Home আঞ্চলিক রামপালে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করল ভণ্ড কবিরাজ

রামপালে গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণ করল ভণ্ড কবিরাজ

23

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) ।।

রামপালে সু কৌশলে ঝাড়ফুঁক এবং তাবিজ করে স্বামীর সংসার ফেরত দেয়া হবে এমন প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষন করেছে ভন্ড কবিরাজ। ওই ভন্ড কবিরাজের নাম ফরহাদ ফকির (৫৫) ৷ সে রামপালের কালিকাপ্রসাদ গ্রামের মৃত মমিন ফকিরের পুত্র। এ ঘটনায় ধর্ষনের শিকার গৃহবধূ বাদী হয়ে রামপাল থানায় ধর্ষন মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ওই ভন্ড কবিরাজ কে আটক করেছে রামপাল থানা পুলিশ।

পুলিশ এবং অভিযোগ সূত্রে জানাযায়, গত বুধবার (১০ নভেম্বর) ভুক্তভোগী গৃহবধূ তার মা কে সাথে নিয়ে কালিকাপ্রসাদ গ্রামে ওই ভন্ড কবিরাজের বাড়িতে যায়। এ সময় কবিরাজ তাকে ঝাড়ফুঁক এবং তাবিজ করে স্বামীকে ফেরত এনে দেবার কথা বলে তার মাকে ঘরের বাইরে যেতে বলে। তার মা ঘরের বাইরে গেলে দরজা বন্ধ করে কবিরাজ গামছা দিয়ে ওই গৃহবধূর মুখ বেঁধে তাকে ধর্ষন করে। একপর্যায়ে তার গোঙ্গানিতে তার মা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে ওই গৃহবধূ বাদী হয়ে তার স্বামী ইউসুফ গাজী, ভন্ড কবিরাজ ও তার স্ত্রী রিজিয়া বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করে।

রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পর মহিলার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা অভিযান চালিয়ে ভন্ড কবিরাজকে আটক করে কোর্টে প্রেরন করেছি। বাকী আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।