খবর বিজ্ঞপ্তি ।।
গত ২২ নভেম্বর খুলনা মহানগর ও জেলা বিএনপির সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশি হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত দৈনিক জম্মভুমি পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক দেবব্রত রায় দেবুকে দেখতে তার বাসায় যান বিএনপি নেতৃবৃন্দ। বুধবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে বাগমারাস্থ বাসভবনে সাংবাদিক দেবুর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, মজিবর রহমান ফয়েজ, সাংবাদিক মিজানুর রহমান মিলটন, কাউন্সিলর মাজেদা খাতুন, ওহেদুর রহমান বাবু, হুমায়ুন কবির, জাকির হোসেন, হাসানুল কবির বাপ্পী, আল আমিন হোসেন, আজমল হোসেন পিন্টু, আবুল হোসেন, সাজ্জাত হোসেন জিতু, এস এম আলমগীর হোসেন, লাকী, লাইজু, বিশ্ব প্রমুখ।









































