Home আঞ্চলিক সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পাচ্ছেন বলেই তাঁর চিকিৎসা নিয়ে গড়িমসি করছে:...

সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পাচ্ছেন বলেই তাঁর চিকিৎসা নিয়ে গড়িমসি করছে: মঞ্জু

7

দৌলতপুর ও খানজাহান আলী থানায় লিফলেট বিতরণের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি।।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বেগম খালেদা জিয়ার অবস্থা ভালো না। তাকে ধুকে ধুকে মারার ষড়যন্ত্র হচ্ছে। যারা বেগম জিয়ার চিকিৎসায় বাধা দিচ্ছেন, বাধা হয়ে দাঁড়াচ্ছেন আল্লাহ যেনো তাদের হেদায়েত দান করেন। সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পাচ্ছেন বলেই তাঁর চিকিৎসা নিয়ে নানা গড়িমসি করছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট অভিযোগে কারাদ- দেয়া হয়েছে। স্বাভাবিকভাবে একটা মামলায় যদি সাজা দেয়া হয়, হাইকোর্ট সে মামলা থেকে আরেকটু সহানুভূতিশীল হয়ে সাজা কমিয়ে দেন। কিন্তু দুঃখের বিষয় হলো, বেগম জিয়াকে হাইকোর্ট নিজেই পাঁচ বছর বাড়িয়ে দিয়েছেন। হত্যা মামলার আসামি বিদেশ গিয়ে বসে থাকে, অথচ বেগম জিয়াকে চিকিৎসাও করতে দেয়া হবে না। গণবিচ্ছিন্ন সরকারের হটকারী সিদ্ধান্ত ডিজেল, পেট্রোল, গ্যাস ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় মাসব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় খানজাহান আলী থানা ও বিকেল ৪টায় দৌলতপুর থানায় লিফলেট বিতরণের উদ্বোধন কালে এসব কথা বলেন।

মঞ্জু আরো বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন। তিনি আক্রান্ত হয়েছেন বিভিন্ন রকম অসুখে। এই অসুখ এমন পর্যায় পৌঁছেছে যে, তাকে বাইরে নিয়ে চিকিৎসা করাটা সবচেয়ে বেশি প্রয়োজনীয়। ডাক্তাররাও বলছেন, তাকে বিদেশে পাঠালে তিনি সুস্থ হবেন। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন তাঁর জীবন রক্ষার্থে।

খানজাহান আলী থানা এলাকায় লিফলেট বিতরণকালে তার সাথে ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, মহানগর সিনিয়ির যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শুকুর, মেহেদী হাসান দিপু, শেখ মতিয়ার রহমান, শেখ আলমগীর হোসেন, মুন্সি আব্দুর রব, আশরাফ হোসেন, অধ্যাপক শফিকুল আলম মুন্সি, মিনা মুরাদ হোসেন, মো. জামাল হোসেন, মোঃ আফসার শেখ, আরিফুর রহমান মন্টু হাদিউজ্জামান, মিজানুর রহমান, মোল্যা সোলায়মান, মো. হেলাল শরিফ, সওকত হোসেন, গোলাম কিবরিয়া, জাহাঙ্গীর হোসেন, শেখ আল আমিন, শেখ হাসিবুল হাসান, সাহাদাত হোসেন সাজু, আনোয়ার হোসেন, আবুল ওহাব, জাহাঙ্গীর হোসেন, মো. কামরুল ইসলাম, বিল্লাল হোসেন, নাজমুল হুদা পলাশ, মোশারেফ হোসেন, মনিরুজ্জামান, শেখ মাসুম, শহিদুল ইসলাম, শেখ সেলিম আহম্মদ, শেখ হাবিবুর রহমান, কামাল আহম্মদ, বাবু, মো. কুদ্দুস প্রমুখ।

অপর দিকে দৌলতপুর থানা এলাকায় লিফলেট বিতরণকালে তার সাথে ছিলেন শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মো. সিরাজুল হক নান্নু, লিয়াকত হোসেন লাভলু, আলহাজ্ব বেলায়েত হোসেন, শরিফুল আনাম, মাসুদ রানা ডাবলু, আবুল কালাম শিকদার, শেখ আছাদুজ্জামান আছাদ, জাহিদ হাসান খসরু, লিটু কাজী, আশরাফ হোসেন, মাসুদুর রহমান রানা, আরমান হোসেন, ইউনুস আলী, সেলিম মোল্যা, মাহাবুবুর রহমান বাকি, হারুন-অর-রশিদ, শামীম আজাদ খান মিলু, মাজেদুল ইসলাম, শহিদুল ইসলাম, সৈয়দ গাজী, সাইজউদ্দিন সাজু, কামরুল হোসেন এরশাদ, আরিফুজ্জামান আরিফ, মুক্তার হোসেন মুক্তি, তনিরুল হুদা লিটন, আশিকুর আনাম আশু, জামাল হোসেন, কবির হোসেন, আছাদুর রহমান, নাজমুল হোসেন, জাকির হোসেন, গৌতম হারু, সালেহা আহমেদ রাজা, কামাল হোসেন, আব্দুর রহমান, সাথী আমিন, কাকলী আক্তার, শামীম হোসেন, প্রমুখ।