Home খেলাধুলা দুই নতুনকে নিয়ে টেস্ট দল ঘোষণা

দুই নতুনকে নিয়ে টেস্ট দল ঘোষণা

29

স্পোর্টস ডেস্ক ।।

টি-২০ সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। এবার লাল বল ও সাদা পোশাকের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে পরীক্ষা দেওয়ার পালা বাংলাদেশ ক্রিকেট দলের। ২৬ নভেম্বর চট্টগ্রামে বসবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।

ওই টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছেন বিসিবি’র নির্বাচকরা । টেস্ট দলে নতুন মুখ দু’জন। একজন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী মাহমুদুর হাসান জয়। বিশ্বকাপের পরে ডিপিএলে, এনসিএলে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন তিনি। চলতি এনসিএলে করেছেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি।

তাঁর সংগে দলে ডাকা হয়েছে ২২ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার রেজাউর রহমান রাজাকে। ইনজুরির কারণে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম প্রথম টেস্টের দলের বাইরে চলে গেছেন

তিন পেসার ও চার স্পিনার নিয়ে দল গড়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানকে ১৬ জনের দলে রাখা হয়েছে। তবে তাঁর খেলা নিশ্চিত নয়। বিসিবি’র নির্বাচকরা জানিয়েছেন, ফিট থাকা সাপেক্ষে সাকিব প্রথম টেস্ট খেলবেন।

বাংলাদেশের প্রথম টেস্টের দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান, মেহেদি মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আবু জায়েদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান, রেজাউর রহমান ও সাকিব আল হাসান (ফিট থাকা সাপেক্ষে)।