Home আঞ্চলিক বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীদের সাথে ড. ফরিদুল ইসলামের মতবিনিময়

বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীদের সাথে ড. ফরিদুল ইসলামের মতবিনিময়

13


রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ||

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সাথে রামপাল-মোংলার বিএনপির ও অংগ সংগঠনের বিপুল সংখ্যাক নেতা কর্মী মতবিনিময় করেন। শুক্রবার সন্ধ্যায় রামপাল উপজেলার বড়দিয়াস্থ গ্রামের বাড়িতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তফা কামাল পাটোয়ারী (হালিম), উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলাম, এস, এম আব্দুল্লাহ আজমির, এনামুল হক প্রিন্স, মাহাফুজুর রহমান চিক, মুজিবর জোয়ার্দার, মোল্লা কামরুজ্জামান বাবু, আমিরুল ইসলাম কুটি, তালুকদার বদিউজ্জামান মিনা, মাহ্ফুজ আকুন্জী, শেখ আব্বাস আলী মেম্বার, লিয়াকত আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান পিয়াল, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান,  সিনিয়র যুগ্ম আহবায়ক তরফদার মোতালেব হোসেন, তাতীদলের আহবায়ক সরদার বাকিবিল্লাহ, ছাত্রদলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, শ্রমিক নেতা মারুফুজ্জামান প্রমুখ। মোংলার আবু হাসান পনিসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।