মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) ।।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় খুলনার দাকোপে জাতিসংঘ উন্নয়ন কর্মসুচি (ইউএনডিপি) জিসিএ প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন। ২০ নভেম্বর শনিবার সকাল ৯ টায় সড়ক পথে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি ইউএনডিপির জিসিএ, এপিসি প্রকল্পের আওতায় নির্মিত উপজেলার তিলডাঙ্গা, সুতারখালী ইউনিয়নের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়, পল্লীমঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি ভিত্তিক রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম, একই ইউনিয়নে খানা ভিত্তিক রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম, মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের জিসিএ, এপিসি প্রকল্প এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার জলবায়ু-ঝুঁকিপূর্ণ নারীরা কিভাবে তাদের জলবায়ুর প্রভাব মোকাবেলায় অভিযোজিত জীবন-জীবিকা পরিচালনা করছেন তা বোঝার জন্য দুর্যাগ-সহনশীল কৃষি পরিদর্শন করেন। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলামের এর সফর সঙ্গী ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহম্মেদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এবং জিসিএ প্রকল্পের জাতীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন, উপ-সচিব মাশাহ্দুল কবীর,দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস, থানা পুলিশের ওসি তদন্ত মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, জলবায়ু পরিবর্তন বিশেজ্ঞ এস কে এম মামুনুর রশিদ, জিসিএ প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক অশোক অধিকারী, তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন, ইউএনডিপির কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান ও লজিক প্রকল্পের পরিমল কর্মকার প্রমুখ।











































