তেল-গ্যাস ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে
খবর বিজ্ঞপ্তি।।
তেল-গ্যাসের মুল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ ও বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় বিএনপির ১০ নভেম্বর দেশের মহানগরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসুচি পালন করতে না দেয়া, ব্যানার ও মাইক ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ এই ঘটনায় সরকারের প্রতিহিংসার রাজনীতির বিভৎস্যরুপ হিসেবে উল্লেখ করে বিরোধী দলের ওপর এধরনের আক্রমন থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহবান জানান। সরকারের গনবিরোধী কর্মকান্ডের প্রতিবাদ করা ও জনদাবীর পক্ষে কথা বলাই বিরোধী দলের কাজ। কিন্তু সরকার বিরোধী মত দমনে রাষ্ট্রযন্ত্রকে বেআইনীভাবে ব্যবহার করে জনগনের কন্ঠকে স্তব্ধ করতে চায়।
প্রতিবাদলিপিতে নেতৃবৃন্দ খুলনার আইন-শৃঙ্খলা বাহিনীর একপেশে নীতির সমালোচনা করে বলেন, সরকারি দল ও তার অঙ্গ সংগঠনের কর্মসুচি পালন করতে গোটা শহর আটকিয়ে জনগনকে জিম্মি করে মানুষের যাতায়াতে নিয়ন্ত্রন, ব্যবসা বানিজ্য প্রতিষ্ঠান বন্ধ করে আর্থিক ক্ষতি ও রোগি বৃদ্ধ ও নারী-শিশুদের কিলোমিটারের পর কিলোমিটার হাটিয়ে অবরুদ্ধ নগরীতে পরিনত করে সমাবেশ সফল করা অন্য দিকে অনুমোতি নেই এই ঠুনকো যুক্তি দিয়ে বিরোধী দলের কর্মসুচি বন্ধ করা কতখানি আইনি তা বিবেক ও মনুষত্ব দিয়ে ভেবে দেখার আহবান জানান। বিএনপি নেতারা আরো বলেন, রাতের আধারে ব্যালটবাক্স ভর্তি করে আওয়ামী লীগকে যারা বিজয়ী করেছেন তাদের একদিন এদেশের মাটিতেই হবে ইনশাল্লাহ। বিগত ১৩ বছরের সীমাহীন অত্যাচার, জুলুম ও রাষ্ট্রীয় নিবন্ধিত রাজনৈতিক দল বিএনপিকে কথা বলতে না দেয়া সরকার ও পুলিশ বাহিনীর বেআইনি কর্মকান্ডের বিচার এদেশের জনগন করবেই বরবে। পৃথিবীর সকল স্বৈরাচার লৌভমানবের পতন হয়েছে আগামীতেও হবে ইনশাল্লাহ। ফ্যাসিষ্ট সরকারের পতনের চলমান গনতান্ত্রিক আন্দোলন বেগবান করার জন্য জনগনের প্রতি আহবান জানান।
বিবৃতিদাতারা হলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, এড. বজলুর রহমান, এড. এস আর ফারুক, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।











































