Home আঞ্চলিক খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হল পরিদর্শনে মোংলা সিমেন্ট’র এক্সিকিউটিভ ডাইরেক্টর

খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হল পরিদর্শনে মোংলা সিমেন্ট’র এক্সিকিউটিভ ডাইরেক্টর

73

খবর বিজ্ঞপ্তি।।

মোংলা সিমেন্ট ফ্যাক্টরীর এক্সিকিউটিভ ডাইরেক্টর ক্যাপ্টেন মোঃ নজরুল ইসলাম (এন),পিএসসি, বিএন, আজ শুক্রবার সকালে খুলনা প্রেসক্লাবের নির্মাণাধীন ‘খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হল’ পরিদর্শন করেন।


এসময়ে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা আধুনিক স্থাপনা শৈলী ও সুযোগ-সুবিধা সম্বলিত নির্মাণাধীন এই হল রুম সম্পর্কে তাঁকে অবহিত করেন।  
পরিদর্শন কালে ক্যাপ্টেন মোঃ নজরুল ইসলাম খুলনা প্রেসক্লাব কর্তৃক নির্মাণাধীন হলের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময়ে তিনি বলেন, এই হল চালুর পর অল্প ভাড়ায় হলটি ব্যবহার করতে পারলে খুলনার মানুষ উপকৃত হবে। আর এই সুযোগ করে দেয়ার জন্য তিনি প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন। এছাড়া তিনি নির্মাণাধীন ব্যাংকুয়েট হলের সার্বিক সাহায়তার আশ্বাস প্রদান করেন।
ব্যাংকুয়েট হল পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এম ডি আনিসুজ্জামান মাসুদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও এ কে হিরু,  ক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও বিএফইউজের সহ সভাপতি মাহমুদুল আলম নয়ন, খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, মোজাম্মেল হক হাওলাদার ও মোঃ আনিসউদ্দিন, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল প্রমুখ।
এর আগে মংলা সিমেন্ট ফ্যাক্টরীর এক্সিকিউটিভ ডাইরেক্টর ক্যাপ্টেন মোঃ নজরুল ইসলামকে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ উপস্থিত নেতৃবৃন্দ  ক্রেস্ট প্রদান করেন।