ঢাকা অফিস।।
দলের চেয়ারপারসন খালেদা জিয়া’র মুক্তি ও তাঁর বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিতে মানববন্ধন করবেন বিএনপি’র দলীয় সংসদ সদস্যরা। রবিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচি পালন করা হবে।
শনিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি’র চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান। উল্লেখ্য, খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাল্টি–ফাংশনাল অসুস্থতার কারণে তাঁকে বিদেশে চিকিৎসা দিতে চায় পরিবার। তাঁকে বিদেশে যাওয়ার সুযোগ দিতে বিএনপি শনিবার অনশন করেছে। আগামী ২২ নভেম্বর বিক্ষোভ সমাবেশ করবে দলটি।









































