Home আঞ্চলিক ডুমুরিয়ায় নির্বাচনোত্তর সহিংসতায় আহত ৯ আটক ৯

ডুমুরিয়ায় নির্বাচনোত্তর সহিংসতায় আহত ৯ আটক ৯

6

ডুমুরিয়া প্রতিনিধি।।

ডুমুরিয়ায় বিভিন্ন ইউনিয়ে ইউপি নির্বাচনোত্তর সহিংসতায় মেম্বরসহ ৯জন আহত হয়েছে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সকালে সাহস ও শোভনা ইউনিয়নে পৃথক এ ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীদের মধ্যে ৯ জনকে আটক করেছে।

জানা যায়, বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলায় ১৪টি ইউনিয়নে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারীর মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরদিন সকালে সাহস এতিমখানার সামনে বিজয়ী মেম্বর সিরাজ সরদারের কর্মীরা বাড়ি বাড়ি বিজয়ী শুভেচ্ছা জানাতে বের হয়। এসময়ে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের অতর্কিত হামলা চালায়। এতে সদ্য নির্বাচিত ইউপি সদস্য সরদার সিরাজুল ইসলাম(৪৫), আলমগীর সরদার(৩৫), আজাহারুল সরদার(৪৫), জামিনুল সরদার(৩৮), আলী আহম্মদ গাজী(৪০), আব্দুল আজিজ শেখ(৬০), পঞ্চানন দাস(৫৫) ও সুভার দাস (৩৪) কে কুপিয়ে আহত করে। অপরদিকে শোভনা ইউনিয়নে চিংড়া গ্রামে অনুরূপভাবে নির্বাচিত হাফিজ বাগাতির সমর্থক আল মামুনকে মারপিট করে আহত করে। ঘটনার পরপর আহতদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, সাহস ইউনিয়নে হামলার ঘটনায় ৯জনকে আটক করা হয়েছে এবং মামলার প্রক্রিয়াধিন।