
এ্যাড. সাইফুল-তারা পরিষদের নির্বাচনী ক্যাম্পেইন
খবর বিজ্ঞপ্তি।।
২৮ নভেম্বরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ক্যাম্পেইন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত এ্যাড. সাইফুল-তারা পরিষদ। গতকাল বৃহস্পতিবার খানজাহান আলী, দৌলতপুর ও দিঘলিয়া থানা বিভিন্ন এলাকায় সমিতির ভোটারদের বাড়ি এবং চেম্বারে এ্যাড. কাজী বাদশা মিয়ার নেতৃত্বে এ্যাড. মো. সাইফুল ইসলাম এবং এ্যাড. তারিক মাহমুদ তারা এ ক্যাম্পেইন করেন। ক্যাম্পেইন শেষে শিরোমনি গফফার মোড়লের বাগান বাড়িতে এ্যাড. মোফাজ্জেল হোসেন বন্দের সভাপতিত্বে এবং এ্যাড. এম এম সাজ্জাদ আলীর পরিচালনায় এসভা অনুষ্ঠিত হয়। সভায় প্যানেল পরিচয় করিয়ে দেন এ্যাড. মো. সাইফুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন, এ্যাড. কাজী আবু শাহীন, এ্যাড. আইয়ুব আলী শেখ, এ্যাড. কে এম ইকবাল, এ্যাড. এনামুল হক, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. শেখ ফারুক হোসেন, এ্যাড. জি এম আমানউল্লাহ, এ্যাড. মো. নজরুল ইসলাম, এ্যাড. তমাল কান্তি ঘোষ, এ্যাড. আশরাফুল আলম রাজু, এ্যাড. তামিমা লতিফ ¯িœগ্ধা, এ্যাড. নওশীন রহমান বর্ষা, আব্দুস শফিক মোল্লা জনি, এ্যাড. রোমানা তানহা, এ্যাড. অশোক গোলদার, সেখ মনিরুজ্জামান মনি, এ্যাড. মেহেদী হাসান, এ্যাড. প্রজেশ রায়, মনিরুজ্জামান খান খোকন, সাজ্জাদুর রহমান লিংকন, নার্গিস খানম, সত্য নারায়ন সাহা, মহাসিন মোল্লা, রফিকুল ইসলাম, আতাউর রহমান খোকন, কেএম মিজানুর রহমান, আইয়ুব আলী সহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সন্ত্রাস জঙ্গীবাদ সম্পর্কে ইউনাইটেড ইসলামী পার্টির আলোচনা সভা কাল
খবর বিজ্ঞপ্তি।।
সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলেম ওলামাদের করণীয় সম্পর্কে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২০ নভেম্বর শনিবার সকাল ১০টায় বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টিও উদ্যোগে খুলনা প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ওলামায়ে কেরামগণ। দলের পক্ষ হতে ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন।
আদর্শের চেতনায় রিজিয়া নাসেরের স্মৃতি ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে
খবর বিজ্ঞপ্তি ।।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, শেখ রিজিয়া নাসের ছিলেন একজন মহিয়সী নারী। তিনি ‘৭৫ পরবর্তী সময় খুলনা আওয়ামী লীগের অভিভাবক হিসেবে দিক নির্দেশনা দিয়েছেন। তার দিক নির্দেশনায় তৎকালীন সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা সংগঠিত হয়ে খুলনায় আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিষ্ঠিত করেছিল। স্বামীকে হারিয়ে সন্তানদের নিয়ে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও তিনি তার সন্তানদের সমাজে প্রতিষ্ঠিত করেছেন। যারা আজ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের পাশে থেকে কাজ করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যা আজ সূর্যের আলোর মত দৃশ্যমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঐক্যের ভিত্তি দৃঢ় থেকে দৃঢ়তর করতে হবে। আদর্শের চেতনায় রিজিয়া নাসেরের স্মৃতি ধারণ করে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজিয়া নাসেরের মত ধৈর্য্য, ত্যাগ স্বীকার করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
গতকাল বুধবার বাদ মাগরিব ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের হোসেন খান জবা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ফারুক হোসেন। স্মরণ সভা পরিচালনা করেন ৩০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শিহাবউদ্দিন। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগনেতা, কাজী মোশাররফ হোসেন, ফারুক হোসেন তুরান, হুমায়ুন কবির খান, হোসাইন মো. জাহাঙ্গীর, কে এম তৌহিদুর রহমান লিটন, শাকিল আক্তার, অহিদুজ্জামান গোলাপ, মো. রিয়াজ হোসেন, মো. ইদ্রিস শেখ, মো. জাহাঙ্গীর হোসেন, মো. কামরুল ইসলাম, মো. আজমল হোসেন, মো. মোয়াজ্জেম হোসেন, আফ্রোজা হক কোহিনুর, সাব্বির আহমে¥দ বুলবুল, ছাত্রলীগ, যুবলীগসহ প্রমুখ নেতৃবৃন্দ।
স্মরণ সভা শেষে মরহুমা শেখ রিজিয়া নাসেরের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
রোটারী ক্লাব অব সুন্দরবনের উদ্যোগে সাতক্ষীরা বিনামূল্যে চক্ষু শিবির কার্যক্রম অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি ।।
রোটারী ক্লাব অব সুন্দরবনের উদ্যোগে বিএনএসবি চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্স সংযোজন শিবির কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সাতক্ষীরা শ্যামনগর পাইলট হাইস্কুলে সকাল দশটায় এ কর্মসূচির উদ্বোধন করেন রোটারি লিডার পিপি কামরুল করিম বাবু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকিপুর মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ মোঃ আব্দুল মান্নান। রোটারী ক্লাব অব সুন্দরবনের প্রেসিডেন্ট রোটারিয়ান শরিফুল আলম মুকুল এর সভাপতিত্বে পিপি আজমুল গফুর মুকুল এর পরিচালনায় বক্তৃতা করেন প্রকল্প কমিটির চেয়ারম্যান ও খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রোটারির এডিশনাল ডিস্ট্রিক্ট কো-অডিনেটর মোঃ মফিদুল ইসলাম টুটুল। এসমেয় উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর পিপি আসাদুর রহমান, রোটারিয়ান শচীন সাহা, মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জুলফিকার, আল-মেহেদী স্কুলের শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, অসহায় ও দুস্থ মানুষের চোখের ছানি অপারেশনের মাধ্যমে দেখতে পাওয়া মানুষগুলো সমাজকে আলোকিত করবেন এবং সকলকে এই ধরনের মানবিক কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে ৬০০ চোখের রোগীর পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা পত্র প্রদান ও ১২০ জন রুগীর চোখের ছানি অপারেশনের করে লেন্স সংযোজন করা হয়।
বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা
আশাশুনি প্রতিনিধি।।
আশাশুনির বড়দল ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আ’লীগ সভাপতি সুরঞ্জন ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফকিরের সঞ্চালনায় সভায় সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যা, সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম সানা, সাংবাদিক শফিকুল ইসলাম গাইন, এস এম নাছির উদ্দিন আরজু, সোহরাব হোসেন, আঃ হান্নান (মন্টু সরদার), বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলি, শিক্ষক তরুন কান্তি মন্ডল, মেম্বার আঃ রশিদ, সাংবাদিক গোপাল মন্ডল, বিভিন্ন ওয়ার্ড আ’লীগের সভাপতি/সম্পাদক মনিন্দ্র নাথ ঢালী, রনজিৎ বৈদ্য, গোপাল ঢালী, আবুল কালাম আজাদ, কালিকিংকর, কৃষকলীগ ইউনিয়ন আহবায়ক আছাদুল হক ফকির প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী ও দলীয় মনোনয়ন পেতে আঃ আলিম মোল্যা, আঃ রহমান ফকির, এস এম নাছির উদ্দিন আরজু, সাংবাদিক শফিকুল ইসলাম, জগদীশ চন্দ্র সানাসহ ৮ জন আবেদন করেছেন। আবেদনকারীদের ¯্রয়িাল করা নিয়ে দলীয় পদমর্যাদা বা উপস্থিত সদস্যদের ভোটের মাধ্যমে করাসহ বিভিন্ন মতামত উঠে আসে। সবশেষে আবেদনকারীদের আবেদনপত্র উপজেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি ।।
আশাশুনির শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকাল ৪ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, ইউপি সদস্য নজরুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুনীল বর্মন, ৪নং ওয়ার্ড সভাপতি সাজ্জাত হোসেন, ডাঃ আব্দুর রহিম, সাবেক মেম্বার ধর্মদাশ প্রমুখ।
সভায় চেয়ারম্যান পদে মলীয় মনোনয়ন পেতে ইউনিয়ন সভাপতি ও বর্তমান চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ ও মেম্বার নজরুল ইসলাম আবেদনপত্র জমা দেওয়ায় তাদের নিয়ে আলোচনা করা হয়।
সবশেষে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইউনিয়ন থেকে ¯্রয়িাল/তালিকা না করে আবেদনপত্রগুলো উপজেলা কমিটির কাছে হস্তান্তর করা হবে।
কুল্যায় বসতভিটার জমি জবর দখল করে ঘর নির্মান
আশাশুনি প্রতিনিধি ।।
আশাশুনির কুল্যা ইউনিয়নে বসতভিটার জমি জবর দখল করে ঘর নির্মান করার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থানে পৌছে নির্মান কাজ বন্ধ করে দিয়েছে।
কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত আঃ মজিদ শেখের ছেলে মোস্তাক আহম্মেদ বাদী হয়ে থানায় দাখিলকৃত অভিযোগে জানাগেছে, আবু বক্কার মোড়ল এর নিজ নামীয় জমি কচুয়া মৌজায় ৪৮ খতিয়ানে, ডিপি ৮৩১ খং, ০.৪৩ শতক জমির মধ্যে তার মৃতান্তে তার নামীয় ০.৩৪ শতক জমি রেকর্ড হয়। তিনি প্রায় ১৬ বছর পূর্বে মৃতবরণ করেন। সেই থেকে তার নাতি ছেলে মোস্তাক ও পোতা সফর আলী বসতবাড়ি বেধে বসবাস করে আসছেন। সেখানে ঘরবাড়ির পাশাপাশি গাছগছালি, পুকুর ও ঈস্খয়োজনীয় অনেককিছু রয়েছে। কিছুদিন আগে পুরোহিতপুর গ্রামের বিবাদী মৃত মোছেল উদ্দীন সরদারের ছেলে সুলতান, ইলিয়াস ও ইদ্রিস, ইদ্রিসের ছেলে ইব্রাহিম, ইলিয়াসের ছেলে মনিরুল ও কবিরুল, সুলতানের ছেলে বাবলুদের সাথে জমিনিয়ে মনোমালিন্য হলে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে অভিযোগ করে মোস্তাক দিং।
চেয়ারম্যান উভয় পক্ষকে নিয়ে বসে দু’পক্ষের কাগজপত্র নেন ও কথা শোনেন। তিনি শুনানী শেষে কাগজপত্র রেখে দিয়ে বলেন তিনি কাগজপত্র পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত জানাবেন। কিন্তু চেয়ারম্যানের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে প্রতিপক্ষ ১৭ নভেম্বর দিবাগত রাতে অনুমান ৩ টার দিকে ভিটেবাড়িতে অনাধিকার প্রবেশ করে বহু লোকজন নিয়ে ঘরবাধতে শুরু করেন।
এসময় মোস্তাকদের ঘরের দরজায় বাইরে থেকে আটকে দেওয়া হয়। তারা ঘরথেকে বেরোতে পারেনি এবং পরবর্তীতে বের হয়ে দেখেন ততক্ষণে তাদের ঘরের পাশে বাঁশের খুঁটির উপর টিনের ছাউনি দিয়ে ঘরের কাজ করা হচ্ছে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউপি চেয়ারম্যানকে জানিয়ে থানায় খবর দিলে এসআই মুহিতুর রহমান ঘটনাস্থানে পৌছে কাজ বন্ধ করে দিয়েছেন। এবং উভয় পক্ষকে থানায় তলব করা হয়েছে বলে জানাগেছে।
বুধহাটায় সেনা সদস্যের বাড়ীতে দুঃসাহসিক চুরি
আশাশুনি প্রতিনিধি।।
আশাশুনির বুধহাটায় গভীর রাতে এক সেনা সদস্যের বাড়ীতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে।
সোমবার দিবাগত রাতে বুধহাটা শিবকালি মন্দির সংলগ্ন সেনা সদস্য আব্দুর রহিমের বাড়ীতে এ চুরি সংঘটিত হয়।
জানাগেছে, সেনা সদস্য আব্দুর রহিমের বাড়ীতে ঘটনার দিন কেউ ছিলেন না। এসুযোগে চোরেরা রান্না ঘরের চালের এ্যালবেস্টার ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরে ঢুকে আলমারিতে রক্ষিত দু’ সেট স্বর্ণের রুলী, দু’ সেট কানের দুল, দু’টি চেইন, চারটি আংটিসহ আনুমানিক ৭/৮ ভরি স্বর্ণালঙ্কার, জমি জায়গার মুল দলিল এবং নগদ ২৬হাজার টাকা নিয়ে যায়। স্বর্ণালঙ্কার ও নগদ অর্থসহ চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য পাঁচ লক্ষাধিক টাকা।
সেনা সদস্য আব্দুর রহিম জানান, সোমবার সকালে জরুরী কাজে তার স্ত্রী ঘরে তালাবদ্ধ করে বাইরে যায়। পরদিন বাড়ীতে ফিরে দেখে ঘরের দরজা ও ভিতরের আলমারির তালা ভাঙা এবং ঘরের আসবাবপত্র তছনছ করে ছড়িয়ে ছিটিয়ে আছে। বিষয়টি থানা পুলিশকে অবহেলিত করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় এজাহারের প্রস্তুতি চলছিল বলে জানাগেছে।
আশাশুনির বিভিন্ন ইউনিয়নে ২০ নভেম্বর টিকা দেওয়া হবে
আশাশুনি প্রতিনিধি ।।
আশাশুনি উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ২০ নভেম্বর টিকা দান কার্যক্রম পরিচালনা করা হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার জানিয়েছেন, শনিবার (২০ নভেম্বর) উপজেলার বড়দল, আশাশুনি, শ্রীউলা, খাজরা, আনুলিয়া ও কাদাকাটি ইউনিয়নের সকল কমিউনিটি ক্লিনিকে এবং প্রতাপনগর ইউনিয়নের হিজলিয়া, কোলা এবং কল্যানপুর কমিউনিটি ক্লিনিকে কোভিড-১৯ এর শুধুমাত্র ১ম ডোজ টিকা প্রদান করা হবে। প্রত্যেক ক্লিনিকে ৫০০ জনকে টিকা প্রদান করা হবে।
এছাড়া আগামী ২৩ নভেম্বর (মঙ্গলবার) বাকি ইউনিয়নের সকল কমিউনিটি ক্লিনিকে এবং প্রতাপনগর ইউনিয়নের চাকলা, কুড়িকাহনিয়া ও নাকনা কমিউনিটি ক্লিনিকে কোভিড-১৯ শুধুমাত্র প্রথম ডোজ টিকা প্রদান করা হবে।
রুনু ইকবাল বিথার এর “মাতার” সুস্থতা কামনা করে নগর শ্রমিক লীগের দোয়া
খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য, মহিলা সংস্থার চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর অধ্যাপক রুনু ইকবাল বিথার এর “গর্ভধারিণী মাতা” শারিরিক ভাবে প্রচন্ড অসুস্থ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক (সিএমএইস) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু-সুস্থতা ও দীর্ঘাযু জীবন কামনা করে সকলের কাছে দোয়া ও প্রার্থনা জানিয়ে আজ বাদ-আসর সংগঠনের কার্যালয়ে স্বাস্থ্য-বিধি মেনে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যেগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া ও সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ, মল্লিক নওশের আলী, আব্দুর রহিম খান, আব্দুর রশিদ শিকদার, কিংকর সাহা, জয়নাল আবেদীন, মো: আনিসুর রহমান, শেখ আনিসুর রহমান, মো: আজিম উদ্দিন, মো: নুর ইসলাম, প্রশান্ত কুমার ঘোস, মো: আসলাম শেখ, মো: মারুফ, বিপ্লব কুমার রায়, মোা: আইনুল ইসলাম, ইকলাস, মো: আলী, শেখ মনা সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম খান ।
বেগম রিজিয়া নাসেরের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ, খুলনার আলোচনা সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি।।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু পরিষদ খুলনার নিজস্ব কার্যালয়ে দক্ষিণ বঙ্গের উজ্জল রাজনীতিক ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, শেখ জালাল উদ্দিন রুবেল এর মাতা বেগম রিজিয়া নাসের এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ খুলনার আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবু দেব নারায়ন দাস, সংগঠনের সাধারণ সম্পাদক গাজী লিয়াকত হোসেন তার বক্তব্যে বলেন- মরহুমা রিজিয়া নাসের এর সংগ্রামী জীবন বিশেষ করে ৭৫ পরবর্তী দুঃসময়ে আওয়ামীলীগের রাজনীতিতে সাহসী অভিভাবকত্ব দিয়ে আওয়ামীলীগকে সংগঠিত করে ছিলেন। আমরা তাকে আজ গভির শ্রদ্ধার সাথে স্মরন করি। শুধু তাই নয় বঙ্গবন্ধু পরিষদকে সু-সংগঠিত করার জন্য বেগম রিজিয়া নাসের এর পরামর্শে জনাব আলহাজ¦ শামসুর রহমান মানি, এমদাদুল হক মোল্লা, বাচ্চু মিয়া, এস.পি বাদশা মিয়া, মোঃ আনোয়ার হোসেন, আঃ সালাম, হুমায়ূন কবীর বালু, শেখ শহিদুল হক, ও বর্তমান সাধারণ সম্পাদক গাজী লিয়াকত হোসেনকে দায়িত্ব প্রদান পূর্বক আর্শিবাদ করেন। এসময় বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী, অধ্যাপক খান আতিয়ার অতিয়ার রহমান, অধ্যক্ষ ডঃ চৌধুরী মাহাবুবুল হক, সৈয়দ মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তাপস, শেখ জামাল উদ্দিন, অধ্যাপক এবিএম আদেল কুমুল, মোঃ আছলাম সেখ, কাজী আঃ ওহাব, ফরিদ আহমেদ মোল্লা, ডাঃ এম আলমগীর হোসেন, মাসুম হুদা বাপ্পী, আখি, ডাঃ মেহেদী নেওয়াজ, ডাঃ মঞ্জুর মোর্শেদ, ডাঃ সুতানু রায়, তোজাম্মেল হোসেন জোয়াদ্দার, ইঞ্জিনিয়ার আল মামুন, মোঃ আরিফ নেওয়াজ, ডাঃ মাহমুদ হোসেন, মাহমুদ হোসেন রাজা, বীরমুক্তিযোদ্ধা গাউসুল হক প্রমুখ।
দোয়া পরিচালনা করেন- সংগঠনের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুন্সী হেকমত আলী।
করোনাভাইরাসের সংক্রমণের হার অত্যন্ত কম, তবে তাই বলে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই
খবর বিজ্ঞপ্তি।।
মহামারি করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যুর হার ওঠানামা করছে। ফলে স্বাস্থবিধি মানার বিকল্প নেই। আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। যাতে করে নতুন কোন ধাক্কা আমাদের ক্ষতি করতে না পারে। কাজও করতে হবে আবার করোনাসহ ভাইরাসগুলোকে মোবাবেলা করতে হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় জনউদ্যোগ,খুলনার আহবানে খুলনা রূপসা উপজেলার নৈহাটীর আলো ফুটবেই মো: সালেহীন প্রতিবন্ধী বিদ্যারয়ের প্রাঙ্গণে করোনা মহামারীতে প্রান্তিক মানুষদের জন্য উপহার সামগ্রী বিতরন ও স্বাস্থ্য সচেতনতার্মলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলো ফুটবেই মো: সালেহীন প্রতিবন্ধী বিদ্যারয়ের প্রতিষ্টাতা সভাপতি ও ইউপি সদস্য এস এম আলমগীর হোসেন শ্রাবন। প্রধান অতিথি ছিলেন জনউদ্যোগ,খুলনার উপদেস্টা ও মহানগর আওয়ামলিীগের সহ-সভাপতি শ্যামর সিংহ রায়। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ আজাদ আাবুল কালাম ও টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সমাজসেবক মাসুদ মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন জনউদ্যোগের যুব সেলের আহবায়ক রিপন কুমার বিশ্বাস। সঞ্চালনা করেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।
বক্তারা বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার অত্যন্ত কম। তবে তাই বলে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সংক্রমণ হয় অত্যন্ত কম। এটাকে ধরে রাখতে হলে সরকার নিদের্শিত উপদেশগুলো মানতে হবে।
ডুমুরিয়ায় মেম্বর’র উপর হামলার ঘটনায় মানববন্ধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সাহস ইউনিয়নের মেম্বর সিরাজুল সরদার সহ কর্মী-সমর্থকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা আ’লীগ কার্যালয়ের পূর্বপাশে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ওয়ার্ডবাসি আয়োজিত মানববন্ধনে এলাকার একাধিক নারী-পুরুষ অংশ গ্রহন করে। এসময় বক্তব্যদেন আহত ইউপি সদস্য সিরাজুল সরদার,সাবেক ইউপি সদস্য সরদার মোজাফ্ফর রহমান,মাষ্টার নজরুল ইসলাম শেখ,সরদার নজরুল ইসলাম,মোস্তাফিজুর রহমান,নিলিমা বেগম,আহম্মদ আলী কাজি,আলামিন সরদার,সাইফুল ইসলাম,আজিবুর রহমান সরদার,হাফিজুর রহমান,আজিজুর ফকির,আহম্মদ মোল্যা প্রমূখ। মানববন্ধনে বক্তারা জামিনে মুক্তি পাওয়া আসামী কর্তৃক ভয়-ভীতি ও জীবন নাশের হুমকির প্রতিবাদ ্এবং তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।
ডুমুরিয়ায় নারী নেতৃত্বের বিকাশ বিষয়ক প্রশিক্ষণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর’র অপরাজিতা প্রকল্পের আয়োজনে নারী নেতৃত্বের বিকাশ ও রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিন রুমা। প্রকল্পের ্উপজেলা সমন্বয়কারী দীপঙ্কর মন্ডলের সার্বিক পরিচালনায় বক্তব্যদেন বিআরডিবি কর্মকর্তা মিসেস নিসা,অপরাজিতা রোজিনা পারভীন,অর্চণা ফৌজদার,ঝর্ণা বেগম,মঞ্জু রায়,লাভলী বিশ্বাস,পারুল আকতার, রোকেয়া খাতুন প্রমূখ।সভা শুরুতে অপরাজিতাদের মধ্যে নির্বাচনে বিজয়ী নারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১৫ হাজার ৬০৮ জন
তথ্য বিবরনী।।
খুলনা জেলায় বৃহস্পতিবার ১৫ হাজার ৬০৮ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ সাত হাজার দুইশত ৫৯ জন এবং মহিলা আট হাজার তিনশত ৪৯ জন।
খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে এক হাজার তিনশত ৯১ জন এবং নয়টি উপজেলায় মোট ১৪ হাজার দুইশত ১৭ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে এক হাজার নয়শত ৭২ জন, বটিয়াঘাটায় দুইশত ৭০ জন, দিঘলিয়ায় এক হাজার দুইশত ১৪ জন, ডুমুরিয়ায় দুই হাজার ৯৩ জন, ফুলতলায় এক হাজার নয়শত ৫৭ জন, কয়রায় দুই হাজার ১৭ জন, পাইকগাছায় দুই হাজার দুইশত ৭৫ জন, রূপসায় এক হাজার চারশত ২৯ জন ও তেরখাদায় এক হাজার ৩০ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এছাড়া আজ বৃহস্পতিবার মহানগর ও খুলনা জেলায় ছয় হাজার দুইশত ৫৬ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
খুলনা সিভিল সার্জন দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
মহানগর ও খানজাহান আলী থানা বিএনপি’র ফুলবাড়ীগেটে লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি ।।
গণ-বিচ্ছিন্ন সরকারের হটকারী গণবিরোধী সিদ্ধান্ত ডিজেল, পেট্রোল, গ্যাস ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় মাসব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ১৮ নভেম্বর বেলা ১১ টায় মহানগর ও খানজাহান আলী থানা বিএনপির যৌথ উদ্যোগে ফুলবাড়িগেট বাস স্ট্যান্ডে লিফলেট বিতরণ উদ্বোধন শেষে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে ফুলবাড়িগেট বাজারে লিফলেট বিতরণ করা হয়। এসময় তার সাথে ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর সিনিয়ির যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শুকুর, মেহেদী হাসান দিপু, শেখ মতিয়ার রহমান, শেখ আলমগীর হোসেন, মুন্সি আব্দুর রব, আশরাফ হোসেন, অধ্যাপক শফিকুল আলম মুন্সি, মিনা মুরাদ হোসেন, মোঃ জামাল হোসেন, মোঃ আফসার শেখ, আরিফুর রহমান মন্টু হাদিউজ্জামান, মিজানুর রহমান, মোল্যা সোলায়মান, মোঃ হেলাল শরিফ, সওকত হোসেন, গোলাম কিবরিয়া, জাহাঙ্গীর হোসেন, শেখ আল আমিন, শেখ হাসিবুল হাসান, সাহাদাত হোসেন সাজু, আনোয়ার হোসেন, আবুল ওহাব, জাহাঙ্গীর হোসেন, মোঃ কামরুল ইসলাম, বিল্লাল হোসেন, নাজমুল হুদা পলাশ, মোশারেফ হোসেন, মনিরুজ্জামান, শেখ মাসুম, শহিদুল ইসলাম, শেখ সেলিম আহম্মদ, শেখ হাবিবুর রহমান, কামাল আহম্মদ, বাবু, মোঃ কুদ্দুস প্রমুখ।
গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানকে নিসচা’র ফুলেল শুভেচ্ছা
আটরা গিলাতলা প্রতিনিধি।।
নবনির্বাচিত ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম পুনরায় বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় খানজাহান আলী থানা নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। বুধবার রাত ৯ টায় শিরোমণি নিসচা’র কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিসচা’র খানজাহান আলী থানা সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান লিটন, মোঃ লিমন মোল্যা, এস এম মাসুম বিল্লাহ, নূর ইসলাম মোড়ল, শেখ আলমগীর হোসেন, শেখ ইলিয়াজ হোসেন, মোঃ কওসার আলী, নূর ইসলাম, আব্দুস সামাদ, মোঃ বাচ্চু, শেখ আলমগীর, আতিক হোসেন, শরিফুল ইসলাম, সুজন মোল্যা, মহসিন, বাহাউদ্দিন, সামসুজ্জামান, আরাফাত হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ।
মশিয়ালীতে নবনির্বাচিত সংরক্ষিত ইউপি সদস্য রাজিয়া বেগমকে সংবর্ধনা
আটরা গিলাতলা প্রতিনিধি।।
১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২ও ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত সংরিক্ষত মহিলা সদস্য রাজিয়া বেগমকে এলাকাবাসির পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার বিকাল ৪ টায় মশিয়ালী মাদ্রসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় । রাজিয়া বেগমের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও মোঃ ইলিয়াস সরদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথি ছিলেন নবনির্বাচিত সংরিক্ষত মহিলা সদস্য রাজিয়া বেগম । এসময় বক্তব্য রাখেন সরদার আমিরুল ইসলাম, মোঃ কাশেম, মিঠুন শেখ, হামিদ আকুজ্ঞি, মিতুল ফকির, গাজী মোনতাজুর রহমান, ইউসুফ গাজী, সাইদুর সরদার, আকরাম গাজী, হাবিবুর গাজী, আইয়ুব মোল্লা, সত্তার মোল্লা, আঃ রউফ গাজী, শেখ তবিবুর রহমান, ফারুক শেখ, রাসেল শেখ, ইব্রাহিম গাজী, বাবলু ফকির, আলতাফ শেখ, ইদ্রিস শেখ, মোঃ আরেফিন, সালাউদ্দিন গাজী, হাফেজ মাসুম বিল্লাহ, গাজী মজœুরুল ইসলাম প্রমুখ ।
বাগেরহাটে ২৭ টাকা কেজি দরে ধান ও ৪০ টাকা কেজিতে চাল সংগ্রহ শুরু
স্টাফ রিপোটার,বাগেরহাট।।
বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে সরকার নির্ধারিত মূল্যে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর)দুপুরে বাগেরহাট জেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম। অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ কর্মসূচির আওতায় ৪০ টাকা কেজি দরে সিদ্দ চাল এবং ২৭ টাকা কেজি দরে ধান ক্রয় করা হবে।
এসময়, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম,বাগেরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হাকিম, বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ ধান বিক্রেতারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম বলেন, বাগেরহাটে সরকারের জারি করা নিয়ম অনুযায়ী খাদ্য শস্য সংগ্রহ করা হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না। ধান সংগ্রহের ক্ষেত্রে কোন অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে জানান এই কর্মকর্তা।
অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ কর্মসূচির অধীনে ২০২১ সালে জেলায় ৩ হাজার ২৪৭ মে. টন ধান এবং ২ হাজার ৫৯৪ মে.টন চাল সংগ্রহ করা হবে। কৃষকরা কৃষি কার্ড দিয়ে সরকার নির্ধারিত দামে এই ধান ও চাল বিক্রি করতে পারবে।
বাগেরহাটে দুই মাদক সেবীর জেল-জরিমানা
স্টাফ রিপোটার,বাগেরহাট।।
বাগেরহাটের কচুয়ায় ফেরদাউস খান(৩৫) ও বাবুল শেখ (৩৯) নামের দুই মাদকসেবীকে অর্থদন্ড ও কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃগস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত মহল ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।
এসময়, মাদক সেবন ও সংরক্ষনের অপরাধে ফেরদাউস খানকে ৫‘শ টাকা অর্থদন্ডসহ এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং বাবুল শেখকে ৫‘শ টাকা অর্থদন্ডসহ এক বছর ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। এর আগে কচুয়া উপজেলার যশোরদি এবং বিলকুল এলাকা থেকে গাজা ও গাজা সেবনের ষরঞ্জামাদিসহ দন্ডপ্রাপ্ত দুইজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক ফেরদাউস খান কচুয়া উপজেলার যশোরদি এলাকার রুস্তম খানের ছেলে এবং বাবুল শেখ বিলকুল এলাকার মোখলেছুর রহমানের ছেলে। ফেরদাউসের কাছ থেকে ৫০০ গ্রাম এবং বাবুল শেখের কাছ থেকে ৩০০ গ্রাম গাজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের পরিদর্শক মিলন মুখার্জী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে ফেরদাউস ও বাবুলকে আটক করা হয়। তাদের কাছে থাকা গাজা ও গাজা সেবনের ষরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই আসামীকে দন্ডাদেরশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
নগরীতে ৩দিন ব্যাপী রাস উৎসবের প্রথম দিন অতিবাহিত
খবর বিজ্ঞপ্তি ।।
নগরীতে ৩দিন ব্যাপী রাস উৎসবের প্রথম দিন অতিবাহিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শুক্রবার ২য় দিন। আদি কালিবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটি এর আয়োজন করে। সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ নগর শাখা। মন্দির নতুন সংস্কারের ১২তম বর্ষ উপলক্ষে এই রাস উৎসবের আয়োজন করা হয়। এ সময় ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজন সূত্র জানায়, অনুষ্ঠান মালার মধ্যে ছিল সন্ধ্যা আরতী, ভাগবত পাঠ। পাঠ করেন রাধামাধব মন্দির ইস্কন’র তিতিকশু গৌরদাস ব্রহ্মচারী ও অধিবাস। আজ শুক্রবার রয়েছে নানা অনুষ্ঠান ও সকাল ৬টায় ভৈরব নদের নিমতলা ঘাটে পুণ্য¯œান।
সাতক্ষীরায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন ও ৩শ রোগীকে বিনামূল্যে ঔষধ বিতরণ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা ।।
সাতক্ষীরার ভোমরা সীমান্তে বিজিবি’র আয়োজনে মেডিক্যাল ক্যাম্পেইনে গরীব রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ভোমরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইন উদ্বোধন করেন ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ। মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক এবং মেডিকেল অফিসার কর্তৃক রোগ নির্ণয় করে ৩শ’ রোগীকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
এসময় লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন,সাতক্ষীরা ব্যাটালিয়নের সদস্যগণ জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখবে। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বৎসর ব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বিজিবি। মেডিক্যাল ক্যাম্পেইন তারই ধারাবাহিকতার অংশ বলে উল্লেখ করেন বিজিবি অধিনায়ক।
কয়রার কোবাদক ফরেষ্ট স্টেশনে রাস পুর্নিমা উপলক্ষে টহল কার্যক্রম জোরদার
কয়রা(খুলনা)প্রতিনিধি।।
উপকুলীয় জনপদ কয়রার সর্ব দক্ষিনে অবস্থিত সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন এলাকায় সাগরদীপে রাস পুজা উপলক্ষে বনজ সম্পদ রক্ষায় ব্যাপক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এতে করে সাগরদীপে যাওয়া পুন্যার্থীরা নিবিঘেœ সুন্দরবনে চলাচল করার পাশাপাশি দর্শনার্থীদেরকে প্রবেশ থেকে বিরত রাখা সম্ভব হয়েছে। আর কিছু অসাধূ চক্র রাস পুর্নিমাকে সুযোগ লাগিয়ে বনজ সম্পদ ধবংস করার যে সুযোগ গ্রহন করে থাকে তা টহল কার্যক্রম জোরদার করায় সে সুযোগ কাজে লাগাতে পারছেনা। সুন্দরবনে এ ধরনের কার্যক্রম গ্রহন করায় সচেতন মহল বন বিভাগকে সাধুবাদ জানিয়েছে। জানা গেছে ১৭ নভেম্বর হতে ১৯ নভেম্বর দুবলার চরে অনুষ্ঠিত হচ্ছে। রাস পুর্নিমা ও রাস পুজা। হাজার হাজার পুন্যার্থিরা রাস পুজায় হাজির হয়ে পুজা শেষে ¯œানে অংশ গ্রহন করে থাকেন। কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন বলেন, এ বছর রাস পুজাকে সামনে রেখে কোবাদক স্টেশনের আওতাধীন এলাকায় ব্যাপক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সার্বক্ষনিক তিনি সহ তার স্টাফরা দিন রাত বনজ সম্পদ রক্ষায় নিয়মিত টহল কার্যক্রম চালাচ্ছে। সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, এ বছর রাস পুজাকে কেন্দ্র করে সুন্দরবনের বিভিন্ন স্টেশন ও টহল ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তাদের সমন্বয়ে টহল কার্যক্রম চলমান রাখা হয়েছে। বনজ সম্পদ রক্ষায় সার্বক্ষনিক বন বিভাগ সজাগ রয়েছে বলে তিনি জানান।
চুলকাটিতে ক্রয়কৃত জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাটি এলাকায় ক্রয়কৃত জমির দখল বুঝে পেতে ও মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চুলকাটি প্রেসক্লাব মিলনায়তনে সোনাডাঙ্গা এলাকার মরহুম ওমর আলী শেখ এর পুত্র মোঃ জালাল শেখ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি খানপুর ইউনিয়নের ৯৬নং সোনাডাঙ্গা মৌজায় মরহুম মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন শেখ এর স্ত্রী মরহুমা আছমা খাতুনের নিকট হতে গত ০৩-১১-২০১৯ইং তারিখে ০.৩ শতক জমি ক্রয় করেন। যাহা ২২ নং খতিয়ানের ৪৬ দাগের মধ্যে ০.৩ শতক জমি। যাহার দলিল নং-৫০৪৬। সেই জমির দখল বুঝে নেওয়ার আগেই জমির দাতা অথাৎ আছমা খাতুন মূত্যু বরণ করেন। এর পর তিনি সেই ত্রয়কৃত জমি দখল করতে গেলে, মরহুমার কথিত কন্যা মর্জিনা বেগম তাঁকে বাঁধা প্রদান করে। তখন তিনি নিরুপায় হয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের কাছে বিচার দাবী করেন। এতে সে ক্ষিপ্ত হইয়া তাহাকে বিবাদী করে বাগেরহাট বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে। যা এখনো বিচারাধীন রয়েছে। শুধু তাই নয়, তিনি যাহাতে তার খরিদকৃত জমি দখল করতে না পারেন তাহার জন্য মর্জিনা বেগম মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে তার বিরুদ্ধে ১৩ই নভেম্বর সকালে চুলকাটি প্রেসক্লাবে ১টি সংবাদ সম্মেলন করেছে, যা সম্পূর্ণ মিথা ও ভিত্তিহীন বলে তার অভিযোগ। তিনি খরিদকৃত জমির দখল বুঝে পাওয়ার জন্য উর্দ্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে তাঁর সাথে উপস্থিত ছিলেন, পুত্র মোঃ সোহেল শেখ, ছোট ভাই জিয়া শেখ ও আতœীয় মোঃ সাকু গাজী, বিল্লাল শেখ।
ফকিরহাটে জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিসয়ক কর্মকর্তা তাহিরা খাতুন প্রমূখ। এসময় বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি সচিব ও ইউনিয়ন উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন। ##
ফকিরহাট সদর ইউপির প্রথম চেয়ারম্যানের ইন্তেকাল
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি শেখ আব্দুর রশীদ ওরফে রশীদ চেয়ারম্যান (৮০)ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার রাত ২টা ৩৬ মিনিটে নিজ বাস ভবনে দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাধর্ক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন। মরহুম শেখ আব্দুর রশীদ ১৯৭৪ সালে ইউনিয়ন পরিষদ গঠনের পর প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। মৃত্যকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুর সংবাদে ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশসহ অসংখ্য মানুষ ছুটে আসেন। মরহুমের জানাজা জোহর নামাজ বাদ দুপুর ২টা ৩০ মিনিটে ফকিরহাট কাজি আজাহার আলি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। #
ফকিরহাটে ইয়াবাসহ মাদক কারবারী শুভদিয়ায় আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া এলাকা থেকে সঞ্জিব অধিকারী (৪৫) নামের একজন মাদককারবারীকে আটক করেছেন শুভদিয়া ক্যাম্প পুলিশ। এসময় তার কাছ থেকে ১০পিচ ইযাবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে গোপনে সংবাদ পেয়ে উক্ত এলাকায় বিশেষ এক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদককারবারী রামপালের গৌরম্ভা এলাকার মৃত নির্মল অধিকারীর ছেলে। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনম। ##
মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ আটক ২০
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার অপরাধে নারী ও শিশু সহ ২০ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বাঘাডাঙ্গা ও যাদবপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করে।
বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৮বিজিবি’র অধিনস্ত বাঘাডাঙ্গা ও যাদবপুর বিওপি টহল দল উপজেলার সোনাইডাঙ্গা ও বাঘাডাঙ্গা মাঠ থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন,যশোর জেলার অভয়নগর থানার ইছামতি গ্রামের মঞ্জুর শেখের ছেলে আল আমীন শেখ(২৪) এবং রাব্বি শেখ(২২), রাব্বি শেখের স্ত্রী সানজিদা খাতুন(২০),ছেলে আব্দুর রব(০৮ মাস),আল আমীন শেখর স্ত্রী লিমা খাতুন(১৯),মৃত লাল মিয়া শেখের ছেলে সুমন শেখ(২০) এবং সুজন শেখ(১৬),মাগুরা জেলার শালীখা থানার থৈপাড়া গ্রামের মাখন বিশ্বাসের ছেলে সুজয় বিশ্বাস(২৪),খুলনা জেলার দিঘলিয়া থানার সেনহাটী গ্রামের শাহআলম মোড়লের স্ত্রী জবেদা খাতুন(৩৭),সেলিম রাজার স্ত্রী আয়েশা খাতুন(১৫)এবং মেয়ে রওজা আকতার রিমি(১৪)মাস, চট্টগ্রাম জেলার পাহারতলী থানার উত্তর কাটথলী গ্রামের মৃত অমর কৃষ্ণ সেনের ছেলে উত্তম কুমার সেন(৫৪) এবং বিপ্লব কুমার সেন(৪৯), ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার সলেমানপুর গ্রামের মৃত আব্দুল আলীমের ছেলে করিম আলী(২১) এবং মেয়ে নাজমা খাতুন(২৬), বাবুল রহমানের স্ত্রী সীমা আক্তার(২৫) এবং মেয়ে তানুজা (০৬), গোপালগঞ্জ জেলার সদর থানার ঘোসেরচর গ্রামের মৃত কুমুত রঞ্জনের মেয়ে রেবা দত্ত (৪০), যশোর জেলার কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামের মৃত চাঁদ আলী গাজী’র মেয়ে মনিরা বেগম(৪০),টাংগাইল জেলার কালীহাতি থানার সালেংকা গ্রামের গোলজার হোসেনের মেয়ে সাবজান আক্তার (৩৪)। বৃহস্পতিবার সকালে বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি
নিরাপদ খাদ্য নিশ্চিতে ঝিনাইদহের মহেশপুরে জনসচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ সেমিনারের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সালমা মমতাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য শাহনওয়াজ দিলরুবা খান(যুগ্ম সচিব),উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, স্বাস্থ্য কর্মকর্তা জমির মোঃ হাসিবুস সাত্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেচ্ছা প্রমুখ। সেমিনারে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি,সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।









































