Home আঞ্চলিক বেগম জিয়া দেশ ও জাতির যে ক্ষতি করেছে সেজন্য ক্ষমা চাইতে হবে:...

বেগম জিয়া দেশ ও জাতির যে ক্ষতি করেছে সেজন্য ক্ষমা চাইতে হবে: সিটি মেয়র

3


খবর বিজ্ঞপ্তি।।


খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার খালেক বলেছেন, বাঙালি জাতির হাজার বছরের সবচেয়ে বড় অর্জন হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম জাতিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। কিন্তু যে স্বাধীনতাবিরোধী অপশক্তি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল ও বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয় নি, তারাই ৭৫ সালে জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করে স্বাধীনতার মূল্যবোধ ও চেতনাকে ধ্বংস করতে চেয়েছিল। সেই স্বাধীনতাবিরোধী অপশক্তি ও ধর্মান্ধরা স্বাধীনতার ৫০ বছর পরেও দেশে সক্রিয় রয়েছে। তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্র লিপ্ত। দেশের সুনামহানি ও উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে তারা নানান পাঁয়তারা চালাচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, বিএনপি খালেদা জিয়ার অসুস্থ্যতাকে পূঁজি করে আন্দোলনের নামে দেশে অপরাজনীতি ও অস্থীতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। খালেদার চিকিৎসা তাদের উদ্দেশ্য নয় তারা এটাকে পূঁজি করে রাস্তায় দাঁড়িয়ে জনগণের করুনা নিয়ে সরকারের বিরুদ্ধে জনগণকে উস্কে দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।
তিনি আরও বলেন, বেগম জিয়া এতিমদের টাকা আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে। দন্ডপ্রাপ্ত কোন ব্যক্তির দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। পৃথিবীর কোন দেশের আইনেও তা অনুমোদন করেনা। তা ছাড়া বিএনপিও কোন আবেদন করেননি। দন্ড স্থগিত করে কোন কয়েদিকে দেশের বাইরে পাঠানোর কোন সুযোগ নেই। একমাত্র রাষ্ট্রপতির কাছে তিনি ক্ষমা চাইলে ক্ষমা পেতেও পারেন। বেগম জিয়া দেশ ও জাতির যে ক্ষতি করেছে সেজন্য তাকে ক্ষমা চাইতে হবে।
শনিবার বাদ মাগরিব নগরীর নিরালা মোড়ে ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাহী সদস্য শেখ সিদ্দিকুর রহমান, সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির সাইফুল ইসলাম, মহানগর যুবলীগের আহ্বায়ক মো. সফিকুর রহমান পলাশ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান রাজেস। সমাবেশে সভাপতিত্ব করেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঈনুল ইসলাম খান নাসির। ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান শিকদার রাজুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর হোসেন খান, এস এম আকিল উদ্দিন, এ্যাড. এনামুল হক, মো. আবুল কাশেম, আব্দুর রশিদ খোকন, বজলুর রহমান, আমিরুল ইসলাম চুন্নু, তৌফিকুর রহমান পিন্টু, এ্যাড. মোশারফ হোসেন, শওকত আলী খোকন, আলতাফ হোসেন, হিরু তালুকদার, আব্দুল হালিম হাওলাদার, ই ডি আমিন, আনিসুর রহমান, মামনুন আহমেদ, মো. শহীদুল হাসান, সাহাবুদ্দিন বাবু, আসাদুজ্জামান শিকদার কাঞ্চন, শরীফ মো. ফোরকান, আলী আজগর, মনিরুজ্জামান খান খোকন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।