
মওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে: মঞ্জু
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জনগণের প্রতি মমতাসিক্ত মনের অধিকারী মওলানা ভাসানী শুধু জনগণের জন্যই রাজা–মহারাজার বিরুদ্ধে লড়াই করেছেন, ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে জনমত সংগঠন করেছেন, ১৯৫৪ সালে মুসলিম লীগের ভরাডুবি ঘটিয়েছেন, ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানিদের ‘আসসালামু আলাইকুম’ বলার মাধ্যমে বাঙালিকে স্বাধীনতার মন্ত্র শিখিয়েছেন–স্বপ্ন দেখিয়েছেন, ‘৬৯–এর গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। রাজনীতিবিদ হয়েও তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের সেবায় নিজের জীবন নিঃশেষে ব্যয় করে গেছেন, শিক্ষকের মতো নির্দেশ দিয়ে গেছেন। আজীবন আপসহীন, সা¤্রাজ্যবাদ–আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম আর জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক আন্দোলনের মহান সাধক উপমহাদেশের নির্যাতিত–নিপীড়িত মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তার রাজনৈতিক জীবনের একটি অন্যতম বৈশিষ্ট্য হল, তিনি প্রতিক্রিয়াশীল সমাজ ও পরিবেশের মাঝেও তার রাজনীতি সঠিকভাবে প্রয়োগে পিছপা হতেন না। দরিদ্র জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়ন ও সার্বিক সমাজ প্রগতি অর্জনে তার প্রচেষ্টা ছিল নিরলস। মওলানা ভাসানী আজীবন জমিদার–জোতদার–মহাজন–সা¤্রাজ্যবাদী–আধিপত্যবাদী শক্তির দালালদের বিরুদ্ধে লড়াই–সংগ্রাম করেছেন। উপমহাদেশের আজাদী–সংগ্রামে ব্রিটিশদের বিরুদ্ধে খেলাফত আন্দোলন, মুসলিম লীগ, পাকিস্তান প্রতিষ্ঠার লড়াইয়ে সামনের কাতারে থেকে লড়াই–সংগ্রাম করেছেন ও নেতৃত্ব দিয়েছেন। জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে বুধবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপি উদ্যোগে দুপুর পৌনে ১২টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক সাংসদ মঞ্জু বলেন, শত্রুর চোখ রাঙানি, জেলজুলুমের মুখে অকম্পিত হৃদয়ের বিশাল মহীরুহের মতো যিনি এদেশের মানুষকে অন্যায়–অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বাণী শুনিয়েছেন, তিনি হলেন অগ্নিপুরুষ মওলানা ভাসানী। তার বর্ণাঢ্য ও কর্মময় জীবন কাহিনী কথার মালা গেঁথে শেষ করা যাবে না। সিরাজগঞ্জের ধানগড়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে শৈশবেই পিতৃহীন হন তিনি। অল্প বয়সেই বোগদাদের আধ্যাত্মিক ব্যক্তিত্ব মাওলানা শাহ নাসিরউদ্দিন বোগদাদীর (রহ.) সংস্পর্শে এসে তিনি নতুন জীবনবোধে অনুপ্রাণিত হন। মাত্র ২৬ বছর বয়সে তিনি বাংলাদেশ ছেড়ে ভারতের আসামে চলে যান। সেখানে তখন অসমীয় ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে খারাপ সম্পর্ক যাচ্ছিল।
বাঙালি জনগোষ্ঠীর অধিকার ছিনতাই করছিল শাসকগোষ্ঠী। আসামে গিয়ে মওলানা ভাসানী লাইন প্রথার নিষ্পেষণে জর্জরিত বাঙালিদের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেন। তারই প্রেরণায় ও সংগ্রামী জীবনাদর্শের ডাকে নিপীড়িত জনতার মাঝে বিদ্রোহের অগ্নি জ্বলে ওঠে। কেঁপে ওঠে ব্রিটিশ সরকারের ভিত। সরকার তাকে গ্রেফতার করে কারাবন্দি করে। মূলত তার সংগ্রামী আন্দোলনের কারণেই সিলেট পাকিস্তানের অন্তর্গত হয়; আজ যা বাংলাদেশের অংশ। মজলুম জননেতা তার রাজনৈতিক জীবনে দলবদল করেছেন, তৈরি করেছেন দল। কিন্তু তার আদর্শ কখনও বদল করেননি। তার স্বপ্ন সা¤্রাজ্যবাদ ও আধিপত্যবাদমুক্ত একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম থেকে এতটুকু বিচ্যুত হননি। দেশপ্রেম, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার, ¯্রােতের বিপরীতে দাঁড়ানোর সাহস, নির্যাতনের মুখেও অবিচলতা মানুষকে মৃত্যুঞ্জয়ী করে। মওলানা ভাসানী ছিলেন তেমনই একজন মানুষ, একজন রাজনীতিবিদ। তিনি প্রগতিশীল এবং শোষণমুক্ত সমাজধারার সঙ্গে ধর্মের সুমহান আদর্শের রাখিবন্ধন ঘটাতে চেয়েছিলেন। তার সারা জীবনের সংগ্রাম ছিল সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের মুক্তি ও কল্যাণ সাধনের। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ৯৬ বছর বয়সে তার মৃত্যু হয়। আমাদের জাতীয় ইতিহাসের একজন অন্যতম দেশপ্রেমিক ছিলেন মজলুম জননেতা মওলানা ভাসানী। স্বাধীনতা–সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুরক্ষায় মওলানা ভাসানী যুগ যুগ ধরে আমাদেরকে প্রেরণা জোগাবে, দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে। মওলানা ভাসানীর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিবেদিত হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। বিএনপি নেতা আবু হোসেন বাবুর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, জেলা সাধারন সম্পাদক আমির এজাজ খান, এড. গাজী আব্দুল বারী, শেখ মোশাররফ হোসেন, অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, অধ্যাপক মনিরুল হক বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, আশরাফুল আলম নান্নু, মোল্যা মোশারফ হোসেন মফিজ, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, সাংবাদিক মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, মজিবর রহমান ফয়েজ, কাজী শফিকুল ইসলাম শফি, নাজির উদ্দিন নান্নু, জহর মীর, কাজী আব্দুল লতিফ, এনামুল হাসান ডায়মন্ড, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, আফসার উদ্দিন মাস্টার, শাহাবুদ্দিন মন্টু, রবিউল ইসলাম রবি, মোস্তফা কামাল, ইমতিয়াজ আলম বাবু, মোল্যা মুজিবর রহমান, গোলাম কিবরিয়া আশা, আসাদুজ্জামান, রিয়াজুর রহমান, আব্দুর রহমান, খন্দকার ফারুক হোসেন, সামসুল বারী পান্না, সাইমুন ইসলাম রাজ্জাক, মোহাম্মদ আলী, রাহাত আলী লাচ্চু, তানভরি আজম রুম্মান, সিরাজুল ইসলাম লিটন, কাজী নাজমুল কবির টিটো, জাহাঙ্গীর হোসেন, ডা. ফারুক হোসেন, জাকারিয়া লিটন, ইকবাল হোসেন, মুন্সি আব্দুর রব, আসলাম হোসেন, মনিরুজ্জামান লেলিন, এনামুল হক সজল, শেখ সরোয়ার হোসেন, লিটু পাটোয়ারী, শামীম আশরাফ, নুরে আব্দুল্লাহ, হুমায়ুন কবির, আশরাফ হোসেন, জামাল উদ্দিন, সেলিম বড় মিয়া, আবু তালেব, গোলাম নবী ডালু, ডা. হালিম মোড়ল, সাজ্জাদ হোসেন জিতু, এরশাদ হোসেন, দেলোয়ার হোসেন, নাসরিন পলি, রেহানা ইসলাম, মশিউর রহমান লিটন, হারুন গাজী, বায়েজিদ হোসেন, স ম মারুফ হোসেন, আনিসুর রহমান প্রমূখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার।
বিএনপি নেতা পরাগের ভাইয়ের ইন্তেকালে শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির বিশেষ সম্পাদক ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহসান পরাগ এর বড় ভাই সৈয়দ নাজমুল আহসান (৭০) (ইন্না……..রাজিউন)। ১৫ জুলাই নভেম্বর রাত ৯টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের জানাযা মঙ্গলবার (১৬ নভেম্বর) বাদ জোহর বয়রার হাজী ফয়েজউদ্দিন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাকে খালিশপুর গোয়ালখালি সরকারি কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।
ফেসবুক কুরআন প্রতিযোগিতার পরিচালকের সুস্থতার জন্য দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বুধবার বাদ আসর কেন্দ্রীয় কার্যালয়ে ফেসবুক কুরআন প্রতিযোগিতার পরিচালক ও সোশ্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল¬াহ মানসুর এর সুস্থতা ও বিপদাপদ থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল হেরা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা রিয়াদুল ইসলাম শফিক, বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্য ও দায়িত্বশীল জনাব আব্দুস সালাম, সোশ্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন এর মহাসচিব মাওলানা মাহদী হাসান কাওসারী, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আক্তারুজ্জামান, দ্বীনওয়ালী মসজিদের ইমাম মাওলানা আব্দুল মজিদ, ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক ডাঃ নুর ইসলাম, এইচ ডি হোমিও সদন এর ডাক্তার মোঃ ঈমান আলী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আসিফ ইকবাল মাসুম, ফেসবুক কুরআন প্রতিযোগিতার খুলনা বিভাগের পরিচালক জনাব হেলাল উদ্দিন, অফিস ব্যবস্থাপক মাওলানা মোস্তফা কামালসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খুলনায় বিএনপির একাংশের লিফলেট বিতরণ কর্মসূচির সূচনা
খবর বিজ্ঞপ্তি
বিএনপি নেতা শফিকুল আলম তুহিন বলেছেন, দেশে নীরব দূর্ভিক্ষ চলছে। তেল, গ্যাস, খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ^াস সৃষ্টি হয়েছে। করোনাকালীন দূর্যোগে হাজার হাজার শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। কর্মহীন লাখ লাখ শিক্ষিত বেকারের কারণে তাদের পরিবার নাজুক হয়ে পড়েছে। এর মধ্যে সরকার নিয়ন্ত্রিণ বাজার সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ক্রয়ক্ষমতা হারিয়ে দিশেহারা। অবিলম্বে বাজার নিয়ন্ত্রণ, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে রাষ্ট্রকাঠামো ভেঙ্গে পড়বে।
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে খুলনায় কেন্দ্র ঘোষিত লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। বুধবার সকাল সাড়ে ১১ টায় মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে দেড় মাস ব্যাপি কর্মসূচির সূচনা হয়। বিএনপি অফিসে কর্মসূচির উদ্বোধনের পর হেলাতলা, বড় বাজার, পিকচার প্যালেস মোড়, হেরাজ মার্কেট, সিটি কর্পোরেশন এলাকায় লিফলেট বিতরণ করেন দলের নেতারা।
মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজার সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপি নেতা এস এম মনিরুর হাসান বাপ্পী, মোন্তফা উল বারী লাভলু, আজিজুল হাসান দুলু, সুলতান মাহমুদ, আজিজা খানম এলিজা, শেখ সাদী, হাফিজুর রহমান, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, মাহবুব হাসান পিয়ারু, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শামীম কবির, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা সাইফুর রহমান, হাবিবুর রহমান হাবিব, নুরুল আমিন বাবুল, রফিকুল ইসলাম বাবু, নিঘাত সীমা, খান ইসমাইল হোসেন, আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক হোসেন ইস্তি, শেখ আবুল কাশেম, জাভেদ মল্লিক, আব্দুল মালেক, শরিফুল ইসলাম বকুল, দিদারুল ইসলাম, সোহরাব হোসেন, মিজা মাহমুদ, কাজী নেহিবুল হাসান নেহিম, মেহেদী মাসুদ সেন্টু, আসাদুজ্জামান আসাদ, মঞ্জুর আরফিন, নাদিমুজ্জামান জনি, শরিফুল ইসলাম টিপু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, এস এম শরিফুল আলম, মুনতাসির আল মামুন, গাজী শহিদুল ইসলাম, মাশকুর হাসান ফ্রান্স, হারুন অর রশিদ মাসুম, মাহমুদ হাসান বিপ্লব, মনিরুজ্জামান মনি, শফিকুল ইসলাম বাচ্চু, জাহিদুল ইসলাম বাচ্চু, রুবেল মীর, মোমিনুর রহমান সাগর, ডি এম নুরুল ইসলাম, বুলবুল আহমেদ, মজিদ মিস্ত্রি, মঞ্জুর আলম আনো, মোস্তাফিজুর রহমান আজিবর, শহিদুর রহমান, মোতালেব শেখ, মাসুম বিল্লাহ, হাফেজ জাহিদুল ইসলাম, আশিকুর রহমান অনিক, মশিউর রহমান শফিক, আবু জাফর, মাজহারুল ইসলাম রাসেল, রাজু আহমেদ, সাজ্জাদ হোসেন সাদ্দাম, মো: নুর ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে কাঁদলেন মিতা: চাইলেন হামলাকারীদের বিচার
স্টাফ রিপোর্টার
ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান পদপ্রার্থী নৌকা প্রতীক নিয়ে আফরোজা খানম মিতা প্রতিদ্বান্দ্বতা করেন। ১১নভেম্বর নির্বাচন চলাকালে দুপুর আড়াইটায় তার ওপর হামলা করা হয়। নির্বাচন শেষ করার আগেই তাকে ভর্তি হতে হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। তার প্রচার প্রচারণায় বিদ্রোহী প্রার্থীরা ও প্রশাসন বাঁধা সৃষ্টি করে। নির্বাচনে তিনি পরাজিত হন। বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে হামলাকারীদের তিনি বিচার চাইলেন।
লিখিত বক্তব্য পাঠ করেন মৎস্যজীবী লীগ ডুমুরিয়া উপজেলা শাখার সহ–সভাপতি ও খর্নিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আফরোজা খানম মিতা। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, নির্বাচনের দিন আমি আঙ্গরদোহা ও গোনালী কেন্দ্রে যাবার পথে ভাড়া করা প্রাইভেট গাড়িটি খুলনা– সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া লোহাগড়া আলী নবী স্যারের বাড়ির পাশে পৌছালে অসুস্থতাবোধ করলে গাড়ি থেকে নামলে বিদ্রোহী প্রার্থী মেহেদী হাসান বিপ্লবের নির্দেশে তার সহযোগি আসলিম মোড়ল, সবুজ শেখ, ফজলু মোড়ল ও লিটন ফকিরসহ আরো কয়েকজন মোটর সাইকেল যোগে এসে হত্যার উদ্যোশে চাইনিজ কুড়াল, লোহার রড, ক্ষুর, ও চাকু দিয়ে আঘাত ও পিটিয়ে আহত করে তাকেু। তার গাড়ি চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে এই দুর্বৃত্তরা চলে যায়। তাকে গুরুতর আবস্থায় খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দলীয় নেতারা তাকে দেখতে যান। ৩দিন ধরে আইসিইউতে ছিলেন। মাথায় ৫টি সেলাই দেয়া হয়েছে।
সম্মেলনে তিনি বলেন, আমি নিজে ভোট দিতে পারি নাই। এই ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করোন। এর আগে ৬নভেম্বর আমাকে জীবন নাশের হুমতি ও প্রচার কাজে বাঁধা সৃষ্টি করে। নির্বাচনের আগের রাতে কোন কারণ ছাড়াই আমার তিতনা কেন্দ্রের এজেন্ট আবু তালেবকে পুলিশ ধরে নিয়ে যায়। সকল প্রার্থী মিছিল করার সুযোগ পেলেও আমাকে মিছিল করতে দেয়নি পুলিশ। আমার সমর্থক ও কর্মীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেয়। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি দুষ্ট চক্র জোট বেঁধে আমার ওপর হামলা চালিয়েছে। এই হার আমার না। এই হার নৌকার। তিনি এই হামলাকারীদের বিচার দাবি করেন।
এ সময় মো. জিয়াউল ইসলাম বিশ^াস, রাজিউল বারী সৈকত, রবিউল আলম ও আমীর আলী গাজীসহ তার কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় ভারতীয় রুপার গহনাসহ আটক–২
সাতক্ষীরা প্রতিনিধি
পাঁচ কেজি ভারতীয় রুপার গহনাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত চোরাকারবারীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বৈকারি গ্রামের মৃত বাবর আলী মোল্লার ছেলে আসাদুর রহমান ও কালিয়ানি গ্রামের মফিদুল মোল্লার ছেলে জিয়ারুল ইসলাম জিয়া।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. মহসীন আলী জানান, চোরাইপথে ভারত থেকে রুপার একটি বড় চালান সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে উক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ভারতের তৈরী বিভিন্ন ধরনের রুপার গহনা জব্দ করা হয়। জব্দকৃত পাঁচ কেজি রুপার বাজার মূল্য ছয় লাখ ১৫ হাজার টাকা।
তিনি আরো বলেন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে চোরাইপথে নিয়ে আসা এ রুপা ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শোকাহত যুবলীগ নেতার পরিবারের পাশে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তিঃ
খুলনা জেলা যুবলীগের যুগ্ম–সাধারণ সম্পাদক অজিত বিশ্বাস এর মাতা পুষ্প রানী বিশ্বাস বার্দক্য জনিত কারণে গতকাল দুপুর ১.৪০ মিনিটে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবর শুনে টুটপাড়ার নিজস্ব বাসভবনে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের সহ–সভাপতি বিএমএ সালাম, যুগ্ম– সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, সদস্য মোঃ জামিল খান, যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, বিবেকানন্দ রায় প্রমুখ। এসময় নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বেগম রাজিয়া নাসের ছিলেন একজন মহিয়সী নারী: জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসের এর স্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর চাচী বেগম রাজিয়া নাসের এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খুলনা জেলা যুবলীগ এর উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম–সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। এসময় তিনি বলেন বেগম রাজিয়া নাসের ছিলেন একজন মহিয়সী নারী। তিনি আওয়ামী লীগের ক্লান্তি লগ্নে সকলকে সার্বিক সহযোগিতা করেছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, মোহাম্মদ আলী জিন্নাহ, বদরুল আলম তয়ন, কবির আহমেদ মনা, বিবেকানন্দ রায়, রাফেল হোসেন বাবু, চঞ্চল রায় প্রমুখ।
করোনায় ক্ষতিগ্রস্থ নারীদের নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে করোনায় ক্ষতিগ্রস্থ নারীদের দক্ষতা বৃদ্ধি করে উদ্যোক্তা সৃষ্টির লক্ষে প্রশিক্ষন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। রুপান্তরের বাস্তবায়নে স্ক্রিম প্রকল্পের অধীনে বুধবার (১৭ নভে¤॥^র) দুপুরে বাগেরহাট শহরের খানজাহানিয়া গন বিদ্যালয়ে এই প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বাগেরেহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীণ, ষাটগ¤॥^ুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, ফারুক আহমেদ, খানজাহানিয়া গন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, রুপান্তরের ক্যাম্পেইন এ্যান্ড এ্যাডভৈাকেসি কো–অর্ডিনেটর তছলিম আহমেদ টংকার, রুপান্তরের জেলা কোঅর্ডিনেটর আলমগীর হোসেন মীরু, শিল্পি আক্তারসহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকল্পের অধীনে পশুপাল, টেইলরিং ও বিউটিফিকেশন ট্রেডে প্রশিক্ষন দেওয়া হবে। প্রথমধাপের ২১দিন ব্যাপি প্রশিক্ষনে বাগেরহাটের ৪৫ জন নারী অংশ গ্রহন করেছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় কয়েকটি ধাপে বাগেরহাট জেলার বাগেরহাট সদর উপজেলা, মোংলা ও শরণখোলা উপজেলার ৬৩০ নারী প্রশিক্ষনের সুযোগ পাবেন। সফলভাবে প্রশিক্ষন শেষ করা প্রত্যেকনারীকে উদ্যোক্তা সৃষ্টির লক্ষে ২৫ হাজার টাকা প্রদান করা হবে বলে জানিয়েছেন রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন।
বাগেরহাটে ৩ হাজার টমেটো গাছ কাটল দূর্বৃত্তরা, ৭ লক্ষাধিক টাকার ক্ষতি কৃষকের
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের কচুয়ায় এক কৃষকের তিন হাজার ফলন্ত টমেটো গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ নভে¤॥^র) গভীর রাতে কচুয়া উপজেলার বিশারখোলা মাঠে কৃষক দাউদ মৃধার ক্ষেতের এসব গাছ কাটে দূর্বৃত্তরা। ফলধরা বিপুল পরিমান এই গাছ কেটে ফেলায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক দাউদ মৃধা। গেল বছরও দাউদ মৃধা ও তার ভাইয়ের টমেটো গাছ কেটেছিল দূর্বৃত্তরা। শুধু দাউদ মৃধা ও তার ভাই নয়, গেল দুই বছর ধরে বিশারখোলা ও গজালিয়া এলাকার অন্তত বিশজন কৃষকের টমেটো গাছ কেটে ফেলে দূর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্থ কৃষক দাউদ মৃধা বলেন, ৭৪ শতক জমি লিজ নিয়ে খেয়ে না খেয়ে অনেকে কষ্ট করে তিন হাজার গাছ লাগিয়েছি। জমি প্রস্তুত, ঘুরি দেওয়া, রোপন ও সার প্রদানে দুই লক্ষ টাকার উপরে ব্যয় হয়েছে। ১৫ দিন পরেই এসব গাছ থেকে টমেটো বিক্রি করতে পারতাম। তিন হাজার গাছে অন্তত ৮ লক্ষ টাকার টমেটো বিক্রি করতে পারতাম। আমাকে একদম শেষ করে দিয়ে গেল।
কে বা কারা কেন কেটেছে এমন প্রশ্নের জবাবে দাউদ মৃধা বলেন, এই টমেটোই আমার সব। রাত জেগে পাহারা দেই। শীত লাগার কারণে মঙ্গলবার রাত আড়াইটার দিকে বাড়িতে যাই। বুধবার সকালে এসে দেখি সব গাছ কাটা। কে কাটছে জানি না। আমাকে আর্থিকভাবে শেষ করে দেওয়ার জন্যই এই কাজ করেছে তারা।
শ্রমিক মোঃ রুহুল আমিন বলেন, দাউদ ভাইয়ের টমেটো খেতে অন্যান্য শ্রমিকদের সাথে আমিও বেশ কয়েকদিন কাজ করেছি। একটি টমেটো গাছে ফল আসা পর্যন্ত ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। যখন ফল বিক্রির সময় আসল তখনই এই কাজ করল।যারা এমন নৃশংস কাজ করেছে আমরা তাদের বিচার চাই।
দাউদের প্রতিবেশী কৃষক আলী আকবর বলেন, এই গাছ একজন কৃষকের সন্তানের মতন। যার গাছ কেটেছে একমাত্র সেই বুঝতেছে তার কি ক্ষতি হয়েছে।
স্থানীয় মোস্তফা দরানী ও আলী আকবর দরানী বলেন, শুধু এবার নয়, দুই বছর ধরে গজালিয়া ও বিশারখোলা এলাকার একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন লোকের ফলন্ত গাছ কেটে ন্ষ্ট করছে। গেলবছরও দাউদ ও তার ভাই ওয়াদুদমৃধাসহ অন্তত ২০ জনের টমেটো গাছ কেটেছে চক্রটি। স্থানীয় জন প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের কাছে এই দুষ্টচক্রকে খুজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
ওয়াদুদ মৃধার স্ত্রী সুখি খানম বলেন, রাত আড়াইটা পর্যন্ত আমার ভাসুর (দাউদ মৃধা) টমেটো ক্ষেতে ছিল। যারাই এই গাছ কাটুক তারপরে কেটেছে। এত অল্প সময়ে একজন বা দ্ইুজন মানুষের পক্ষে এত বেশি গাছ কাটা সম্ভব নয়। যারা কেটেছে তারা একসাথে অন্তত ৫–৭জন এসেছিল। গাছ কাটার সময়, আমার ভাসুরকে (দাউদ মৃধা) পেলে মেরে ফেলতেও পারত। যেকোন মূল্যে এই চক্রটিকে খুজে বেরকরার দাবি জানান এই নারী কৃষক।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, একজন কৃষকের টমেটো গাছ কাটার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্থ কৃষক অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করব।
বাগেরহাটে নব নির্বাচিত ইউপি সদস্যের উপর প্রতিপক্ষের হামলা
স্টাফ রিপোটার,বাগেরহাট
নির্বাচনী প্রতিপক্ষের হামলায় বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন পরিষদের ২ ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য শফিকুল ইসলাম সোহাগ (৩৫)আহত হয়েছেন। মঙ্গলবার রাতে রামপাল উপজেলার গিলাতলা বাজারে প্রতিপক্ষের লোকেরা শফিকুলের উপর হামলা করে। হামলায় গুরুতর আহত অবস্থায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সোহাগকে। আহত সোহাগ রামপাল উপজেলার বরদিয়া গ্রামের এখলাছ আলী শেখের ছেলে। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সে উপজেলার বাঁশতলী ইউনিয়ন পরিষদের ২ ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন।
খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন নবনির্বাচিত ইউপি সদস্য শফিকুল ইসলাম সোহাগ বলেন, আমার সাথে ইউপি নির্বাচনে হেরে যাওয়ার পরে প্রতিদ্বন্দী প্রার্থী মারুফ শেখে আমাকে দেখে নেওয়ার হুমকী দেয়। বিভিন্ন সময় আমাকে মেরে ফেলারও হুমকী দেয় তারা। এর অংশ হিসেবে মঙ্গলবার রাতে গিলাতলা বাজারে শেখ হেলাল উদ্দিন এমপির মা রিজিয়া নাসেরের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শেষে বাড়ি ফেরার পথে মারুফ শেখ ও তার লোকেরো আমার উপর হামলা করে। মারুফ, মাসুম ও মোস্তাফিজ আমাকে মারধর শুরু করে। তারা আমার মাথায় লোহার রড দিয়ে বাড়ি দেয়। এতে আমার জ্ঞান হারিয়ে যায়। আমি হামলাকারীদের বিচার চাই।
বর্তমান সরকার কৃষিখাতে সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: এমপি সালাম মূশের্দী
রূপসা প্রতিনিধি :
খুলনা–৪আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষিকে সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। যার কারনে দেশ আজ খাদ্য স্বয়ং সম্পূর্ণ । করোনা পরবর্তী খাদ্য সংকট মোকাবেলার জন্য বেশী বেশী ফসল উৎপাদন করতে হবে। কৃষকরাই হবেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার যোদ্ধা। রবি মৌসুম কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক–কৃষানীর মাঝে ২০২১/২২অর্থ বছরের বুধবার বেলা ১১টায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্টানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলী মজুমদারের পরিচালনায় বক্তৃতা করেন ভেটেরিনারি সার্জন ডাঃতপু কুমার সাহা,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, পিআইও মো. আরিফ হোসেন, আইসিটি কর্মকর্তা রেজাউল করিম, সমবায় কর্মকর্তা প্রশান্ত ব্যানার্জি, ইউআরডিও তারেক ইকবাল আজিজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ।
অনুষ্ঠানে ৩৬০ জনকে ১কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ২০০ জনকে ২ কেজি করে ভূট্টা বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ২৫ জনকে ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার, ১৫ জনকে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং ৭০ জনকে ২ কেজি করে হাইব্রীড সূর্যমুখী বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়বুর রহমানের সুস্থতা কামনায় কয়রায় দোয়া মাহফিল
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের সহ–সভাপতি ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ তৈয়বুর রহমানের আশুরোগ মুক্তি কামনা ও তার সুস্থতার জন্য কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বিকাল ৪ টায় কয়রা পুরাতন বাজারে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ–সভাপতি ডাঃ নুরুল ইসলাম খোকন, কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা, যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলাম, নজরুল ইসলাম, মফিজুল ইসলাম মুন্না, আমির হামজা, ওবাইদুল্যাহ, আঃ জলিল, মহরম গাইন, রহিম মোড়ল,পলাশ, মন্টু প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলনা আঃ জলিল। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মিরা অংশ গ্রহন করেন।
কয়রায় জুবাইয়া ফার্মেসীতে আগুন: পুড়ে গেছে ৭ লাখ টাকার ওষুধ সহ আসবাবপত্র
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজ মোড়ে অবস্থিত জুবাইয়া ফার্মেসীতে ভয়াবহ আগুন লাগায় ৭ লাখ টাকার বিভিন্ন প্রকার ওষুধ সহ আসবাবপত্র পুড়ি ছায় হয়ে গেছে। জুবাইয়া ফার্মেসীর মালিক পল্লী চিকৎসক মোঃ হাসান গাজী জানায়, গত মঙ্গলবার রাত ৯ টার দিকে তিনি ফার্মেসী বন্দ করে বাড়ি আসে। হঠাৎ রাত ৩ টার দিকে খবর পায় তার ওষুধের ফার্মেসীতে আগুন লেগেছে। তাৎক্ষনিক এলাকাবাসির সহায়তায় আগুন নিভানো সম্ভব হলেও ফার্মেসীতে থাকা সব ওষুধ পুড়ে ছায় হয়ে যাওয়ার পাশাপাশি আসবাবপত্র পুড়ে যায়। এ সময় ফার্মেসীর ঘরের চালও আগুনে কিছু অংশ পুড়ে যায়। তিনি জানান এতে করে তার ৭ লাখ টাকার বেশি ওষুধ পুড়ে গেছে।
কেশবপুরে শুরু হয়েছে নারীদের হকি প্রশিক্ষণ“৩০ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন
আলমগীর হোসেন, কেশবপুর
শীতের শুরুতেই যশোরের কেশবপুরে শুরু হয়েছে নারীদের হকি প্রশিক্ষণ। উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে ৩০ জন নারী এ হকি প্রশিক্ষণ নিচ্ছেন। মঙ্গলবার ওই বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে নারী হকি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়। যশোর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী এ হকি প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
যশোর জেলার মধ্যে একমাত্র কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে নারীদের এই হকি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এসব নারী খেলোয়াড়রা এ বিদ্যালয়ের মাঠ থেকেই প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন পর্যায়ে খেলা করে খ্যাতি ও পুরস্কার অর্জন করেছেন। ইতিমধ্যে ৪ নারী এখান থেকে প্রশিক্ষণ নিয়ে জাতীয় হকি দলে জায়গা করে নিয়েছেন। তাঁরা হলেন– উপজেলার ইমাননগর গ্রামের মৃত নিছার আলীর মেয়ে মুক্তা খাতুন, বেলকাটি গ্রামের মৃত মতলেব আলী মোড়লের মেয়ে লিমা খাতুন, ব্যাসডাঙ্গা গ্রামের মশিয়ার রহমানের মেয়ে সোনিয়া খাতুন ও গড়ভাঙ্গা গ্রামের ইলাহি বক্সের মেয়ে লিমা আক্তার। এছাড়া সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান বাহিনীর নারী হকি দলে তাঁরা চারজনই সুযোগ পেয়েছেন।
গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে হকি প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেম্বার আব্দুল আহাদ আল বাহার। এ সময় বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সিদ্ধার্থ বসু প্রমুখ। মাসব্যাপী নারী খেলোয়াড়দের হকি প্রশিক্ষণ দিবেন, যশোর জেলা হকি প্রশিক্ষক হাসান রনি, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম, জাতীয় দলের হকি খেলোয়াড় লিমা খাতুন ও প্রশিক্ষক নাজনীন শশী মাপ্তি।
ক্রীড়া শিক্ষক ও প্রশিক্ষক শহিদুল ইসলাম বলেন, যশোর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ৩০ জন নারীকে হকি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যশোর জেলার মধ্যে একমাত্র কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ মাঠে নারীদের হকি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এ মাঠে প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে ৪ জন নারী জায়গা করে নিয়ে খেলছেন দেশ–বিদেশে। যা আমাদের জন্য গর্বের।
এ মাঠে প্রশিক্ষণ নিয়ে জাতীয় হকি দলে জায়গা করে নেওয়া মুক্তা ও লিমা খাতুন বলেন, আমরাই প্রথম ২০১৬ সালে এ বিদ্যালয়ের মাঠে হকি খেলেছি। এবং ২০১৯ সালের প্রথম জাতীয় নারী হকি দল গঠন করলে আমরা ৪ জন জায়গা করে নিয়েছিলাম। এছাড়া সম্প্রতি বাংলাদেশ বেসামরিক বিমান বাহিনীর নারী হকি দলেও আমরা চারজন সুযোগ পেয়েছি। প্রত্যন্ত অঞ্চল থেকে জাতীয় হকি দলে সুযোগ পাবো এটা কখনও ভাবিনি।
তাঁরা আরও বলেন, ২০১৯ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে এএইচএফ কাপ টুর্নামেন্টে আমরা (বাংলাদেশ) ২–০ গোলের ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে প্রথম আন্তজার্তিক ম্যাচে জয়লাভ করি। দিনটি এখনও স্মরণীয় হয়ে আছে।
দেবহাটায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটায় মাসিক আইন শৃঙ্খলা, চোরাচালান নিরোধ, সন্ত্রাস ও নাশকতা, মানব পাচার প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কৃষি অফিসার শরীফ মো তিতুমীর, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু,পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।এসময় ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার,দেবহাটা সরকারী বিবিএমপি হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, বিওপি কোম্পনী কমান্ডার বন্দে আলী মিয়াসহ উপজেলার বিভিন্ন ক্যাম্প কমান্ডার,আনছার ভিডিপির প্রতিনিধি ও আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা, বাল্য বিবাহ শূন্যের কোটায় আনা,ব্যাটমিন্টন খেলার জন্য হুকিং করে বিদুৎ চুরি বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহত হয়। এর আগে উপজেলা মাসিক সাধারন সভা ও ভোক্তা অধিকার বিষয়ে পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরায় আইডিইবি’র গণপ্রকৌশল দিবস ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
“সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র গণপ্রকৌশল দিবস–২০২১ ও আইডিইবির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বুধবার সকাল ১০টায় সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে দিবসটির উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুর রহমান। অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কেটে এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন সংগঠনের কার্যালয়ে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ইঞ্জিনিয়ার (অব🙂 আবেদুর রহমান, আইডিইবি জেলা শাখার সহ–সভাপতি সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার কামরুল আকতার তপু, আইডিইবি জেলা শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার এম.এম.এ জায়েদ বিন গফুর, সওজ ও কাউন্সিলর আইডিইবি, উপ–বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার জিয়াউদ্দিন, কাউন্সিলর ও নবজীবন পলিটেকনিক ইন: অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উপ–সহকারি প্রকৌশলী কামরুজ্জামান শিমুল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম, এলজিইডি সাতক্ষীরা’র উপ–সহকারি প্রকৌশলী সেলিম রেজা, পানি উন্নয়ন বোর্ডের উপ–বিভাগীয় প্রকৌশলী রহিতুল হোসেন খান, উপ–বিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট’র আরএসি বিভাগীয় প্রধান এনামুল হক প্রমুখ। এসময় জেলার বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে আবারও অগ্নিকান্ড
সোহাগ হোসেন, কলারোয়া প্রতিনিধি||
কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের আকবর আলীর সুতা ও মাদুরের দোকানে অগ্নিকা–ের ঘটনা ঘটেছে।
বুধবার ( ১৭ নভেম্বর) বেলা ১২ টার দিকে এই অগ্নিকা–ের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শক সার্কিটের কারনে অগ্নিকা–ের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১২ টার দিকে বালিয়াডাঙ্গা বাজারের আকবর আলীর সুতা ও মাদুরের দোকানে আকস্মিক ধোঁয়া দেখে দোকানের তালা খুললে আগুন লাগার বিষয়টি দৃশ্যমান হয়। এই ঘটনায় টেলিভিশন, বিভিন্ন ধরনের সুতা, মাদুর সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেন আকবর আলীর পুত্র আলমগীর হোসেন। এ দিকে অগ্নিকা–ের সংবাদ পেয়ে কলারোয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছান। আগুন ইতিপূর্বে নিয়ন্ত্রণে থাকায় কর্মকর্তাবৃন্দ অগ্নিকা–ের আলামত ও তথ্য সংগ্রহ করেন। কিছুদিন আগে ঘটনাস্থলের সম্মুখের ইছাহাক আলীর কনফেকশনারির দোকানে এবং গল ২০১৬ সালে ওই বাজারে ভয়াবহ অগ্নিকা–ের ঘটনা ঘটেছিল।
রামপালে সন্ত্রাসী হামলায় বিএনপি‘র ১ড় নেতাকর্মী আহত অফিস ভাংচুর
স্টাফ রিপোর্টার
রামপালে সন্ত্রাসী হামলায় বিএনপি‘র ১ড় জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষ চিহ্নিত সন্ত্রাসীরা নেতাকর্মীদের মারপিট করে ও ভাংচুর চালায়। আহতদের মধ্যে গুরুতর দুই জনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, বাঁশতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ আজমি, মোল্লা কামরুজ্জামান বাবু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, মো. ফিরোজ কবির, উপজেলা যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু, ছাত্রনেতা মোফাজ্জল হুসাইন বাদল, রফিকুল ইসলাম, মো. ইয়াছিন আরাফাত শেখ, আসলাম তালুকদার, কবির কাজী। আহতদের সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় গিলাতলা বাজারের বিএনপি কার্যালয়ে এক বর্ধিত সভা চলছিল। এ সময় ৩৪/৩৫ জন্য চিহ্নিত সন্ত্রাসী লোহার রড ও লাঠি নিয়ে হামলা করে মারপিট শুরু ও ভাংচুর করে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রামপাল থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দায়ীদের শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইন্জিনিয়ারিং আকরাম হোসেন তালিম, যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামসহ নেতৃবৃন্দ।
পাইকগাছায় প্রায় দুইশ বছরের নারী শিক্ষা প্রতিষ্ঠান হয়নি জাতীয়করণ
বাবুল আক্তার, পাইকগাছা
পাইকগাছায় ১৭০ বছরেও দেশের প্রথম ও ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় নারী শিক্ষা প্রতিষ্ঠান হয়নি জাতীয়করণ। ১৮৫০ সালে উপজেলা রাড়ুলীতে বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের(পিসি রায়ের) পিতা তার স্ত্রীর নামে প্রতিষ্ঠা করেন ভুবন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়। ১৭০ বছর বয়সের বিদ্যালয়টি বয়সের ভারে নুয়ে পড়েছে। ১৮৪৯ সালে প্রথম নারী শিক্ষা বিদ্যালয় টি কলিকাতায় স্থাপন করেন বেথুন সাহেব। তার নিজ নামে এ বিদ্যালয়টি নাম রাখেন বেথুন বালিকা বিদ্যালয় ও কলেজ। ভুবন মোহিনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার ঘোষ জানান, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছেন ১৮৮০সালে ৯ ডিসেম্বার। কিন্তু তার প্রায় ৩০ বছর আগে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। বিজ্ঞানী আচার্য (পিসি) রায়ের পিতা হরিশ্চন্দ্র রায় নারী শিক্ষাকে প্রসারিত করতে স্ত্রীর নামে এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্নে স্কুলটি প্রাক–প্রাথমিক ও প্রাথমিক এ পাঠদান করানো হলেও পরবর্তীতে তা মাধ্যমিকে উত্তীর্ণ হয়। বর্তমানে বিদ্যালয়টিতে মোট ২১২ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। ১২ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী তাঁদের দায়িত্ব পালন করে যাচ্ছেন দক্ষতার সাথে। বিগত ৫ বছর এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাধ্যমিকে শতভাগ পাস করে আসছে। এবছর এস এস সি পরীক্ষায় অংশগ্রহন করতে যাচ্ছে ৩৪ জন ছাত্রী। উন্নয়ন বলতে নতুন ভবন তৈরী হয়েছে সম্প্রতি। স্কুলটির শিক্ষার্থীরা বলেন, আমরা নিজেদের কাছে গর্ববোধ করি এজন্য যে এটি দেশের প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছি। আবার নিজেদের কাছে খারাপ লাগে এজন্য যে দীর্ঘ বছর এই স্কুলটির জাতীয়করণ হয়নি। স্কুলটির অভিভাবকরা জানান, এই স্কুলটির উন্নয়ন হোক, সেটা চাই আমরা। ১৮৫০ থেকে ২০২১ সাল প্রায় দুইশ’ বছর। ভাবতে অবাক লাগে যে স্কুলটির অবকাঠামোগত উন্নয়ন ও জাতীয়করণের আওতায় আনা হয়নি। এলাকার প্রবীনরা বলেন, আমার বাপ, দাদা ও প্রপিতামহদের আমলে তৈরী এই নারী শিক্ষা প্রতিষ্ঠানটি আজও অবহেলিত হিসেবে পড়ে আছে। স্কুলটি পিসিরায়ের পিতা তৈরী করেছেন বলে আমারা শুনে আসছি। পিসি রায় একজন প্রখ্যাত বিজ্ঞানী। তার পিতার তৈরী করা দেশের প্রথম নারী স্কুলটি সরকারী করণ না হওয়া দু:খের বিষয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি ইতিহাস ও ঐতিহ্যও স্মৃতি হিসেবে স্কুলটি জাতীয় করন করা হোক।
রাড়ুলী ইউনিয়নের চেয়ারম্যান ও আরকে বিকে হরিশ্চন্দ্র ইনিষ্টিটিশন কলেজিয়েটের সাবেক আধ্যক্ষ মুক্তি যোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ বলেন, ধারণা করা হয় ভারতীয় উপমহাদেশের দ্বতীয় নারী শিক্ষা প্রতিষ্ঠান এটি। কিন্তু এখনও জাতীয়করণ হয়নি। আমরা বিদ্যালয়টি জাতীয়করণে সরকারের সুদৃষ্টি কামনা করছি।
সেফ কমিউনিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
প্রান্তিক জনগোষ্টির জীবনমান উন্নয়ন প্রকল্প ” জাতীয় নগর দারিদ্র হ্রাসকরন কর্মসূচির অংশ হিসেবে সেফ কমিউনিটির ত্রৈমাসিক সমন্বয় সভা ১৭ নভেম্বর বুধবার সকাল ১১ টায় কেসিসি ১ নং ওয়ার্ড রানার মাঠ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় । কেসিসি ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আঃ রাজ্জাকের সভাপতিত্বে ও মধুমতি সিটিসির সিও মোঃ গোলাম মোস্তফার পরিচালনায় বক্তৃতা করেন খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দিন , মধুমতি ক্লাষ্টার চেয়ারপার্সন সাথী বেগম, সুফিয়া আক্তার, হাজেরা বেগম, ফারহানা বেগম, সুখি বেগম, আসমা বেগম, শাহনাজ পারভিন, সাবিনা জামান, মাকছুদা বেগম, রোজিনা বেগম প্রমুখ । সভায় বাল্য বিবাহ, শিশু নির্যাতন , লিঙ্গভিত্তিক সহিসংসতা নিরসন নারী ও শিশুর প্রতি সহিসংতার করনীয় সম্পর্কে আলোচনা করা হয় ।
নগর পরিকল্পনায় ভূতাত্ত্বিক জরিপ বিষয়ক সেমিনার
তথ্য বিবরণী
জিও–ইনফরমেশন ফর আরবান প্ল্যানিং এন্ড এডাপটেশন টু ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের দিনব্যাপী অবহিতকরণ সেমিনার বুধবার খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন সহিষ্ণু নগর পরিকল্পনা ও উন্নয়ন কর্মকা–ে উন্নত ভূ–বৈজ্ঞানিক তথ্য উপাত্তের ব্যবহার নিশ্চিত করতে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, আগামীতে খুলনায় অনেক উন্নয়ন কর্মকা– হবে। নগরীতে স্থাপনা নির্মাণের আগে ভূতাত্ত্বিক তথ্য উপাত্ত যাচাইয়ের সুযোগ থাকলে নির্মাণ কাজ টেকসই ও ব্যয়সাশ্রয়ী হবে। যে সকল দপ্তর স্থাপনা নির্মাণের অনুমোদন দেয় প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত তথ্য তাদের সাথে সমন্বয় করতে হবে। তাহলে নকশা অনুমোদনের ক্ষেত্রে ভূ–বৈজ্ঞানিক তথ্য ব্যবহারের সুযোগ থাকবে। সেমিনারে জানানো হয়, বাংলাদেশ বিশে^র অন্যতম ঘনবসতিপূর্ণ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ। ২০২৫ সালের মধ্যে দেশের মোট জনসংখ্যার ৩৮ শতাংশ শহরে স্থানান্তরিত হবে। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থার মতে কয়েক দশকের মধ্যে দেশের ২০ মিলিয়ন মানুষ উদ্বাস্তু হয়ে শহরাঞ্চলে আশ্রয় নেবে। সেক্ষেত্রে টেকসই, নিরাপদ ও দুর্যোগ প্রতিরোধী অবকাঠামো নির্মাণের জন্য ভূ–অভ্যান্তরের গঠন বিষয়ক ভূতাত্ত্বিক তথ্য জানা প্রয়োজন। এই প্রকল্পের মাধ্যমে খুলনা ও বরিশাল সিটি কর্পোরেশন এবং ফরিদপুর ও সাতক্ষীরা পৌরসভা এলাকায় রাডার, জিআইএস ও ত্রিমাত্রিক ভূতাত্ত্বিক মডেল সফটওয়ার ব্যবহার করে ভূতাত্ত্বিক তথ্য সংগ্রহ, জরিপ ও ডিজিটাল মানচিত্র প্রস্তুত করা হবে।
প্রকল্পের পরিচালক ও বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আশরাফুল কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অধিদপ্তরের উপমহাপরিচালক (ভূতত্ত্ব) আব্দুল বাকী খান মজলিশ, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আজমুল হক ও ভারপ্রাপ্ত প্রকল্প ব্যবস্থাপক (বিজিআর) ভেন বুকার্ড। জার্মান সংস্থা ফেডারেল ইনস্টিটিউট ফর জিওসায়েন্স এন্ড ন্যাচারাল রিসোর্র্সেস (বিজিআর) এই প্রকল্পে কারিগরি সহায়তা প্রদান করছে। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিজিআর’র প্রধান উপদেষ্টা এটিএম আসাদুজ্জামান। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কাউন্সিলর, বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
শিরোমণি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির বর্ধিত সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শিরোমণি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির বর্ধিত সভা সোমবার সন্ধায় শিরোমনি বাজারস্থ সংগঠনের অস্থায়ি কার্যালয়ে আলহাজ¦ শেখ ওমর ফারুকের সভাপতিত্বে ও কাজী আজাদুর রহমান হিরকের পরিচালনায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় বাজারের উন্নয়ন , সমিতির সদস্য সংগ্রহ ও কমিটি গঠন , স্থায়িভাবে ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিস বানানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় । এসময় উপস্থিত ছিলেন শেখ জাকির হোসেন, শেখ আঃ হামিদ, মোঃ আরিফুল ইসলাম, ইমন হোসেন, শেখ জলিল হোসেন, শেখ শহিদুল্লাহ, মিয়া খলিলুর রহমান, শেখ বিপ্লব হোসেন, শেখ মিন্টু হোসেন, মোল্লা আরিফ হোসেন, গাজী জাকির হোসেন (সানি) মান্দার খা, গাজী হাকিম প্রমুখ ।
গিলাতলা মোল্লাপাড়া জামে মসজিদের ওজুখানা ভিত্তিস্থাপনার উদ্বোধন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোল্লাপাড়া জামে মসজিদের ওজুখানা ভিত্তিস্থাপনার উদ্বোধনী অনুষ্ঠান ১৮ নভেম্বর বুধবার সকাল দশটায় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক অতিথি ছিলেন বিশিষ্ট ঠিকাদার শেখ রেজাউল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা ক¦ারি আসহাব উদ্দিন, মোল্লা মোজহারুল হক, আলহাজ্ব মোফাজ্জল হোসেন, মোল্লাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মোল্লা হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোল্লা নুরুল ইসলাম, মোল্লা আব্দুর রাজ্জাক, শেখ সরোয়ার হোসেন, গাজী সিরাজুল ইসলাম, শেখ হেকমত আলী, শেখ এরশাদ আলী, করিম শেখ, বাবু শেখ, হাফেজ আব্দুল লতিফ, শেখ আব্দুস সালাম, মোল্লা রুহুল আমিন, মোঃ মুজিবর রহমান, শেখ কাইজারীয়া হোসেন, গাজী হারুন–অর–রশিদ, মোল্লা জাকির হোসেন, লিমন মোল্লা, নাবিল শাকিব সহ এলাকার সকল মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে গিলাতলা মোহাম্মাদিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মোল্লা মোদাচ্ছের আলী ও দাতা সদস্য মরহুম গাজী হাবিবুর রহমান সহ সকল মরহুমদের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত করেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মোল্লাপাড়া জামে মসজিদের খতিব ও ৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আলহাজ্ব হাফেজ গোলাম মোস্তফা।
মাত্তমডাঙায় কুয়েট শিক্ষার্থীর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন মাত্তমডাঙ্গা এলাকায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থী সুব্রত কুমার (২২) ট্রেনে তলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। কুয়েটের শিক্ষার্থী সুত্রে জানা গেছে ১৭ নভেম্বর বুধবার ১ম ক্লাস শেষ করে সকাল ১০ টায় কুয়েট ক্যাম্পাস থেকে বেরিয়ে ,দুপুর পৌণে ১২টায় যশোর থেকে খুলনাগামী কমিউটার ট্রেনের তলে ঝাঁপ দেয় সে। নিহত সুব্রত কুমার টাঙ্গাইলের ভুয়াপুর থানার ফলদা চারপাড়া গ্রামের চন্দ্রন কুমারের পুত্র ও কুয়েট‘র আর্কিটেকচার বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ।খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, যশোর থেকে খুলনাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কুয়েট ছাত্র সুব্রত কুমার আত্মহত্যা করেছে। স্থানিয় বাসিন্দা মোঃ রনি বলেন ঘটনাস্থলের পাশ দিয়ে আমি যাওয়ার পথে দেখি এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিলো। এলাকাবাসির কাছ থেকে সংবাদ পেয়ে কুয়েট ছাত্রকল্যান এর পরিচালক প্রফেসর ড. ইসমাইল সাইফুল্লাহ ঘটনাস্থলে ছুটে যান । খুলনা জিআরপি পুলিশের এস আই মোঃ অসিম জানান বেলা পৌণে ৩ টার সময় তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে । তবে কি কারনে তিনি আতœহত্যা করেছে তার সঠিক কারন জানা যায়নি ।
পাইকগাছায় অপহৃত স্কুল ছাত্রীকে অপহরণের ৭দিন পর উদ্ধার
পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় অপহৃত দশম শ্রেনী স্কুল ছাত্রী (১৬) কে অপহরণের ৭দিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে অপহৃতকে ডাক্তারী পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ও সি সিতে পাঠিয়েছেন। এ ঘটনায় ধর্ষন ও অপহরণ মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ–পুলিশ পরিদর্শক (এসআই) শাহাদৎ মোল্যা জানিয়েছেন, এর আগে রবিবার অপহরণের সহায়তা করার অভিযোগে যশোর বাঘারপাড়া থেকে অপহণ কারী সুব্রত দেব নাথ(২২) পিতা মাতকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মটবাটী এলাকা থেকে অপহরণ কারীকে গ্রেফতার করে ভিকটিমকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় ধর্ষণ ও অপহরণ মামলা হয়েছে। উলেখ্য গত ৫ নভেম্বর শুক্রবার পাইকগাছা পৌর এলাকা থেকে দশম শ্রেনী মেয়েকে অপহরণ করে। ৯ নভেম্বর মঙ্গলবার মেয়ের পিতা বাদী হয়ে ৪ জনকে আসামী করে পাইকগাছা থানায় মামলা করি। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে অপহরণের ৭ দিনের মধ্যে তাকে উদ্ধার করে অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত ছাত্রীকে ডাক্তারি পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগামী বৃহষ্পতিবার ১৬৪ ধারা জবাবন্দির জন্য পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
করোনা সংকট মোকাবেলায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি প্রশিক্ষণের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরী পুনর্বাসন উদ্যোগ’ (ঝঈজঊঅগ) প্রকল্পের আওতায় করোনা সংকট মোকাবেলায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকাল ১১টায় বাগেরহাটের খানজাহানিয়া গণবিদ্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন খানজাহানিয়া গণবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান। প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য এবং বাস্তবায়ন কৌশল সর্ম্পকে ধারনা প্রদান করেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রূপান্তরের এ্য্যাডভোকেসী এন্ড ক্যাম্পইন কো–অর্ডিনেটর তছলিম আহমেদ টংকার। উপস্থিত ছিলেন রূপান্তরের মনিটরিং কো–অর্ডিনেটর সৈয়দা সুবাহ, প্রকল্পের জেলা কর্মকর্তা আলমগীর হোসেন মিরু, ফিল্ড অফিসার শিল্পী রাণী ডাকুয়া, রেকসোনা রিমা এবং আফরিন আলম ইয়াসিফার। অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনায় ছিলেন প্রোগাম ডিরেক্টর ফারুক আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান প্রশিক্ষণ কর্মসূচীকে সময়োপযোগী ও বাস্তবসম্মত উল্লেখ করে বলেন, এ ধরণের উদ্যোক্তা সৃষ্টির আয়োজন দেশকে দারিদ্র্যমুক্ত ও সাবলম্বি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, নারীদের ক্ষমতায়নের মাধ্যমে তাদের উন্নয়নের মূল ¯্রােতে নিয়ে আসতে সরকার নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। তৃনমূলের বঞ্চিত এবং অবহেলিত নারীদের রূপান্তরের উদ্যোক্তা সৃষ্টির এ প্রশিক্ষণ কর্মসূচী কার্যত সরকারের উদ্যোগকে সরাসরি সহায়তা করবে।
অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, করোনাকালীন প্রথম ধাপে রূপান্তরের মানবিক সহায়তায় এ ধরণের জনগোষ্ঠী উপকৃত হয়েছে। তারই ধারাবাহিকতায় ঐ ধরণের জনগোষ্ঠীকে প্রশিক্ষণের মাধ্যমে জীবিকায়নের প্রচেষ্টা নিঃসন্দেহে ভাল উদ্যোগ। তিনি প্রকল্পের সার্বিক কর্মকান্ডে জেলা এবং উপজেলা প্রশাসনের সম্পৃক্ততা নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তরের বাস্তবায়নাধীন প্রকল্পটি বৃহত্তর খুলনা উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে করোনার নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যেই বাস্তবায়িত হচ্ছে।
এদিকে, এই প্রকল্পের পক্ষ থেকে আজ খুলনা সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার ও ২২নং ওয়ার্ড অফিসে পৃথক দু’টি স্থানে ‘সম্ভাব্য উপকারভোগী সনাক্তকরণ ও চাহিদা নিরূপন’ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেসিসির ২৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফকির মোঃ সাইফুল ইসলাম ও ২২নং ওয়ার্ড কাউন্সিল কাজী আবুল কালাম আজাদ বিকু।
মহেশপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ঝড়– সম্পাদক শাহিন
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ৪র্থ বার্র্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাহাবুব আজম ইকবাল ঝড়–কে সভাপতি ও শফিকুল ইসলাম শাহিনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ–৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খান চঞ্চল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়েজদ্দীন হামিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুল করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী খান ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা আহ্বায়ক খসরুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আমিনুর ইসলাম লিটন। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্রেস্ট প্রদান করা হয়।
সাতক্ষীরার দেবহাটা সাপমারা খালের উপর নির্মিত সেতুর দু’পাড়ে ভাঙন
কে এম রেজাউল করিম দেবহাটা (সাতক্ষীরা) :
সাতক্ষীরার দেবহাটা সাপমারা খালের উপর নির্মিত পারুলিয়া ফুটবল মাঠ সংলগ্ন সংযোগ সেতুটি ভাঙনের মুখে পড়েকয়েক মাস আগে। অপরিকল্পিত ভাবে সাপমারা খাল পুনখননে বিভিন্ন পয়েন্টের সংযোগ সেতুগুলো ঝুঁকির মধ্যে পড়ে। যার মধ্যে অন্যতম পারুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন খেজুরবাড়িয়া সংযোগ সেতু।
গত বর্ষার মৌসুমে প্রবল বর্ষণে সেতুর পাশের মাটি সরে যাওয়ায় আরও বেশি হুমকির মুখে পড়েযোগাযোগ ব্যবস্থা। বিষয়টি কতৃর্পক্ষের নজরে আসায় উপজেলা পরিষদ থেকে প্রকল্প নিয়ে ভাঙন রোধে পাইলিংয়ের কাজ হাতে নেওয়া হয়। এ কাজের জন্য ১ লক্ষ ৯৮ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। পরে উপজেলা পরিষদের এই অর্থ স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হয়। কিন্তু সে সময়ের বরাদ্ধ দিয়ে শুধু মাত্র পাইলিংয়ের কাজ শেষ করা হয়। কিন্তু মাটি ভরাট না দেওয়ায় পরবর্তীতে সেতুর উভয় রাস্তায় ধ্বংস নামতে থাকে। যা বর্তমানে সেতুটি মরন ফাঁদের রূপ নিয়েছে।
অপরদিকে তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নির্দেশয় উপজেলা এলজিইডি’র সার্বিক তত্ত্বাবধানে উপজেলা ঠিকাদার সংগঠনের সভাপতি শেখ মারুফ হোসেনের মাধ্যমে পারুলিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে সাপমারা খালের উপর সেতু কাজ শুরু হয়। পরে গত ২৫ আগষ্ট এ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার সহ সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে আরো জানা যায়, ১৯৯৭ সালে ১৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা ব্যায়ে নির্মিত হয় সেতুটি। এরপর থেকে দীর্ঘ কয়েক যুগের পর বর্তমানে সেতুটি ব্যবহারের অনুপযোগী হতে চলেছে। এমনকি পায়ে হেটে চলাও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ঝুঁকি নিয়ে পারাপার হতে গিয়ে প্রতিদিন কেউ না কেউ পড়েআহত হচ্ছেন। এই জনবহুল সেতু দিয়ে স্থানীয়রা বাজার, ব্যাংক, জরুরী কাজ সহ কর্মস্থলে যান। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পারাপার হতে হয়। সেতুটি ব্যবহার অনুপযোগী হওয়ায় অনেকে দীর্ঘপথ ঘুরে যাচ্ছেন গোন্তব্যে। এতে তাদের ভোগান্তি বেড়েচলেছে।
সাধারণ মানুষ বলছে, সেতুটি গত বছর থেকে ভাঙনের কবলে। খাল খননের প্রভাবে সেতুর দুপাশে মাটি সরে গিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকাবাসী আরো জানান, সাপমারা মৃত খালটি গত অর্থবছরে সরকারের খাল খনন কর্মসূচির আওতায় পানি উন্নয়ন বোর্ডের অধীন ১৯ কোটি টাকা ব্যয়ে খনন করে পুনর্জীবিত করা হয়েছিল। কিন্তু তাতে খুব বেশি লাভবান হয়নি স্থানীয়রা। উল্টো সংযোগ সেতুগুলো ভেঙে পড়েছে। এতে আমাদের ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে।
উপজেলা ঠিকাদার সংগঠনের সভাপতি শেখ মারুফ হোসেন জানান, বরাদ্ধ অনুযায়ী সাপমারা খালের উপর পারুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সংযোগ সেতুটির পাইলিংয়ের কাজটি বাস্তবায়ন শেষে আমি ব্যক্তিগত ভাবে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার মহোদয়কে জিও ব্যাগ দিয়ে মাটি ভরাটের অনুরোধ জানাই। কেননা জিও ব্যাগ দিয়ে মাটি ভরাট না দেওয়া হলে সেতু ভাঙন রক্ষা সম্ভব না। কিন্তু কাজ শেষ হওয়ার দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার ফলে সেতুর দুপাশে ভাঙনের সৃষ্টি হয়েছে শুনেছি।
পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কতৃর্পক্ষকে জানানো হলেও কোন সমাধান পাওয়া যায়নি। এমনকি উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরা হলেও সমাধান হয়নি। আমরা চাই সেতুটি দ্রুত চলাচলের উপযোগী করা হোক।
এ বিষয়ে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, খেঁজুরবাড়িয়া সেতুটি দিয়ে চলাচলের ব্যবস্থা করতে আজকেই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। আগামী দুএকদিনের মধ্যে কাজ শুরুর আশ্বাস দেন তিনি।
দাকোপের সকল ইউনিয়নে চলছে অতিথি পাখি নিধনের মহোৎসব
মোঃ শামীম হোসেন– বাজুয়া
খুলনার দাকোপের বিভিন্ন অঞ্চলে শীত মৌসুমের শুরুতে শুরু হয়েছে অতিথি পাখি নিধনের মহোৎসব। এলাকাভিত্তিক রাতের আঁধারে কিছু অসাধু চোরা শিকারী ফাঁদ পেতে পাখি শিকার করছে। খুলনার দাকোপের চালনা, পানখালি, বটবুনিয়া, তিলডাঙ্গা, কামারখোলা, লক্ষীখোলা, কালিনগর, রামনগর, কৈলাশগঞ্জ, দাকোপ, বাজুয়া, বানীশান্তা ও লাউডোব অঞ্চলে অতিথি পাখি শিকার চলছে। সন্ধ্যার পর থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলে অতিথি পাখি শিকার। শীতে অতিথি পাখিরা আসে হিমেল সমুদ্র পাড়ি দিয়ে। অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়ায় সুখ অনুভবে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে ঝাঁক বেঁধে আসে বাংলাদেশে। রৌদ্রোজ্জ্বল পরিবেশ আর ঠান্ডা রোদের নাতিশীতোষ্ণ আবহাওয়ার দেশ বাংলাদেশ। শীত মৌসুমে খাবার আর নিরাপদ আশ্রয়ের সন্ধানে। এ সময় সাইবেরিয়াসহ অন্যান্য শীতপ্রধান দেশের তীব্র শীতে তাদের পক্ষে বেঁচে থাকা কষ্টকর হয়। শুধু তাই নয়, তখন তীব্রভাবে খাদ্য সংকটও দেখা দেয়। প্রতিবছরের মতো এ বছরও শীতের শুরুতে সুদূর হিমালয়, সাইবেরিয়াসহ শীতপ্রধান অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আমাদের দেশে এসেছে। নভেম্বরের শুরু থেকে অসংখ্য অতিথি পাখি আমাদের দেশে আসে। বিল–ঝিলগুলো মুখর হয়ে ওঠে। পাখির কিচিরমিচির শব্দে আনন্দঘন পরিবেশকে করে তোলে আরো প্রাণবন্তকর। আবার শীতের তীব্রতা কিছুটা কমে গেলে তারা ফিরে যায়। এদের মধ্যে ডাহুক, তীরশুল, নলকাক, ভাড়ই, রাংগাবনী, গাংচিল, রাতচড়া, হুটটিটি, হারগিলা, বালিহাঁস, জলপিপি, কোম্বডাক, সরালি কাস্তে, চাড়া, পাতাড়ি হাঁস, কাদাখোচা, হুরহুর, খয়রা, সোনা রিজিয়া অন্যতম। যেগুলোর মধ্যে অনেক প্রজাতিই আজ বিলুপ্তির পথে। পাখি শিকারিদের হাত থেকে অতিথি পাখিদের রক্ষা করার জন্য স্থানীয় মানুষের সচেতনতা সহ প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবী পরিবেশবাদী সংগঠনগুলোর। তাদের দাবী সচেতনতা ছাড়া কোনোভাবেই পাখি শিকার বন্ধ করা যাবে না। অতিথি পাখি অতিথিদের মতোই। এরা আমাদের মেহমানদের মতো। শীত শেষ হলেই এরা চলে যায় বা অনেক প্রজাতির পাখি আমাদের দেশে থেকে যায়। এরা আমাদের সম্পদ। অতিথি পাখির আগমনে দেশের নদ–নদীর সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দেয়। শৌখিন ও পেশাদার পাখি শিকারিরা বন্দুক, বিষটোপ, জাল ও বিভিন্ন ধরণের ফাঁদ পেতে পাখি শিকারী শুরু করে। বর্তমান সময় বিশেষ রিংটোন ব্যবহার করে অতিথি পাখি শিকার করছে। অনেকে আবার শীতের সময় পখি শিকারকে পেশা হিসেবে নেয়। পেশা হিসেবে যারা নেয়, এটাই হচ্ছে অতিথি পাখিদের জন্য সবচেয়ে ভয়ংকর দৃশ্য। তারা রাতদিন দৌঁড়ায় অতিথি পাখির পেছনে। যার ফলে অতিথি পাখিরা নিরাপদে কোথায়ও বসতে পারে না। ১৯৭৪ সালে বন্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল ও এক লাখ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবে। একই অপরাধের পুনরাবৃত্তি হলে অপরাধীর দুই বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাস্তবে এ আইনের কোনো প্রয়োগ দেখা যাচ্ছে না। দেশের বেশ কিছু জায়গাকে শীত মৌসুমে অতিথি পাখিরা বেছে নেয় নিরাপদ আশ্রয়স্থল হিসেবে। তখন এই জায়গাগুলো অতিথি পাখির স্বর্গরাজ্যে পরিণত হয়। দাকোপের মা মাটি মানুষের নেতা খুলনা –১ আসনের সাবেক সাংসদ ননী গোপাল মন্ডল বলেন, একটা পাখির মাংস কতটুকুই বা ১০০–২০০ গ্রাম। এই মাংসের একটু স্বাদ নেওয়ার জন্য তাদের নিধন করা হচ্ছে। বন্দুক দিয়ে, ফাঁদ পেতে তাদের শিকার করা হয়। কিন্তু একটু চিন্তা করে না প্রকৃতির কত বড় ক্ষতি করছে তারা। একটি পাখির একটি প্রজাতিও ধ্বংস করে ফেলছে। একজন মানুষ হয়ে সামান্য লোভে পড়ে কি করছে। এ ব্যাপারে মানুষকে সচেতনা সহ প্রশাসনকে আরো বেশি সক্রিয় হওয়ার আহবান জানান তিনি। বানীশান্তা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুদেব রায় জানান, শীতের আগমনের সাথে সাথে শুরু হয় আমাদের দেশে অতিথি পাখিদের আগমন। এ সকল পাখি নবান্নের ধান খেতে জমিতে নামে। এই সুযোগ হাত ছাড়া করতে চায় না এ অঞ্চলের শিকারিরা। তারা নানা ধরনের ফাঁদ পেতে এসব পাখি নিধন করছে। স্থানীয় প্রশাসন ও দাকোপের নানা সমাজ সেবী সংগঠন পাখি শিকারীরা যাতে পাখি শিকার না করে তার জন্য নানা সচেতনামূলক প্রোগ্রাম চালিয়ে যাচ্ছেন। দাকোপ উপজেলার আলোর মিছিলের উপদেষ্টা এ প্রতিবেদককে জানান, অতিথি পাখি আমাদের পরিবেশের বন্ধু। এদের বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের। আর শিকারীদের বিরুদ্ধে দেশের পরিচালিত আইনে মামলা ও শাস্তি নিশ্চিত না করলে শিকারীরা মিঠা কথায় পাখি শিকার থেকে নিবৃত হবেনা।
নিখোঁজ তিনজনের আশা ছেড়ে দিয়ে উদ্ধার অভিযান বন্ধ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকায় কয়লা বোঝাই বাল্কহেড ডুবির ঘটনায় নিঁখোজ হওয়াদের মধ্যে দুইজনের লাশ উদ্ধার হলেও এখন পর্যন্ত নিঁখোজ রয়েছেন তিনজন। মঙ্গলবার বিকেলে ডুবন্ত বাল্কহেডের ইঞ্জিন রুম থেকে গ্রীজার নুর ইসলাম ও সন্ধ্যায় সুকানী মহিউদ্দিনের লাশ উদ্ধার করে স্থানীয় ডুবুররা। ওই দুইজনের মরদেহ মঙ্গলবার রাতে থানা পুলিশে হস্তান্তর করার পর তাদের লাশের ময়না তদন্তের জন্য বুধবার সকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্য্ ুমামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন এসআই বিশ্বজিৎ মুখার্জি।
এদিকে বাকী তিনজনের লাশের আশা ছেড়ে দিয়ে উদ্ধার অভিযান স্থগিত করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় ডুবরি দলের প্রতিনিধি মোঃ আবুল কালাম বলেন, দুইজনের লাশ মঙ্গলবার বাল্কহেডের ইঞ্জিন রুমের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। ইঞ্জিন রুম ছাড়া বাল্কহেডের অন্য কোথাও ঢুকার কোন সুযোগ নাই। কারণ বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে বাল্কহেডটির ব্রিজ ভেঙ্গে দুমড়ে মুচড়ে গেছে। সেখানে ঢুকে তল্লাশী চালানোর কোন সুযোগ নেই। তাই উদ্ধার কাজ স্থগিত করেছে মালিক পক্ষ। এছাড়া বাকী নিঁখোজদের লাশ বাল্কহেডের ভিতরে আছে নাকি দুর্ঘটনার রাতে স্রোতের টানে ভেসে গেছে তাও তো নিশ্চিত নয়।
পিরোজপুরের স্বরুপকাঠী এলাকার বাল্কহেড মালিক ফজলুল হক খোকন বলেন, আমি মুলত মানিক নামের এক ব্যক্তির কাছে বাল্কহেডটি ভাড়া দিয়েছি। তার কাছে ভাড়ায় থাকা অবস্থাতে এ দুর্ঘটনা ঘটেছে। তারপরও বাল্কহেডটি উত্তোলণে ঢাকার সবচেয়ে বড় এবং দক্ষ ডুবরি দল ভাড়া করা হয়েছে। আশা করছি বৃহস্পতিবার থেকে কয়লা অপসারণের কাজ শুরু করতে পারবো।
দুর্ঘটনার পর তিনদিন অতিবাহিত হওয়ায় কোস্ট গার্ড তাদের উদ্ধার তৎপরতা বন্ধ রেখেছেন। তবে ওই এলাকায় তাদের টহল থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, বাল্কহেড উত্তোলন ও উদ্ধার তৎপরতা চালানোর জন্য মালিক পক্ষ আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছে। এখন তারা তাদের মত কাজ করবেন। বাল্কহেড ডুবির ঘটনায় তিন সদস্যের তদন্ত করা হয়েছে। তদন্ত শেষে বাল্কহেড সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির খাজরা ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০.৩০ টায় খাজরা ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আ’লীগের সহ–সভাপতি কামরুজ্জামান সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডলের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান সাইফুল্লাহ বাচ্চু, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি ছায়ফুল্লাহ, ঘাতক দালাল নির্মূল কমিটি নেতা নুরুজ্জামান সরদার, বিমল কান্তি মন্ডল, রিপন হোসেন, বীর মুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা, ইউপি সদস্য হোসেন আলী, ইউপি সদস্য আঃ ছাত্তার, যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক রমজান আলি মোড়ল, স্বেচ্ছাসবেকলীগ সভাপতি শ্যামাপদ ঘোষ, ৯নং ওয়ার্ড আ’লীগ সেক্রেটারী আশীষ কুমার, ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি কওছার সানা, সিরাজুল ইসলাম প্রমুখ।
ইউনিয়ন আ’লীগের ৬৫ জন সদস্যের মধ্যে ১ জন মৃতবরণ ও ১ জন বিদেশে থাকায় বাকী ৬৩ জনের মধ্যে ৪১ জন উপস্থিত সম্মেলনে অংশ নেন। এছাড়া ওয়ার্ড আ’লীগের সভাপতি/সেক্রেটারী, বীর মুক্তিযোদ্ধা ও অঙ্গসহযোগি সংগঠনের সভাপতি, সম্পাদকদের অংশ গ্রহনে সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়ার জন্য নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল ও রমজান আলি মোড়ল এর নাম সর্বসম্মতিক্রমে উর্দ্ধতন দলীয় কর্তৃপক্ষ ও কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রতাপনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে কম্বল বিতরণ করা হয়।
ইউনিয়নের কর্মহীন অসহায় পরিবারের লোকজন শীতের শুরুতে বিপাকে পড়েছেন। তাদের প্রয়োজনের কথা বিবেচনা করে দুস্থ, অসহায় ও শীতার্তদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরন করেছেন, উপজেলা আওয়ামীলীগের সহ–সভাপতি, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন।
এসময় ইউপি সদস্য, রাজনৈতিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বেগম রাজিয়া নাসেরের মাগফিরাত কামনায় খালিশপুর থানা স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধমিনী ও মাননীয় প্রধানমন্ত্রীর ছোট চাচি, বাগেরহাট–১ আসনের সংসদ সদস্য দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিবাবক জননেতা শেখ হেলাল উদ্দীন, খুলনা–২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল, বাংলাদেশ নৌ পরিবহণ মালিক সমিতির সহ–সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু’র আম্মা রতœগর্ভা বেগম রাজিয়া নাসের এঁর প্রথম মৃত্যুবাষিকীতে মরহুমার মাগফেরাত কামনায় খালিশপুর থানা স্বেচ্ছাসেবক লীগের দোয়া মাহফিল অনুষ্টিত হয়। গতকাল বুধবার আসর নামাজ বাদ মহানগরীর খালিশপুর গোল চত্বর বায়তুল আমান জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিল এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি মো: শহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম, খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নব–নির্বাচিত সভাপতি এম.এ নাসিম ও নব–নির্বাচিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ বকুল, হাসান মো: হাফিজুর রহমান, আব্দুর রহমান, ইমরুল ইসলাম, মো: জিলহাজ¦ হাওলাদার, শাহরিয়ার মাহমুদ রিয়াদ। খালিশপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম অভির পরিচালনায় আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল মামুন মিলন, শরিফুল ইসলাম প্রিন্স, কাজী ইউসুপ আলী মন্টু, মো: মোজাহার হোসেন, মোস্তফা কামাল, শরিফুল ইসলাম কাজল, এম আসিফ সবুজ, শাহ রেজা, আমিরুল ইসলাম বাবু, মুন্সি শহিদুল ইসলাম, লিটন মাহমুদ, হাফিজুর রহমান সুমন, দিদারুল আলম, রুপম তালুকদার, আহানাফ অর্পন, আতিকুর রহমান সোহাগ, শংকর কুন্ডু, রিপনুজ্জামান রিপন, নয়ন চৌধুরি, পিয়াল হাসান, জাকির হোসেন খোকন, বায়েজিদ হোসাইন, নাসির মৃধা, আল হেলাল, জিসান আরাফাত, মো: মতিয়ার রহমান, মোস্তফা কামাল, বেল্লাল হোসেন, মুন্সি সালাউদ্দীন দুলাল, নাসির হোসেন, এনায়েত হোসেন, ফারুক হোসেন, সোহেল রানা, ফারুখ মুন্সি, তাসমিম হাসান মিলন, নাইম দেওয়ান, জাহিদুল ইসলাম বাদশা, সৈয়দ জাহিদুজ্জামান, আরিফুল ইসলাম টুটুল, মনিরুল ইসলাম, তাসকিন শরীফ, তানভীর হাসান নয়ন, রফিকুল ইসলাম বাবু, আরিফুল ইসলাম অনিক, আশিকুল ইসলাম, রাকিব হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠানে বেগম রাজিয়া নাসেরের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দোয়া শেসে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
খুলনা জেলা পরিষদের স্মরণ সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বেগম রাজিয়া নাসের এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা পরিষদের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী এবং সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সংসদ সদস্য সেখ সালাউদ্দীন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল উদ্দীন, ব্যবসায়ী শেখ জালাল উদ্দীন রুবেল এবং শেখ বেলাল উদ্দীন বাবুর রতœগর্ভা মাতা ধৈর্য, সাহস ও সংগ্রামের প্রতিচ্ছবি প্রয়াত বেগম রাজিয়া নাসের এর প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে বুধবার বিকাল সাড়ে ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ এর সভাপতিত্বে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এবং মহানগর আ’লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারী, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক অলমগীর কবীর, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবুর রহমান, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান চৌধুরী মো. রায়হান ফরিদ। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের সচিব বিষ্ণুপদ পাল, সংরক্ষিত সদস্য অ্যাড. জেসমিন পারভীন জলি, মো. সরদার আবু সালেহ, মোল্লা আকরাম হোসেন, শেখ কামরুল হাসান টিপু, খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম মাহাবুবুর রহমানসহ জেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা–কর্মচারিবৃন্দ। স্মরণ সভা ও দোয়া মাহফিল শেষে গরীব, অসহায় এবং দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
শিরোমনি বাইপাস সড়কে মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি বাইপাস সড়কের চিংিড়খালি বাজারে বুধবার সন্ধা সোয়া ৭ টায় মটর সাইকেলের (খুলনা ল ১১ –২২৫৫) ধাক্কায় শিরোমনি দক্ষিনপাড়ার মৃত কাশেম শেখের পুত্র ও নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখার সদস্য মোঃ মহাসিন শেখ এর পিতা শাহাজান শেখ (৬৫) নিহত হয়েছেন । এলাকাবাসির সুত্রে জানা যায় কাশেম শেখ বাইপাস সড়কের চিংড়িখালি বাজারের মেইনরোড বাইসাইকেল যোগে পার হওয়ার সময় খুলনাগামী মটরসাইকেল এর ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে এ সময় স্থানিয়রা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে প্রেরন করলে কত্যবরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন । ঘটনার সত্যতা স্বাীকার করে খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ^াস বলেন মটরসাইকেল আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং মটরসাইকেলের ২ আরোহী গুরুতর আহত হয়ে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
আ.লীগের দুই গ্রপের সংঘর্ষে আহত ৭
বেনাপোল (যশোর) প্রতিনিধি
নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার বাঁগআচড়া বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতের এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শার্শা থানার ওসি বদরুল আলম খান।
ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (আনারস মার্কা) আব্দুল খালেকের সমর্থকরা বুধবার দুপুরে নাভারন–সাতক্ষীরা সড়কের বাঁগআচড়ার সাতমাইল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সড়ক অবরোধের ১ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আহতের মধ্যে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক, মোস্তাক ধাবক, আবু সাঈদ ধাবক ও মিশন বিশ্বাস। আহত বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
পুলিশ ও আহত বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেক জানান, মঙ্গলবার রাতে সাতমাইল গরুহাট শেষ করে আব্দুল খালেকসহ ১০–১২ জন মোটরসাইকেলে নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় মঙ্গলবার রাত ১১টার দিকে বাগআঁচড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে পৌঁছলে একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ৫টি মোটরসাইকেল ভাংচুর করে ও ৪টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
বর্তমানে এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় মামলা হয়েছে শার্শা থানায়।
শার্শা থানার ওসি বদরুল আলম খান বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল খালেকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মঙ্গলবার দুপুরে মামলা হয়েছে শার্শা থানায়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাতক্ষীরায় ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের কুলসুম খাতুন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় কুলসুম খাতুন নামে তৃতীয় লিঙ্গের এক প্রার্থী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নির্বাচিত হয়েছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে ৪ হাজার ২০০ ভোট পেয়ে জয়লাভ করেছেন সাতক্ষীরার ওয়ারিয়া গ্রামের তৃতীয় লিঙ্গের কুলসুম খাতুন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থী লিপি বেগমকে হারিয়ে জয়ের মালা পরেছেন গত ১১ নভেম্বরের নির্বাচনে।
জয়ের পর জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কুলসুম বলেন, আমি নারীর সামাজিক সক্ষমতা বৃদ্ধি, নারী স্বাস্থ্য, নারী ও শিশুর পুষ্টি ছাড়াও শিশুদের লেখাপড়ার ওপর গুরুত্ব দিতে চাই।
আমি মাদক ও চোরাচালানমুক্ত এলাকা গড়তে চাই। এলাকার অবকাঠামো উন্নয়ন তো বটেই জলাবদ্ধতা দূরীকরণও আমার এজেন্ডার মধ্যে থাকবে। আমি নারী সমাজকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
কুষ্টিয়ায় নৌকা–মশাল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৬
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাসদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় জাসদ মনোনীত মশাল প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে উভয় পক্ষ পৃথকভাবে থানায় অভিযোগ করলেও পুলিশ অস্বীকার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনের পোস্টার টাঙানোকে কেন্দ্র করে নৌকা প্রতীকের প্রার্থী সিরাজ ম–ল ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মশাল প্রতীকের প্রার্থী আব্দুল আজিজের সমর্থকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাত ১১টার দিকে ভাগজোত বাজারে উভয় গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আয়নাল আলী নামের মশালের প্রতীকের এক কর্মী গুলিবিদ্ধ এবং রামদার আঘাতে রাশেদ, হান্নান, আশিক, ইমদাদুল ও মন্টু নামের নৌকার দুই সমর্থক আহত হন।
আহত আয়নালকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এসময় ভাগজোত বাজারে মশালের একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। মশাল প্রতীকের প্রার্থী আব্দুল আজিজ বলেন, সোমবারও তার এক কর্মীকে মারধর করেছে নৌকা প্রর্তীকের কর্মীরা। মঙ্গলবার রাতে নৌকার সমর্থকরা তার মশাল প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে। এ বিষয়ে বুধবার সকালে (১৭ নভেম্বর) দৌলতপুর থানায় ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ করা হয়েছে।
ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে নৌকার প্রার্থী সিরাজ ম–ল বলেন, মশাল প্রার্থীর সমর্থকরা গুন্ডাপান্ডা নিয়ে নৌকার সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে। রামদা ও চাপাতির কোপে নৌকার চার কর্মী আহত হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, বিষয়টি তার জানা নেই। এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগও করেননি।
উড়ে এসে ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩
বেনাপোল (যশোর) প্রতিনিধি।।
যশোর–বেনাপোল মহাসড়কে পণ্যবোঝাই ট্রাক থামিয়ে ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারীকে আটক করেছে নাভারন হাইওয়ে পুলিশ। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে নাভারন পুরাতন বাজার বরফকলের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আটকরা হচ্ছেন–শার্শা উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল মিয়ার ছেলে মাসুদ রানা (২০), একই গ্রামের মন্টু রহমানের ছেলে জনি রহমান (২১) ও দক্ষিণ বুরুজবাগান গ্রামের শেখ সুমনের ছেলে মেহেদি হাসান রাব্বি (২২)। নাভারন হাইওয়ে থানার ইনচার্জ এ কে এম আসাদুজ্জামান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকাগামী ঢাকা (মেট্টো–ন–১৫–৯০০৫) মাছভর্তি একটি ট্রাক ওই স্থানে পৌঁছালে দুটি মোটরসাইকেলে ছয়জন যুবক এসে ট্রাকটির গতিরোধ করে ছিনতাইয়ের চেষ্টা চালান। খবর পেয়ে নাভারন হাইওয়ে পুলিশের টহলদল ঘটনাস্থলে পৌঁছালে একটি মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি তিনজন পালিয়ে যান। এসময় ছিনতাইয়ের ছয় হাজার ১০০ টাকা উদ্ধার করা হয় এবং ছিনতাইকারীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় ট্রাকের হেলপার শরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাজার গ্রামের খলিলুর রহমান বাবুর ছেলে। আটকদের রাতেই ঝিকরগাছা থানায় পাঠানো হয়েছে বলে জানান হাইওয়ে থানার ইনচার্জ এ কে এম আসাদুজ্জামান।
কালীগঞ্জে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানী থানায় অভিযোগ ॥ বাঁচতে পলাতক
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বলিদাপাড়া গ্রামের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক শিশুর শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগীর বাবা নিজেই বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি হলেন ওই গ্রামের মনজের আলীর ছেলে রিপন হোসেন ড্রাইভার (৪২)।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তার শিশু কন্যা চতুর্থ শ্রেণীতে পড়ে। সে প্রতিবেশী রিপনের স্ত্রীর কাছে মুরগীর ডিম কিনবে বলে যায়। সে কারনে গত ৮ নভেম্বর সকাল ৯ টার দিকে মেয়েকে দিয়ে ৩ টি ডিম রিপনের বাড়িতে পাঠানো হয়। এ সময় রিপন ছাড়া বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে আমার মেয়েকে সে নিজ ঘরে ডেকে নিয়ে শ্লীতাহানী ঘটায়। এ সময়ে সে চিৎকার করলে রিপন তার মুখ চেপে ধরে ভয় দেখায়। এবং গলায় কাচি ধরে মেরে ফেলার হুমকি দেয়।
পরে মেয়েটি বাড়ি ফিরে ঘটনার কথা সে খুলে বলে দেয়। তখনও সে ভয়ে কাঁপছিল। প্রতিবেশী অনেকে এ ঘটনার সাক্ষী রয়েছেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত রিপন ড্রাইভার পলাতক রয়েছে। তবে বাইরে থেকে সে অভিযোগ তুলে নিতে হুমকি দিয়ে যাচ্ছে। আমার পরিবারের সবাই নিরীহ প্রকৃতির মানুষ। আমরা দৃষ্টান্তমুলক শাস্তি চায়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, শ্লীলতাহানীর একটি এজাহার থানায় এসেছে। অভিযুক্ত রিপনকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত আছে। তাকে ধরার পরে ঘটনাটি কি ছিল বলা সম্ভব হবে।
সাতক্ষীরার তালায় বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা):
সাতক্ষীরার তালায় আত্মীয়ের লাশ দাফন করে বাড়ি ফেরা সময় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে আনাছার আলী সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত যশোর জেলার কেশবপুর উপজেলার চিংড়ি এলাকার বাসিন্দা। বুধবার (১৭ নভেম্বর) বেলা আড়াইটার দিকে পাটকেলঘাটা–কেশবপুর সড়কের তালা উপজেলার বকশি গ্রামের ইটভাটার সামনে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। পাটকেলঘাটা থানার উপ–পরিদর্শক জোর্তিময় মন্ডল ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, বুধবার সকালে মনোহরপুর গ্রামের বেয়াই একব্বর সরদারের বাড়িতে আত্মীয় মৃতের খবর শুনে যান আনছার সরদার । দুপুরে লাশ দাফন করে কুমিরা থেকে বাস যোগে বাড়িতে ফিরছিলেন তিনি। এ সময় পথিমধ্যে কুমিরা ইউনিয়নের বকশি গ্রামের গ্রামের ইটভাটা সামনে তাকে গাড়িতে থেকে নামিয়ে দেয় হেলপার। ওই সময় তিনি বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। তিনি আরো জানান, ঘাতক বাসটি হাইওয়ে পুলিশ জব্দ করে নিয়ে গেছে। তবে বাসের চালক–হেলপার কাউকে আটক করা সম্ভব হয়নি।
।। আজকের নগরী ।।
সরকারের হটকারী সিদ্ধান্তে কেরোসিন, ডিজেল ও এলপি গ্যাসের মূল্য বৃদ্ধি ও বর্ধিত পরিবহণ ভাড়া প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ (১৮ নভেম্বর) দুপুর ১২টায় খানজাহান আলী থানা বিএনপি কার্যালয় এবং বিকাল ৪টায় দৌলতপুর থানা বিএনপি কার্যালয়ে লিফলেট বিতরণ কর্মসুচি উদ্বোধন অনুষ্ঠিত হবে।










































