদম্য বাংলা চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সন্ধ্যা ৬.৩০ মিনিটে চলচিত্র প্রদর্শনী।

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু আজ

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছ পদ্ধতিতে বিভিন্ন ইউনিটে (ক, খ, গ ও ঘ) ভর্তির জন্য সময়সূচি প্রকাশ করা হয়েছে। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সচিব প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ক’ ও ‘ঘ’ ইউনিটে মেধা তালিকা থেকে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা আজ ভর্তি হতে পারবেন। এদিন সকাল ১০.৩০ মিনিট থেকে বিকাল ৩.৩০ মিনিট পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। তবে শিক্ষার্থীদের রিপোর্টিং করতে হবে সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১২.৩০ মিনিটের মধ্যে। এই ইউনিট দুটিতে অপেক্ষমান তালিকা থেকে একই পদ্ধতিতে ২০ ডিসেম্বর ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া ‘খ’ ও ‘গ’ ইউনিটে মেধা তালিকা থেকে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা আগামী ১৯ ডিসেম্বর ভর্তি হতে পারবেন। এই ইউনিট দুটিতে অপেক্ষমান তালিকা থেকে একই পদ্ধতিতে ২৩ ডিসেম্বর ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।

আরও জানানো হয়, মেধা তালিকা থেকে ভর্তির জন্য শিক্ষার্থীদের এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তবে ‘ক’ ও ‘ঘ’ ইউনিটের জন্য সাবজেক্ট চয়েজ ১২ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিটে শেষ হবে এবং ‘খ’ ইউনিটের জন্য সাবজেক্ট চয়েজ ১৫ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে অনলাইনে সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষার্থী অনলাইনে সাবজেক্ট চয়েজ দিতে ব্যর্থ হলে স্ব-শরীরে এসে চয়েজ দেওয়ার সুযোগ রয়েছে। অপেক্ষমান তালিকা থেকে সাবজেক্ট চয়েজ ও রিপোর্টিং সবই অনলাইনে সম্পন্ন করতে হবে। ‘গ’ ইউনিটের ক্ষেত্রে মেধা ও অপেক্ষমান তালিকা থেকে ভর্তি, সাবজেক্ট চয়েজ এবং রিপোর্টিং সবই স্ব-শরীরে সম্পন্ন করতে হবে।

শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন

ফুলবাড়ীগেট প্রতিনিধি

ব্যক্তি মালিকানাধীন জুট স্পিনার্স জুট মিল চালু  শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধ,  , এ্যাজাক্স , সোনালী  জুট মিলের শ্রমিকদের বকেয়া , মুজুরি পরিশোধ , বন্দ কলকারখানা চালু , সম কাজে সম মুজুরি প্রদান , সহ  ঘোষিত ছয় দফা দাবি পূরনের লক্ষে  পুর্বঘোষিত কর্মসূচি অনুয়ায়ি গতকাল রবিবার সকাল ১০ টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  বেসরকারি পাট সূতা বস্ত্রকল  শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে অনশন কর্মসূচি পালিত হয় । ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও সোনালী জুট মিলের শ্রমিক নেতা মোঃ বাবুল হোসেন  এর পরিচালনায় অনশন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন সরকার নিজেদেরকে শ্রম বান্ধব সরকার বলে দাবি করে আমরাও সেটা মনে করি , কিন্তু ব্যক্তিমালিকানা জুট মিল মালিকরা ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে সে টাকা অন্যথাতে ব্যায় করছে আর বীর মুক্তিযোদ্ধা শ্রমিকসহ অনেক বয়োবৃদ্ধ শ্রমিকরা বিজয়ের মাসে রাজপথে তাদের ন্যায্য পাওনার দাবিতে আন্দোলন করছে ,সরকারের ভাবমুর্তিক্ষুন্ন করার জন্য মিলের মালিকরা পরিকল্পিতভাবে শ্রমিকদের রাজপথে নামাচ্ছে । ১৬ ডিসেম্ভর এর মধ্যে শ্রমিকদের দাবি মেনে নেওয়া না হলে আগামি ১৭ ডিসেম্ভর বৃহস্পতিবার রাত ৮ টায় শ্রম ও প্রতিমন্ত্রী বেগম মুনুজান সুফিয়ান এমপির নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচির পর লাগাতার কঠিন  আন্দোলন কর্মসূচি দেওয়ার হুমকি দেন শ্রমিক নেতারা । এছাড়া শিরোমনি শিল্প এলাকার হুগলি বিস্কুট কোঃ শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ সহ কারখানা চালুর দাবি জানান শ্রমিক নেতারা । বেলা ২ টার সময় খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স,ম রেজওয়ান আলী শ্রমিকদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান । অনশন কর্মসূচিতে বক্তৃতা করেন,  সাধারন সম্পাদক গোলাম রসুল খান, মহসেন জুট মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন, আমির মুন্সি, সোনালী জুট মিলের শ্রমিক নেতা  সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, মোঃ বিল্লাল শেখ, বিল্লাল মোড়ল, কাশেম মুন্সি, ওবায়দুর রহমান  , মোকছেদ মোল্লা, আফিল জুট মিলের শ্রমিক নেতা নিজাম উদ্দিন, কাবিল উদ্দিন, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা  বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াহিদ মুরাদ, মোঃ সাইফুল ইসলাম, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা আলাউদ্দিন, মোঃ কেসমত , মোঃ আনছার,  আবু তালেব, হোসেন আলী, শাহ মনিরুল ইসলাম, মোঃ ইকবাল হোসেন, মোঃ জামাল হাসান, আতাউর, সালাম, কাশেম, আলম, সবুর , রশিদ,  নুর ইসলাম, কামাল পাটোয়ারি ,লিলি বেগম, রাজিয়া বেগম , শিরোমনি হুগলী বিস্কুট কোম্পানি ইউনিয়নের  সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ ।

নৌবাহিনীর বি/২০২১ ব্যাচের ৪৬৮জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

তথ্য বিবরণী

বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২১ ব্যাচের ৪৬৮ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ রবিবার খুলনাস্থ নৌঘাঁটি বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চপাস্টের সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতি নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। নৌবাহিনীর বি/২০২১ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মোঃ সুবায়ের সাদিক সিজান পেশাগত ও সকল বিষয়ে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এছাড়া মোঃ নুরুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং সিয়াম অহমেদ তৃতীয় স্থান অধিকার করে ‘তিতুমীর পদক’ লাভ করেন। নৌপ্রধান নবীন নাবিকদের উদ্দেশ্যে তাঁর ভাষণে স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সেই সাথে তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর নৌসেনা ও মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা গভীরভাবে স্মরণ করেন। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও পৃষ্ঠপোষকতায় ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী একটি ত্রিমাত্রিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত। নৌবাহিনীর এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় উচ্চ মনোবল ও সাহস নিয়ে নবীন নাবিকদের একযোগে দেশের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি। তিনি নৌঘাঁটি তিতুমীরের নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদেরকে যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যৎ কর্মজীবনে এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান। নৌপ্রধান পেশা হিসেবে দেশসেবা ও দেশ গড়ার পবিত্র দায়িত্বকে বেছে নেয়ায় নবীন নাবিকদের আন্তরিক ধন্যবাদ জানান। সেই সাথে তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও স্বাধীনতার আদর্শে উজ্জ্বীবিত হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজেদেরকে নিয়োজিত করার পরামর্শ দেন। মনোজ্ঞ এ কুচকাওয়াজে সহকারী নৌপ্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল এম মাহবুব-উল ইসলাম, খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন এবং খুলনা অঞ্চলের উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তির্বগসহ নাবিকরা এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

খুলনায় ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত

তথ্য বিবরণী

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় খুলনাতে রবিবার ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়। খুলনা জেলা প্রশাসন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। দিবসটি তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে জুম প্লাটফর্মে সংযুক্ত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, ২০১০ সালে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ঘোষণা দেন তখন অনেকেই এটাকে উপহাস করেছে। কিন্তু সেই ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান বাস্তবতা। যার সুফল পাচ্ছে দেশের সকল জনগণ। তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা প্রদানের সময়, অর্থ ও যাতায়াত কমানো সম্ভব হয়েছে। এখন আমরা ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ স্বপ্ন দেখছি, আমাদেরকে এর জন্য উপযোগী মানবসম্পদ গড়ে তুলতে হবে, যারা ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হবে। জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্যাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক কাজী হুমায়ুন কবির। এবিষয়ে আলোচনা করেন কুয়েটের কম্পিউটার সাইন্স বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন প্রমুখ। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান। অনুষ্ঠান শেষে ডিজিটাল বাংলাদেশে প্রসঙ্গে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী বেদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

মহেশপুরে আর্থিক অনুদানের চেক বিতরণ

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ,

ঝিনাইদহের মহেশপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী,যাদবপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন, নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার,মহেশপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুর রহমান, প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৬২ জন গরীব,দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে ২৬ লাখ ৬৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুমার কুন্ডু।

সাতক্ষীরায় যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরায় যৌতুকের দাবীতে স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী কার্তিক ঘোষকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। এ মামলায় অপর ৫ আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রোববার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এমডি আজম এই রায় ঘোষনা করেন।

দন্ডিত আসামী কার্তিক কুমার ঘোষ (৪০) তালা উপজেলার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের তেজেন্দ্র নাথ ঘোষের ছেলে।

আদালতের নথি থেকে জানা যায়, ২০১০ সালের ১৩ মে তারিখে পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামে যৌতুকের দাবীতে স্বামী কার্তিক ঘোষ তার স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় শিপ্রা ঘোষের মা নমিতা ঘোষ পাটকেলঘাটা থানায় পরদিন একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় কার্তিক ঘোষসহ ৬ জনের নামে চার্জশীট দেন। আদালতে এ ঘটনায় ১৮ জন স্বাক্ষী তাদের স্বাক্ষর দেন। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আসামী কার্তিক ঘোষের উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার নির্দেশ দেন। একই সময় এ মামলার অপর পাঁচ আসামী যথাক্রমে চায়না ঘোষ, জুতিখা ঘোষ, পচা ঘোষ, জয়দেব ঘোষ ও সুন্দরী ঘোষকে বেকসুর খালাস দেন। সরকারপক্ষে এই মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি এ্যাড. জহুরুল হায়দার বাবু। অপরদিকে আসামীপক্ষে ছিলেন এ্যাড. এসএম হায়দর।

হরিণাকুন্ডুতে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে ২০ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আসন্ন ইউপি নির্বাচনে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। রোববার সকালে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, আগামী ৫ জানুয়ারী ৫ম ধাপের ইউপি নির্বাচনে রঘুনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শ্রীফলতলা গ্রামে সাইদুল ইসলাম ও রেজাউল ইসলাম মেম্বর পদে প্রতিদ্বন্দ্বীতা করছে। রোববার সকালে গ্রামের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটির এক পর্যায়ে সাইদুলের সমর্থক জমির লস্করকে মারধর করে রেজাউলের সমর্থক আজিজ উদ্দিন। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে শহরের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন ও পরে পুলিশ বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর পুষ্পমাল্য অর্পণ করে। সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা সেলিম’র এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ। পরে দিবসটি উপলক্ষে কবিত আবৃতি, প্রেজেন্টেশন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দেবহাটা থানায় সাজা প্রাপ্ত ২ জন আসামীসহ মোট ৭ জন ওয়ারেন্ট ভূক্ত আসামী  গ্রেফতার

কে এম রেজাউল করিম দেবহাটা

দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ এর নেতৃত্বে। দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে।  ১১/১২/২০২১ তারিখ এসআই (নিঃ) সৈয়দ মোবাশ্বের আলী, এসআই (নিঃ) আসিফ মাহমুদ, এসআই (নিঃ) আশিক রায়হায়, এএসআই (নিঃ) সুজিত কুমার বিশ্বাস, এএসআই (নিঃ) মোঃ মোজাহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় দেবহাটা থানার বিভিন্ন এলাকা হইতে

সাজাপ্রাপ্ত সেসন ৮৩৯/২০ এর (নয় মাসের সাজাপ্রাপ্ত) আসামী ১। শাহ আলম বাবু, পিতা-মৃত তাজউদ্দীন করীকর, সাং-ঘড়িয়াডাঙ্গা, পারীঃ জারিঃ ২৫/১৮ এর (তিন মাসের সাজাপ্রাপ্ত) আসামী  ২। মোঃ বাবুল হোসেন, পিতা-মুজিবর রহমান, সাং-উত্তর সখিপুর, এবং আসামী ৩। গোলাম সানা, পিতা-মৃত ধনাই সানা, সাং-আতাপুর, ৪। মাহেন্দ্র দাস, পিতা-মৃত বাসুদেব দাস, সাং-উত্তর সখিপুর, ৫। মহিদুল গাজী, পিতা-মৃত আদর আলী গাজী, সাং-বসন্তপুর, ৬। মোঃ সেলিম রেজা, পিতা-মোঃ শামছুর রহমান, সাং-উত্তর পারুলিয়া, ৭। মোঃ শেখ মতিউর রহমান, পিতা-মৃত শেখ আব্দুর রশিদ, সাং-কাজীমহল্লা, সর্বথানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে গ্রেফতার করিয়া ইং-১২/১২/২০২১ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় ।

মোংলা বন্দরে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ পালিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্যে মোংলা বন্দরে ডিজিটাল বাংলাদেশ দিবস’২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১১টায় বন্দর কর্তৃপক্ষের সভা কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ শাহীনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) সৈয়দ রবিউল আলম। সেমিনারে বন্দরের বিভিন্ন বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

হতদরিদ্র রিকসাচালক বাবার ৪ সন্তানের মধ্যে ৩ জন প্রতিবন্ধি

সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥

ঠিকমত খাবার চিকিৎসা কোনটিই জোটে না। সারাবছর বিথী,যুথি,আলামিন রসুলদের অভাবের সাথে যুদ্ধ করে বাঁচতে হয়। তারপরও ৪ ভাই বোনের মধ্যে ৩ ভাই বোন প্রতিবন্ধি। আর ছোট বোন যুথি এখনও সুস্থ। এমন অবস্থায় বাবা আব্দুল হাকিমের চায়ের দোকানের রোজগারই একমাত্র সম্বল। বাবার স্বল্প আয়ের সংসারে অত্যন্ত মানবেতর জীবনযাপন যুথীদের। তাদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের বনখির্দ্দা গ্রামে।

তাদের পারিবারিকসূত্রে জানাগেছে, ৪ ভাই বোনের মধ্যে বিথী বড়, মেজো আলামিন,সেজো যুথী আর ৪ বছরের রসুল সবার ছোট। তাদের মধ্যে ৬ষ্ঠ শ্রেনীতে পড়ে যুথি। সন্তানদের জন্য হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন হতভাগা বাবা আব্দুল হাকিম। আর মা নেছারন বেগমের প্রতিবন্ধি ৩ সন্তান পরিচর্যা ও সারাক্ষন নজরে রাখতে নিজেও অসুস্থ পয়ে পড়েছেন। নিজেদের জীবনের ওপর দিয়ে যতই কষ্ট হোক না কেন কলিজার টুকরো সন্তানদের জন্য তাদের যেন কোন ক্লান্তি নেই। সন্তানদের এমন অবস্থা বলা যায় জন্মগত। দরিদ্র পরিবার হলেও সম্পদ বলতে যা ছিল তার প্রায় সবই শেষ। তারপরও তাদের বাবা মায়ের বিশ্বাস উন্নত চিকিৎসার সুযোগ পেলে তাদের বুকের ধন সন্তানেরা ভালো হয়ে যাবে।

সরেজমিনে বনখির্দ্দা গ্রামে গেলে দেখা যায়, ছোট ভাই আর ২ বোন বাড়ির মধ্যে যে যার মত বসে আছে। আর মানসিক প্রতিবন্ধি বড় ভাই আলামিন বাড়ির সামনের রাস্তায় পায়চারি করে বেড়াচ্ছে। তাদের প্রত্যেকের মুখে সব আজগবি কথা। তারা কি বলতে চাচ্ছে তা বোঝার উপায় নেই। তেমনি চলাফেরা, আচরন, অঙ্গ ভঙ্গি এক একজন মানষিক প্রতিবন্ধির মতই।

বাবা আব্দুল হাকিম জানান,মানুষের কষ্টের তো একটা শেষ আছে। কিন্ত আমার নেই। প্রতিদিন ছেলে মেয়েদের পেটের খাবার যোগাতে বাড়ি থেকে ৮ কিলোমিটার বাই সাইকেলের ওপর ভর করে কালীগঞ্জ শহরে আসতে হয়। সেখানে একটি ছোট চায়ের দোকান দিয়ে সারাদিন চা বিক্রি করি। দিনভর রোজগারের টাকায় চাল ডাল কিনে আবার সেই সাইকেল চেপে রাতে বাড়ি ফিরি। পরের দিন সাত সকালে আবার রওনা দিই। এভাবে সারাবছর চলে আমার জীবন।

তিনি আরও জানান,বড় মেয়ে বিথী জন্মের পর সুস্থ ছিল। কষ্ট করে এস.এসসি পাশ করিয়ে বিয়ে দিয়েছিলেন। তার দুটি সন্তানও রয়েছে। কিন্ত জামাইয়ের সাথে বনাবনি না থাকায় প্রায় ৪ বছর ধরে মানষিকভাবে এলোমেলো হয়ে গেছে সে। বড় ছেলে আল আমিন জন্মের পর থেকে মানসিক প্রতিবন্ধি। সে প্রতিবন্ধি ভাতা পায়। ছোট ছেলে রসুলও মানষিক প্রতিবন্ধি। সন্তানদের মধ্যে মেয়ে যুথী কিছটু সুস্থ থাকলেও মাঝে মধ্যে সেও অসুস্থ হয়ে পড়ে।

আব্দুল হাকিম আরও জানান, বাবা হয়ে নিজের কাছেই মাঝে মধ্যে খারাপ লাগে। যখন ভাবি পয়সার অভাবে কলিজার টুকরো সন্তানদের ঠিকমত চিকিৎসা করাতে পারিনি। সম্পদ বলতে যা ছিল বড় ছেলে আলামিনের পেছনে ব্যয় করে নিঃস্ব প্রায়। এখন তাদের চিকিৎসার হাল ছেড়েই দিয়েছেন। তারা বিনা চিকিৎসায় বাড়িতেই ধুঁকছে। এটা পৃথিবীর কোন বাবা মায়েরই মনে বুঝ আসবে না।

মা নেছারন বেগম জানান, সন্তানদের জন্য নিজের কথা ভাবতে পারিনে। বর্তমানে ৮ সদস্যের বড় সংসার তাদের। নিজের প্রতিবন্ধি হওয়ায় তাদের সামলাতেই আমার জীবন কাটে। বাড়িতে থেকে সারাদিন তাদেরকে নজরে রাখতে হয়। একঘেয়েমি জীবনে সন্তানদের জন্য কোথাও যেতে পারিনা। নিজের গর্ভের সন্তান বিনা চিকিৎসায় ধুঁকছে। আবার অভাব আমাদের নিত্যসঙ্গী। একজন মা হিসেবে এটা সহ্য করতে পারিনা।

বনখির্দ্দা গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন জানান, হাকিমের পরিবারটি অত্যন্ত অসহায়। ৪ টি সন্তানের মধ্যে ৩ টি সন্তান এখন প্রতিবন্ধি। অনেক কষ্টের জীবন তাদের। বাবা অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ। রোদ বৃষ্টি উপেক্ষা করে প্রতিদিন ভোরে রোজগারের আশায় শহরের রওনা দেন। কোন রকমের ক্লান্তি তাকে কাবু করতে পারে না।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল হোসেন জানান,৩ টি প্রতিবন্ধি সন্তান নিয়ে আব্দুল হাকিম কষ্টে আছেন। তারপরও সংসারে সব সময় তাদের আহাকার। এমন অসহায়ত্ব দেখে বড় ছেলেকে শারীরিক প্রতিবন্ধির ভাতার ব্যবস্থা করেছেন। তাদের মত অসহায় পরিবার এখন দেখাই যায় না।

বেতাগা ইউপিতে মহান বিজয় দিবসের প্রস্তুতি মুলক সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবস যথাযত মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতি মুলক সভা রবিবার বিকাল ৫টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে ও ইউপি সচিব এসএম দাউদ আলীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ, বাজার বর্নিক সমিতির সভাপতি অশোক কুমার রায়, ইউপি সদস্য অসিত কুমার দাশ, মাসুদ রানা আরিফ, অজয় কুমার বিশ্বাস, অসিত দেবনাথ বাদল, পুষ্পল দাশ, আসাদুজ্জামান তুহিন, ইনসান উদ্দিন, মহিলা সদস্যা দিপিকা রানী দাশ, কামরুন্নাহার নিপা, রাফেজা বেগম ও শিক্ষিকা নিলুফার ইয়াসমীন।

পাটকেলঘাটায় স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল

পাটকেলঘাটা প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গতকাল ৫টায় পাটকেলঘাটায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তালা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মিছিলটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পাঁচ রাস্তার মোড়ে এসে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করে। এসময় উপস্থিত ছিলেন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান, সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক গৌতম কর্মকার, সাবেক ছাত্রলীগ নেতা শেখ জহুরুল হক, মাহবুব হোসেন মিন্টু, সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যড. রোকোনুজ্জামান মামুন প্রমুখ।

পাটকেলঘাটায় মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

পাটকেলঘাটা প্রতিনিধি॥

মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়। সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যড. আব্দুস সামাদ, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ আলমঙ্গীর, সাবেক ছাত্রলীগ নেতা শেখ জহুরুল হক,  মাহবুব হোসেন মিন্টু, তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, আ’লীগ নেতা তাপস কাশ্যপী, মাষ্টার বাবলুর রহমান, নিজাম ভুইয়া প্রমুখ।

নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন কুয়েট শিক্ষার্থীদের টিম “মহাকাশ”

খবর বিজ্ঞপ্তি

মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) টিম “মহাকাশ”। ১৬০ টিরও বেশী দেশ থেকে ৪৫০০ টিরও বেশী টিমের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (কুয়েট) চার শিক্ষার্থী ও বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি (বাউয়েট) এর দুই শিক্ষার্থীর একটি সমন্বিত টিম “মহাকাশ” নামে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জের ”বেস্ট মিশন কনসেপ্ট” ক্যাটাগরিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়া এই দলটিতে কুয়েট শিক্ষার্থীদের মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ’১৫ ব্যাচের সুমিত চন্দ, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ’১৫ ব্যাচের আলভী রওনক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ’১৬ ব্যাচের সামির ইমতিয়াজ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ’১৭ ব্যাচের শিশির কৈরী অংশগ্রহণ করে। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, সম্প্রতি বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আওতাধীন ৪৬ টি পাবলিক বিশ^বিদ্যালয়ের ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’র (এ.পি.এ) মূল্যায়ন প্রতিবেদনে তৃতীয় স্থান অধিকার করেছে কুয়েট। বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কুয়েট শিক্ষা ও গবেষণায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুযোগ্য প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে নিরলস কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, টিম মহাকাশের উদ্ভাবিত টুলস ‘অ্যাডভান্সড রিগোলিথ স্যাম্পলার সিস্টেম (এআরএসএস)’ মূলত মহাকাশচারীরা ভিনগ্রহের পৃষ্ঠে অভিযানের সময় মুক্তভাবে উড়তে থাকা ধূলিকণা নিয়ন্ত্রণের কাজ করতে পারবে। চাঁদে বিগত মানব মিশনগুলোতে মহাকাশচারীরা পৃষ্ঠতলে উপস্থিত ধূলিকণার মধ্যে কাজ করতে সমস্যার সম্মুখীন হন বলে অভিযোগ করে আসছিলেন। কম গ্র্যাভিটিতে মূলত ধূলিকণাগুলো সহজেই উৎক্ষিপ্ত হয়ে ভাসতে থাকে। ফলে নমুনা সংগ্রহ করতে অসুবিধা হতো মহাকাশচারীদের। একই সঙ্গে মহাজাগতিক রেডিয়েশনের কারণে আয়নিত হওয়ায় তা স্পেসস্যুটের গায়ে লেগে থেকে স্যুট ড্যামেজ করার মতো পরিস্থিতি তৈরি করত। টিম “মহাকাশ” এ সমস্যার কার্যকর একটি সমাধান বের করে একটি টুল সেট উদ্ভাবন করে, যেটি এই ধূলিকণাগুলোকে আবদ্ধ চেম্বারে আটকে ফেলে এবং ধূলিকণাগুলোকে ভেসে থাকার মতো পরিস্থিতি তৈরি করতে দেয় না।

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহন

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক রবিবার বিকেলে খান জাহান আলী রোডস্থ শ্রম ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে সিটি মেয়র নবনির্বাচিত সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, সকল প্রকার অনিয়ম ও দুর্নীতির উর্ধ্বে থেকে শ্রমিকদের কল্যাণে নবনির্বাচিত নেতৃবৃন্দের কাজ করতে হবে। নির্বাচনের পূর্বে শ্রমিকদের কল্যাণে দেয়া প্রতিশ্রুতি পূরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাধারণ শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করাই নির্বাচিত পরিষদের প্রধান দায়িত্ব ও কর্তব্য। সিটি মেয়র নির্বাচনে বিজয়ী এবং পরাজিত সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে শ্রমিকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানান।

খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মো: মিজানুর রহমান, সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক দেশসংযোগ পত্রিকার সম্পাদক আলহাজ্ব মো: মুন্সি মাহবুবুল আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: জাহিদ খান, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন বিপ্লবসহ শ্রমিক নেতৃবৃন্দ এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিটি মেয়র খুলনা মটর শ্রমিক ইউনিয়নের ২৫জন নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

লকআপে মুক্তিযোদ্ধা সন্তানের মৃত্যু, পরিবারের দাবি পিটিয়ে হত্যা

 সাতক্ষীরা প্রতিনিধি

মাদক মামলায় গ্রেফতার হওয়া মুক্তিযোদ্ধার পুত্র বাবলু সরদারের সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ হেফাজতে রহস্যজনক মৃত্যু হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে বাবলু সরদারকে গোয়েন্দা পুলিশের লোকজন পিটিয়ে হত্যা করেছে। তারা তার লাশ নিতে অস্বীকার করে স্বজনকে ফেরত দেওয়ার দাবি করেন।

তবে পুলিশের দাবি বীর মুক্তিযোদ্ধা জুড়ন সরদারের ছেলে বাবলু সরদার (৫৬) গোয়েন্দা পুলিশের লকআপের মধ্যে আত্মহত্যা করেছে। তার বিরুদ্ধে আরও পাঁচটি মাদক মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইয়াসিন আলম চৌধুরী জানান, বাবলু সরদার নামের ওই ব্যক্তিকে শনিবার সকালে তার গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার বসন্তপুর থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি বলেন, গ্রেফতার হওয়া বাবলু সরদারকে গোয়েন্দা পুলিশের লকআপে রেখে দেওয়া হয়। রোববার তাকে আদালতে নিয়ে যাবার কথা ছিল। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় সে গলায় নিজের কোমরে ব্যবহৃত সুতালি (রশি) দিয়ে লকআপের গেটের গ্রিলের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে লাশের ময়নাতদন্ত করা হয়।

বাবলু সরদারের মেয়ে সুলতানা মুন্নি জানান, শনিবার সকালে বোরকা পরা এক নারী আকস্মিকভাবে তাদের বাড়িতে ঢুকে তার বাবার ঘরে গিয়ে ফেনসিডিল রেখে কাছে থাকা গোয়েন্দা পুলিশকে ইশারা করে। সঙ্গে সঙ্গে তার বাবাকে ওই ফেনসিডিলসহ গ্রেফতার দেখানো হয়। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার টাকাও নিয়ে যায় তারা।

মুন্নি বলেন, আমার বাবা কোমরে কখনও সুতালি (রশি) ব্যবহার করতেন না। তাহলে তিনি কীভাবে লকআপের মধ্যে আত্মহত্যা করলেন এ প্রশ্ন রেখে তিনি আরও বলেন, গেটের গ্রিলের সঙ্গে নিজেকে সুতালিতে ঝুলিয়ে কি কখনো আত্মহত্যা করা সম্ভব? পুলিশ তাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।

এদিকে বাবলু সরদারের ছেলে আলমগীর হোসেন জানান, তার বাবাকে ষড়যন্ত্রমূলকভাবে ৪৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এ সময় বাড়িতে থাকা ৩৬ হাজার টাকাও গোয়েন্দা পুলিশের সদস্যরা নিয়ে যায়।

তিনি বলেন, পুলিশ আমার বাবাকে মারধর করেছে এবং একপর্যায়ে তিনি মারা গেছেন। এখন পুলিশ নাটক করে বলছে তিনি আত্মহত্যা করেছেন।

আলমগীর হোসেন আরও বলেন, পুলিশ আমাদের বাড়িতে ফোন করে জানিয়েছে- ‘আপনাদের লোক আত্মহত্যা করেছে। লাশ নিয়ে যান।’ আমরা বলেছি আমাদের স্বজনকে জীবিত অবস্থায় ফেরত দিতে হবে।

এ ব্যাপারে জানতে চাইলে সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ফেনসিডিলসহ গ্রেফতার হওয়া ব্যক্তি নিজের কোমরে থাকা রশি পেঁচিয়ে লকআপের গেটের গ্রিলে ঝুলে রাত ৩টার দিকে আত্মহত্যা করেছে। পরে ম্যাজিস্ট্রেট আকতার হোসেন ও মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমারের উপস্থিতিতে লাশ নামিয়ে ময়নাতদন্ত করার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, এ স্পর্শকাতর ঘটনায় পুলিশের এএসআই শেখ সোহেল ও কনস্টেবল শরিফুলসহ দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আলোর মুখ দেখছেন ভবদহের মানুষ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় শুরু হয়েছে ইপিজেড স্থাপনের কার্যক্রম। বর্তমানে চলছে জমি অধিগ্রহণের কাজ। ফলে উপজেলায় অর্থনৈতিকভাবে নবদিগন্তের সূচনা হতে চলেছে। দীর্ঘদিন পর হলেও ভবদহ জলাবদ্ধ এলাকার মানুষ ইপিজেড স্থাপনে আশার আলো দেখতে পাচ্ছেন।

৫০৩ একর জমির ওপর স্থাপিত হচ্ছে ইপিজেড; যার ফলে একদিকে যেমন নওয়াপাড়া নদী বন্দর, রেলওয়ে ও যশোর-খুলনা মহাসড়কের ত্রিমুখী অবস্থানকে আরও সমৃদ্ধ করছে। সমৃদ্ধ ও বিস্তৃত হতে চলেছে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসার। সেই সঙ্গে দুঃখ ঘুচবে ভবদহ অঞ্চলের জলাবদ্ধ এলাকার লাখ লাখ মানুষের।

ভবদহের জলাবদ্ধ বিলের ওপর নির্মিত হতে চলেছে এই ইপিজেড। ইপিজেড স্থাপনে কর্মসংস্থানের সুযোগ হবে দেড় লাখ মানুষের। আর এখানে কর্মসংস্থানে প্রাধান্য পাবে ভবদহের জলাবদ্ধ এলাকার মানুষ।

জলাবদ্ধ এই বিলসহ আশপাশের অকৃষি বিলের জমি অধিগ্রহণ করে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল ‘যশোর ইপিজেড’ নির্মাণের প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। সেই সঙ্গে এ অঞ্চলের জমি অধিগ্রহণ করতে জেলা প্রশাসককে চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ৫০৩ একর জমির ওপর এই ইপিজেড নির্মাণ করতে যাচ্ছে সরকার।

ইপিজেড নির্মিত হলে সরাসরি ভাগ্য বদলাবে পাঁচ লাখ মানুষের। আর পরোক্ষভাবে নওয়াপাড়াসহ অভয়নগরের ব্যবসা-বাণিজ্যের বিস্তৃতি ঘটার মাধ্যমে প্রায় ১০ লাখ লোক দেখবে নতুন স্বপ্ন। এক কথায় অভয়নগরে যশোর ইপিজেড নির্মাণের ফলে বদলে যাবে এ অঞ্চলের চিত্র। সেই সঙ্গে মোংলা ও বেনাপোল বন্দরের সঙ্গে সরাসরি সংযোগ ঘটিয়ে গোটা দক্ষিণাঞ্চলের চিত্র বদলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। ফলে সমৃদ্ধির এক নতুন পালে হাওয়া লাগতে শুরু করেছে বলে স্বপ্ন দেখতে শুরু করেছে এ অঞ্চলের মানুষ।

সম্প্রতি যশোর ইপিজেডের প্রকল্প পরিচালক আশরাফুল কবির স্বাক্ষরিত চিঠি যশোর জেলা প্রশাসকের কাছে পৌঁছেছে। চিঠিতে বলা হয়েছে- যশোর জেলায় শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া এলাকায় চাষাবাদ অনুপযোগী জলাবদ্ধ খাল-বিলে যশোর ইপিজেড স্থাপন করা হবে। এজন্য অভয়নগরের মাগুরা, রাজাপুর, প্রেমবাগ, চেঙ্গুটিয়া, বাহিরঘাট, বালিয়াডাঙ্গা, মহাকাল ও আমডাঙ্গা মৌজার ৫০৩ একর ভূমি অধিগ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা ও স্থানীয় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, যশোর সদর, অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার মধ্যবর্তী স্থানে ভবদহ এলাকা। ভবদহ বিলপাড়ের ১২০টি গ্রামের অন্তত ৫ লাখ মানুষ স্থায়ীভাবে জলাবদ্ধতার শিকার। এসব এলাকার প্রায় প্রতিটি বাড়ির উঠানে এখনো জমে আছে পানি।

কেশবপুর, মনিরামপুর ও অভয়নগর উপজেলায় অন্তত ৪৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসা পানিতে নিমজ্জিত। এলাকার কবরস্থান ও শ্মশানঘাটে পানি জমে রয়েছে। যে কারণে ওই এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

প্রেমবাগ ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ও বনগ্রামের বাসিন্দা আসাদুজ্জামান বলেন, ভবদহের স্লুইস গেটে পলি জমে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। যে কারণে ধলির বিলসহ দক্ষিণের প্রায় ২৭টি বিলের পানি জমে আছে। এসব বিলপাড়ের মানুষ অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। কৃষিজমি পানির নিচে থাকায় হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে। ভবদহ এলাকার অসহায় মানুষ বিলে বড়শি দিয়ে মাছ শিকার করে, শাপলা ও কলমি শাঁক তুলে হাট-বাজারে তা বিক্রি করে কোনো রকমে দিনযাপন করে চলেছে। এসব দু:খের পর এই এলাকায় ইপিজেড স্থাপিত হলে লাখো মানুষ কাজ পাবে। ইপিজেডের কারখানা মালিকেরাও স্বল্পমূল্যে শ্রমিক পাবেন। এতে উভয় পক্ষই লাভবান হবে।

প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজ উদ্দিন বলেন, যুগ যুগ ধরে যশোরের দুঃখ হয়ে আছে এই ভবদহ অঞ্চল। বিলপাড়ের মানুষ বছরের পর বছর ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছেন। তাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। এ সময় এ অঞ্চলে ইপিজেড স্থাপিত হলে এলাকার অর্থনীতির চাকা আবার সচল হয়ে উঠবে।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডা. তানজিলা আখতার জানান, সরকারি নির্দেশে ইপিজেড স্থাপনে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। ৫০৩ একর জমি অধিগ্রহণ করা হবে।

শনিবার দুপুরে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান জানান, অভয়নগর উপজেলায় স্থাপিত এই ইপিজেডের ফলে দেড় লাখ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। শুধু অভয়নগর নয়, যশোর জেলার মধ্যে এটা সরকারের একটি মাইলফলক হিসেবে পরিগণিত হয়েছে। তাছাড়া এ অঞ্চলে বসবাসকারী গরিব ও অসহায় মানুষের দু:খ অনেকটা লাঘব হবে।

এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, ভবদহ এলাকায় ইপিজেড স্থাপনের প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। এখন বিধি মোতাবেক ভূমি অধিগ্রহণসহ যাবতীয় কার্যক্রম শুরু করা হয়েছে।

ইপিজেড স্থাপনের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে প্রকল্প পরিচালক আশরাফুল কবীর বলেন, যশোর ইপিজেড স্থাপনের জন্য ৫০৩ একর ভূমি অধিগ্রহণের জন্য যশোরের জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে। প্রকল্পের ডিপিপি তৈরির কাজ চলছে।

তিনি বলেন, যশোর ইপিজেড, দেশের চট্টগ্রাম ও ঢাকার সাভারের ইপিজেডের মতোই স্থাপিত হবে। এলাকার মানুষের জীবনযাত্রার ব্যাপক উন্নতি ঘটবে। কমপক্ষে দেড় লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলে ভবদহ অঞ্চলের অন্তত পাঁচ লাখ মানুষের জীবনযাত্রার মান বদলে যাবে। এ প্রকল্পকে ঘিরে এই এলাকার নদী ও খাল-বিলেরও উন্নতি ঘটবে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের পক্ষ থেকেও আলাদা প্রকল্প গ্রহণ করা হবে। সব মিলিয়ে ভবদহ অঞ্চলের মানুষের জন্য উন্মোচিত হতে যাচ্ছে নতুন এক দিগন্ত।

করোনা পরীক্ষার আড়াই কোটি টাকা আত্মসাৎ, টেকনোলজিস্ট কারাগারে

স্টাফ রিপোর্টার

বিদেশগামীদের করোনার নমুনা পরীক্ষার দুই কোটি ৫৭ লাখ টাকা আত্মসাৎ মামলায় খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এ মামলায় রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে খুলনা মহানগর দায়রা জজ বিশেষ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন প্রকাশ। বিচারক শহিদুল ইসলাম শুনানি শেষে জামিন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মামলার বিবরণ অনুযায়ী জানান, ২০২০ সালের জুলাই থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত করোনা পরীক্ষার ইউজার ফি বাবদ চার কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা আদায় হয়। কিন্তু সরকারি কোষাগারে জমা হয় এক কোটি ৬৬ লাখ ৯৬ হাজার টাকা। ল্যাব টেকনোলজিস্ট ও ল্যাব ইনচার্জ প্রকাশ কুমার দাস বাকি দুই কোটি ৫৭ লাখ ৯৭ হাজার টাকা জমা দেননি। তিনি ওই টাকা কেন সরকারি কোষাগারে জমা দেননি তার জবাব দেওয়ার জন্য ২০ সেপ্টেম্বর কৈফিয়ত তলব করা হয়। কিন্তু গত ২৩ সেপ্টেম্বর দুপুরের পর থেকে প্রকাশ আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি হাইকোর্টের জামিন নিয়ে কর্মস্থলে যোগ দেওয়ার চেষ্টা করেন।

তিনি আরও জানান, দুদকের উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান বাদী হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে টেকনোলজিস্ট প্রকাশের বিরুদ্ধে মামলা করেন (মামলা নম্বর ১০/২১)। এই মামলায় হাইকোর্ট থেকে তিনি ১৫ দিনের জামিন নিয়ে খুলনায় আসেন। জামিন শেষে আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠান।

ডা. মুরাদ ও সেই উপস্থাপকের বিরুদ্ধে খুলনায় মামলার আবেদন

স্টাফ রিপোর্টার

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে রবিবার (১২ ডিসেম্বর) খুলনা বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনালে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের খুলনা শাখার সাধারণ সম্পাদক মোল্লা গোলাম মওলা বাদী হয়ে এ আবেদন করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় সংক্ষুব্ধ হয়ে বাদী আবেদন করেছেন বলে উল্লেখ করেছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিসুর রহমান মামলাটি পরিচালনা করবেন। তিনি বলেন, ‘খুলনা বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিধানই হচ্ছে, নতুন মামলার আবেদন হলে সে আবেদনের শুনানি মঙ্গলবার হবে।’ বিএনপিপন্থি এ আইনজীবী আরও বলেন, ‘এতে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদকে (নাহিদ রেইনস) আসামি করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যসহ বক্তব্য দেন ডা. মুরাদ। আর সেটি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে প্রচার করেন মহিউদ্দিন হেলাল নাহিদ। এতে বাদী সংক্ষুব্ধ হয়ে মামলার আবেদন করেন।’

এক জেলার ৩ শতাধিক হাসপাতালের নেই পরিবেশগত ছাড়পত্র

হেদায়েৎ হোসেন

খুলনা জেলায় সাড়ে তিন শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে ৯৮ শতাংশেরই নেই বর্জ্য ব্যবস্থাপনা। সেই সঙ্গে তিন শতাধিক হাসপাতাল ও ক্লিনিকের নেই পরিবেশগত ছাড়পত্র।

গত দুই বছরে ৭৪টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিবেশগত ছাড়পত্র পাওয়ার আবেদন করেছে। তবে একটি প্রতিষ্ঠানও পরিবেশগত ছাড়পত্র পায়নি। কারণ ছাড়পত্র পাওয়ার শর্তগুলো পূরণ করতে পারেনি এসব প্রতিষ্ঠান। খুলনার পরিবেশ অধিদফতরের পরিদর্শক মারুফুল ইসলাম বলেন, পরিবেশ অধিদফতরে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে ছাড়পত্রের জন্য ২০২০ সালে ৪১টি, ২০২১ সালে ৩৩টি আবেদন জমা হয়। পাশাপাশি আরও শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারও বিভিন্ন সময়ে পরিবেশগত ছাড়পত্র পেতে আবেদন করে। কিন্তু একটি প্রতিষ্ঠানকেও পরিবেশ অধিদফতর থেকে ছাড়পত্র দেওয়া সম্ভব হয়নি। কারণ একটি প্রতিষ্ঠানেও বর্জ্য ব্যবস্থাপনা নেই।

খুলনা বেসরকারি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মিজানুর রহমান বলেন, স্বাস্থ্য বর্জ্য থেকে কঠিন, জটিল ও মারাত্মক সংক্রমণসহ বিভিন্ন রোগে অক্রান্ত হতে পারে মানুষ। এই বর্জ্য ব্যবস্থপনা আইনটি অনেক পরে চালু করা হয়েছে। এই কারণে অনেক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এখনও পরিবেশ অধিদফতর থেকে অনুমোদন পায়নি।

তিনি বলেন, তরল স্বাস্থ্য বর্জ্য নষ্টের জন্য ইটিপি স্থাপনের জন্য পর্যাপ্ত জায়গা নেই ক্লিনিক, ডায়াগনস্টিক ও বেসরকারি হাসপাতালে। তবে প্রতিষ্ঠানের ছাদে ইটিপি স্থাপন করা যেতে পারে। আগামী তিন বছরের মধ্যে সব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বর্জ্য শোধনের আওতায় আসবে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক মঞ্জুরুল মুরশিদ বলেন, পরিবেশগত ছাড়পত্র না পাওয়া বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের তালিকা পরিবেশ অধিদফতর থেকে সংগ্রহ করার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ অধিদফতর খুলনার পরিচালক সাইফুর রহমান খান বলেন, বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান অফিসে পত্র প্রদান ও অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পর যেকোনও সময়ে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ঘুরে দেখা যায়, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সামনে, যত্রতত্র ফেলে রাখা হয়েছে মেডিক্যাল বর্জ্য। এসব বর্জ্য থেকে ছড়াচ্ছে রোগ। ফেলে রাখা মেডিক্যাল বর্জ্যের মধ্যে রয়েছে জমাট বাঁধা রক্ত, ডায়রিয়া সংক্রমিত রোগীর কাপড়, রক্ত, পুঁজ, দেহে ব্যবহৃত স্যালাইন ও সিরিঞ্জ।

অ্যানাটমিক্যাল বর্জ্যের মধ্যে রয়েছে মানবদেহের কেটে ফেলা অঙ্গপ্রত্যঙ্গ, টিস্যু, গর্ভফুল কিংবা গর্ভসংক্রান্ত বর্জ্য, তেজস্ক্রিয় বস্তু দ্বারা সংক্রমিত বর্জ্য, অব্যবহৃত এক্স-রে মেশিন, হেড। তেজস্ক্রিয় বর্জ্যের মধ্যে রয়েছে রেডিও অ্যাকটিভ আইসোটোপ ও বিভিন্ন সরাঞ্জামাদি।

তাছাড়া স্বাস্থ্য বর্জ্যের মধ্যে কঠিন বর্জ্যগুলো খুলনা সিটি করপোরেশন ও প্রদিপন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে সংগ্রহ করে নিয়ে যায়। আর তরল বর্জ্যগুলো শোধনের জন্য ইটিপির প্রয়োজন হয়, যা এসব হাসপাতাল ও ক্লিনিকে নেই।

মীমের চাকরি না হওয়ার কারণ জানালেন খুলনার এসপি

জাহিদুল ইসলাম

স্থায়ী ঠিকানা না থাকায় খুলনায় মীম আক্তার নামে এক তরুণীর পুলিশে চাকরি না হওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসান। তিনি বলেছেন, স্থায়ী ঠিকানা নয়, স্বাস্থ্য পরীক্ষায় আনফিট হওয়ায় তাকে চাকরি দেওয়া সম্ভব হয়নি।

তবে মীমের দাবি, শনিবার (১১ ডিসেম্বর) চাকরির ব্যাপারে খোঁজ নিতে পুলিশ সুপার কার্যালয়ে গেলে আনফিট হওয়ার বিষয়টি তাকে জানানো হয়নি। বলা হয়েছিল, স্থায়ী ঠিকানা না থাকায় চাকরিটা হচ্ছে না। তার বড় বোন বলেন, ‘আনফিট হলে তো আগেই বলে দিতে পারতেন তারা। কিন্তু তা বলেননি। বলা হলো ভূমিহীন হওয়ায় মীমের চাকরি হচ্ছে না।’

মীম জানান, পুলিশের কনস্টেবল পদে সাধারণ নারী কোটায় আবেদন করেন তিনি। গত ২৫ অক্টোবর থেকে তিন দিন খুলনা শিরোমনি পুলিশ লাইন্সে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ২৮ ডিসেম্বর খুলনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে হওয়া লিখিত পরীক্ষায়ও উত্তীর্ণ হন মীম। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষাতেও উত্তীর্ণ হন। ফল প্রকাশের পর জানতে পারেন, তিনি মেধা তালিকায় প্রথম হয়েছেন। এরপর খুলনা জেলা পুলিশ লাইন্সে সাধারণ মেডিক্যাল পরীক্ষায়ও উত্তীর্ণ হন। গত ১২ নভেম্বর রাতে তাকে নেওয়া হয় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে। সেখানে ১৩ নভেম্বর সকালে মেডিক্যাল পরীক্ষা করা হয়। তারপর খুলনায় ফিরে আসেন। এরপর পুলিশ ভেরিফিকেশন শুরু হয়। সোনাডাঙ্গা থানা, পুলিশ ফাঁড়ি ও সিটিএসবি থেকে তাদের বাসায় তদন্তে আসে।

তিনি বলেন, ‘তাদের কাছে ভূমিহীন সনদ জমা দিয়েছি। ৭ ডিসেম্বর জেলা পুলিশ লাইন্সে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। এরপর আর কিছুই জানায়নি। ১০ ডিসেম্বর জেলা পুলিশ লাইন্সে খোঁজ নিয়ে কিছু জানতে পারিনি। ১১ ডিসেম্বর খুলনা পুলিশ সুপার কার্যালয়ে যাই। ২-৩ ঘণ্টা অপেক্ষার পর অতিরিক্ত পুলিশ সুপার তানভির আহম্মেদ জানান, আমার সব ঠিক আছে। তবে স্থায়ী ঠিকানা না থাকায় চাকরিটা দিতে পারছেন না। এরপর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসেন।’

মীমের বাবা রবিউল ইসলাম জানান, ‘১৯৮৮ সাল থেকে সোনাডাঙ্গার বিভিন্ন স্থানে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছি। মীমের জন্ম খুলনায়। এখানে আমাদের কোনও জমি নেই। পৈতৃক বাড়ি বাগেরহাট জেলার চিতলমারি থানার বড়বাড়িয়া গ্রামে। আমার বাবা আব্দুল লতিফ শেখ জীবিত আছেন। ভিটাবাড়ির জমি তার নামে। আমার নামে কোনও জমি নেই। এ কারণে আমার মেয়েটার চাকরি হচ্ছে না।’

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহম্মেদ জানান, ‘মেয়েটা সব দিক দিয়েই পারফেক্ট। মেধা তালিকায় প্রথম হয়েছে। তবু পুলিশের রুলসের কারণে আমরা তাকে নিতে পারছি না। স্থায়ী ঠিকানা লাগবে। সেটা মীমের নেই। বাগেরহাটে তার চাচা, বাবা ও মামাদের কিছুটা জমি রয়েছে। সে যদি বাগেরহাট জেলা থেকে আবেদন করতো তবে সেটা ঠিক ছিল।’

পুলিশ সুপার মাহবুব হাসান বলেন, মীম স্থায়ী ঠিকানা দিয়েছে খুলনার। কিন্তু সেখানে তার কোনও জায়গা-জমি নেই। তার আসল ঠিকানা বাগেরহাটে। আবেদনে বাগেরহাটের তথ্য উল্লেখ করেনি। সেক্ষেত্রে সে তথ্য গোপন করেছে। আর খুলনায় তার পরিবার ৩২ বছর বসবাস করছে সেটাও লেখেনি। এ ছাড়া সে স্বাস্থ্য পরীক্ষায় আনফিট ছিল।

লাঠি নিয়ে নৌকা প্রার্থীর শোডাউন-মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি

নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততোই উত্তপ্ত হয়ে উঠছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা। রোববার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার ওমেদপুর ইউনিয়ন নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবদার হোসেন মোল্লা অর্ধশতাধিক মোটরসাইকেলে সমর্থকদের নিয়ে শোডাউন করেন।

এ সময় মোটরসাইকেল আরোহীদের বড় বাঁশের লাঠি বহন করতে দেখা যায়। শোডাউন শেষে সমর্থকরা লাঠি হাতে চেয়ারম্যান প্রার্থীর সঙ্গে রাস্তায় মিছিলও করেন। এ ঘটনার পর এলাকায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি জানতে নৌকা প্রতীকের প্রার্থী সাবদার হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগ সম্ভব না হলেও ও তার ছেলে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা বলেন, শোডাউন নয়, তবে আজ স্থানীয় রয়েড়ার হাটবার ছিল। সেখানে কর্মী-সমর্থকদের নিয়ে ভোট চাইতে গিয়েছিলেন আমার বাবা। তবে কর্মীদের লাঠিবহন আচরণবিধি লঙ্ঘন বলে স্বীকার করেন তিনি।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে বিষয়টি স্পষ্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে উল্লেখ করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেক। তিনি বলেন, আমি মাত্র শুনলাম, এখনই উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলছি।

২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ঝিনাইদহ সদর উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া পঞ্চম ধাপে জেলার শৈলকুপায় ১২ ও হরিণাকুন্ডু উপজেলার আট ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণার পর থেকে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। সর্বশেষ রোববার সকালে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে শনিবার দিনগত রাতে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দীনের মালিতার চন্ডিপুর বাজারের অফিস ভাঙচুর করা হয়। এনিয়ে তিনি নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে অভিযুক্ত করে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আতিকুল হাসান মাসুম অভিযোগ অস্বীকার করে বলেন, আমার প্রতিপক্ষ নিজেরাই নিজেদের অফিস ভাঙচুর করে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

এছাড়া ১০ ডিসেম্বর দিনগত রাতে ঝিনাইদহ সদর উপজেলা সাধুহাটি ইউনিয়নের বোড়াই গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী নাজির উদ্দীনের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ করা হয়।

৭ ডিসেম্বর বিকেলে জেলার শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। বিক্ষুব্ধ সমর্থকরা তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।

এদিন বিকেলে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন মোটরসাইকেল শোডাউন দিয়ে ঝিনাইদহ থেকে কাতলাগাড়ী বাজারে পৌঁছালে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলী কাইসার টিপুর সমর্থকরা হামলা চালান। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এ নিয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ব্যস্ত থাকায় তার বক্তব্য জানা যায়নি। তবে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. সোহেল রানা বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এ পর্যন্ত বিভিন্ন স্থানে দুপক্ষের সমর্থকদের মধ্যে চড়-থাপ্পড়ের মতো ঘটনার সংবাদ পাওয়া গেছে। তবে অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া কয়েক স্থানে নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায় তদন্ত চলছে।

আশাশুনিতে চেয়ারম্যান প্রার্থী ৪, মহিলা মেম্বার ১ ও মেম্বার পদে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ৬৫৫ জন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইকালে ১৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) উপজেলায় দায়িত্বরত রিটার্নিং অফিসারগণ যাচাই বাছ্ইা কার্যক্রম পরিচালনা করেন।

উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ১৩৯ জন ও সাধারণ আসনে মেম্বার পদে ৪৪৭ জন, সর্বমোট ৬৫৫ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাইকালে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ১ জন ও সাধারণ মেম্বার পদে ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

ইউনিয়ন ওয়ারী মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের পরিসংখ্যান হলো, আশাশুনি সদর ইউনিয়নে কারো মনোনয়ন বাতিল না হওয়ায় চেয়ারম্যান ৩ জন, মহিলা মেম্বার ১৫ জন ও মেম্বার ২৮ জন প্রার্থী বৈধ রয়েছেন। শ্রীউলা ইউনিয়নে কোন প্রার্থী বাতিল না হওয়ায় চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার ১০ জন ও মেম্বার পদে ৪৫ জন প্রার্থী বৈধ রয়েছেন। বুধহাটা ইউনিয়নে কেউ বাতিল না হওয়ায় চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা মেম্বার ১৪ জন ও মেম্বার পদে ৪৩ জন বৈধ রয়েছেন। দরগাহপুর ইউনিয়নে কোন প্রার্থী বাতিল না হওয়ায় চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বার পদে ১০ জন ও মেম্বার পদে ৪৪ জন প্রার্থী বৈধতা পেয়েছেন। কাদাকাটি ইউনিয়নে কাউকে বাতিল না করায় চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার ৬ জন ও মেম্বার পদে ৩২ জন বৈধ আছেন। শোভনালী ইউনিয়নে মহিলা মেম্বার ১ ও মেম্বার পদে ১ জনের মনোনয়ন বাতিল হওয়ায় চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা মেম্বার ১৪ জন ও মেম্বার পদে ৩৫ জনের মনোনয়ন বৈধ আছে। কুল্যা ইউনিয়নে কারো মনোনয়ন বাতিল না হওয়ায় চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা মেম্বার ১৩ জন ও মেম্বার পদে ৩৬ জন বৈধতা পেয়েছেন। খাজরা ইউনিয়নে সাধারণ মেম্বার পদে ২ জনের মনোনয়ন বাতিল করায় চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বার পদে ১৬ জন ও মেম্বর পদে ৪৬ জন বৈধ আছেন। বড়দল ইউনিয়নে চেয়ারম্যান পদে সোহরাব হোসেনের মনোনয়ন বাতিল করায় চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা মেম্বার ১৩ ও মেম্বার পদে ৩৫ জন বৈধতা পেয়েছেন। প্রতাপনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জনের মনোনয়ন বাতিল হওয়ায় চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা মেম্বার ১২ জন ও মেম্বার পদে ৪৬ জনের মনোনয়ন বৈধ রয়েছে। আনুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ঋণ খেলাপীর অভিযোগে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী সাহাবুদ্দিন সানা ও স্বতন্ত্র প্রার্থী রুহুল কুদ্দুছের এবং সাধারণ মেম্বার পদে ৬ জনের মনোনয়ন বাতিল হওয়ায় চেয়ারম্যান পদে ২ জন, মহিলা মেম্বার পদে ১৫ জন ও মেম্বার পদে ৪৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।

রিটার্নিং অফিসার মোঃ রাজিবুল হাসান বলেন, মনোনয়নপত্র জমার পূর্বে তাদের (বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থী) ঋণ পরিশোধ করা হয়নি। পরবর্তীতে ঋণ পরিশোধ করা হয়েছে, বিধায় উর্দ্ধতন কর্তৃপক্ষ এব্যাপরে সিদ্ধান্ত নেবেন।

 কুল্যায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকের সংঘর্ষে আহত-৩

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির কুল্যা ইউনিয়নের পুরোহিতপুর গ্রামে প্রতিদ্বন্দ্বি দু’মেম্বার প্রার্থীর সমর্থকের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। রবিবার (১২ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন পুরোহিতপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে রবিউল ইসলাম, শাহীন হোসেনের স্ত্রী ফিরোজা খাতুন ও আব্দুল গফুরের বৃদ্ধা স্ত্রী আলেয়া বেগম।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ইনছার আলী ঢালীর ছেলে আব্দুল আলিমের নেতৃত্বে তার ছেলে গোলাম রব্বানী, তার ছেলে আল মামুন, আলিমের ছেলে মাসুম ও মুরশিদ হোসেন এবং গোলাম রব্বানীর স্ত্রী মনোয়ারা খাতুন রবিবার বিকাল ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটায় বলে অভিযোগ করেন। অভিযোগ করা হয়েছে, রবিউলসহ আহতরা মেম্বার প্রার্থী আব্দুল মোমিনের সমর্থন করায় অপর প্রার্থী বর্তমান মেম্বার আলমগীর হোসেন আঙ্গুরের কর্মী আব্দুল আলিমের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এসময় কয়েকটি বাড়ী ও ঘরের দরজা এবং আসবাবপত্র ভাংচুর ও স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুট করা হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

এব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য আলমগীর হোসেন আঙ্গুর বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। কোন পক্ষ এখনো কোন অভিযোগ করেননি। সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার পরিস্থিতি এখন শান্ত।

বাগেরহাটে জনসেবা বিষয়ক গনশুনানী

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সরকারি সেবা বিষয়ক গনশুনানী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের অর্থ্যায়নে ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধায়নে প্লাট ফরম ফর ডায়েলগ (পিফরডি) প্রকল্পের অধীনে গঠিত বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সহযোগিতায় এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে বক্তব্য দেন, মন্ত্রী পরিষদ বিভাগের উপ সচিব এমডি মোখলেছুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাফিজ আল আসাদ, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আজিজুর রহমান, বাগেরহাট জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক এস.এম রফিকুল ইসলাম, বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ চন্দ্র রায়, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদিপ কুমার বখসি, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আসিফ উদ্দিন রাখি, বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার, বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আঃ সালাম শেখ, পি ফর ডি প্রকল্পের জেলা কো অর্ডিনেটর গোপিনাথ সাহা,  বাগেরহাট পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, নির্বাহী পরিচালক মঞ্জুরুল আহসান মিলন প্রমুখ।

এই গনশুনানীতে ব্রিটিশ কাউন্সিলের পি ফর ডি প্রকল্পের টিম লিডার আর্সেন স্টেপানিয়ন, ডেলিগেশন অফ দি ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশের এডুকেশন এ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট প্রগ্রামের ফার্স্ট সেক্রেটারী হান্স ল্যাম্ব্রেচট, প্রোগ্রাম ম্যানেজার তানজিনা নাদের, ডেপুটি টিম লিডার নাজির আহমেদ খান, পি ফর ডি প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক কামরুল হাসান পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন। গনশুনানিতে বাগেরহাটের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও স্থানীয়রা অংশগ্রহন করেন।

গনশুনানিতে বাগেরহাটে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারি দপ্তরের  সেবার মান বৃদ্ধির জন্য সিটিজেন চার্টার প্রদর্শনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়।

কুয়েটে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি

“শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২১” ও “মহান বিজয় দিবস” ২০২১ যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে ১৪ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০ঃ০০ টায় প্রশাসনিক ভবনের সম্মুখ হতে শোক র‌্যালি শুরু হয়ে বিশ^বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। এছাড়া, সকাল ১০ঃ৪৫ টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আলোচনা সভা, বাদ আসর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান এবং সন্ধ্যা ৫ঃ৪৫ টায় আলোর মিছিল অনুষ্ঠিত হবে। মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে ১৬ ডিসেম্বর সুর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাসভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ০৯ঃ০০ টায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহনে মহান বিজয় দিবসের উপর শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। অন্যান্য কর্মসূচির মধ্যে সকাল ০৯ঃ৩০ টায় ক্যাম্পাসস্থ “দুর্বার বাংলা” চত্বরে গণসংগীত, সকাল ১০ঃ০০ টায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য “দুর্বার বাংলা” এর পাদদেশে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, সকাল ১০.৪৫ টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকাল ৪.০০টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে ‘শপথ’ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করাবেন (ভার্চুয়াল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।

রোকেয়া দিবস উপলক্ষে নারী অধিকার সুরক্ষা ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:

খুলনায় মানবাধিকার দিবস ও রোকেয়া দিবস উপলক্ষে ১২ ডিসেম্বর ২০২১ রবিবার বেলা ১১টায় লায়ন্স ক্লাব অডিটোরিয়ামে আইআরভি এর সহযোগিতায় এবং নারী অধিকার সুরক্ষা ফোরামের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মনোয়ারা বেগম। সম্মানিত অতিথি ছিলেন অধ্যক্ষ দেলওয়ারা বেগম, রোজি রহমান এবং জাকিয়া আকতার হোসেন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের আহবায়ক এড. তসলিমা খাতুন ছন্দা এবং প্রবন্ধ পাঠ করেন সদস্য সচিব সুতপা বেদজ্ঞ।  সভায় বক্তব্য রাখেন এড. কুদরত ই-খুদা, এস এম শাহনেওয়াজ আলী, সৈয়দ আলী হাকিম, আলমাস আরা, খাদিজা কবির তুলি, ইসরাত আরা হীরা, উল্লাসিনী সরকার, মাহফুজুর রহমান মুকুল, মোহম্মদ সাবির খান, সাজেদা ইসলাম, নুরুন নাহার হিরা, আফজাল হোসেন রাজু, মেরিনা যুথী। সভায় বক্তাগন বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে নারী পুরুষ সকলের সম্বিলিত উদ্যোগ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এর প্রতি জোর দাবি  জানান।

জনগণকে সাথে নিয়ে বিএনপি’র সকল ষড়যন্ত্রের জবাব দেয়া হবে: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আওয়ামী লীগ জনগণের রাজনৈতিক সংগঠন। বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা ষড়যন্ত্র হয়েছে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুর দুরদর্শি রাজনীতির কারনে সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে বিএনপির সকল চক্রান্তকে রাজনীতি দিয়ে প্রতিহত করতে হবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের ঐক্যকে সুসংহত করতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আর জনগণকে সাথে নিয়ে বিএনপি’র সকল ষড়যন্ত্রের জবাব দেয়া হবে।

রবিবার বাদ মাগরিব ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহবুবুল আলম বাবলু মোল্লার সভাপতিত্বে নতুন বাজার দলীয় কার্যালয় সংলগ্ন আবু হানিফ মাদ্রাসায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, যুুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, বাদল সিপাহী, শিরীনা পারভীন, মিজানুর রহমান। এসময়ে উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলাম, তালুকদার আব্দুল জলিল, ওয়াহিদুজ্জামান, আব্দুল আজিজ, তাজুল ইসলাম, নজরুল ইসলাম, এনামুল হক, খেলাফত হোসেন প্রমুখ।

এসময়ে ১৬ ডিসেম্বরে মহান বিজয় দিবস এবং ১৮ ডিসেম্বরে রূপসার জনসভা সফল করতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সদর থানার জনসভা সফলে মহিলা আ’লীগের বর্ধিত সভা

খবর বিজ্ঞপ্তি

সদর থানা আওয়ামী লীগের জনসভা সফল করতে প্রস্তুতি সভা করেছে সদর থানা মহিলা আওয়ামী লীগ। থানা মহিলা আওয়ামী লীগ সভাপতি পারভীন ইলিয়াছের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম। পরিচালনা করেন সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরীনা রহমান বিউটি। এ সময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, শেখ ফারুক হাসান হিটলু, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, মহিলা আওয়ামী লীগ নেতা শিউলি পারভীন, রেজওয়ানা প্রধান, সুপ্তি হাসান, হেনা আলমগীর, শাহানুর বেগম, মোর্শেদা দেলোয়ারা মলি, আরমিন সুলতানা জুই, হাসিনা বেগম, রেখা খানম, ফেরদৌসী আলম রিতা, শবনম মোস্তারী বকুল, মারিয়া মল্লিক, আফরোজা কোহিনুর, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, ফেরদৌসী সাথী, মাকসুদা খানম পাখি।

রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিজয় সমাবেশ

খবর বিজ্ঞপ্তি:

জননেত্রী শেখ হাসিনা মানেই উন্নয়ন,অগ্রগতি ও এগিয়ে যাওয়া। উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে সেচ্ছাসেবক লীগকে  তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করতে হবে। যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো: আবু হানিফ। রবিবার(১২ডিসেম্বর) বিকাল ৪টায় রূপসা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় চত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, এই সুসময়ে আমাদের গা হেলিয়ে চললে হবেনা, যদি চলি তাহলে সামনে দুর্দিন অপেক্ষা করছে। আমাদের বিরুদ্ধে যেকোনো সময় ষড়যন্ত্র হতে পারে সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাবেশে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এমএম আজিজুর রহমান রাসেল।

সমাবেশকে ঘিরে রুপসা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিশাল গাড়িবহরের বর্ণঢ্য শোভাযাত্রা ও প্রত্যেক মোড়ে মোড়ে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত ছিল। অনুষ্ঠানের শুরুতে খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক মালিক সরোয়ার উদ্দিন সরোর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সমাবেশে রুহুল আমিন রবির সভাপতিত্বে ও রাজিব দাস টালটুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা ফম আব্দুল মজিদ, ইমদাদুল হক, টিএসবি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, মোঃ মোতালেব হোসেন, মোরসেদুল আলম বাবু, মোহাম্মদ আলী জিন্নাহ, ফারহানা আফরোজ মনা, বিনয় কৃষ্ণ হালদার, মোঃ আছলাম আলী, সরোয়ার হোসেন গহন, ফকির কাওছার আলী, স্বেচ্ছাসেবক লীগের এডঃ মোশারফ হোসেন, আবুল কালাম আজাদ, প্রভাষক হুমায়ুন কবির, মোঃ হুমায়ুন কবির মো: মিজানুর রহমান মিজান, রেজাউল ইসলাম রাজা, ফেরদাউসুর রহমান, মোঃ সালাউদ্দিন,অরিন্দম মল্লিক, আবু আহাদ বাবু, এইচ এম কামাল হোসেন, মো: রাসেল ভুলু, জিহাদুল চৌধুরি মিলন, মঈনউদ্দিন মাসুদ রানা, আনসার আলী বাদল, মোসলেম শেখ, ফয়সাল আহম্মেদ, আবির মালিক, আবুল হাসান পলাশ, শেখ আলী রেজা,মিরাজুল ইসলাম, ইমরান হোসেন জাকি,মৃনাল কান্তি বাছাড়, আরাফাত হোসেন,সুরজিত মন্ডল, জাহিদ হোসেন,আবু সালেহ বাবু,আব্দুল জব্বার,সোহেল পারভেজ,মুসা মোল্লা সবুজ,গফফার মল্লিক,সরদার নুর ইসলাম,নিজামুদ্দিন,শহিদুল ইসলাম বাবু,অমিত মজুমদার, ইমলাক মল্লিক শেখ মোঃ রাসেল, শিমুল দেবনাথ রুদ্দনীল শুভ,জহিরুল ইসলাম,  রায়হান শেখ মুন্না, টমাস গাইন,নাজমুল হোসেন সোহাগ,শরীফুল ইসলাম, জাহিদ হোসেন,মিহির ঘোষ,আব্দুল মান্নান, নাইম ফারহান, মিঠুন মন্ডল,দবিরুল ইসলাম,জয়ন্ত,কমলেস,উদয় মন্ডল, সুমন শেখ,অচিন্ত রায় মো: রুবেল জাহাঙ্গীর হোসেন।

দাকোপের বানিশান্তা ইউনিয়নে খালের মধ্য হতে ভূমিধস কৃত আত্মঘাতী ড্রেজার দিয়ে ভূগর্ভস্থ হতে বালু উত্তোলন চলছে

মোঃ শামীম হোসেন,বাজুয়া (দাকোপ)

দাকোপ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নদী-নালা, খাল-বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের হিড়িক পড়েছে। এতে সংশ্লিষ্ট সড়ক, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে এবং বিভিন্ন স্থানে ভূমি ধসের সৃষ্টি হচ্ছে।

উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাঝে মধ্যে কয়েক জনকে জরিমানা সহ সাজা দিলেও কয়েক দিন পর যা তা হয়ে যায়। গত ২ ই নভেম্বর চালানা পৌরসভা সদরে নদীর তলদেশ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে শামীম গংদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

যে মুহূর্তে ভ্রাম্যমাণ আদালত চলমান ঠিক সেই মুহূর্তে বানিশান্তা ইউনিয়নের বিভিন্ন  গ্রামে পুকুর ও খাল হতে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে অসাধু আত্মঘাতী ড্রেজার মালিকরা। এই ধুরন্ধর আত্মঘাতী ড্রেজার মালিকরা দাকোপের বিভিন্ন খালের ভূগর্ভস্থ থেকে বালু উত্তোলনের কারনে গত ৭ ই অক্টোবর কালিকাবাটি এলাকার স্থায়ী বাসিন্দা তারক সরকারের গোয়াল ঘর গভীর রাতে উক্ত খালে বিলীন হয়। জানা যায় ইউনিয়নের আত্মঘাতী ড্রেজার মালিকরা উপজেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে চালিয়ে যাচ্ছে তাদের কর্মকান্ড। দাকোপের প্রতিটি এলাকা ভূমিধসের হাত হতে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

দাকোপে এইচ এসসি পরীক্ষার্থীদের ভোগান্তির অভিযোগ

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপের চালনা এম.এম কলেজ কেন্দ্রে এইচ.এস.সি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে গিয়ে চরম ভোগান্তি পোঁহাতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কেন্দ্রে ১টি ৩ তলা ও ১টি ৪ তলা ভবন থাকার স্বর্ত্বেও পুরাতন টিন সেড ঘরে পরীক্ষা দিতে হচ্ছে ছাত্র ছাত্রীদের। সূত্রে জানা গেছে, চালনা কলেজের ছাত্র ছাত্রীদের এইচ.এস.সি পরীক্ষা কেন্দ্র চালনা এম.এম. কলেজ। আর চালনা এম.এম. কলেজের ছাত্র ছাত্রীদের কেন্দ্র চালনা কলেজ। চালনা কলেজ অধ্যক্ষ ড. অচিন্ত্য কুমার মন্ডল জানান, তাঁর কলেজের পরীক্ষার্থী কনিকা মিস্ত্রী, রিয়াজ হোসেন ফরাজী, রনি শেখ, অলিয়াজ জমাদ্দার, জেসমিন আক্তার সুমিসহ আরো অনেকে তাঁর কাছে অভিযোগ করেছেন যে কেন্দ্রে পরীক্ষা দিতে চরম ভোগান্তি পোঁহাতে হচ্ছে। ভোগান্তি বিষয়ে তিনি বলেন পুরাতন টিন সেড ভবনটি অন্ধকারছন্ন ভালো ভাবে দেখা যায় না। এছাড়া ঘূর্ণিঝড় জওয়াদের অবিরাম বৃষ্টিতে ছাউনির ছিদ্র টিন দিয়ে হল রুমে পানি পড়ে ঘরে সেঁতসেতে পরিবেশ হয়েছে। তিনি বলেন নতুন ভবন থাকার পরও কেন জানিনা অধ্যক্ষ পুরাতন টিন সেড ঘরে পরীক্ষা নিচ্ছেন। বিষয়টি তিনি যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জেলা প্রশাসককে জানিয়েও কোন প্রতিকার পাননি। তা ছাড়া তাঁর কলেজে চালনা এম.এম কলেজের পরীক্ষার্থীদের অত্যন্ত ভালো পরিবেশে পরীক্ষা নিচ্ছেন বলে তিনি দাবি করেন। এ বিষয়ে চালনা এম.এম কলেজ অধ্যক্ষ অসিম কুমার থান্দার বলেন, তাঁর কাছে কোন পরীক্ষার্থী কোন রকম কোন সমস্যার অভিযোগ করেনি। তা ছাড়া দুইটি ভবন আছে ঠিকই কিন্তু একটি ভবনের অবস্থা নাজুক। অপরটিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তার কারণ জেনারেল ও বি.এম কোর্সের অনেক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এক পক্ষের শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ করলে অপর পক্ষের পরীক্ষার্থীদের মনে ক্ষোভের সৃষ্টি হবে। তাই কলেজ কমিটির মতামতের ভিত্তিতে টিন সেড ঘরে পরীক্ষা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মধাব চন্দ্র রুদ্র জানান, চালনা কলেজ অধ্যক্ষ অচিন্ত্য মন্ডল তাঁর কাছে অভিযোগ করেছিলেন পাশে ভালো ভবন থাকার পরও টিন সেড ঘরে ছাত্র ছাত্রীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। বিষয়টি তিনি স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন বলে জানান।

কুয়েটে “শেখ কামাল আইটি ইনকিউবেশন এন্ড ট্রেনিং সেন্টার” এর উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর বাস্তবায়নে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নবনির্মিত “শেখ কামাল আইটি ইনকিউবেশন এন্ড ট্রেনিং সেন্টার” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর রবিবার দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে নবনির্মিত এই স্থাপনাটির শুভ উদ্বোধন করেন। এসময় কুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বিশ^বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে নবনির্মিত শেখ কামাল আইটি ইনকিউবেশন এন্ড ট্রেনিং সেন্টারে উদ্ভোধনী ভিডিও কনফারেন্সে অংশগ্রহন করেন।