Home জাতীয় ড. ইউনূসের মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

ড. ইউনূসের মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত

9

ঢাকা অফিস।।

শান্তিতে নোবেলজয়ী গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

রোববার হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন।

মাহফুজুর রহমান লিখন জানান, ড. ইউনূস শ্রম আইনে মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে গত মঙ্গলবার (ডিসেম্বর) হাইকোর্টে আবেদন করেছিলেন। তার আবেদনের ওপর গত সপ্তাহে আংশিক শুনানি হয়। তার পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর। ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি করেন অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। পরে আদালত বিবাদীদের আদালতে উপস্থিত হতে সমন জারি করেন।

মামলার অন্য আসামিরা হলেন গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম শাহজাহান।