Home আঞ্চলিক পাটকেলঘাটায় স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল

পাটকেলঘাটায় স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল

10

পাটকেলঘাটা প্রতিনিধি॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গতকাল ৫টায় পাটকেলঘাটায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মিছিলটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পাঁচ রাস্তার মোড়ে এসে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কুশপুত্তলিকা দাহ করে। এসময় উপস্থিত ছিলেন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান, সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক গৌতম কর্মকার, সাবেক ছাত্রলীগ নেতা শেখ জহুরুল হক, মাহবুব হোসেন মিন্টু, সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যড. রোকোনুজ্জামান মামুন প্রমুখ।