Home আঞ্চলিক মহেশপুর সীমান্তে অবৈধ ভাবে অনুপ্রবেশের সময় ১৭ জন আটক

মহেশপুর সীমান্তে অবৈধ ভাবে অনুপ্রবেশের সময় ১৭ জন আটক

11

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জনকে আটক করেছে বিজিবি। উপজেলার যাদবপুর সীমান্তের কানাইডাঙ্গা এলাকার মাঠ থেকে সোমবার ভোরে তাদের আটক হয়। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৮ নারী ও ৩ জন শিশু রয়েছে। ভোর রাতে ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অংশে আসলে বিজিবি’র টহল দল তাদের আটক করে।

৫৮বিজিবি ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্ণেল শাহীন আজাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বাড়ি গোপালগঞ্জ, গাইবান্ধা সহ বিভিন্ন জেলায়।