খুলনাঞ্চল রিপোর্ট।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরাল বিতর্কে রাজশাহীর পবা উপজেলার কাটাখালীর পৌর মেয়র আব্বাস আলীকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সংগে আব্বাসকে আজীবনের জন্য বহিষ্কারে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে পবা উপজেলা আওয়ামী লীগ মেয়র আব্বাসকে কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকেও অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে মন্তব্য করার অভিযোগে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী’র শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা।











































