খবর বিজ্ঞপ্তি।।
রাজধানীর এভাকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা করে মহান রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া মোনাজাত করেছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বাদ জুম্মা গল্লামারীস্থ বুড়ো মৌলভীর দরগাহ মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়। এ সময় রাষ্ট্র-সমাজ ও দেশের উন্নয়নে তার রাখা অজ¯্র অবদানের কথা স্মরণ করে মজলুম নেত্রীর জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। জালেমের অত্যাচার জুলুম নির্যাতন থেকে নিষ্পেষিত কোটি কোটি মানুষের মুক্তি কামনা করা হয়। আরোগ্য লাভের জন্য বিদেশে সুচিকিৎসা পেতে যেন কোন প্রতিবন্ধকতা না থাকে সেজন্যও দোয়া চাওয়া হয়।
বিএনপির কেন্দ্র ঘোষিত এ কর্মসূচিতে অংশ নেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহারুজ্জামান মোর্তোজা, শফিকুল আলম তুহিন, নজরুল ইসলাম বাবু, আজিজুল হাসান দুলু, এহতেশামুল হক শাওন, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, রফিকুল ইসলাম বাবু, ইবাদুল হক রুবায়েদ, আব্দুল মান্নান মিস্ত্রি, আতাউর রহমান রুনু, ইশতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মোহাম্মদ তাজিম বিশ্বাস, আজিজুল ইসলাম, আনোয়ার হোসেন আনো, সোহরাব হোসেন, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান আসাদ, সজিব তালুকদার, এস এম শরিফুল আলম, শরিফুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, ইউসুফ মোল্ল্যা, মইদুল হক টুকু, সাইফুল মল্লিক, হারুনর রশীদ মাসুম, মনিরুজ্জামান মনি, ব্রোজেন ঢালী, মোঃ হারুন সরদার, মেহেদী হাসান বাবু, আব্দুল্লাহ কিমিয়া সাদাত, আহসান আল বাকের, হুমায়ুন কবীর রুবেল, এম ডি আনিসুর রহমান, আরিফুল ইসলাম আরিফ, মোল্ল্যা মেহেদী হাসান, রাকিবুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, ফিরোজ আহম্মেদ, রেজাউল ইসলাম রেজা, আবু জাফর, শাহরিয়ার সাদী, আরিফুল ইসলাম বিপ্লব, মো মনিরুল ইসলাম মনির, রবিউল ইসলাম শিমুল, আলী আকবর, মাজাহারুল ইসলাম রাসেল, সরদার মাহিম উল হক, এস এম ইউসুফ, রাজু আহমেদ, ইসরাইল হোসেন জিসান, মোহাম্মদ ইমরান মল্লিক, আল আমিন, শেখ মারজান হোসাইন, সোহেল শেখ, পীর আলী, মাকসুদ আলম, কাজী জাকারিয়া ইমন, তূর্য, জুনায়েদ মুন্না, খাইরুল ইসলাম বাপ্পী, নাজের মাহমুদ নিবির, ইয়াসিন মল্লিক, রাহাত, তামিম খান, শাকিব রিজভী প্রমুখ। #











































