Home আঞ্চলিক শেষ হলো রাস মেলা

শেষ হলো রাস মেলা

12

খুলনাঞ্চল রিপোর্ট।।


সূর্যোদয়ের সময় সমুদ্রস্নান দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাস মেলা।


বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কুয়াকাটার রাঁধা কৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম মন্দির প্রাঙ্গণে শুরু হয় পূজা-আর্চনা, কীর্তন, ভগবতপাঠসহ ধর্মীয় কার্যক্রম।

সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে ভক্তরা এসে জড়ো হন সমুদ্র সৈকতে। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত।

এদিকে মুন্সিগঞ্জের উত্তর বালাসুরে রাস পূর্ণিমার ঐতিহ্যবাহী স্নান উৎসবে পূর্ণার্থীদের ঢল নামে। ভাগ্যকুলের জমিদার যদুনাথ রায়ের দিঘীতে পুণ্যস্নান করেন তারা।

লক্ষীনারায়ণ জিউর নামের প্রাচীন এই দিঘীতে ২০০ বছর ধরে স্নান উৎসব পালন করছেন স্থানীয় সনাতন ধর্মবালম্বীরা।