Home আঞ্চলিক খুলনায় নিহত যুবনেতা লাভলুর মেয়ের বিবাহে নগর যুবদলের উপহার

খুলনায় নিহত যুবনেতা লাভলুর মেয়ের বিবাহে নগর যুবদলের উপহার

16

খবর বিজ্ঞপ্তি।।

নগরীর খানজাহান আলী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নিহত দিদারুল ইসলাম লাভলুর কনিষ্ঠ কন্যা হাবিবা ইসলাম লাবন্যের বিবাহ অনুষ্ঠানে তাদের তেলিগাতিস্থ বাসভবনে অংশগ্রহণ করেন খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে মরহুমের কন্যার ভবিষ্যতের জন্য দোয়া করেন এবং যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার নগদ অর্থ প্রদান করেন তিনি। একই সাথে ভবিষ্যতে পরিবারটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন যুবদল নেতা সাগর।

এসময়ে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী, নগর বিএনপির সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডায়মন্ড মীরসহ স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ।