ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)।।
সাতক্ষীরার তালায় অভিযান চলিয়ে গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে তাদের আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ৩শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ এবং সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে আটককৃতদের ।
আটককৃতরা তালা সদর ইউনিয়নের আটারই গ্রামে কামরুল ইসলাম শেখের ছেলে রাতুল ইসলাম ইমন (১৯), ছলিম শেখের ছেলে আছাদুর শেখ (৩৫), খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামে জামাত শেখের ছেলে খায়রুল শেখ (২০), সন্তোষ ঘোষের ছেলে অর্জুন ঘোষ (৩৫)।
পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদে তালা থানার ওসির নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালায়। অভিযানে ৩শ গ্রাম গাঁজাসহ ৪ জনকে হাতেনাতে ধরা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, আটারই গ্রামে ইমনের বাড়িতে গাঁজা বিক্রয় সময় ৩শ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।











































