Home বিনোদন মাত্র ১১ বছর বয়সেই অনাকাঙ্খিত অবস্থায় পড়তে হয়েছিলো মোনালিসা’র

মাত্র ১১ বছর বয়সেই অনাকাঙ্খিত অবস্থায় পড়তে হয়েছিলো মোনালিসা’র

17

বিনোদন ডেস্ক ।।

ভোজপুরি সেলিব্রিটি অভিনেত্রী মোনালিসা। পশ্চিমবঙ্গে জন্মালেও কাজের জন্য আগে বাংলার বাইরেই যেতে হয়েছিলো এই সুন্দরীকে। তাঁর আসল নাম অন্তরা বিশ্বাস। ২১ নভেম্বর ৩৯তম জন্মদিন পালন করলেন তিনি।

মোনালিসা নিজেই নিজের যৌন হেনস্তার ঘটনা  জানিয়েছিলেন। মাত্র ১১ বছর বয়সে তিনি যৌন হেনস্তার শিকার হন। সেসময় কলকাতায় বেড়াতে এসেছিলেন তিনি, তখন এক ব্যক্তি যৌন হেনস্তা করেছিলো তাঁকে।

অভিনেত্রী জানিয়েছেন, সেসময় তাঁর এটুকু বোঝারও ক্ষমতা হয়নি তাঁর সংগে বিষয়টা ঠিক কী হচ্ছে।  তিনি একদম চমকে গিয়েছিলেন।

মোনালিসা এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের শুরুর দিনের লড়াইয়ের কথা বলেছিলেন। তিনি যখন মুম্বাইতে আসেন তখন তাঁকে অনেক লড়াই করতে হয়েছিলো। তিনি ছোট ছোট রোল পেতেন। একটি ভোজপুরী সিনেমায় সাপোর্টিং রোল পেয়েছিলেন। কিন্তু তার মন লাগছিলো না।

পরে ২০০৪-এ ফের মুম্বাইতে আসেন তিনি। সেসময় পাঞ্জাবি গানের ভিডিওর পাশাপাশি বি গ্রেড বলিউড সিনেমায় অভিনয় করেন। এরপর তিনি ভোজপুরি সিনেমায় ব্রেক পান।

কোনও সেলিব্রিটি পরিবারের নন, এক সাধারণ পরিবারের সন্তান মোনালিসা তাঁর মায়ের থেকে নাচ ও গানের প্রতি আগ্রহ পেয়েছেন।

মাত্র ১৬ বছর বয়সে তিনি কলকাতার বিভিন্ন হোটেলে গেস্ট রিলেশন ম্যানেজারের কাজ করতে শুরু করেন। এই সময়েই তিনি বিভিন্ন প্রোডিউসার ও ইভেন্ট ম্যানেজারদের সংগে যোগসূত্র স্থাপন করতে পেরেছিলেন, তার থেকেই তিনি অফার পেতে শুরু করেন।