Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

26
লাল ফুল আর সবুজ পাতায় যেন লাল-সবুজ পতাকার প্রতিচ্ছবি : পিবিএ

ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানর পিতা মাতার মাগফেরাত কামনায় দোয়া

ফুলবাড়ীগেট প্রতিনিধি

ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি আলহাজ¦ শেখ ইকবাল হোসেনের পিতা, মাতা ভাইয়ের রুহের মাগফেরাত কামনা সহ পরিবারের সকলের সুসস্থতা কামনায় এক দোয়ার অনুষ্ঠান শনিবার বাদ জোহর শিরোমণি তেঁতুলতলা রোডস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত হয় দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গির হোসেন , শিরোমণি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান আবু বক্কার , শেখ জাকির হোসেন , মোঃ রুহুল আমিন, মোঃ মহাসিন, সাইফুল ইসলাম পলাশ, শেখ আঃ কুদ্দুস, মোঃ সাহেব আলী, আলমগির হোসেন, শেখ এমদাদুল হক মন্টু, ফকির আসলাম। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শিরোমণি বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আতাউর রহমান

শিরোমণি শহীদ সিরাজ স্মৃতি ইজিবাবইক মালিক সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন

ফুলবাড়ীগেট প্রতিনিধি

শিরোমণি শহীদ সিরাজ স্মৃতি ইজিবাইক মালিক সমিতির বার্ষিক নির্বাচন ১১ ডিসেম্ভর সকাল সাড়ে ১০ টা থেকে বেলা টা পর্যন্ত গিলাতলা মাদ্রাসা রোডস্থ প্রশিকার হ্যাচারী মিলনায়তনে সুষ্ঠ শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়। সভাপতি পদে  শেখ ইকবাল হোসেন প্রাপ্ত ভোট ২৬, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী শহিদুল ইসলাম ১০ ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম প্রাপ্তভোট ২১, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ সজল হোসেন ১৫ ভোট পেয়েছেন অন্যন্য পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি শেখ বাদশা সহ-সাধারণ সম্পাদক মুন্সি তাজমুল , লাইন সম্পাদক আল হাসিব, সাংগঠনিক সম্পাদক কাজী মুজাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আরাফাত হোসেন। মোট ৩৭ জন ভোটারের মধ্যে ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক মেজবাহ উদ্দিন জুয়েল সদস্য হিসেবে ছিলেন কাজী আজাদুর রহমান হিরোক, শেখ হাবিবুর রহমান, শেখ শহিদুল ইসলাম, শেখ কুদরত হোসেন

বাগেরহাটে কৃষকদলের বার্ষিকীতে আলোচনা সভা দোয়া মাহফিল

স্টাফ রিপোটার,বাগেরহাট

জাতীয়তাবাদী কৃষকদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট শহরের সম্মিলনি মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে কৃষকদলের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

বাগেরহাট জেলা কৃষকদলের আহবায়ক আসাফউদ্দৌলা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.সালাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাট জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক ফকির তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আসাদুজ্জামান, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক শাহেদ আলী রবি,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরো, সাবেক যুবদলের সভাপতি মেহেবুবুল হক কিশোর, বাগেরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি হাওলাদার আব্দুল মান্না, যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা, বিএনপি নেতা শহিদুল ইসলাম স্বপন, শ্রমিক নেতা এলাহী মল্লিক আলম, যুবদলের পৌর সদস্য সচিব গোলাম রসুল মুন্না ,সেচ্ছাসেবকদল নেতা জয়নাল পারভেজ সুমন, প্রমুখ।

বক্তারা বলেন, দেশে অঘোষিত একদলীয় সৈর শাসন চলছে। সবার উপর শোষন নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে সরকার। এমনকি দেশের চালিকা শক্তির প্রধান হাতিয়ার কৃষকদের উপরও নানাভাবে অত্যাচার নিপিরণ চালানো হচ্ছে। এভাবে আর চলতে দেওয়া যায়না। এখনই সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুবক্কর সিদ্দিক।

বাগেরহাটে ইয়াবাসহ বাবা-ছেলেসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক: মোটরসাইকেল জব্দ

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে শরণখোলা উপজেলার মঠেরপাড় এলাকার ছগিরের বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময়, ইয়াবা বিক্রি করে পাওয়া নগদ হাজার ১৮০ টাকা, মাদক পরিমাপের জনন্য ব্যবহৃত ডিজিটাল মিটার, ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং মুঠোফোন জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলেণ, শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের মৃত সামছুল হক হাওলাদারের ছেলে মোঃ তফছের হাওলাদার (৬০) মোঃ তফছের হাওলাদারের ছেলে মোঃ ছগির ওরফে ছাল্লু হাওলাদার (৩২), একই উপজেলার ভারানির পাড় গ্রামের মোঃ নাসির হাওলাদারের ছেলে মোঃ নাইম হাওলাদা(১৮), চালিতাবুনিয়া গ্রামের মোঃ আওয়াল শেখের ছেলেমোঃ রেজা শেখ, ঢাকার সবুজবাগ থানার মায়াকানন এলাকার মোঃ শাহীন আহমেদ্দের ছেলে মোঃ ইয়াসিন রাব্বী (১৬)

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃসাইদুর রহমান বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পরলো মন ওজনের গোলপাতা মাছ

স্টাফ রিপোটার, বাগেরহাট

বাগেরহাটের পূর্ব সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পরেছে প্রায় মন (১৫০ কেজি) ওজনের বিরল প্রজাতির একটি গোলপাতা মাছ। বৈজ্ঞানিকভাবে মাছটির নাম সেইল ফিস। শনিবার (১১ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের কেবি মৎস্য অবতারন কেন্দ্রে জেলেরা মাছটি নিয়ে আসে। এসময় মাছটিকে একনজর দেখতে উৎসুক জনতা ভীড় করতে থাকে। পরে ডাকের (নিলাম) এর মাধ্যমে ১৩ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয় জাহিদ শেখ নামের

এক মাছ ব্যবসায়ী। জাহিদ শেখ জানান, সকালে কেবি বাজারের মহিতোষ বাবুর ঘরে মাছটি উঠানো হলে ডাকের মাধ্যমে মাছটি আমি ১৩ হাজার টাকা দিয়ে কিনে নি। মাছটি প্রায় ১৫ ফুট লম্বা। মাছটি কেটে দুই’টাকা কেজি দরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের কাশিমপুর বাজারে বিক্রি করবো। সুস্বাদু মাছ হিসাবে স্থানীয় বাজারে মাছটির সুনাম রয়েছে।

বাগেরহাটে মা শিশু স্বাস্থ্য সেবায় গতিশীলতা বৃদ্ধিতে কর্মশালা

স্টাফ রিপোটার,বাগেরহাট

বাগেরহাটে পরিবার পরিকল্পনা, মা শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফ্যামিলি প্লানিং-ফিল্ড সার্ভিসেস ডেলিভারী কার্যক্রমের  আয়োজনে  বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (অর্থ) মোঃ আমিনুল ইসলাম। কর্মশালায় আরও বক্তব্য দেন বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ জালাল উদ্দীন আহমেদ, পরিবার পরিকল্পনা বাগেরহাটের উপ পরিচালক বিকাশ কুমার দাস, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ-আলম বাচ্চু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, রামপালের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, গনমাধ্যম কর্মী বাবুল দাস, আলী আকবর টুটুল প্রমুখ। পরিবার পরিকল্পনা, মা শিশুর স্বাস্থ্য সেবার মান আশানুরুপ না হওয়াতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া মা শিশু স্বাস্থ্য কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে আলোচনা করা হয়।

বাগেরহাটে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক সমাবেশ

স্টাফ রিপোটার,বাগেরহাট

শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মধ্যে দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায়” এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার  (১১ ডিসেম্বর ) দুপুরে রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর বোর্ডের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চল পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মতিউর রহমান, রামপাল সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, রামপাল গিলাতলা আবুল কালাম ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার পালসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ রাজনৈতিক সুশীল সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেন,  শিক্ষকেরা সমাজ জাতি গঠন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে অগ্রণী  ভূমিকা পালন করে থাকেন। শিক্ষার্থীদের নৈতিক আদর্শ গঠনে শিক্ষকদের ভুমিকা রাখতে হবে। সুশিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন, অগ্রগতি সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। তথ্য প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মকে আধুনিক বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তুলতে হবে।  পরিবারের শাসন থেকে অধিকাংশ শিক্ষার্থীরাই মাদকাসক্ত মোবাইলের গেইম আসক্ত হয়ে পড়ছে। তাই জাতি সমাজ গঠনে তাদের শিক্ষার মাধ্যমে সঠিক পথে ফেরাতে হবে। যেকোনো দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য মানসম্মত শিক্ষার বিকল্প নেই।

মহানগরী এলাকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরী এলাকায় শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সকাল টায় কেসিসি পরিচালিত খালিশপুরস্থ কলেজিয়েট গার্লস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামী ১৪ই ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পেইন অব্যাহত থাকবে।

উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিনের গুরুত্ব অপরিসীম। কেননা ভিটামিনের অভাবে শিশুরা রাতকানাসহ নানা ব্যাধিতে আক্রান্ত হয়। শিশুদের সব ব্যাধির কবল থেকে মুক্ত রাখতে সরকার নিয়মিত ক্যাম্পেইন আয়োজন করে থাকে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা শিশু ছাড়াও মায়েদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে মাতৃত্বকালীন ভাতাসহ নানা সুবিধা প্রবর্তন করেছেন। সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি থেকে একটি শিশুও যেন বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় নগরীর ৬-১১ মাস বয়সী ১২ হাজার ৬’জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৯৭ হাজার ১’৫৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি সফল করতে নগরীর ৩১টি ওয়ার্ডের ৪টি জোনে ১’৯০টি কেন্দ্রে ৬২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে হাজার ৪’২০ জন স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছে।

প্রধান অতিথির বক্তৃতাকালে সিটি মেয়র আরো বলেন, এমন একটি সময়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করছি যখন করোনার মত একটি বৈশ্বিক মহামারী মোকাবেলা করতে হচ্ছে। বৈশ্বিক মহামারী থেকে রক্ষা পেতে তিনি মাস্ক ব্যবহারসহ সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।

কেসিসি’কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মুন্সী আব্দুল ওয়াদুদ-এর সভাপতিত্বে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো: মনিরুজ্জামান, কাউন্সিলর মো: সাইফুল ইসলাম, মো: ডালিম হাওলদার, এমডি মাহফুজুর রহমান লিটন, শেখ মোসারাফ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, পারভীন আক্তার, কনিকা সাহা, মাজেদা খাতুন রেকসনা কালাম লিলি। অন্যান্যের মধ্যে স্বাস্থ্য বিভাগ খুলনার উপ-পরিচালক ডা. ফেরদৌসি আক্তার, ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম কামাল হোসেন, ইউনিসেফ-এর নিউট্রিশন অফিসার ডা. শাহানাজ বেগম, কেসিসি’স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, শিক্ষা সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর দেবেন বাবু রোডস্থ টিনার বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন। দাতা সংস্থা ওব্যাট-কানাডা’আর্থিক সহায়তায় গৃহ নির্মাণ করা হচ্ছে। সিটি মেয়র ফলক উম্মোচন মোনাজাতের মধ্য দিয়ে গৃহ নির্মাণের কজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  উল্লেখ্য, গত ২০ নভেম্বর দুপুরে আকষ্মিক অগ্নিকান্ডে টিনার বস্তির ৮টি ঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়। কেসিসি’কাউন্সিলর শেখ মো: গাউসুল আজম, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ কামাল, মুজিবর রহমান, ওব্যাট-কানাডা’খুলনাস্থ প্রোজেক্ট অফিসার মো: হুমায়ুন কবীরসহ স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গ সময় উপস্থিত ছিলেন।

সাতক্ষীরায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরায় শনিবার সকালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সিভিল সার্জন ডা. হোসাইন শাফায়াত সূর্যের হাসি ক্লিনিকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস্যুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, ‘আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলার সাতটি উপজেলার ৭৮ টি ইউনিয়নে টি পৌর সভায় জাতীয় ভিটামিন প্লাস ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনে থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ২৩ জন শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী লক্ষ ১৭ হাজার ১শ ৬৪ জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।’ এসময় উপস্থিত ছিলেন সূর্যের হাসি ক্লিনিকের মেডিকেল স্পেশালিস্ট ডা. সাবেরা সুলতানা, মেডিকেল স্পেশালিস্ট ডা. মুহম্মদ মাসুদুর রশীদ, ক্লিনিক ম্যানেজার মফিকুল ইসলাম, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদিশ চন্দ্র, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মিজানুর রহমান, সাতক্ষীরা পৌরসভার টিকাদান সুভারভাইজার ইবাদুল ইসলাম প্রমুখ।

পাইকগাছায় জমি দখলে ব্যর্থ হয়ে দোকান ঘর ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় দোকান ঘরের পিচনের জমি দখলে ব্যার্থ হয়ে দোকান ঘর ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা। ঘটনাটি শুক্রবার বিকালে চাঁদখালী বাজারে। ঘটনায় থানায়  শনিবার অভিযোগ হয়েছে। অভিযোগে জানাগেছে, উপজেলার চাঁদখালীতে পানিউন্নয়ন বোর্ডের জায়গায় চাঁদখালীর বিষ্ণুপুরের মোঃ জয়নুদ্দীন মোল্যার ছেলে বিল্লাল হোসে একই এলাকার সাবুদ আলীর সাথে জমি সংক্রান্ত বিরোধ দেখা দেয়। বিল্লাল বলছে আমি সাবুদ আলীর ভাই বিল্লালের আংশ কিনে ১৩ বছর ধরে খাবার হোটেল করে ভোগ দখলে রয়েছি। হঠাত করে সাবুদ আলী তার ছেলে আমার দোকান ঘরের পিছনদিক দখল করতে যায়। সময় আমরা বাঁধা দিলে দখল করতে ব্যর্থ হয়ে সাবুদ আলীর তার ছেলে জাকির সহ ৫/জন আমার দোকানের পাঁকা দেয়াল হাঁতুড়ি কুড়াল দিয়ে ভেঙ্গে ফেলে। এতে আমার ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বিষয় সাবুদ আলী জানান তারা আমার ভাইয়ের নিকট থেকে দোকান  কিনেছে। দোকানের পিছনের জমি আমাদের। আমরা তাদে দোকান ঘর ভাঙ্গেনি। কে ভেঙ্গেছে আমি জানি না। পার্শবর্তি রায়হান জানান, দোকান ঘরের পিছনের জায়গা দখল করতে না পেরে তারা কয়েকজন ঘর ভেঙ্গেছে। চাঁদখালী ইউনিয়ন চেয়ারম্যান জানান, আমি ঘটনাস্থলে গিয়ে ছিলাম সবাই বলেছে সাবুদ আলী তার ছেলে মিলে ঘরের দেয়াল ভেঙ্গছে। পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক এস আই সুজিৎ ঘোষ জানান, থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে সত্যতা পেলে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পাইকগাছায় ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানাতে আসার সময় পদবঞ্চিতরা পথেপথে বাঁধার সৃষ্টি

পাইকগাছা প্রতিনিধি।।

 পাইকগাছায় ছাত্রলীগের নব গঠিত কমিটিকে অভিনন্দন জানাতে আসার সময় ছাত্রলীগের পদবঞ্চিতরা পথে পথে বাঁধা সৃষ্টি মারপিট করে জন আহত করেছে। ভাংচুর করেছে ৪টি মটরসাইকেল। ঘটনাটি শনিবার সাড়ে দশ টায় পৌর সভার জিরো পয়েন্টে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। আহত ছাত্রলীগ কর্মী শাহিন আলম নতুন কমিটির উপজেলা যুগ্ম সম্পাদক আবু নাইম জানিয়েছেন, আমরা ২০/ ৩০ জন চাঁদখালী ইউনিয়ন থেকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানোর জন্য মটর সাইকেল যোগে কপিলমুনির কাশিমনগর যাওয়ার পথে পৌর সদরের জিরো পয়েন্ট পৌছালে পদবঞ্চিতরা আমাদে যেতে বাঁধা সৃষ্টি করে। এক পর্যায় আমাদেরকে অতর্কিত ভাবে পিটাতে থাকে। অন্যরা পালিয়ে গেলেও আমি সহ ছাত্রলীগ কর্মী পারভেজ, জয়, সানিকে পিটিয়ে আহত করে। জয়, সানি, পারভেজ প্রাথমিক চিকিৎসা নিলেও শাহিনে অবস্থা আশংকা জনক। সময় ৪টি মটর সাইকেল ভাংচুর করে। অপর দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তী, সম্পদক ফাইমিন সরদার পৌর ছাত্রলীগের সভাপতি আবির আক্তার সাধারণ সম্পদক আরিফ আহম্মেদ জয় অভিষেক অনুষ্ঠানে যোগ দানের জন্য খুলনা থেকে পাইকগাছা সিমান্তে আসলে নেতা কর্মিরা তাকে অভিনন্দন জানায়। তারা নেতা কর্মিদের সাথে পৌর সদরে দলীয় কার্যলয় আসার সময় পুলিশ প্রহরায় দলীয় কার্যলয় আসে। সময় পদবঞ্চিতরা মিছিল সহকারে দলীয় কার্যলয় আসার চেষ্টা করলে পুলিশের বাঁধায় তারা এগুতে পরেনি। দলীয় কার্যলয় নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমিরণ কুমার সাধু সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু বলেন দলীয় শৃংখলা ভঙ্গকরে যারা নেতা কর্মিদের মারপিট করেছে তাদের বিরুদ্ধ সাংগঠনিক ব্যবস্তা নেয়া হবে। পাইকগাছা থানার উপপুলিশ পরিদর্শক (ওসি ভারপ্রাপ্ত) অভিজিত জানান, ছাত্রলীগের পদবঞ্চতরা মিছিল নিয়ে দলীয় কার্যলয়ের দিকে আসছিলো আইনশৃংখলা ভঙ্গের আশংকায় সেটি বন্ধ করে দিয়েছি।

বাগেরহাটে মায়ের সহায় সম্পত্তির দখল পেতে অসহায় রশিদার সংবাদ সম্মেলন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের চুলকাটি এলাকায় মায়ের বসতবাড়ী সকল জমি নিজ দখলে পাওয়া জন্য কন্যা মোসাঃ রশিদা বেগম সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকাল সাড়ে ১১টায় চুলকাটি প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। লিখিত অভিযোগে তিনি বলেন, বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামে আমার মরহুম মাতা আছমা বেগম জমি ক্রয় করে সেখানে বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছিলেন। এসময় তিনি মর্জিনা বেগম নামের একজন অসহায় মহিলাকে পালিত কন্যার মত লালন পালন করেন। পরে তিনি রোগে শোকে আক্রান্ত হলে তার ভোগদখলীয় ০.৩শতক জমি পার্শ¦বর্তী বাড়ীর মরহুম ওমর আলীর পুত্র মোঃ জালাল শেখ এর নিকট বিক্রয় করেন। কিন্তু আমার গর্ভধারিনী মাতা আছমা বেগম ক্রেতা মোঃ জালাল শেখ-কে জমি দলিল করে দিলেও দখল বুঝিয়ে দেওয়ার আগেই তিনি মুত্যৃবরণ করেন। এরপর আমার মায়ের সকল সহায় সম্পত্তি আমার মায়ের পালিত কন্যা খানপুর ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামের সিরাজ শেখ এর স্ত্রী মর্জিনা বেগম ভোগদখল করে নিয়েছে। আমি আমার মায়ের একমাত্র ওয়ারেশ হলেও আমি তার সম্পত্তি হতে বঞ্চিত হচ্ছি। তিনি বলেন, আমার মায়ের বিক্রয় করা জমি ক্রেতা মোঃ জালাল শেখ যাহাতে তার দখল বুঝে পাই এবং ওয়ারেশ সুত্রেপ্রাপ্ত মায়ের সকল জমি আমি নিজের দখলে পেতে পারি তার জন্য আমি গত ডিসেম্বর-২১ইং তারিখে বাগেরহাট সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। যা এখনো তদন্তাধিন রয়েছে। তিনি এব্যাপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে মোসাঃ রশিদা বেগম লেখাপড়া না জানায় তার পক্ষে তার জামাতা শেখ সাহেব আলী লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় মোসাঃ রশিদা বেগমের কন্যা খোদেজা বেগম তার দু সন্তান সাদিয়া আক্তার মিমি শাহীন শেখ উপস্থিত ছিলেন।

আলতাপোলে শিল্প পল্লী প্রতিষ্ঠার জন্য মতবিনিময়

কেশবপুর (যশোর) প্রতিনিধি

কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামে শিল্প পাড়া এলাকায় জীবিকায়ন শিল্প পল্লী হিসেবে প্রতিষ্ঠার জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে উপজেলার আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আলতাপোল গ্রামে কুটির শিল্পের সঙ্গে জড়িতদের মতবিনিময় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (গ্রেড-১) সুপ্রিয় কুমার কুন্ডু। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাছরীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পল্লী জীবিকায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আলমগীর হোসেন আল নেওয়াজ, যশোর জেলা বিআরডিবি’উপপরিচালক কামরুজ্জামান, খুলনার উপপরিচালক আশরাফুল ইসলাম, পল্লী প্রগতি প্রকল্পের প্রকল্প পরিচালক আলাউদ্দিন সরদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক পলাশ কুমার মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক গৌতম রায়, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, হংশপতি বিশ্বাস, উপ প্রকল্প কর্মকর্তা আজমল হোসেন, সহকারী হিসাব রক্ষক লিটন কুমার ঘোষ প্রমুখ।

মুক্ত আলোচনায় কুটির শিল্পের সঙ্গে জড়িতদের ভেতর বক্তব্য দেন, শফিকুল ইসলাম, সাবিনা বেগম, মন্টু মিয়া লিপিকা বেগম। তাঁরা বিআরডিবি’মাধ্যমে কুটির শিল্প বিদেশে রপ্তানির ব্যবস্থা করাসহ স্বল্প মুনাফায় একক ঋণের কথা তুলে ধরেন।

আলোচনা শেষে বিআরডিবি’মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডুসহ অতিথিবৃন্দরা এলাকায় তৈরি হওয়া কুটির শিল্প ঘুরে দেখেন। ইনছার আলী নামে এক ব্যক্তি প্রায় ২০ বছর আগে আলতাপোল গ্রামের কুটির শিল্পের কাজ শুরু করেন। এখানকার ১০টি স’মিল থেকে কাঠ কেটে ৪০০ কারখানায় বিভিন্ন ধরনের কুটির শিল্প তৈরি করে হাজার ৫০০ নারী পুরুষ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। গ্রামটি জীবিকায়ন শিল্প পল্লী হিসেবে গড়ে উঠলে হাজারও মানুষ উপকৃত হবেন।

মহেশপুরে নারী শিশুসহ ১২জন আটক

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী শিশুসহ ১২জনকে আটক করেছে বিজিবি। শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বেতবাড়িয়া মাঠের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার জেলেপাড়া গ্রামের হরি গোপাল দাসের ছেলে শ্রী রাজীব চন্দ্র দাস (৩০), পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার চন্ডিপুর কলারুন গ্রামের রুহুল আমীন মজুমদারের ছেলে সিদ্দিক মজুমদার (৩৪), সাথে তার স্ত্রী শারমীন (২৭), গোপালগঞ্জ জেলার বৈলতৈল থানার করপাড়া গ্রামের মৃত রাখাল সরকারের ছেলে পরিমল সরকার (৩৮), যশোর জেলার কোতয়ালী থানার যশোর রেলগেট গ্রামের দুলাল মিয়ার মেয়ে মোছঃ হোসনে আরা বেগম (২৭) সাথে তার ছেলেদ্বয় আরমান (১৩), আরাফাত (০৩), খুলনা জেলার ফুলতলা থানার কাচপুর গ্রামের মোঃ কামাল খানের স্ত্রী সোনিয়া খাতুন (৩১), সাথে তার মেয়ে পিহু ইসলাম (০৪), একই জেলার দৌলতপুর থানার মহেশ্বপাশা গ্রামের মোঃ জুয়েল শেখের স্ত্রী মোছাঃ রুমা বেগম (২৮), এবং রুপসা থানার রুপসা রামনগর লোকমান শেখের স্ত্রী আজমিরা শেখ (১৯) এবং নড়াইল জেলার সদর থানার গোবরা গ্রামের ইব্রাহিম শেখের মেয়ে আজমিরা শেখ (১৯)বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে।

ঝিনাইদহে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে সদর উপজেলার ১৫ টি ইউপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালন আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন’সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাঃ আঃ ছালেক।

এসময় বক্তারা বলেন, সদরের ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোতে কোন প্রকার অনিয়ম বরদাস্ত করা হবেনা। সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন তারা।

কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’কাছে অভিযোগ

সোহাগ হোসেন কলারোয়া (সাতক্ষীরা)

কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা তপন সাহার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন ইউপি সদস্য। ডিসেম্বর ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৪ নভেম্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনের দিন ধার্য ছিলো। কিন্তু ইউনিয়ন পরিষদ সচিব হাবিবুর রহমান গত ২৩ নভেম্বর ইউপি সদস্যদের ফোন করে জানিয়ে দেন যে, ট্যাগ অফিসার থাকতে না পারায় প্যানেল নির্বাচন স্থগিত করা হলো, পরবর্তী তাং পরে জানানো হবে। কিন্তু গত ডিসেম্বর ইউনিয়ন পরিষদে বিজয় দিবস শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভায় ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা বলেন, প্যানেল চেয়ারম্যান যদি তার পছন্দের না হয় তাহলে তিনি রেজুলেশন পেপারে স্বাক্ষর করবেন না। প্রয়োজনে প্যানেল নির্বাচন করবেন না বলে সাফ জানিয়ে দেয়ায় ইউপি সদস্যরা ক্ষোভে ফুঁসে উঠে।

এরই প্রেক্ষিতে চেয়ারম্যান বিশাখার বিরুদ্ধে ৭জন ইউপি সদস্যের স্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ দেয়া হয়েছে ইউএনও বরাবর। তাদের মধ্যে ইউপি সদস্যরা হলেন মনিরুজ্জামান মনি, রেজাউল ইসলাম, আসমত আলী, মোকলেছুর রহমান, হামিদা খাতুন তানজিলা খাতুন। চেয়ারম্যান বিশাখা তপন সাহা জানান, ‘এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। চলতি মাসের ৩১ তাং পর্যন্ত সময় আছে। এরই মধ্যে প্যানেল নির্বাচন সম্পন্ন করতে হবে এমন চিঠি তার কাছে আছে।

শার্শায় নির্বাচন পরবর্তী সহিংসতায় শতাধিক বাড়িতে হামলা, ভাংচুর লুটপাট

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বাগআচঁড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরবর্তী সময়ে সহিংসতায় নৌকা প্রার্থীর কর্মী সমর্থকদের শতাধিক বাড়িতে হামলা,ভাংচুর লুটপাট চলছে। নৌকায় ভোট দেয়ায় ইউনিয়নের ১০ গ্রামের শতাধিক নেতা কর্মীরা বাড়ি ঘর ছাড়া।

নৌকার প্রার্থী বাগআচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইলিয়াস কবির বকুল ভোটের পর থেকেই প্রাণভয়ে বাড়ি ছেড়ে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ ¯থানে। শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু অভিযোগ করে বলেন, বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের ইন্দনে তার সমর্থকরা প্রকাশ্যে নৌকা প্রার্থীর সমর্থক আওয়ামীলীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা,ভাংচুর লুটপাটের ঘটনা ঘটনানো হচ্ছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কোন শক্তির বলে বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক আওয়ামীলীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা , ভাংচুর লুটপাট করছে এটা আমরা প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ চাই। তিনি আরও বলেন প্রশাসনকে জাননোর পরও এখনও নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা ভাংচুর হচ্ছে এখনও।  

ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সভাপতি বাগআচড়া ইউনিয়ন আওয়ামীলীগ বলেন, সনাতনকাঠি, বামুনিয়া , ট্যাংরা,  বসতপুর কলোনী-বসতপুর কলোনী –২, ঘোষপাড়া, বাগআচড়া পূর্ব উওরপাড়া, পিপড়াগাছি সমাটা গ্রামের মানুষ খালেক আতংকে রাতে বাড়ি থাকতে পারছেন না। বিএনপির কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তির ভাই সদ্য নির্বাচিত বিদ্রোহী চেয়ার‌্যমান আব্দুল খালেকের নির্দেশে তার সমর্থকরা হামলা ভাংচুর চালাচ্ছে। 

ক্ষতিগ্রস্তদের দাবি নৌকার সমর্থক হওয়ার কারণেই তাদের উপর হামলা চালানো হয়েছে। অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী। এদিকে পুলিশ বলছে যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে সেসব স্থান পরিদর্শন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের অভিযোগ গ্রহণসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে যশোরের শার্শা উপজেলার বাগআচঁড়ায় ইউনিয়নে নৌকার প্রার্থী ইলিয়াস কবির বকুলকে পরাজিত করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক। বিজয়ের ঘোষণা আসার পর রাতে তার সমর্থকরা নৌকার নির্বাচনী অফিস থেকে প্রতিক নামিয়ে নিয়ে নিজ অফিসে টাঙিয়ে দিয়েছে নৌকা। এমনকি রাতভর শতাধিক বাড়িতে হামলা ভাংচুর চালানো হয়। ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে নৌকার কর্মী সমর্থক তাদের বাড়ির নারী-শিশুরা। বাড়ি ভাঙ্গার পাশাপাশি ভাঙচুর করা হয়েছে গাড়ি, ইজিবাইকসহ দোকানপাটও। ক্ষতিগ্রস্তদের দাবি কেবল নৌকার সমর্থন দেয়ার কারণে তাদের উপর হামলা হয়েছে এবং বাড়ি ছাড়া হয়েছেন পুরুষরা।

বিজয়ী বিদ্রোহী চেয়ারম্যান আব্দুল খালেক হামলার অভিযোগ অস্বীকার করে বলেন , আমার সাথে বিএনপি জামায়াতের কোন সম্পর্ক্য নেই। আমরা আ্ওয়ামীলীগ করি। আমি কাউকে হামলা , ভাংচুর লুটপাটের নির্দেশনা দেইনি। আমি নিজে মাইকিং করে বলি আইন কেউ নিজের হাতে নেবেন না। আমরা পরস্পর ভাই ভাই। বিএনপির কেন্দ্রীয় নেতা তৃপ্তির সাথে আমাদের কোন পারিবারিক  সম্পর্ক্য নেই। তাদের সাথে আমাদের আদর্শগত দ্বন্দ।

যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহাংগীর আলম বলেন, নির্বাচন পরবর্তী আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে। আমাদের ব্যাপক প্রস্তুতি আছে আইন শৃংখলা পরিস্থিতি স্বভাবিক রাখতে। বিচ্ছিন্ন কোন ঘটনা ঘটলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আমাদের কাছে এখনও পর্যন্ত কোন অভিযোগ আসেনি।

যশোর-আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, আমি নৌকার প্রার্থী ইলিয়াস কবির বকুল শার্শা থানার ওসি সাহেবকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্থ গ্রামগুলো পরিদর্শন করেছি। ওসি সাহবেকে বলেছি নৌকার কর্মী সমর্থক আওয়ামীলীগের নেতা কর্মীদের বাড়ি ঘড় ভাংচুর করা হচ্ছে বিষয়টি আপনি ব্যবস্থা নিন। তারপরও এখনও পর্যন্ত হামলা ভাংচুর অব্যাহত আছে।

৬৬ সালে নিজের আঙুলের একটি অংশ বিশেষ কেটে রক্ত দিয়ে পোস্টারে স্বাধীনতার কথা লিখেছি

খবর বিজ্ঞপ্তি

৬৬ সালে নিজের আঙুলের একটি অংশ বিশেষ কেটে রক্ত দিয়ে পোস্টারে স্বাধীনতার কথা লিখেছি। মুক্তি শব্দটি জাতির জন্য আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর জাতির অনেক অগ্রগতি এবং উন্নতি হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্র অসম্পূর্ণ রয়ে গেছে। আমরা যুদ্ধ করে পাকবাহিনীর পরাজিতের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছি। এই স্বাধীনতা যুদ্ধের জন্য বন্দুকের দোকান লুট করতে হয়েছে। জীবনকে বাজী রেখে ইউডিএফ ক্লাব, গল্লামারী রেডিও সেন্টার, পাইকগাছা, কপিলমুনি, বারোআড়িয়া শিরোমণি এলাকায় যুদ্ধ করেছি। অনেক সহযোদ্ধাকে হারাতে হয়েছে। অনেকেই পঙ্গু হয়েছে। আত্মত্যাগ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের প্রিয় স্বাধীনতা। আজকের প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে হবে। এভাবে বললেন বৃহত্তর খুলনার মুজিব বাহিনীর কমান্ডার শেখ কামরুজ্জামান টুকু।

শনিবার সকাল সাড়ে ১০ টায় দৌলতুন্নেছা কিন্ডার গার্টেন (সিটি ল’ কলেজ)-এর প্রাঙ্গণে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্বোধন করেন বৃহত্তর খুলনা জেলা মুজিববাহিনীর প্রধান বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু সভায় সভাপতিত্ব করেন বিএল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জাফর ইমাম। সঞ্চালনায় ছিলেন নারী নেত্রী এ্যাড. শামীমা সুলতানা শীলু। বিশেষ অতিথি ছিলেন ৬৯’ছাত্রনেতা শ্যামল সিংহ রায়, রূপান্তরের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক স্বপন গুহ, সিটি ল’ কলেজের অধ্যক্ষ এম আউয়াল, বিশিষ্ট নাগরিক আম্বিয়া খাতুন, মানবাধিকার কর্মী এ্যাড. মো: মোমিনুল ইসলাম। স্বাগত ভাষন দেন গুণীজন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন। জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে অনুষ্ঠানমালার সূচনা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধের গল্প শুনি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গুণীজন স্মৃতি পরিষদ এর আয়োজিত স্টলগুলো অতিথিরা ঘুরে-ঘুরে দেখেন। সময় শিশু-কিশোর মহিলারা বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকুর কাছ থেকে যুদ্ধের নানা খুঁটিনাটি বিষয় জানতে চান।

বিজয় দিবস উপলক্ষে নাগরিক ঐক্যের আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

নাগরিক ঐক্যের লবণচরা হরিণটানা থানা শাখার যৌথ উদ্যোগে গতকাল শান্তিধাম এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লবণচরা থানা শাখার সংগঠক মো: মুসা মিয়া সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন নগর কমিটির আহ্বায়ক কেন্দ্রীয় সদস্য এ্যাড. ড. মো: জাকির হোসেন। আলোচনায় অংশ নেন নগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, ২৭নং ওয়ার্ড শাখার সভাপতি জামির হোসেন দিপু, একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো: আল সায়েদ্যিন সৈকত, মীর রবিউল ইসলাম কাজী আলমগীর হোসেন। সভায় প্রধান অতিথি গণতান্ত্রিক আন্দোলন তীব্রতর করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহত্তর মোর্চ্চার এখনি সময়। তিনি বিজয় দিবসের প্রাক্কালে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার সুচিকিৎসায় বিদেশে পাঠনোর দ্রুত ব্যবস্থা করার দাবি জানান।

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনের মনোনয়নপত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জমা দিয়েছেন প্রার্থীরা। শুক্রবার (১০ ডিসেম্বর ) ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এদিন বিকাল টা থেকে টা পর্যন্ত নির্ধারিত সময়ে বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে গত ডিসেম্বর বৃহস্পতিবার  দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলে। শুক্রবার (১০ডিসেম্বর) বিকালে বাগেরহাট প্রেসক্লাবে এবারের নির্বাচনে ১৪টি পদের সবকটিতে নীহার- বাকী প্যানেল থেকে প্রতিদ্বন্দিতা করছেন সভাপতি পদে নিহার রঞ্জন সাহা (বিটিভি), সহ-সভাপতি পদে ইসরাত জাহান (যায়যায়দিন), সাধারণ সম্পাদক পদে তালুকদার মো. আব্দুল বাকী (ভোরের কাগজ), সহ সাধারণ সম্পাদক পদে শেখ আজমল হোসেন (রাজপথের দাবী) অর্থ সম্পাদক পদে মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন), দপ্তর গ্রন্থাগার সম্পাদক পদে এস এম সামসুর রহমান (আরটিভি), তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে নকিব সিরাজুল হক (স্পন্দন),  ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজ (ভোরের আকাশ) এবং নির্বাহী সদস্যের ৬টি পদে শেখ আহসানুল করিম (বাংলাদেশ প্রতিদিন), মো. দেলোয়ার হোসেন (সমকাল), তরফদার রবিউল ইসলাম (এনটিভি), ফকির হাসান আলী (আমাদের অর্থনীতি), এস এস শোহান (আমার সংবাদ), আল আমীন খান (আজকালের খবর) প্রতিদ্বন্দিতা করছেন। অপর দিকে সভাপতি পদে বাবুল সরদার (জনকন্ঠ), অধ্যাপক মাহফিজুর রহমান(চ্যানেল আই) সহ সভাপতি পদে নিয়ামুল হাদী রানা (আমাদের সময়), সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস(কল্যান) সহ সাধারন সম্পাদক পদে লিটন সরকার  (দেশের কন্ঠ) অর্থ সম্পাদক পদে খন্দকারআকমল উদ্দিন শাখি (বেতার), দপ্তর গ্রন্থাগার সম্পাদক পদে আজাদুল হক (সংবাদ), ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক অরিন্দম দেবনাথ ( গ্রামের কাগজ),নির্বাহী সদস্য পদে মোয়াজ্জেম হোসেন মজনু (দিনের আলো), আলী আকবর টুটুল (সময়টিভি) প্রতিদ্বন্দিতা করছেন, বলে বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মো. ইয়ামীন আলী এসব তথ্য জানিয়েছে। আগামী (১৪ডিসেম্বর) মঙ্গলবার বিকাল ৪টা চুড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ ২১ডিসেম্বর মঙ্গলবার বিকাল ২টা থেকে  ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে ভোট গ্রহণ। এরপর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।

 সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা : ৭জানুয়ারি ত্রি-বার্ষিক নির্বাচন

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (৫৮২)’র  বার্ষিক সাধারনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর স্টেশন রোডস্থ কদমতলা মোড়ে ইউনিয়ন কার্যালয় চত্বরে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. আ. রহমান বেপারী। প্রধান অতিথি ছিলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়নের উপদেষ্টা শামসুজ্জামান মিয়া স্বপন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জুট গুডস মার্চেন্ট এ্যাসোসিয়েশন সভাপতি আলহাজ¦ মো. সফিকুর রহমান, ইউনিয়নের উপদেষ্টা আলহাজ¦ মো. হযরত আলী এবং খুলনা বড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নিশাত বানিজ্য ভান্ডারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ¦ মো. সুজন মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আ. বারেক খান। বক্তৃতা করেন শ্রমিক নেতা শাহ্ মো. অহিদুজ্জামান রিপন, সহ-সভাপতি মো. কালু গাজী, মো. বাবলু মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মো. আলম সরদার, সাংগঠনিক সম্পাদক মো. ছলেমান শেখ, প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মো. সোহাগ নির্বাহী সদস্য মো. অহিদ, মো.কালাম, মো.ছলেমান মাতব্বর, মো. জসিম মো. ফাতেমা বেগম।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী জানুয়ারি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়।

কুষ্টিয়ায় টাকা বিলালেন নৌকার প্রার্থী, ভিডিও ভাইরাল

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার আব্দালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থী আরব আলীকে টাকা বিলাতে দেখা গেছে। ঘটনায় চেয়ারম্যান প্রার্থী আরব আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন অন্য প্রার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে নিজ এলাকা হাসানবাগ থেকে মোটরসাইকেলের বহর নিয়ে মনোনয়নপত্র জমা দিতে কুষ্টিয়া শহরে যান আরব আলী। যাত্রা শুরুর আগে বহরে থাকা মোটরসাইকেল চালকদের মাঝে তাকে প্রকাশ্যে টাকা বিলাতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদান উপলক্ষে হাসানবাগ থেকে মোটরসাইলের শোডাউনের আয়োজন করেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী আরব আলী। ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী তার সমর্থকরা শোডাউনে অংশ নেন। যাত্রা শুরুর আগে মোটরসাইকেল চালকদের টাকা দেন আরব আলী। কেউ টাকা নিতে না চাইলে তাকে জোর করে টাকা দেওয়া হয়। বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। শোডাউনে অংশ নেওয়া কয়েকজন জানান, যারা মোটরসাইকেলে এসেছিল তাদের তেল কেনা খাওয়া বাবদ টাকা দেন আরব আলী। ৫০০ টাকা করে দেওয়া হয় অংশ নেওয়া লোকজনকে। শোডাউন দিয়ে তারা কুষ্টিয়ায় আসেন। টাকা অনেকে নিতে না চাইলেও জোর করে দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আব্দালুপর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া দুই প্রার্থী জানান, বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়। অনেকের মোবাইলে ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে একজন চেয়ারম্যান প্রার্থী টাকা বিতরণ করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তিনি কোনো আইন মানছেন না। বিষয়টি যাদের দেখার দায়িত্ব তারাও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এটা দুঃখজনক।

চেয়ারম্যান প্রার্থী আরব আলী নিজেই তার ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করেন। পরে আবার সেটি সরিয়েও নেন। বিষয়ে জানতে চাইলে আরব আলী বলেন, ‘সত্য কথা কি, অনেক গরীব মানুষ মোটরসাইকেল নিয়ে আমার শোডাউনে এসেছিল। এসব গরীব মানুষদের কিছু টাকা দিয়েছি। মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই। যেটা সত্যি সেটা বলতে হবে।’ আব্দালপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন বলেন, বিষয়টি নিয়ে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নে পঞ্চম ধাপে আগামী জানুয়ারি নির্বাচন হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ডিসেম্বর। আব্দালপুর ইউনিয়ন থেকে আরব আলীসহ পাঁচজন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, যাদের দুইজন আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরব আলী গত নির্বাচনেও দলীয় মনোনয়ন পেয়েছিলেন। তবে সেবার নির্বাচনে হেরে যান তিনি।

দেড় বছর পর পেট থেকে বের করা হলো সেই কাঁচি

খুলনাঞ্চল রিপোর্ট

অবশেষে চার ঘণ্টা অস্ত্রোপচারের পর পেট থেকে বের করা হলো সেই কাঁচিটি। তবে বিকাল ৫টা পর্যন্ত জ্ঞান ফেরেনি মনিরা খাতুনের (১৮)এছাড়া দেড় বছর ধরে কাঁচিটি পেটের ভেতর থাকার কারণে তার নাড়ির কিছু অংশে পচন ধরেছে। পচনগুলো কেটে ফেলতে হয়েছে। এমনও হতে পারে তার কৃত্রিম নাড়ি লাগানো লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। এতে নেতৃত্ব দেন হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রতন কুমার সাহা। মনিরা গোপালগঞ্জের মুকসুদপুরের ঝুটিগ্রামের খায়রুল মিয়ার মেয়ে।

ডা. রতন কুমার সাহা বলেন, বিষয়টি বেশ জটিল ছিল। কারণ কাঁচিটি প্রায় দুই বছর ধরে পেটের ভেতরে থাকায় অপারেশন করারও ঝুঁকি ছিল। এরপরও তিন ঘণ্টাব্যাপী চেষ্টার পর কাঁচিটি বের করতে সক্ষম হই।

রোগীর ভাই কাইয়ুম শেখ যুগান্তরকে বলেন, মনিরাকে সকাল সাড়ে ১০টার দিকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশন শেষ করে ৩টা ১০ মিনিটের দিকে অবজারভেশন বেডে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। আমরা শুনেছি বোন মনিরার পেটের নারীর কিছু অংশ পচে গেছে। আমাদের কাছ থেকে সই নেওয়ার সময় শুনেছি আগামী মাস পর ফের অপারেশন করা লাগবে। এছাড়া হয়তো আমার বোনের কখনো বাচ্চা হবে না। আর ফের অপারেশন করা লাগলে টাকা-পয়সা কোথায় পাব তা ভেবে পাচ্ছি না।

চিকিৎসকের ভুলের কারণে ক্ষতিপূরণ মামলা করা হবে কিনা? এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, আগে রোগীকে বাঁচানো আমাদের কাছে বড়। আমরা থানায় জিডি করতে গিয়েছিলাম। সেখান থেকে মনিরাকে ভর্তি করে অপারেশন করার জন্য বলেছে। পরে অন্য বিষয় ভাবা হবে।  ডা. রতন কুমার বলেন, দীর্ঘদিন ধরে কাঁচিটি পেটের ভেতর থাকার কারণে তার নাড়ির কিছু অংশ পচন ধরেছে। পচনগুলো কেটে ফেলতে হয়েছে। এমনও হতে পারে তার কৃত্রিম নাড়ি লাগানো লাগতে পারে। মনিরার এখনো জ্ঞান ফেরেনি। তাই জ্ঞান ফেরা সুস্থ না হওয়া পর্যন্ত সঠিকভাবে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

জুতাপেটার নির্দেশ দেওয়া সেই ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

ঝিনাইদহ প্রতিনিধি

অসুস্থ বাবার সামনে ছেলেকে নিজের মুখে জুতা মারার নির্দেশ দেওয়ার ঘটনায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান বিপাসকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

এদিকে বাবার সামনে ছাত্রলীগ সভাপতির অমানবিক ঘটনার দুই মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগ সভাপতি রানা হামিদ বলেন, অসুস্থ বাবার সামনে হাসপাতালে ছেলে এসএম সরকার ওরফে হোসাইনের গালে জুতা মারতে বাধ্য করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান বিপাস। এমন সংবাদ পাওয়ার পর ঝিনাইদহ জেলা ছাত্রলীগের জরুরি সিদ্ধান্ত মোতাবেক বিপাসকে মহেশপুর উপজেলা শাখার সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এসএম সরকার ওরফে হোসাইনের বাড়ি উপজেলার যাদবপুর ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামে। তিনি স্থানীয় সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজের সমর্থক। বেশ কয়েকদিন ধরে ফেসবুকে লেখালেখির সূত্র ধরে উপজেলা ছাত্রলীগের সভাপতি বিপাসের সঙ্গে হোসাইনের বিরোধ তৈরি হয়। ঢাকায় ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করেন হোসাইন। এক ছেলে এক মেয়ের জনক তিনি।

বাবার অসুস্থতার খবর পেয়ে গত ডিসেম্বর দিনগত রাত ১২টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে আসেন হোসাইন। ঘটনার দিন রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান বিপাস আসেন হাসপাতালে। সময় কথোপকথনের একপর্যায়ে শাস্তিস্বরূপ বিপাস তার পা থেকে জুতা খুলে দেন হোসাইনকে। এরপর সেই জুতা হোসাইনকে নিজের গালে মারার নির্দেশ দেন। অসহায় হোসাইন অসুস্থ বাবার সামনে নিজের গালে জুতা মারতে থাকেন। এর আগে হোসাইন ছাত্রলীগ সভাপতির পা ধরে কয়েকবার ক্ষমাও চান কিন্তু তাতে আরিফুজ্জামান বিপাসের মন গলেনি।

সময় সেখানে হোসাইনের মা ফাতেমাও উপস্থিত ছিলেন। পরে তার বাবার অবস্থার অবনতি হলে ডিসেম্বর মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি মারা যান। রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির কবরস্থানে তার বাবাকে দাফন করা হয়।

এর আগে চলতি বছরের জুলাই ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান বিপাস মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাফিস মজিদকে লাঞ্ছনা করেন।

অব্যাহতির বিষয়ে জানতে মহেশপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আরিফুজ্জামান বিপাসের মোবাইল নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়।

জনবলের অভাবে নির্মাণের ছয় বছরেও চালু হয়নি দুই হাসপাতাল

বেনাপোল (যশোর) প্রতিনিধি

মা শিশুর জন্য যশোরের শার্শা উপজেলা বেনাপোল পৌরসভায় কোটি টাকা ব্যয়ে দুটি ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ হয়েছে। তবে নির্মাণের ছয় বছরেও চিকিৎসা সেবা কার্যক্রম শুরু না হওয়ায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী। স্বাস্থ্য অধিদপ্তর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের টানাপড়েনে বিলম্ব হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মা শিশুদের সেবা নিশ্চিত করতে সরকার উন্নয়ন খাতে দেশের বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ১৪৭টি মা শিশু কল্যাণ কেন্দ্র তৈরির উদ্যোগ নেয়। এরই পরিপ্রেক্ষিতে ২০১৩ সালে যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজারে বেনাপোল বন্দরের তালরাশিতে কোটি টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ কাজ শুরু হয়।

২০১৫ সালে হাসপাতাল দুটির নির্মাণ কাজ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ঠিকাদার প্রতিষ্ঠান। হস্তান্তরের ছয় বছর অতিবাহিত হলেও সেখানে কোনো চিকিৎসা ব্যবস্থার কার্যক্রম চলছে না।

স্থলবন্দর বেনাপোলে চাকরি ব্যবসাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছে। এর মধ্যে অন্তত আড়াই হাজার শ্রমিক কাজ করে বন্দরে। জরুরি কোন দুর্ঘটনায় কোন শ্রমিক আহত হলে বা কোন প্রসূতির জরুরি ডেলিভারির প্রয়োজন হলে তাকে বেনাপোল থেকে ১২ কিলোমিটার দূরে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয়। রোগীর অবস্থা খারাপ হলে যশোর সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকে নিয়ে ভর্তি করাতে হয়। ৩৮ কিলোমিটার যাওয়ার সময় অনেকে পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিয়ে জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে রয়েছে চরম ক্ষোভ। অঞ্চলের মানুষের স্বপ্ন ছিল এবার তারা চিকিৎসা সেবা পাবেন। বিনা চিকিৎসায় আর কোনো গর্ভবতী নারীর জীবন ঝরবে না। কিন্তু স্বপ্নের মা শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণের ছয় বছরেও চিকিৎসক নিয়োগ না হওয়ায় সেবা মেলেনি।

এদিকে মা শিশু কল্যাণ কেন্দ্রটি দুটি উদ্বোধন এবং কার্যক্রম চালু হবে এমন তোড়জোড়ে পাঁচ বছর আগে দু-চারটি চেয়ার টেবিল রোগীদের কয়েকটি বেড আনা হয়। সেগুলো এখন নষ্ট হওয়ার পথে। এছাড়া ছয় বছর আগে নির্মিত মা শিশু কল্যাণ কেন্দ্রের দরজা জানলা ভবন দুটির রঙসহ অন্যান্য জিনিসপত্র নষ্ট হয়ে পড়ছে।

বেনাপোলের বাসিন্দা সংবাদকর্মী আশানুর রহমান বলেন, গত মাসে তার মেয়ে গর্ভবতী অবস্থায় তার বাড়িতে ছিলেন। হঠাৎ অসুস্থ হলে তাকে শার্শা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। কিন্তু ডাক্তার তাকে যশোর নিতে বলেন। যশোরের ডাক্তাররা তাকে দেখেনি। পরে খুলনা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, বাড়ির কাছেই মা শিশু কল্যাণ কেন্দ্র। কিন্তু সেটি চিকিৎসকের অভাবে চালু হয়নি। এখানে দ্রুত সেবা পেলে হয়তো মেয়েকে হারাতে হতো না।

বেনাপোল ১০ শষ্যা বিশিষ্ট মা শিশু কল্যাণ কেন্দ্রের অফিস সহকারী রুস্তম আলী বলেন, মা শিশু কল্যাণ কেন্দ্রটি চালু হলে এখানে জনপদের অনেক মানুষ উপকৃত হবে। তবে এটি চালু না হওয়ায় ভবনটিতে নিরাপত্তার অভাব দেখা দিয়েছে। রাতে অচেনা মানুষ প্রাচীরের ওপর দিয়ে ভেতরে প্রবেশ করে নেশা করে। তাদের আমরা কিছু বলতে পারি না। কারণ তারা এলাকার উঠতি বয়সের তরুণ ছেলেরা।

বেনাপোল মা শিশু কল্যাণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আব্দুর রাজ্জাক বলেন, এখানে একটি পুরাতন জরাজীর্ণ ভবন ছিল, জীবনের ঝুঁকি নিয়ে তাতে চিকিৎসা দিতে নানা সমস্যার সম্মুখীন হতে হতো। বর্তমান সরকার মা শিশুদের ভালো স্বাস্থ্যসেবা দিতে এখানে ছয় বছর আগে ১০ শয্যার একটি মা শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ করলেও তা এখনো উদ্বোধন করা হয়নি। সম্প্রতি কিছু আসবাবপত্র আসছে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের প্রচেষ্টায়। শুনেছি আগামী বছরের প্রথম দিকে এর কার্যক্রম শুরু হবে।

অন্যদিকে নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বলেন, আমার ইউনিয়নে ২৮ হাজার ১৮৯ জন মানুষের বসবাস। কিন্তু গোড়পাড়া বাজারে স্থাপিত মা শিশু কল্যাণ কেন্দ্রে কার্যক্রম শুরু না হওয়ায় ছয় বছর যাবত সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

নিজামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার নিতু বলেন, করোনার সময় আমার এক আত্মীয় গর্ভাবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিধিনিষেধের কারণে যানবাহন চলছিল না। মোটরসাইকেলে বসিয়ে যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন বলেন, এতদিনেও মা শিশু কল্যাণ কেন্দ্র দুটি চালু না হওয়ায় মায়েরাও সেবা বঞ্চিত। গুরুতর অসুস্থরা দূর-দূরান্তে চিকিৎসার জন্য যাওয়ার পথে রাস্তায় জীবন দিচ্ছে। চিকিৎসা কেন্দ্র দুটি চালু করতে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশাবাদী।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জাগো নিউজকে, মা শিশু কল্যাণ কেন্দ্র দুটি চালু হওয়া জরুরি। বিষয়টি সরকারের স্বাস্থ্য বিভাগ দেখছে। বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হয়েছে।

শার্শা উপজেলা মা, শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক বলেন, উপজেলায় দুটি মা শিশু কল্যাণ কেন্দ্রে আপাতত পাঁচটি করে বেড চেয়ার টেবিল সরবরাহ করা হয়েছে। চিকিৎসার যন্ত্রপাতি বরাদ্দ হয়নি। সরকারের পরিকল্পনা ছিল একসঙ্গে সবগুলো সেবাকেন্দ্র চালু করার। কিন্তু পদ অনুমোদন নিয়োগ প্রক্রিয়ায় জটিলতার কারণে এতদিন নিয়োগ হয়নি।

তিনি আরও বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ২০২০ সালে জানুয়ারিতে আবেদন গ্রহণ শেষ হয়। প্রত্যেক মা শিশু কল্যাণ কেন্দ্রে দুজন চিকিৎসক, দুজন নার্সসহ মোট ১৮ জন জনবল থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আশা করা যাচ্ছে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হবে।

জনবল না থাকায় হাসপাতালটি চালু করা যায়নি বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন। তিনি বলেন, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর হাসপাতালটি নির্মাণের পর স্বাস্থ্য বিভাগের মাধ্যমে পরিবার পরিকল্পনা বিভাগকে বুঝিয়ে দিয়েছে। কিন্তু জনবল সঙ্কটের কারণে তারা কার্যক্রম চালু করতে পারেনি।

খুলনায় ‘বৃষ্টি’অজুহাতে বাড়ছে পেঁয়াজের দাম

স্টাফ রিপোর্টার

খুলনায় বৃষ্টির অজুহাতে পেঁয়াজের দাম কেজিতে ১৫-১৮ টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৫৫ আমদানি করা পেঁয়াজ ৩৭ টাকায় বিক্রি হলেও শনিবার (১১ ডিসেম্বর) তা যথাক্রমে ৮০ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। বৃষ্টি, পরিবহন সংকট সরবরাহ কম হওয়ায় মূল্য বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ডিসেম্বর কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, স্থানীয় খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৫৫ আমদানি করা পেঁয়াজের দাম ছিল ৪০-৪৫ টাকা।

নগরীর সোনাডাঙ্গার কেসিসি কাঁচাবাজারের পেঁয়াজ ব্যবসায়ী বাণিজ্য ভান্ডারের কর্ণধার আব্দুল মালেক জানান, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে। দক্ষিণাঞ্চলের বড় মোকামে পুরোনো পেঁয়াজের আমদানি কম, যা আছে বেশি দামে কিনতে হচ্ছে। পাইকারি বাজারে দেশি পুরোনো পেঁয়াজ প্রতি কেজি ৬২-৬৫ টাকায় বিক্রি হচ্ছে। একই বাজারের জাকারিয়া ভান্ডারের মালিক চান মিয়া জানান, প্রতিদিন বাজারে পাঁচশ বস্তা পেঁয়াজের চাহিদার বিপরীতে ৮০ বস্তা আসছে। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। নতুন পেঁয়াজ উঠলে বাজার স্থিতিশীল হবে। রূপসা কাঁচাবাজারের খুচরা ব্যবসায়ী মো. হেলাল হোসেন বলেন, হঠাৎ দাম বাড়ায় ক্রেতারা পণ্য ক্রয়ের পরিমাণ কমিয়েছে। অসময়ে বৃষ্টি, পরিবহন সংকট এবং স্থলবন্দর দিয়ে সরবরাহ কম হওয়ায় হঠাৎ দাম বেড়েছে।

এদিকে পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে টিসিবি শুক্রবার ছাড়া প্রতিদিন রূপসা, খালিশপুর, দৌলতপুর ফুলবাড়ি গেট এলাকায় ট্রাকযোগে বিক্রি করছে। প্রতিটি পয়েন্টে প্রতিদিন চারশ কেজি পেঁয়াজ বিক্রি করলেও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি।

না বলে বাড়ি যাওয়ায় মাদ্রাসাছাত্রকে পিটিয়ে আহত, শিক্ষক গ্রেপ্তার

 গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে মাদ্রাসা থেকে পালিয়ে বাসায় যাওয়ার অপরাধে জোবায়ের শেখ (১৪) নামে এক মাদ্রাসাছাত্রকে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছেন এক শিক্ষক। শুক্রবার রাতে সদর উপজেলার গোবরা ইউনিয়নের গোবরা ইদারায়েত ইসলামিয়া মাদ্রাসায় ঘটনা ঘটে। ঘটনায় গোবরা ইদারায়েত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মঈনুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষক বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গ্রীসনগর গ্রামের মাহমুদ শেখের ছেলে। শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আহত ওই শিক্ষার্থী গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের মো. শহর আলী শেখের ছেলে। তাকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ওসি মো. মনিরুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, আহত ওই শিক্ষার্থী জোবায়ের শেখ গোবরা ইদারায়েত ইসলামিয়া মাদ্রাসায় পড়ে। শুক্রবার দুপুরে জোবায়ের মাদ্রাসার কাউকে কিছু না বলে বাড়িতে যায়। পরে সে আবার মাদ্রাসা ফিরে আসে। সন্ধ্যায় গোবরা ইদারায়েত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মঈনুল ইসলাম না বলে বাড়িতে যাওয়ার অপরাধে জোবায়েরকে বেত দিয়ে বেধড়ক মারপিট করে। পরে সে সেখান থেকে পালিয়ে বাড়িতে এসে পরিবারকে বিষয়টি জানায়। তার পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরো বলেন, ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা মো. শহর আলী শেখ গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে রাতেই ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে শিক্ষক মঈনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আহত শিক্ষার্থী জোবায়ের শেখ বলে, ‘শুক্রবার কাউকে না বলে আমি বাড়িতে যাই। পরে মাদ্রাসায় ফিরে আসি। এরপর সন্ধ্যায় ওই শিক্ষক আমাকে বেত দিয়ে মারধর করেন। পরে পালিয়ে এসে আমি বাবাকে বিষয়টি জানাই।’

শিক্ষার্থীর বাবা শহর আলী শেখ বলেন, ‘আমার ছেলে বাড়িতে এসে আমাদের সব কিছু জানায়। পরে আমি মাদ্রাসায় গিয়ে বিষয়টি শুনতে যাই। কিন্তু কোন সদুত্তর না পাওয়ায় আমি ওই শিক্ষকের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি। আমার ছেলেকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই। যাতে আর কোন শিক্ষার্থীর ওপর এমন ঘটনা না ঘটে।’  তবে বিষয়ে গোবরা ইদারায়েত ইসলামিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

বিজয় দিবসকে সামনে রেখে অর্ধকোটি টাকার ফুল বিক্রির টার্গেট

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামে বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে জারবেরা ফুলের। কালীগঞ্জে নতুন অতিথি এখন জাবেরা ফুল। শুধু জারবেরাই নয় পাশাপাশি গ্লালোডিয়াস, চন্দ্রমল্লিকা, গোলাপ, ভূট্টা ফুল, লিলিয়াম স্ট্রবেরি ফল চাষে নজর কেড়েছে টিপু সুলতানের বাগান। নিজের প্রায় ১৭ বিঘা জমিতে গড়ে তুলেছেন এই ফুলের বাগান। এই অঞ্চলের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানেও পাঠানো হচ্ছে এই ফুল। ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ২১শে ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন এই তিন দিবসকে সামনে রেখে প্রায় অর্ধকোটি টাকার ফুল বিক্রি করবেন বলে তিনি আশাবাদী। শুধু ফুল বিক্রিই নয় দূর দুরান্ত থেকে অনেকে এই বাগান আসেন দেখতে। প্রায়ই বিকেলে দর্শনার্থীরা ভিড় জমান ছবি তুলতে আর ফুল কিনতে। জানা গেছে, সর্বপ্রথম ২০১৮ সালের জুন মাসে প্রায় তিন বিঘা জমিতে প্রথম জারবেরা ফুলের বীজ রোপন করেন ফুলচাষী টিপু সুলতান। বীজ আনা হয় পাশ্ববর্তী দেশ ভারত থেকে। আর ফুল খেতের ওপর ছাউনি দিতে একই দেশ থেকে আমদানি করা হয় বিশেষ ধরনের পলিথিন। যা তৈরি হয় ইউরোপের দেশগুলোতে। রোপনের তিন মাস পর গাছে ফুল আসতে শুরু করে। একটি গাছ একাধারে দুই থেকে তিন বছর ফুল দেয়। চলতি বছর এই উপজেলার ৩৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের চাষ করা হয়েছে। যে কারণে এলাকাটি মানুষের কাছে ফুল নগরী বলে পরিচিত। বিদেশি জাতের এই জারবেরা ফুল লাল, সাদা, হলুদ গোলাপিসহ ৮টি বাহারি রঙের হয়ে থাকে। তবে এই ফুলের কোনো গন্ধ নেই। বিদেশি জাতের এই ফুলটি খেত থেকে তোলার পরও ১০ থেকে ১৫ দিন তাজা থাকে। যে কারণে বাজারে এই ফুলের চাহিদা বেশ। ফুলচাষি টিপু সুলতান জানিয়েছেন, ২০১৮ সালের জুন মাসে পাশ্ববর্তী দেশ ভারত থেকে বীজ সংগ্রহ করে প্রথম ৯৬ শতক জমিতে রোপন করি। এরপর তিন মাস পর গাছে ফুল আসতে শুরু করে। বীজ রোপন, খেতের চারপাশে বাশেঁর বেড়া স্থাপন, উপরের ছাউনি, সার ওষুধ শ্রমিক খরচসহ পর্যন্ত ৩৩ লাখ টাকা খরচ হয়েছে। এই ফুল পরিচর্যা করার জন্য চারজন শ্রমিক নিয়মিত কাজ করে। বর্তমানে ১৭ বিঘা জমিতে বিভিন্ন ফুল ফলের চাষ করছেন। তিনি আরও জানিয়েছেন, গত ছয় মাসে ২০ লাখ টাকার ফুল বিক্রি করা হয়েছে। বর্তমানে প্রতিদিন দেড় হাজার থেকে হাজার ফুল সংগ্রহ করা যাচ্ছে বাগান থেকে। ফুলচাষি টিপু সুলতান আক্ষেপ করে বলেন, শত চেষ্টা করেও তিনি ফুল বাগানে বিদ্যুতের সংযোগ নিতে পারেননি। যে কারণে তার ফুল চাষ ব্যাহত হচ্ছেন। ফুলগাছে সেচ দিতেও তাকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কৃষিবিদ কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, জারবেরা ফুল চাষের জন্য অঞ্চলের মাটি আবহাওয়া বেশ উপযোগী। বছরের যেকোনো সময় চাষ করা যায়। শীত মৌসুমে উৎপাদন বেশি হয়। ছাড়া দেশের বাজারে এই ফুলে দাম চাহিদা বেশি। তবে এই ফুল লাভজনক হলেও খরচ বেশি হওয়ায় চাষ করতে পারছে না সাধারণ কৃষকরা। ঝিনাইদহ কৃষি বিপনন মাঠকর্মকর্তা মনোরঞ্জন চন্দ্র রায় জার্মান পরিবেশবিদ ডাক্তার ট্রগোট জারবেরের নামানুসারে ফুলটির নামকরণ করা হয়। জারবেরা ফুল চাষের জন্য অঞ্চলের মাটি আবহাওয়া বেশ উপযোগী। বিভিন্ন সময়ে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়। এবার কালীগঞ্জে ৩৫০ হেক্টর জমিতে বিভিন্ন ফুলের চাষ করা হয়েছে।

আমরা আওয়ামী লীগ বিএনপির দালালী করিনা: চরমোনাই

খুলনাঞ্চল রিপোর্ট

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, অনেকে মন্তব্য করেন আমরা আওয়ামী লীগের দালালি করি। কিন্তু তাদের জেনে রাখা দরকার, আমরা আওয়ামী লীগ-বিএনপির দালালি করি না বরং ইসলামের বিজয়ের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাজনীতি করি। আসুন ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার আন্দোলনে সকলে ঐক্যবদ্ধ হই। চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিন শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওলামা সম্মেলনে আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা ও চরকাদিরা ইউনিয়নের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল শেখ ফজলে বারী মাসউদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম।

বটিয়াঘাটা উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তিঃ

বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গতকাল বিকাল টায় বটিয়াঘাটা উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ এর আহবায়ক অনুপম বিশ্বাস এর সভাপতিত্তে উক্ত বর্ধিত সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন। উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিলন গোলদার এবং অহিদুর রহমানের সঞ্চালনায় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ জলিল তালুকদার, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ রাসেল কবির, সদস্য মনিরুজ্জামান, সুপ্রিয় মন্ডল, কবির আহমেদ মনা, তালিউর রহমান সানি, আল মোমিন লিটন, মোঃ এনামুল হক, পলাশ বালা, সমর মন্ডল, সোলায়মান , খাইরুল ইসলাম, বিপুল রায়, মোঃ কামরুল খান, মিঠু দেব সরকার, আসলাম শেখ, ইমরান হোসেন, তাপস জোয়ার্দার, চৌধুরী আরিফ , চঞ্চল রায়, আব্দুল হাই, মাহামুদুল হাসান ইমন,  ফয়সাল সুমন, শফিকুর রহমান ইমন, বিপ্লব মন্ডল, আব্দুল জব্বার, অরুপ কুন্ডু, মোঃ রাকিব, সরদার সোহেল, হুসাইন আহমেদ, ওবায়দুল শেখ ওবায়, কামরুল, দেবরাজ মন্ডল প্রমুখ।    

ফকিরহাটে মন্দিরের তালা ভেঙ্গে ১২বস্তা ধান চুরি

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে দূর্গামন্দিরের তালা ভেঙ্গে এবার চোরেরা ১২বস্তা ধান চুরি করে পালিয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া বারুইডাঙ্গা সার্বজনীন দুর্গা মন্দিরে এঘটনা ঘটে। ভুক্তভোগী জাড়িয়া বারুইডাঙ্গা গ্রামের স্বর্গীয় সুবোধ কুমার দাম এর পুত্র প্রভাষক মধুসুধন দাম বলেন, তিনি শুক্রবার সন্ধ্যায় দূর্গামন্দিরের ভিতর ১২বস্তা ধান রেখে গেটে তালা মেরে ঘুমিয়ে পড়েন। এসময় অজ্ঞাত চোরেরা মন্দিরের তালা ভেঙ্গে ১২বস্তা প্রায় ১৪মন ধান চুরি করে পালিয়ে যায়। তিনি বলেন শক্রতাবসত একটি চক্র উক্ত ধান চুরি করেছে বলে তার অভিযোগ। এরির্পোট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট মডেল থানায় কোন অভিযোগ দায়ের হয়নী।

আশাশুনিতে সুবর্ণজয়ন্তী বিজয় দিবস উপলক্ষে কাবাডী টুর্নামেন্ট উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কাবাডী টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডে ৮টি জোনের টিম অংশ নেয়। প্রথম খেলায় আশাশুনি জোন ৪৭-২১ পয়েন্টে সরাপপুর জোনকে পরাজিত করে। ২য় খেলায় প্রতাপনগর জোন ৩৮-১৮ পয়েন্টে শ্রীউলা জোনকে, ৩য় খেলায় বুধহাটা জোন ২৫-পয়েন্টে বিছট জোনকে এবং ৪র্থ খেলায় বড়দল জোন ২৪-১৩ পয়েন্টের ব্যবধানে দরগাহপুর জোন কাবাডী দলকে পরাজিত করে। প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। সহকারি কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবিব, সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, অংশগ্রহনকারি জোনের গন্যমান্য ব্যক্তিবর্গ দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন, ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান, আছাদুল হক, অরুন কুমার, নিলকোমল মন্ডল, মনিরুজ্জামান খান, আরিফ বিল্লাহ, উত্তম কুমার, পবিত্র দাশ, নূরুল হুদা, আলমগীর কবির। আগামী ১৫ ডিসেম্বর একই মাঠে দ্বিতীয় রাউন্ডের খেলা ১৬ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

কাকাবাসিয়া বঙ্গবন্ধু স্কুলের জমি জবর দখলের ১৩ বছরেও উদ্ধার হয়নি

আশাশুনি প্রতিনিধি

আশাশুনির আনুলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের জবর দখলকৃত জমি দীর্ঘ ১৩ বছরেও উদ্ধার করা সম্ভব হয়নি। উপরন্তু বিদ্যালয়ের গেটের মুখে জোর পূর্বক গড়ে তোলা দোকানপাট থেকেও দখলকারীদের উচ্ছেদ না করায় শিক্ষার্থীদের যাওয়া আসা ক্লাস পরিচালনা কষ্টকর হয়ে পড়েছে।

এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে সাতক্ষীরা জেলা প্রশসক, ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগ, স্কুল পরিচালনা কমিটি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পারভীন সুলতানা জানান, বিদ্যালয়টি সুদীর্ঘকাল সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয় হতে অসংখ্য শিক্ষার্থী দেশের বিভিন্ন দপ্তর মন্ত্রণালয়ে উচ্চ পদস্থ কর্মকর্তা দেশ বিদেশে কর্মরত আছেন। বিদ্যালয়টির পরিবেশ সৃষ্টি আর্থিক সহযোগিতার লক্ষ্যে প্রতিষ্ঠানের নামে দানকৃত জমি বিদ্যালয়ের নামে রেকর্ডও হয়েছে। জমির করাদিও বিদ্যালয় পরিশোধ করে আসছে। প্রতিষ্ঠানের জমির মধ্যে কাকাবাসিয়া মৌজায় এসএ ৪৫, ৪৬ ৪৮ নং খতিয়ানে, ৩১০, ১৮৬, ৫৬৭ ৫৬৮ দাগে এবং আরএস নং খতিয়ানে ৩৩০, ৭২১ ৭৫৮ দাগে ৪২ শতক জমি যেখানে পুকুর ধানচাষ করা হতো। কিন্তু কাকবাসিয়া গ্রামের মৃত কেরামত আলী গাজীর ছেলে হাবিবুল্লাহ, মহিবুল্লাহ, শরিফুল, আরিফুল, মাসুম বিল্লাহ, অলিউর সাইফুল্লাহ গাজীসহ অন্যরা ধানচাষযোগ্য জমির মাটি কেটে পুকুর খননকৃত জমি জবর দখল করে নেয়। দীর্ঘ ১৩ বছরে তারা স্কুলকে কোন হারির টাকাও দেয়নি। এমনকি পেশী শক্তির জোরে স্কুলে ঢোকার গেটের মুখে যাতয়াতের জন্য স্বল্প জায়গা ফাকা রেখে দু’পাশে দোকান ঘর উঠিয়ে দখল করা হয়েছে। দোকানে মানুষের সমাগম থাকায় সংকীর্ণ পথে শিক্ষার্থী শিক্ষক-কর্মচারীরা সাইকেল, মটর সাইকেল কিংবা পায়ে হেটে যাতয়াতে প্রতিবন্ধকতার কারনে নাজেহাল দুর্ঘটনার শিকার হয়ে থাকে। এছাড়া দোকানে উচ্চ শব্দে টিভি চালান জোরে কথা বলায় স্কুলের ক্লাস পরিচালনার ক্ষেত্রে সমস্যা ঘটে থাকে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় স্কুল এরিয়ার ২০০ গজের মধ্যে স্থায়ী অস্থায়ী দোকান থাকবে না বলে এক পরিপত্রে উল্লেখ করেছেন। কিন্তু সে সিদ্ধান্ত অমান্য করে স্কুলের সীমানার মধ্যে একেবারেই পাশে দোকান পাট স্থাপন স্কুল চলাকালীন সময়ে কাঁচাবাজার বসানোয় স্কুলের স্বাভাবিক পরিচালনা বাধাগ্রস্থ হচ্ছে। হারির টাকা পেতে ইতপূর্বে ২০২০ সালে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করা হলেও আদায় হয়নি। বাধ্য হয়ে জেলা প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জমি উর্দ্ধার হারির টাকা পেতে আবেদন করা হয়েছে।

পাটকেলঘাটার কুমিরা ইউপি নির্বাচনের গণসংযোগ নির্বাচনী অফিস উদ্বোধন

পাটকেলঘাটা প্রতিনিধি

২৬ ডিসেম্বর সাতক্ষীরার পাটকেলঘাটা কুমিরা ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে গণসংযোগ নৌকা প্রতিকের নির্বাচনী অফিস উদ্ভোধন করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আজিজুল ইসলামের সভাপতিত্বে সন্ধ্যা টায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারন সম্পাদক তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ী, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, সাবেক ছাত্রলীগ নেতা পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি শেখ জহুরুল হক, তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা তালা উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী মাহবুব হোসেন মিন্টু, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ। এর আগে কুমিরা বাজারের বিভিন্ন দোকানে গিয়ে নেতৃবৃন্দ নৌকা প্রতিকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে ওব্যাট কানাডা; নির্মাণ করে দিচ্ছে সেমি পাকা ঘর

স্টাফ রিপোর্টার

নগরীর ফেরিঘাট দেবেন বাবু রোডস্থ টিনার বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে ওব্যাট কানাডা নামক একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তাদের নির্মাণ করে দিচ্ছে সেমি পাকা ঘর। গতকাল (শনিবার) সকালে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর দেবেন বাবু রোডস্থ টিনার বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন। দাতা সংস্থা ওব্যাট-কানাডা’আর্থিক সহায়তায় গৃহ নির্মাণ করা হচ্ছে। সিটি মেয়র নাম ফলক উম্মোচন মোনাজাতের মধ্য দিয়ে গৃহ নির্মাণের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।  সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, কেসিসির ২০নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো: গাউসুল আজম, ওয়ার্ড আ’লীগের সভাপতি মুজিবর রহমান, সাঃ সম্পাদক মোঃ লিটন, ফেরিঘাট মাদক প্রতিরোধ কমিটির যুগ্ম আহবায়ক ফারুকুল ইসলাম, ওব্যাট-কানাডা’খুলনাস্থ প্রোজেক্ট অফিসার মো: হুমায়ুন কবীর, লাভলু পাটোয়ারী, আঃ হালিম, আরমান, রফিক, কবির, জোনায়েদসহ স্থানীয় গণ্যমন্য ব্যক্তিবর্গ। নাম ফলক উদ্বোধনের পর দোয়ার আয়োজন করেন। দোয়া পরিচালনা করেন ফেরিঘাট হযরত বেলাল (র) জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হোসেন। ওব্যাট-কানাডা’খুলনাস্থ প্রোজেক্ট অফিসার মো: হুমায়ুন কবীর বলেন, ছয় লাখ টাকার বেশী ব্যয়ে আটটি সেমিপাকা ঘর নির্মাণ করে দেয়া হবে। সব কিছু ঠিক মত চললে এক মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবার পাবে নতুন করে এক একটি ঘর। ফেরিঘাট মাদক প্রতিরোধ কমিটির যুগ্ম আহবায়ক ফারুকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের প্রত্যেককে মেয়র তালুকদার আঃ খালেক ১০হাজার, সাংসদ সদস্য সেখ সালাউদ্দীন জুয়েলের পক্ষে ১০ হাজার টাকা, জেলা প্রশাসকের পক্ষে ১০ হাজার টাকা করে সর্বমোট ৩৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। নিয়ে ৮টি পরিবারের মাঝে মোট লাখ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। সর্বশেষ ওব্যাট কানাডা নামক একটি সংস্থা তাদের ঘর নির্মাণ করার দায়িত্ব নিয়েছে। যা অনেকটা প্রশংসার দাবিদার সংস্থা। তিনি বলেন, ঘটনার পর থেকে প্রতিবেশীদের ঘরে কস্ট করে তারা বসবাস করছে। অনেকে নিত্যা প্রয়োজনীয় জিনিসপত্র দান করে তাদের পাশে দাঁড়িয়েছে। উল্লেখ্য, গত ২০ নভেম্বর দুপুরে আকষ্মিক অগ্নিকান্ডে টিনার বস্তির ৮টি ঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়।