বিনোদন ডেস্ক।।
অনেক সমালোচনার মধ্য দিয়ে কিছু দিন আগেই মা হলেন টালিউডের অভিনেত্রী ও কলকাতার সংসদ সদস্য নুসরাত জাহান। সন্তান জন্মের পর সন্তানের বাবার পরিচয় সামনে আনলেন। নুসরাত-এর সন্তানের বাবা ইয়াশ দাশ গুপ্ত এটি জানার পর খুব ক্ষেপেও ছিলেন ইয়াশ ভক্তরা। তবে কোনো কিছুর তোয়াক্কা না করে খুব ভালোভাবেই সংসার করছিলেন দু’জনে। সন্তানের দেখভাল ও করছিলেন দু’জন মিলে।
সম্প্রতি নুসরাত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘যে বাড়িতে শান্তি নেই সেটা হলো পৃথিবীর সবচেয়ে খারাপ কারাগার। যে বাড়ি ভালোবাসায় ভরা সেটি সবচেয়ে সুন্দর কারাগার, যা ছেড়ে কেউ যেতে চায় না।’
নুসরাত-এর এই পোস্ট দেখেই প্রশ্ন উঠছে, তাহলে কি কোনো অশান্তি তৈরি হয়েছে? এর মধ্য়েই এই প্রশ্ন আরও উসকে দিয়েছে ইয়াশ দাশ গুপ্ত’র ইনস্টাগ্রাম পোস্ট।
ইয়াশ লিখেছেন, ‘দরজা যখন খোলাই আছে তখন তুমি কারাগারে রয়েছ কেন?’
তাঁদের এই পোস্ট দেখেই অবাক হয়েছেন নেটিজেনরা। এই পোস্ট দেখে মনে হচ্ছে, ইয়াশ যেন নুসরাতকেই জবাব দিয়েছেন। দু’জনের স্টোরি পোস্ট করার সময়েও প্রায় পর পর।তাহলে কি দু’জনের ইনস্টাগ্রাম স্টোরিতে সংসার ভাঙনের ইঙ্গিত দিলেন তাঁরা!











































