Home আঞ্চলিক খুলনায় দ্বিতীয় দিনে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপির একাংশ

খুলনায় দ্বিতীয় দিনে লিফলেট বিতরণ করেছে মহানগর বিএনপির একাংশ

18

খবর বিজ্ঞপ্তি।।

জ¦ালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে খুলনায় দ্বিতীয় দিনের মতো লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। সকালে বানরগাতি মেটেপুল বাজার, হাজি ইসমাইল রোড শতরূপা হয়ে ঘাটিপাড়ায় গিয়ে শেষ হয়। বিএনপি নেতৃবৃন্দ রাস্তার পথচারী, যানবাহনের যাত্রী, স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্মচারী, বাজারের ক্রেতা বিক্রোতাদের হাতে জনদাবি সম্পৃক্ত লিফলেট তুলে দেন। এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, সরকারের ব্যর্থতা জনজীবন দূর্বিষহ করে তুলেছে। অবৈধ সরকারকে হঠিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে না পারলে কাঙ্খিত মুক্তি মিলবেনা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্তজা, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, কে এম হুমায়ুন কবির, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি।

যুবদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজজামান আসাদ, মনিরুজ্জামান মনি, হারুনার রশীদ মাসুম, মাহমুদ হাসান বিপ্লব, সাকারুল ইসলাম সুমন, আরিফুর রহমান বিপ্লব, আরিফুজজামান সোহেল, পাপ্পু, আল আমীন হাওলাদার, দুলাল, ডালিম, সজল, রাসেল।

স্বেচ্ছাসেবক দল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল মল্লিক, ওহিদুজ্জামান হাওলাদার, কাজী মাহবুবুর রহমান, লাবু বিশ্বাস, নজরুল ইসলাম বাবু, ইয়াসির আরাফাত রনি, কাল্লু সেখ, রাকিবুল ইসলাম, সাজ্জাদ হোসেন সাদ্দাম, নুর আলম নরু।

ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কে এম হেলাল, মাজহারুল ইসলাম রাসেল, মাহিমুল হক, শেখ শাহীন প্রমুখ।