Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

61

রূপসায় র‌্যাব-এর অভিযানে একজন পলাতক আসামী গ্রেফতার

রূপসা  প্রতিনিধি

র‌্যাব-খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদে জানতে পারে জিআর নং-১১৯/১৮ রূপসা এর একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রূপসার সিংহেরচর এলাকায় অবস্থান করছে। গত নভেম্বর সন্ধ্যায় উক্ত সংবাদের সত্যতা যাচাই আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করেন এবং খুলনা জেলার রূপসার চর মোসাব্বরপুর গ্রামের মো. খালেক মল্লিক ছেলে আসামী মো সেলিম মল্লিক (৪৫) কে গ্রেফতার করে। পরে আসামী’কে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনায় বিএনপির একাংশের বিক্ষোভ কর্মসূচীতে পুলিশের লাঠিচার্জ : ২৫ নেতাকর্মী আহত

খবর বিজ্ঞপ্তি

খুলনায় বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বেপরোয়া লাঠিচার্জে যুবদল-ছাত্রদলের ২০/২৫ জন নেতাকর্মী আহত হয়েছে। বুধবার বিকেলে মহানগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে ঘটনা ঘটে।

পুলিশের লাঠিচার্জে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, মহানগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস, অনিক আহমেদ, হাসান ফকির, সৈয়দ ইমরান, এম এম ইউসুফ, মোঃ ইসমাইল হোসেন জিসান, মোঃ আশরাফুল নাহিদ, মোঃ ইসমাইল হোসেন, মোঃ শামসাদ আবিদ, মারজান হোসাইন পরশ, আব্দুস সালাম, মেহেদী হাসান আহত হন। এদের মধ্যে ইবাদুল হক রুবায়েদ মোঃ তাজিম বিশ্বাসের হাত ভেঙ্গে যায়। তাদেরকে স্থানীয় ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

ডিজেল, কেরোসিন সহ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, বাস লঞ্চ ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস সৃষ্টির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের হামলা লাঠিচার্জে দলীয় নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।

বিকেল ৩টার দিকে বিএনপি নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। সেখানে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তারা বিএনপির নেতৃবৃন্দকে রাজপথে কোন ধরনের কর্মসূচি পালন করতে দেওয়া হবেনা বলে জানিয়ে দেন। সেখানে পুলিশের সঙ্গে দীর্ঘ সময় বাকবিতন্ডা হয়। এরপর কর্মীদেরকে নিয়ে নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে অবস্থান নেন। বিকেল সোয়া ৪টার দিকে ছাত্রদলের একটি মিছিল দলীয় কার্যালয় অভিমুখে আসলে পুলিশ অতর্কিতে হামলে পড়ে এবং বেপরোয়া লাঠিচার্জ করে। এতে উল্লিখিত নেতারা আহত হন।

বিকেল সাড়ে ৪টার দিকে দলীয় কার্যালয়ের অভ্যন্তরে বিক্ষোভ সমাবেশের কাজ শুরু হয়। সমাবেশ থেকে পুলিশী আচরণের তীব্র নিন্দা প্রতিবাদ জানানো হয়। সেই সাথে জ্বালানী তেলের দাম বৃদ্ধির জন্য সরকারের বেপরোয়া লুটপাটকে দায়ি করা হয়। জনগনের দূর্ভোগ লাঘবে উদ্যোগ না নিয়ে বাস-লঞ্চ মালিক সিন্ডিকেটের যোগসাজসে পরিকল্পিকভাবে ভাড়া বাড়িয়ে জনদূর্ভোগ বাড়ানোর নিন্দা জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি নেতা শফিকুল আলম তুহিন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন মুর্শিদ কামাল, এহতেশামুল হক শাওন, সুলতান মাহমুদ, শেখ সাদী, আজিজা খানম এলিজা, কাজী মিজানুর রহমান, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শামীম কবির, মোল্লা সাইফুর রহমান, ইবাদুল হক রুবায়েদ, ফারুক হিল্টন, আতাউর রহমান রুনু, আব্দুল আজিজ সুমন, রফিকুল ইসলাম বাবু, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আব্দুল মান্নান মিস্ত্রি, সজীব তালুকদার, ইসতিয়াক আহমেদ ইস্তি, সেতারা সুলতানা, মোঃ তাজিম বিশ্বাস, আব্দুল মালেক, মোঃ হাবিবুর রহমান, মিজা মাহমুদ, তরিকুল ইসলাম তারেক, শাকিল আহমেদ দীলু, আল আমিন সানা, জাভেদ মল্লিক, সাইদুল মোড়ল, ইউসুফ শেখ, আসাদুজ্জামান আসাদ, আইয়ুব মোল্লা, শরিফুল ইসলাম টিপু, শেখ জাকির হোসেন, সোহেল মোল্লা, মঞ্জুর আরফিন, সাইফুল ইসলাম মল্লিক, আলাউদ্দিন তালুকদার, মঞ্জুর রশিদ, মুনতাসির আল মামুন, নাদিমুজ্জামান জনি, ইউসুফ মোল্লা, হারুন অর রশিদ মাসুম, মেহেদী হাসান বাবু, মনিরুজ্জামান মনি, মাশকুর হাসান ফ্রান্স, এম এম জসীম, আমিন আহমেদ, হুমাই মোল্লা, মাহমুদুল হাসান মিঠু, কুদরতে ইলাহী স্পীকার, লাবু বিশ্বাস, শামসুন নাহার লিপি, নাসরিন হক শ্রাবণী, সোনিয়া খান, শাহনাজ সরোয়ার, নাজমা, লাভলী, সালেহা বেগম, হাসান ফকির, সৈয়দ ইমরান, রিয়াজুল ইসলাম মুরাদ, হান্নান শিকদার, রফিকুল ইসলাম, এমডি আনিসুর রহমান, মশিউর রহমান শফিক, ফিরোজ আহমেদ, মাহমুদুল হাসান, মনিরুল ইসলাম মনির, মোঃ আবু জাফর, গাজী মনিরুল ইসলাম, শাফিন হোসেন, ইমতিয়াজ, সাব্বির আহমেদ টগর, কাজী জাকারিয়া, মোল্লা সাইফুল ইসলাম, ইয়ামিন শেখ, আবু সাঈদ, মাকসুদ আলম, মোস্তাফিজুর রহমান শাহীন, মাহবুবুর রহমান মোল্লা, শাকেরুল ইসলাম সুমন, মঞ্জুর শাহিন রুবেল, রেজাউল ইসলাম রেজা, সোহেল রানা, মোস্তাফিজুর রহমান আজিবর, রুবেল মীর, আমিন শেখ, মোঃ ইউসুফ, আলী আকবর, স্বপন রহমাতুল্লাহ, তরিকুল ইসলাম নকিব, পারভেজ হোসেন মিজান, সরদার মহিমউল হক প্রমুখ।

আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে আজ ১১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আটরা গিলাতলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দি¦তা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী আলহাজ¦ শেখ জাহাঙ্গীর হোসেন সতন্ত্র প্রার্থী এম ইকতিয়ার হোসেন মওলা। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ৩’১২ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করবে। এব্যাপারে ফুলতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান জানান নির্বাচন অবাধ,সুষ্ঠ শান্তিপূর্ণভাবে করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে আইন শৃংখলাবাহিনী মোতায়েন থাকবে। যাতেকরে উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

দেবহাটায় হতদরিদ্র প্রতিবন্ধী পরিবারের মাঝে ভেড়া বিতরন করলো আইডিয়াল

কে এম রেজাউল করিম

দেবহাটায় হতদরিদ্র প্রতিবন্ধী পরিবারের মাঝে ভেড়া বিতরন করেছে বে-সরকারী উন্নয়ন সংস্থা আইডিয়াল। বুধবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় আইডিয়াল এর বাস্তবায়নে সংস্থার পারুলিয়াস্থ প্রধান কার্যালয়ে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইডিয়াল সংস্থার পরিচালক কৃষিবিদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভেড়া পালনের মাধ্যমে আপনাদের পরিবারের যেমন অর্থনৈতিক উন্নয়ন হবে তেমনি পরিবারের নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে।বাড়বে সামাজিক মর্যাদা সাথে সাথে পরিবারের পুষ্টি আমিষের চাহিদা মিটবে। এলাকায় ভেড়া পালনে অন্য মানুষেরাও উদ্বুদ্ধ হবে। সমগ্র অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন সংস্থার সমন্বয়কারী  (প্রোগ্রামস) এসএম মিজানুর রহমান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা“ভেড়া পালনের মাধ্যমে হতদরিদ্র প্রতিবন্ধী পরিবারের টেকসই উন্নয়ন” প্রকল্পের আওতায় ৩০জন মহিলাকে বিনামূলে ২টি করে ভেড়া প্রদান করেন।

চমক দেখিয়ে চ্যাম্পিয়ন বেনাপোল ট্রাইব্রেকারের কিকে কালীগঞ্জ ধরাশায়ী

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি

ঝিনাইদর কালীগঞ্জের পৌর কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১’ফাইলে শেষ হাসি হাসলো শক্তিশালী বেনাপোল ফুটবল একাদশ। তারা ট্রাইবেকারে ৩-গোলের  ব্যবধানে শক্তিশালী স্বাগতিক কালীগঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ন হলো।

বুধবার কালীগঞ্জের সরকারী নলডাঙ্গা ভূষন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শুরু হওয়ার আগে কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সভাপতি স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার দুদলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। এরপর দুপুর টা ৫০ মিনিটে রেফরি রবিউল ইসলাম খেলা শুরুর বাঁশি বাজিয়ে দেন। প্রথমার্ধের প্রথম থেকেই উভয় দল অতি সাবধানী ফুটবল খেলতে থাকে। কিন্ত খেলার মিনিটে স্বাগতিক দলের আক্রমন ভাগের খেলোয়াড়েরা প্রতিপক্ষের গোলমুখে দফায় দফায় আক্রমন কওে ব্যর্থ হয়। কিন্ত প্রথমার্ধের মিনিটের সময় ঝটিকা আক্রমনে যায় বেনাপোল ফুটবল একাদশ। এভাবে পাল্টাপাল্টি আক্রমনে উভয় দল চেষ্টা করেও যখন গোল নামের সোনার হরিনের দেখা পায়নি। খেলোয়াড়দের যখন বিরতির জন্য বাঁশির দিকে দৃষ্টি এসে যায়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্বাগতিক দলের রহমান বল পেয়ে মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের সীমানায় এগিয়ে যায়। এরপর পেনাল্টি বক্্েরর অনকটা দুর থেকে আচমকা দুরন্ত সট দিয়ে বল জালে জড়িয়ে দেয় রহমান। গোলের সুবাদে ১-তে এগিয়ে যায় স্বাগতিকেরা। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে সমতা আনতে বারবার আক্রমনে যায় বেনাপোল। দ্বিতীয়ার্ধের  ১৮ মিনিটে বেনাপোলের নং জার্সিধারী খেলোয়াড় লক্ষ্যভ্রষ্ট হেডদিয়ে দর্শকদের হতাশ করে। কিন্ত একটু পরে ২৫ মিনিটে ১৯ নং জার্সিধারী রাহুল কাজের কাজটি করে খেলায় ফিরে আসে। খেলায় যখন সমতা তখন উভয় দলের খেলোয়াড়েরা মাঠেই অখোলোয়াড় সুলভ াাচরন করতে থাকে। কিন্ত রেফরি বসে থাকেননি। বিধিসম্মত আচরন না করায় কালীগঞ্জ একাদশের ২নং জার্সিধারী রানাকে এবং বেনাপোল একাদশের ১৮ নং জার্সিধারী রাকিবকে লাল কার্ড দেখিয়ে রেফরি রবিউল মাঠ থেকে বের করে দেন। শেষে ১-গোলে সমতায় নির্ধারিত সময় পার হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে উভয় দল টি করে সট নেয়ার সুযোগ পায়। এরমধ্যে বেনাপোল একাদশ কিকে টি গোলে পরিনত করে। পক্ষান্তরে স্বাগতিক কালীগঞ্জ দলের নাইজেরিয়ানদের কিকের ব্যর্থতায় পরাজয় মানতে হয়। তারা সমান সংখ্যক টিতে মাত্র টি গোলে পরিণত করে সতীর্থদের হতাশায় ডুবায়।

খেলা শেষে ঝিনাইদহ-আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার বিজয়ীদের হাতে লক্ষ টাকার প্রাইজমানি রানার্সআপ স্বাগতিকদের ৫০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন। সময় কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ,কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সহসভাপতি অজিৎ ভট্র্যাচার্য্য, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, স্থানীয় কাউন্সিলর মনিরুজ্জামান রিংকু ছাড়াও দু দলের খেলোয়াড় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম, জামাল হোসেন মারুফ হোসেন।

টুর্ণামেন্টের মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করছে কালীগঞ্জ প্রেসক্লাব। খেলার ধারাভাষ্যে ছিলেন,খোরশেদ আলম, কামাল হোসেন রবিউল ইসলাম।

খুলনার সকল রাজনৈতিক হত্যাকান্ডের পূনবিচার চাইলেন সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

এসএমএ রব,মঞ্জুরুল ইমাম বিথারসহ খুলনার সকল রাজনৈতিক হত্যাকান্ডের পূনবিচার চাইলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন,খুলনার কোন রাজনৈতিক হত্যাকান্ডের সঠিক বিচার হয়নি। এসব রাজনৈতিক হত্যাকান্ডের নেপথ্যের কারণ খুলনাবাসী জানতে চায়। সিটি মেয়র আজ সকালে শহীদ এসএমএ রব চত্বরের উদ্ভোধন উপলক্ষে এক সুধী সমাবেশে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন।

রবের স্মৃতি চারণ করে সিটি মেয়র আরো বলেন,এসএমএ রব ছিলেন একজন উদার মনের কর্মীবান্ধব জনদরদী নেতা। তিনি সকল দল-মত,শ্রেণী-পেশার মানুষের আস্থাভাজন ব্যক্তি ছিলেন। ধরণের সমাজ সেবকের কখনো মৃত্যু হয়না।

শহীদ এসএমএ রব স্মৃতি পরিষদের সভাপতি আলহাজ্ব চ.মুজিবর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের সঞ্চলনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস,সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস,সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন আশা,১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান,১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস,বিশিষ্ট শিল্পপতি রবপুত্র এসএম আরিফুর রহমান মিঠু,এস,এম আকিল উদ্দিন,উন্নয়নকর্মী নিজামুর রহমান লালু,মাসুদুর রহমান গোরা,এস,এম আশফাকুর রহমান রাজিব। বক্তৃতা করেন আওমীলীগ নেতা কামরুল ইসলাম বাবলু,নুর ইসলাম,ইউসুর আলী খান,ইঞ্জিনিয়ার শেখ আব্দুর জব্বার,আব্দুর হাই মুজিবর,শেখ আব্দুল মজিদ,গোলাম সরোয়ার,এসএম জসিম উদ্দিন,আলহাজ্ব শেখ বাহাউদ্দিন,তোবারক হোসেন তপু,আবুল হোসেন মাস্টার,এস,এম জসিম উদ্দিন,গোলাম রব্বানী,আবু তাহের মাস্টার,জিয়াউর রহমান বাবু,মজিবর রহমান,কালাম মোল্লা,মোক্তার হোসেন,জাহানারা সিরাজ,জনি বসু,মাওলানা আজিজুর রহমান,শেখ সগির আহম্মদ,সহাদেব সাহা,জয় সরকার প্রমুখ। পরে প্রধান অতিথি শহীদ এসএমএ রব চত্বরের উদ্ভোধন শেষে দোয়া মাহফিলে শরীক হন।

মুজিব শত বর্ষে প্রধানমন্ত্রীর উপহার প্রতিটি ঘরে পানির ট্যাংকি সহ সকল সুবিধা দেওয়া হবে:এমপি বাবু

কয়রা (খুলনা) প্রতিনিধি

মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া কয়রায় প্রতিটি গৃহে পানির ট্যাংকি বিদ্যুৎ, বৃক্ষরোপন, খেলার মাঠ সহ সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। বুধবার বিকাল টায় মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা গ্রামে মুজিব শতবের্ষে পাওয়া গৃহহীনদের মাঝে পানির ট্যাংকি বিতরণ কালে একথা বলেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পাওয়া প্রতিটি ঘরের শিশুদের শিক্ষাসহ খেলাধুলার জন্য সরকারি জায়গায় মাঠের ব্যবস্থা করা হবে। তিনি এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা ভূমি কর্মকর্তাকে এসব পরিবারের দেখভালের নির্দেশ দিয়ে বলেন, সরকারের সকল সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবল মন্টু, কয়রা উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুমন রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নব নির্বাচিত চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, যুবলীগ নেতা আমাদী ই্উপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েলসহ অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, উপাধ্যাক্ষ এইচ এম নজরুল ইসলাম, কয়রা প্রেসক্লাবের সভাপতি এসএম হারুন অর রশীদ, আওয়ামীলীগ নেতা নির্মল কুমার দাস, আঃ রশিদ এবং দলের একাধিক নেতাকর্মী। এর আগে সংসদ সদস্য মসজিদ কুড় গ্রামে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করেন।

দাকোপ কয়রা উপকূলে অতিদরিদ্রদের কর্মসংস্থানে দক্ষ করবে ইআরসিসি প্রকল্প

খবর বিজ্ঞপ্তি

খুলনা উপকূলীয় দাকোপ কয়রায় উপজেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হতে ঝড়ে পড়া অল্প দক্ষতা সম্পন্ন এবং অতি দরিদ্র পরিবারের সদস্যদের যুতসই কর্মস্থানের উদ্যোগ নেয়া হয়েছে। এসব মানুষদের স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে ভোকেশনাল, কারিগরী দক্ষতা উন্নয়ন হস্তশিল্পের উপর প্রশিক্ষণ দেয়া হবে। পরে তাদের কর্মসংস্থান করা হবে। ইনহান্সিং রিজেলিয়েন্স অব কোস্টাল কমিউনিটি (ইআরসিসি) প্রকল্প এটি বাস্তবায়ন করবে।

বুধবার (১০ নভেম্বর) সকালে নগরীর একটি অভিজাত হোটেলে এক কর্মশালায় তথ্য জানানো হয়।

বেসকারী উন্নয়ন সংস্থা সুশীলন ওয়াল্ডওয়াইডের কারিগরী সহায়তায় দাতা সংস্থা কোরেন ইন্টারন্যাশনালের অর্থায়নে এটি বাস্তবায়ন করবে।

সাঈদ মো. রিয়াদের সভাপতিত্বে কর্মশালায় মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করেন ইন্সপেরার মুনতাসীর তাহমিদ চৌধুরী। বক্তব্য দেন খুলনা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কে এম মনিরুল ইসলাম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, বিসিকের উপ মহাব্যবস্থাপক  মো. আবির হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সুশীলনের প্রকল্প ব্যবস্থাপন শঙ্কর কুমার দাস।

ফুলবাড়ীগেট এম.কে.ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন

ফুলবাড়ীগেট প্রতিনিধি

ফুলবাড়ীগেট কুয়েট রোডস্থ আল হেরা মাদরাসাহ সংলগ্ন এম.কে.ল্যাব এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ১০ নভেম্বর বুধবার বিকাল ৪টায় এম.কে.ল্যাব এর সত্বাধিকারী শিশির বর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক প্রধান অতিথি ছিলেন যোগীপোল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন। সাংবাদিক গাজী মাকুল উদ্দীনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা,কেসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, দিঘলিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ মোজাম্মেল হোসেন, আওয়ামী লীগ নেতা মোঃ সেলিম। অনুষ্ঠানে বক্তৃতা করেন মোঃ গোলাম কিবরিয়া, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’সভাপতি শেখ বদর উদ্দীন, আল হেরা মাদরাসার অধ্যক্ষ মোঃ এহসানুল হক,সাংবাদিক মিহির রঞ্জন বিশ^াস, দেবাশীষ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রি মেডিকেল ক্যাম্পে রুগী দেখেন চর্ম ,যৌন রোগ বিশেষজ্ঞ সার্জন ডাঃ মুহাম্মাদ মিসকাতুল সালেহীন। অনুষ্ঠানে বৃক্ষরোপণ এলাকার হতদরীদ্র রিক্সা-ভ্যান চালকদের গেঞ্জি বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়নবাসী কবির হোসেনকে আবারও নৌকার মাঝি দেখতে চান

ঝিনাইদহ প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহ সদর উপজেলার ১৭ নং নলডাঙ্গা ইউনিয়নে আবারও নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কবির হোসেন বিশ্বাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুসরণ করে আওয়ালীলীগ থেকে মনোনয়ন পেলে নৌকা প্রতীকের মাঝি হয়ে নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদে আবারও লড়তে চান তিনি। তিনি সরকারের নির্দেশনা অনুযায়ী সকল প্রকার অনুষ্ঠান অব্যাহত রেখেছেন।

কবির হোসেন বিশ্বাস নলডাঙ্গা ইউনিয়নে ছাত্রজীবনে প্রথমে ছাত্রলীগের সদস্য পদ অর্জন করেন। পরে দীর্ঘদিন ইউনিয়ন যুবলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে আছেন। এছাড়াও তিনি কে.কে.পি.বি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নারায়নপুর পঞ্চপল্লী নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে সুনামের সাথে সভাপতির দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি করাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তিনি দীর্ঘ বছর সুনামের সাথে নলডাঙ্গা ইউনিয়নের সকল শ্রেণীর মানুষের সুখে দুঃখে পাশে থেকে কাজ করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে কাজ করে আসছেন।

এলাকাবাসী দলমত নির্বিশেষে ইউনিয়নের সাধারণ মানুষের মুখে উল্লেখযোগ্যভাবে শোনা যাচ্ছে বিশিষ্ট সমাজ সেবকের নাম। নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, কবির হোসেন বিশ্বাস অত্যান্ত ভাল মনের মানুষ। নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আজ অবদি তার কোন বদনাম নেই। কবিরকে চেয়ারম্যান হিসেবে আমি আবারও দেখতে চাই।

নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ বলেন, ইউনিয়নে উন্নয়ন অব্যাহত রাখতে হলে কবির হোসেনের বিকল্প নেই। তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে এলাকায় কোন অনিয়মের সুযোগ দেয়নি। কাক ডাকা সকাল থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত তিনি মানুষের সেবাই নিয়োজিত থাকেন।

নৌকা প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন বিশ্বাস বলেন, আমি চেয়ারম্যান পদে আবারও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। বঙ্গবন্ধুর আদর্শ স্বপ্ন বুকে ধারণ করে ছাত্র জীবনে রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক গঠনমূলক কাজ করে থাকি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার লক্ষ বাস্তবায়নের জন্য সর্বদা আমি বদ্ধপরিকর। আমি নৌকা প্রতীক পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের মানুষের জন্য নিরলসভাবে কাজ অব্যাহত রাখতে চাই।

শৈলকুপায় নিখোঁজের ১০ দিন পর কৃষকের লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ১০ দিন পর মিজানুর রহমান ওরফে মিঠু (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে যুগিপাড়া গ্রামের একটি মেহগনি বাগানের ভিতর থেকে পঁচা-গলা লাশ উদ্ধার করা হয়। মিঠু যুগিপাড়া গ্রামের আজব আলী বিশ্বাসের ছেলে।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, মিঠু গত নভেম্বর রাতে খাওয়া দাওয়া শেষে রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। ব্যাপারে তার স্ত্রী বিউটি খাতুন গত ০৪ নভেম্বর শৈলকুপা থানায় একটি জিডি করেন। বুধবার সকালে গ্রামের লোকজন যুগিপাড়া মেহগনি বাগানের ভিতর তার পঁচা-গলা লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্দার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

ঝিনাইদহে মন্দিরের প্রাচীর সিড়ি ভেঙ্গে দিল দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় একটি মন্দিরের সীমানা প্রাচীর সিড়ি ভেঙ্গে দিয়েছে দৃর্বৃত্তরা। ঘটনার দিন পেরিয়ে গেলেও জড়িতদের শনাক্ত হয়নি।

চাকলাপাড়া গ্রামের মৃত অলোক বসুর ছেলে সোহাগ বসু জানায়, বছর পুর্বে চাকলাপাড়ার পুরাতন হাটখোলা সার্বজনীন দুর্গা মন্দিরের প্রধান ফটক প্রাচীর সিড়ি নির্মাণ করে দেয় তার পিতা অলোক বসু। গত নভেম্বর রাতে দুর্বত্তরা মন্দিরের প্রধান ফটক প্রাচীর সিড়ি ভেঙ্গে দিয়েছে দুর্বত্তরা।

সোহাগ বসু বলেন, একটি কু-চক্রী মহল আমার পিতার অবদান মুছে দিতে ঘটনা ঘটিয়েছে। অবস্থায় মন্দিরের সার্বিক নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা থানায় অভিযোগ দিয়েছি, আমরা এখন পর্যন্ত কোন সুরাহা পায়নি। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

খুলনা অঞ্চলের কমিউনিটি সোশ্যাল ল্যাব প্রকল্পের ডায়ালগ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

 গতকাল মঙ্গলবার খুলনা সিটি করর্পোরেশনের ৩১নং ওয়ার্ড বাস্তবায়নকৃত কারিতাস খুলনা অঞ্চলের “কমিউনিটি সোশ্যাল ল্যাব প্রকল্পের মাধ্যমে এলাকার জীবন-জীবীকার মান উন্নয়নকল্পে গঠিত সোশ্যাল ল্যাব-এর ৮ম ডায়ালগ অনুষ্ঠিত হয়।

ডায়ালগে সভাপতিত্ব করেন সোশ্যাল ল্যাব কোর টিমের সদস্য এবং ৩১নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন মিঠু। সভায় দাতা সংস্থা জিআইজেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন মি: আতিয়ার রহমান এরিকা দেবোরাকোভা এবং কারিতাস খুলনা অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মসুচীকর্মকর্তা মি: তাপস সরকার, সোশ্যাল  ল্যাব প্রকল্পের শিয়ানু মল্লিক, অর্চনা মল্লিক রেবেকা স্নিগ্ধা বাড়ৈ। এছাড়া সোশ্যাল ল্যাব-এর কোর টিম ভলেন্টিয়ার সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় সমাজ সেবা অধিদপ্তর এর সেবা সমূহ  নিয়ে আলোচনা করেন সমজ সেবা অধিদপ্তরের শামিমা আক্তার। সভায় মোল্লা পাড়া এলাকাকে পরিচ্ছন্ন পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য ল্যাব-এর উদ্যোগকে সাধুবাদ জানান জিআইজেড এর প্রতিনিধিগণ সেই সাথে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর এর সার্বিক সহযোগিতার জন্যও ধন্যবাদ জ্ঞাপন করেন।

বর্তমান সরকার জন্য প্রশিক্ষণের উপর সর্বাধিক গুরুত্বারোপ করেছে: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে তরুণ যুবকদের প্রশিক্ষণের আওতায় আনার গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকার জন্য প্রশিক্ষণের উপর সর্বাধিক গুরুত্বারোপ করেছে। তিনি বলেন, প্রবাসীরা বিদেশে কাজ করে দেশের জন্য বিপুল পরিমাণ রেমিটেন্সের যোগান দিচ্ছে। একই সাথে দেশের তরুণ যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে পারলে তারাও দেশের উন্নয়ন প্রক্রিয়ায় অবদান রাখতে সক্ষম হবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি দ্রুত ত্বরান্বিত হবে। সিটি মেয়র বুধবার সকালে নগরীর বয়রাস্থ টেকনিক্যাল স্কুলে ‘স্কীল ট্রেনিং প্রোগ্রাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

উল্লেখ্য, জার্মান ফেডারেল মন্ত্রণালয় ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে দাতা সংস্থা জিআইজেড (এওত) কর্তৃক খুলনা মহানগরীতে ‘‘আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ/আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড’’ (টগওগঈঈ/ টগগখ) প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় দরিদ্র জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি সংস্থা কারিতাস-এর সহযোগিতায় কনসালটিং গ্রুপ জিএফএ (এঋঅ) প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে। খুলনা মহানগরীর উকিল বাড়ি, আলম নগর, রায়ের মহল, বোখারি পাড়া, মোল্লা পাড়া, মতিয়াখালি মেইন রোড, ৫নং গলি, আনসারউদ্দিন সড়ক, গ্রীনল্যান্ড বি ব্লক এবং প্লাটিনাম মিলের (নং গেট) দরিদ্র ঘনবসতি এলাকার  সুবিধাভোগী হাজার পরিবারকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে, যার মধ্যে ৪০ শতাংশ নারী। প্রশিক্ষণের বিষয়গুলি হচ্ছে, টাইলস ফিটার, রাজমিস্ত্রি, প্লাম্বিং এবং পাইপ ফিটিং, ওয়েল্ডিং এবং ফ্যাব্রিকেশন, রেফ্রিজারেশন এবং এয়ার-কন্ডিশনিং, ইলেকট্রিশিয়ান/বৈদ্যুতিক ইনস্টলেশন রক্ষণাবেক্ষণ এবং খাদ্য প্রক্রিয়াকরণ। খাদ্য প্রক্রিয়াকরণে ৩০ জন এবং বাকি বিষয়গুলিতে প্রাথমিক পর্যায়ে ১৫ জন করে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্সগুলি সম্পন্ন করে উত্তীর্ণদের চাকরির নিয়োগ পদ্ধতি অথবা ব্যবসায়িক সহায়তাও প্রদান করা হবে।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র আরো বলেন, জলবায়ু উদ্বাস্তুরা জীবন-জীবিকার তাগিদে খুলনা শহরে এসে বসবাস করছে। প্রশিক্ষণ সেই সকল দরিদ্র পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। তিনি মনোযোগের সাথে প্রশিক্ষণ গ্রহণ এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহবান জানান।

 বেসরকারি সংস্থা কারিতাস-এর আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাশ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’মেয়র প্যানেলের সদস্য মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ মোসারাফ হোসেন, এমডি মাহফুজুর রহমান লিটন, মুন্সী আব্দুল ওয়াদুদ, মোঃ আরিফ হোসেন মিঠু, সমাজসেবা অধিদপ্তর-খুলনার উপপরিচালক খান মোতাহার হোসেন কেসিসি’চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার। প্রকল্প পরিচিতি তুলে ধরেন প্রকল্পের উপদেষ্টা এরিয়া দিবা কোবে মো: আতিয়ার রহমান, প্রশিক্ষণের বিষয়ভিত্তিক পরিচিতি তুলে ধরেন টীম লিডার খান মোহাম্মদ মাহমুদ হাসান এবং প্রেজেন্টেশন উপস্থাপন করেন কারিতাস-এর টেকনিক্যাল অফিসার তপন কুমার অধিকারী তাপস সরকার। স্বাগত বক্তৃতা করেন প্রজেক্ট ম্যানেজার নোয়েল গনজালেস।

বেলা ১১টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর নিউ মার্কেট চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ এসএমএ রব চত্বর-এর পুণনির্মাণ কাজের উদ্বোধন করেন। নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাস, কেসিসি’কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর মোঃ আনিসুর রহমান বিশ্বাস, সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক তসলিম আহম্মেদ আশা, মরহুম এসএমএ রবের পুত্র মোঃ আরিফুর রহমান মিঠুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাইকগাছায় প্রতিবেশী ভাইয়ের ঘেরাবেড়ায় যাতায়াতের পথ বন্ধ: অবরুদ্ধ পরিবার

পাইকগাছা প্রতিনিধি।।

পাইকগাছায় প্রতিবেশীরা নিজেদের জমি দাবী করে যাতায়াতের পথ ঘেরা-বেড়া দিয়ে বন্ধ করে দেয়ায় পরিবারে ৪০ জন বছর ধরে অবরুদ্ধ রয়েছে। নিয়ে বন্ধ পথ উন্মুক্তর জন্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেছেন অবরুদ্ধ পরিবার।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার রাড়ুলী গ্রামের মৃত শওকত তাওয়ালী পুত্র মুক্তার হোসেন গং জমি-জমা ভাগ বাটোয়ারা পূর্বক পূর্ব পুরুষ থেকে ঘর-বাড়ি নির্মান করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। হঠাৎ করে প্রায় বছর পূর্বে একই গ্রামের মৃত সোহবান তাওয়ালীর পূত্র কওসার তাওয়ালী গংরা নিজেদের জমি দাবী করে যাতায়াতের পথে ঘেরা বেড়া দেয়। তখন মৃত শওকত আলী তাওয়ালীর ছেলে একিম, আতিয়ার, আব্দুল হাকিম চাচাতো ভাই আব্দুল মজিদের টি পরিবারে প্রায় ৪০ জন মানুষ অবরুদ্ধ হয়ে পড়ে। সময় বাড়ির কোমল মতি শিশু সহ নারী পুরুষ বেরুতে পারছিল না। অবস্থায় শরিকের এক ভাইয়ের গোয়াল ঘরের মধ্যে দিয়ে বেরুচ্ছে তারা। নিয়ে গত ১৫ ফেব্রয়ারী পাইকগাছা নির্বাহী আদালতে ১৪৭ ধারায় মামলা করে। ওই মামলায় আদালত পথ উন্মুক্তর বিষয়ে আদেশ প্রদান করেন। কিন্তু অদ্যবধি আজও আদেশ বাস্তবায়ন না হওয়ায় প্রায় বছর ঘেরা-বেড়ার মধ্যে আবদ্ধ হয়ে জীবনযাপন করছে পরিবারের সদস্যরা। অবরুদ্ধ পরিবারের একিম তাওলী জানান জমি দখল করে সেখানে বাথরুম মুরগির ঘর নির্মান করেছে গন্ধে বাড়িতে টেকা দায় হয়ে পড়েছে। প্রতিপক্ষ কওসার তাওয়ালী জানান, আমাদের বাপদাদার জমি আমরা ছোট ছিলাম সে থেকে তারা ভোগ দখল করছে। যাতায়তের পথে বেড়া দেয়ার ঘটনা স্বীকার করে বলেন তারা কোথা থেকে বের হবে সেটা আমরা জানিনা। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, আমি নতুন এসেছি বিষয়টি আমার জানা ছিলোনা। তবে যদি এমন ঘটনা ঘটে তাহলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

খুলনায় বিএনপির সমাবেশে পুলিশের বাধা : ব্যানার মাইক ছিনিয়ে নেয়ার অভিযোগ

 খবর বিজ্ঞপ্তি।।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জনবিচ্ছিন্ন সরকার নিজেদের স্বার্থে দ্রব্যমূল্য বাড়িয়েছে। সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে মানুষকে পিষ্ট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করেছে। কেরোসিন, ডিজেল এলপি গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। এখানে জনগণের কোনো মতামত নেয়া হয়নি। জনগণের অভিমতের কোনো মূল্য দিচ্ছে না তারা। যখন যেভাবে পারছে গায়ের জোরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করছে।

ডিজেল, কেরোসিন গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ বর্ধিত পরিবহন ভাড়া প্রত্যাহারের দাবিতে বুধবার (১০নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচী অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে শুরু করলে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ সমাবেশের ব্যানার ছিনিয়ে নেয়। মাইক কেড়ে নেয়ার চেষ্টা করে। সবকিছু উপেক্ষা করে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক সংসদ সদস্য মঞ্জু বলেন, সরকার এখন নিজেদেও ছায়া দেখলেও ভয় পায় বলেই বিএনপির সাংবিধানিক রাজনৈতিক কর্মসুচিতে বাধা দিচ্ছে। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে জোর করে বন্দী করে রেখেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে। দেশে কোনো সুশাসন নেই। সমস্ত কিছু আওয়ামীকরণ করা হয়েছে। সরকারের উদাসীনতা এবং দলের ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজিতে লাগামহীনভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্যবৃদ্ধি পাচ্ছে। এতে নি¤œ সীমিত আয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। করোনার দীর্ঘমেয়াদী প্রভাবে এমনিতেই সাধারণ মানুষের ত্রাহি অবস্থা, তার উপর জ্বালানী গ্যাসের মুল্যেবৃদ্ধি মরার উপর খড়ার ঘা। পরিবহন ভাড়া বৃদ্ধি সে ঘাকে আরো বাড়িয়ে দিয়েছে। দেশ জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। জাতীয় নিরাপত্তা, স্বাধীনতা সার্বভৌমত্ব আজ চরম হুমকীর মুখে। ক্ষমতাসীন সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গনতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। গণজাগরণ সৃষ্টির মাধ্যমে বর্তমানে অগণতান্ত্রিক সরকারের পদত্যাগে বাধ্য করতে সবাইকে রাজপথে নেমে আসতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, আমির এজাজ খান, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরুল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, সিরাজুল হক নান্নু, মো. মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আব্দুর রকিব মল্লিক, আশরাফুল আলম নান্নু, আসাদুজ্জামান মুরাদ,মেহেদী হাসান দিপু, মাহবুজ্জামান কচি, ইকবাল হোসেন খোকন, সাদিকুর রহমান সবুজ, নিজামউর রহমান লালু, ওয়াহিদুজ্জামান রানা, মুশিদুর রহমান রানা, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ হোসেন পরাগ, সাংবাদিক মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, কাজী শফিকুল ইসলাম, নিয়াজ আহমেদ তুহিন, কাজী মিজানুর রহমান, ওয়াজ উদ্দিন সেন্টু, নাজমুস সাকিব পিন্টু, এড. এমদাদুল হক, আবু সাইদ শেখ, শরিফুল ইসলাম বাবু, নাজির উদ্দিন নান্নু, জহর মীর, আবুল কালাম শিকদার, বদরুল আনাম, হাসান মেহেদী রিজভী, হাফিজুর রহমান মনি, শেখ জামিল হোসেন, আফসার উদ্দিন মাস্টার, শাহাবুদ্দিন মন্টু, ইসাহাক তালুকদার, কাজী আব্দুল লতিফ, মেজবাহ উদ্দিন মিজু,  রবিউল ইসলাম রবি, মহিউদ্দীন টারজান, মোস্তফা কামাল, জাহিদ কামাল টিটো, আব্দুর জব্বার, তৌহিদুল ইসলাম খোকন, আব্দুল আলিম, আসলাম হোসেন,  নিরু কাজী, মেহেদী হাসান সোহাগ, রিয়াজুর রহমান, নাসির খান, আশরাফ হোসেন , আব্দুর রহমান, বাচ্চু মীর, গোলাম কিবরিয়া আশা, সামসুল বারী পান্না, সাইমুন ইসলাম রাজ্জাক, রাহাত আলী, তানভীর আজম, খন্দকার ফারুক হোসেন, ওহেদুজ্জামান নান্না, আব্দুল মান্নান খান, শামসুর রহমান, আশরাফ হোসেন, শেখ হেদায়েত হোসেন, জাকির হোসেন, আলমগীর হোসেন, মনিরুজ্জামান লেলিন, বাবু মোড়ল, মাসুদুর রহমান ডাবলু, ফকির সাইফুল ইসলাম, হেদায়েত হোসেন হেদু, সিরাজুল ইসলাম লিটন, জিএম মঈনউদ্দিন, সিদ্দিকুর রহমান, জামাল উদ্দিন মোড়ল, নুরে আব্দুল্লাহ, কাজী ফজলুল কবির টিটো, জাহাঙ্গীর হোসেন, ডা. ফারুক হোসেন, জাকারিয়া লিটন, মাসুদ খান বাদল, খান মঈনুল হাসান মিঠু, মনিরুল ইসলাম, লিটু পটোয়ারী, সৈয়দ গাজী, গাজী মাহবুব হোসেন, হুমায়ুন কবির, মোল্যা আলী আহম্মদ, মিনা মুরাদ, নুরুল ইসলাম লিটন, শামীম আশরাফ, ওহেদুজ্জামান খোকন, সেলিম বড় মিয়া, ডা. আব্দুল হালিম মোড়ল, আবু তালেব, হেলাল শরীফ, সৈয়দ হুমায়ুন কবির, মুনসুর আলী বাবলু, মাজেদুল ইসলাম, ইউনুচ আলী, শামীম আজাদ খান মিলু, রাজু মোল্যা, আসিফ ইকবাল, আশরাফ হোসেন, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, এরশাদ হোসেন, কাকুলী আক্তার, মেজবাউল আক্তার, এসএম মারুফ হোসেন, আশিকুল আলম, রেহেনা ইসলাম প্রমুখ।

নলতায় নৌকার প্রচারণায় দ্বারে দ্বারে যুবলীগ-ছাত্রলীগ

তরিকুল ইসলাম লাভলু, নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ২৮ নভেম্বর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সাতক্ষীরা-আসনের সংসদ সদস্য সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. রুহুল হক এমপি’নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নলতা ইউনিয়নের নৌকার চেয়ারম্যানপ্রার্থী আলহাজ্ব আবুল হোসেন পাড়ের পক্ষে দিনভর বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন নলতা ইউনিয়ন যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।

কালিগঞ্জ উপজেলার ৬নং নলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দেন যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। চেয়ারম্যানপ্রার্থী নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়কে উন্নয়নের নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান তারা।

মঙ্গলবার দিনভর প্রচারণায় উপস্থিত ছিলেন, য্বুলীগ নেতা জি.এম সাইফুল ইসলাম, য্বুলীগ নেতা সাইফুল ইসলাম টুটুল, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাড়, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, সাধারণ সম্পাদ মামুন হোসেন, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পদক সোহেল বিশ্বস, সাবেক সাধারন সম্পদক মহিবুল্লাহ, নলতা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ, ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আলাউদ্দিন, সাবেক সভাপতি ইয়াছিন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পদক শেখ হেলাল, মেহেদী, ইমরান, আমজাত, ইয়াছিন সহ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় প্রাণিত অসংখ্য যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা।

রাত পোহালেই সদর উপজেলার ১৩ ইউনিয়নে নির্বাচন

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

রাত পোহালেই সাতক্ষীরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নের ইউপি নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জমাদী। বুধবার দুপুর থেকে নির্বাচনী সামগ্রী পাঠানোর কার্যক্রম শুরু হয়। এদিকে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।

জেলা নির্বাচন অফিসার সহকারি রিটার্নিং অফিসার নাজমুল কবির জানান, সাতক্ষীরা সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১১৭ টি ওয়ার্ডে ১২৬ টি কেন্দ্রে এই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট কক্ষের সংখ্যা ৭১৯টি এবং অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৫৫টি। ভোট গ্রহন চলবে বিকাল টা পর্যন্ত। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১৬০ জন নারী সাধারণ সদস্য পদে ৪৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়,আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন এস.আইয়ের নেতৃত্বে ৪জন পুলিশ সদস্য দুজন সশস্ত্রসহ ১৭ জন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া প্রত্যেক ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বরত থাকবেন। ১৩টি ইউনিয়নে ৫জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। পাশাপাশি ৩প্লাটুন বিজিবি সদস্য প্লাটুন র‌্যাব সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য সাতক্ষীরা সদর উপজেলায় মোট লাখ ৬৬ হাজার ৬৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৪ হাজার ২২৪ জন নারী ভোটার রয়েছেন লাখ ৩২  হাজার ৪২৯ জন।

ফকিরহাটে আরিফা বেগম হত্যা মামলার সৎ মা শ্বাশুড়ী আটক

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামে গৃহবধু এক সন্তানের জননী আরিফা বেগম হত্যা মামলার আসামী দুই নারীকে আটক করেছেন মডেল থানা পুলিশ। তাদেরকে মঙ্গলবার বিকালে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। আটকৃতরা হলেন দিঘলিয়ার সেনহাটী গ্রামের মো. ইউসুব আলীর স্ত্রী নিহতের শাশুড়ী লিপি বেগম (৪৫) এবং সৎ মা নুরজাহান বেগম (৩৫)পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে নয়টার দিকে হেলাল উদ্দিন তার শাশুড়ীর শ্যামবাগাত ভাড়া করা বাড়ীতে এসে স্ত্রী আরিফা বেগমকে এলোপাতারী ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়। ঘটনায় নিহতের মাতা আমেনা বেগম নিজ বাদী হয়ে মঙ্গলবার সকালে ফকিরহাট মডেল থানায় জামাই হেলাল উদ্দিনকে প্রধান আসামী করে আরও দুই নারী সহ তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এঘটনায় পুলিশ দুই নারীকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম জানান, নিহতের মাতা বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামী দুই নারীকে আটক করা হয়েছে। প্রধান আসামী নিহতের স্বামীকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

বেনাপোল বন্দর সীমান্ত দিয়ে ডিজেল পাচার ঠেকাতে কঠোর নজরদারি বাড়িয়েছে বিজিবি সদস্যরা

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দর সীমান্ত দিয়ে ডিজেল পাচার ঠেকাতে কঠোর নজরদারি বাড়িয়েছে বিজিবি সদস্যরা। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে বেনাপোল বন্দরে আসা ট্রাকের তেলের ট্যাংকি স্কেল দিয়ে পরিমাপ করে রেজিস্ট্রার খাতায় লিপিবদ্ধ করছে এবং ওই ট্রাক পণ্য খালাস করে ফিরে যাওয়ার সময় আবারও পরিমাপ করা হচ্ছে।

বুধবার দুপুরে বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটে তেল পাচার রোধে তদারকি করতে দেখা যায় বিজিবি সদস্যদের। জানা যায়, বাংলাদেশে প্রতি লিটার ডিজেলের যখন মূল্য ছিল ৬৫ টাকা ২০ পয়সা তখন ভারতে মূল্য ছিল প্রতি লিটার ১০১.৫৬ রুপি (বাংলাদেশি টাকায় ১১৮ টাকা ৭৮ পয়সা)নভেম্বর রাতে বাংলাদেশে ডিজেলের দাম বৃদ্ধি পেয়ে প্রতি লিটার করা হয় ৮০ টাকা। তখন ভারতে ডিজেলের দাম কমিয়ে করা হয় ৮৯.৭৯ রুপি (বাংলাদেশি টাকায় ১০৫ টাকা)

প্রতি লিটারে বাংলাদেশ থেকে ভারতে দাম বেশি ২৫ টাকা। আর কারণে ডিজেল পাচারের সম্ভাবনা থেকে যাচ্ছে। আর সুযোগটা নিয়ে যাচ্ছিল ভারতীয় এক শ্রেণীর পণ্যবাহী ট্রাক চালকরা।

সম্প্রতি ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাকে তেল পাচার সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে তেল পাচারের সংবাদ প্রচার হওয়ায় নড়েচড়ে বসেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

বিজিবি’হাবিলদার আব্দুল কুদ্দুস জানান, ভারত থেকে আসার সময় যে তেল ছিল তা আমরা লিখে রেখেছি। যাওয়ার পথে ওই ট্রাকের তেলের পরিমাপ করা হচ্ছে। যদি বেশি পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও এরকম কোন কিছু পাওয়া যায়নি বলে জানান তিনি।

বেনাপোল আমদানিরফতানি কারক সমিতির সাধারন সম্পাদক আরী হোসেন জানান, ওপারে ডিজেলের দাম বেশি হওয়ায় বিভিন্ন তেল পাম্প থেকে ব্যারেল ভরে এনে বন্দরের আশেপাশের বিভিন্ন স্থানে রেখে এসব ডিজেল পাইপের মাধ্যমে ভারতীয় ট্রাকের ট্যাংকিতে ভরে দিত। আর কারণে বন্দরের আশেপাশে গড়ে ওঠে ডিজেল পাচারের একটি সিন্ডিকেট। বিজিবি কড়াকড়ি আরোপ করায় এসব সিন্ডিকেট চুপসে গেছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে; কর্ণেল সেলিম রেজা বলেন, ভারতে জ্বালানি তেল পাচার রোধে অতিরিক্ত নজরদারি বাড়াতে হেডকোয়ার্টার থেকে নির্দেশনা দেয়া হয়েছে। যার ফলে আমরা আমদানিকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকগুলোর জ্বালানি তেল স্কেল দিয়ে পরিমাপ করে খাতায় নোট করে রাখছি। ট্রাকগুলো ফিরে যাওয়ার সময় আবারও স্কেল দিয়ে পরিমাপ করা হচ্ছে। পূর্বের এন্ট্রি করে রাখা তেলের পরিমাণ মিলিয়েই ট্রাক ছাড়া হচ্ছে।

রামপালে অসহায় দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।

বাগেরহাটের রামপালে অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হুড়কা ইউনিয়ন পরিষদে এই ভিজিএফ চাউল বিতরণ করেন হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদার।

ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট একশত বিশজন পরিবারের মাঝে ৩০ কেজি করে সরকার প্রদত্ত প্যাকেটকৃত এই চাল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদার, সাংবাদিক সুজন মজুমদার, ইউপি সদস্য পূর্ণেন্দু বোস, পবিত্র পাড়ে, মলয় মন্ডল, গায়েত্রী বিশ্বাস, গোপেস্বরী বাছাড়, উপজেলা ওয়াদা’ট্রেনার নূর নাহারসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার গোলদার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেওয়া দুস্থ গরীব পরিবারের মাঝে ৩০ কেজি করে ভিজিএফ চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। ইউনিয়নের মোট টি ওয়ার্ডর একশত বিশজন পরিবারের মাঝে এই চাল বণ্টন করা হয়েছে।

খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ

খবর বিজ্ঞপ্তি

খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে বুধবার সকালে শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মনিরুজ্জামান তালুকদার। অধ্যক্ষ প্রফেসর এম আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) সাদিকুর রহমান খান,পরিচালনা পর্ষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু,পরিচালন পর্ষদের সদস্য অভিভাবক ডাঃ বঙ্গ কমল বসু,সহযোগী অধ্যাপক তাপস কান্তি সমদ্দার,অ্যাডভোকেট খন্দকার মোঃ মোহসীন, উপাধ্যক্ষ প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশে বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের অভিভাবকরা মুক্ত আলোচনায় অংশ নেন। অভিভাবকরা এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শিক্ষা পদ্ধতির প্রশংসা করে তাদের মতামত ব্যক্ত করেন এবং প্রতিষ্ঠানটিকে আরও উন্নত করার জন্য বিভিন্ন পরার্মশ দেন। তারা বিরাজমান  কিছু সমস্যার কথাও তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা প্রশাসক বলেন , খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ মহানগরীর একটি ব্যতিক্রর্মী শিক্ষা প্রতিষ্ঠান। করোনাকালিন সমস্যা কাটিয়ে সুন্দর পরিবেশে এই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম এগিয়ে চলেছে। অভিভাবকদের মতামত পরামর্শ অনুযায়ী আগামীতে এই প্রতিষ্ঠানটি আরও উন্নত করা হবে। ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা কামনা করেন।

ডুমুরিয়ায় আজ ইউপি নির্বাচন-সকল প্রস্ততি সম্পন্ন

এস রফিক, ডুমুরিয়া

আজ বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলায় ইউপি নির্বাচন। নির্বাচন সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক প্রস্তÍতি গ্রহন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র‌্যাব, বিজিবি, পুলিশ,আনসার সহ একাধিক পর্যবেক্ষক। গোটা নির্বাচনী এলাকা ঢাকা হয়েছে নিরাপত্তার চাদরে। ভোটাররা যেন নির্ভিগ্নে ভোট প্রদান করতে পারে এজন্য গ্রহন করা হয়েছে প্রশাসনিক সকল ব্যবস্থা। সবকিছু মিলে সুষ্ঠ নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য করনীয় সকল প্রস্তÍতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাচন কর্মকর্তা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ডুমুরিয়ায় ১৪টি ইউনিয়নে আজ নির্বাচন। নির্বাচনে উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৩, সংরক্ষিত মহিলা আসনে ১৬১ সাধারন সদস্য পদে ৭৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে গতকাল বুধবার দিনব্যাপি ভোট কেন্দ্রে সকল উপকরন পৌঁছিয়ে দিতে ব্যস্ত সময় পার করেছেন উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ জানান,নির্বাচন হবে অবাধ,সুষ্ঠ নিরপেক্ষ। উপজেলায় ১৩১টি কেন্দ্রে ৭৪৭টি কক্ষে ২লক্ষ ৫৫হাজার ৭শত ৬১জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট কেন্দ্রে ১৩১জন প্রিজাইডিং, ৭৪৭জন সহকারী প্রিজাইডিং,১হাজার ৪৯৪জন পোলিং এজেন্ট নিয়োগ করা হয়েছে। এছাড়া অবাধ,সুষ্ট নিরপেক্ষ নির্বাচনের লক্ষে মোতায়েন করা হয়েছে ১০জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৬৫০জন পুলিশ, ২হাজার ২২৭জন আনসার র‌্যাব-বিজিবি। এদিকে ভোটারদের হিসাব-নিকাশ শেষ, এখন তারা বেছে নিবে তাদের পছন্দের প্রার্থী। এখন নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ পরিবেশে যেন ভোট প্রদান করতে পারে এমনটি দাবি করে ডুমুরিয়া এলাকার সাধারন ভোটার জসিম উদ্দিন, কামরুল ইসলাম, গীতা রানী বিশ^াস সহ অনেকে জানান, ভোট কেন্দ্রে কোন প্রকার সহিংসতা না হলে আমরা নিরাপদে ভোট প্রদান করে পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবো। অপরদিকে নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীরা চায় একটি অবাধ,সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন। এমনটি উল্লেখ করে একাধিক প্রার্থী জানান, দীর্ঘদিন মাঠে থেকে কাজ করে যে জনপ্রিয়তা অর্জন করেছি তার বহিঃপ্রকাশ ঘটবে ব্যালটে। এজন্য প্রশাসন যথার্থ মহলের প্রতি সুদৃষ্টি কামনা করেছেন তারা।

উপকূলীয় অঞ্চলে মাছ চাষে নারীদের সম্পৃক্ততায় উৎপাদন বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এলাকা মাছের আধার। পরিকল্পিতভাবে মাছ চাষ, সম্প্রসারণ, আহরণ সংরক্ষণ করতে পারলে উৎপাদন বৃদ্ধির এখনও বিপুল সম্ভাবনা রয়েছে। আর মৎস্য চাষে নারীদের সম্পৃক্ততা অধিকহারে বাড়াতে পারলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আর্থ-সামাজিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।

বুধবার সকাল ১০টায় গল্লামারীস্থ মৎস্যবীজ উৎপাদন খামারে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উদ্যোগে আয়োজিত জেন্ডার মূলধারাকরণ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নারীদের ক্ষমতায়ন আর্থ-সামাজিকভাবে প্রতিষ্ঠায় যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তিনি নারী উন্নয়ন নীতিমালা করেছেন। সকল পেশায় এখন নারীদের অংশগ্রহণের হার বেড়েছে। সমাজ এগিয়ে যাচ্ছে। নারী-পুরুষ একসাথে কাজ করার ফলে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না। বিশ্বে এবং আঞ্চলিক ক্ষেত্রে বাংলাদেশ মর্যাদাপূর্ণ অবস্থান সৃষ্টিতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, কোস্টাল এন্ড মেরিন ফিশারিজের এই প্রকল্পে নারী সম্পৃক্ততার শতকরা ২০ ভাগের যে হার নির্ধারণ করা হয়েছে তা ছাড়িয়ে যাবে বলে আশা করা যায়। কারণ এলাকার বহু নারী, মা-মেয়েরা মাছ চাষে সরাসরি সম্পৃক্ত। তিনি প্রকল্পের সফল বাস্তবায়নের ফলে আর্থ-সামাজিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন। প্রকল্পে গবেষণার দিক থাকাটা ইতিবাচক বলেও তিনি উল্লেখ করেন।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুর রউফ, মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগের উপ-পরিচালক মোঃ আবু ছাইদ, মৎস্য পরিদর্শন মান নিয়ন্ত্রণ উপ-পরিচালক মোঃ আব্দুদ দাইয়ান। প্রকল্প সম্পর্কে উপস্থাপনা করেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রি। কারিগরি সেশনে মূল প্রকল্প উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মনিষ কুমার মন্ডল। কর্মশালায় মাঠ পর্যায়ের কর্মকর্তা, মৎস্যচাষী নারী-পুরুষ, স্থানীয় জনপ্রতিনিধিসহ ৬০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় গৃহীত প্রকল্পে অঞ্চলের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, গোপালগঞ্জ জেলা আওতাভুক্ত। খুলনা সদর ছাড়া ৯টি উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের বিভিন্ন কম্পোনেন্টে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় খুলনা সাতক্ষীরায় দু’টি পিসিআর ল্যাব, খুলনা গোপালগঞ্জে দু’টি ফিশ ডায়াগনস্টিক ল্যাব এবং বাগেরহাট ভোমরায় দু’টি কোয়ারেন্টাইন ল্যাব স্থাপন করা হবে। প্রকল্পের আওতায় ৫শ’ হেক্টর খাল খনন করা হবে বলে জানান উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রি।

মোংলা বন্দরের পশুর নদীতে বেপরোয়া চোরাচালান সিন্ডিকেট চক্র, প্রতিনিয়তই পাচার হচ্ছে বিদেশী জাহাজের মূল্যবান মালামাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরের পশুর নদীতে বেপরোয়া হয়ে উঠেছেন একটি চোরাচালান সিন্ডিকেট চক্র। বিদেশী বাণিজ্যিক জাহাজ কেন্দ্রীক গড়ে ওঠা চক্রটি দিনে-রাতে দেদারছে পাচার করছেন মূল্যবান বিভিন্ন মালামাল। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর অভিযানে বিভিন্ন সময়ে নানা জায়গা থেকে চোরাকারকারীদের বিদেশী জাহাজ হতে পাচারকৃত মালামাল উদ্ধার হলেও ধরা ছোঁয়ার বাহিরেই থেকে যাচ্ছেন চক্রের সদস্যরা। চোরাচালানীদের কারণে বন্দর কর্তৃপক্ষের দেয়া শিপ চ্যান্ডেলার্স কাস্টমসের দেয়া ভেন্ডর লাইসেন্সধারী ব্যবসায়ীরা যেমনি ক্ষতিগ্রস্থ হচ্ছেন, তেমনি সরকারও মোটা অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছেন। সিন্ডিকেট চক্রের চোরাচালান রোধ দৌরাত্ম বন্ধে বন্দর এবং কাস্টমসের বৈধ লাইসেন্সধারীদের ব্যবসায়ী সংগঠন প্রশাসনের বিভিন্ন দপ্তরে একের পর এক লিখিত অভিযোগ দিয়ে আসছেন। তবে সে সকল অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের তেমন কোন তৎপরতা না থাকায় দিনকে দিন আরো বেশি বেপরোয়া হয়ে উঠছেন চক্রটি। তবে তৎপর রয়েছেন কোস্ট গার্ড।

চোরাচালান রোধে মোংলা বন্দর কর্তৃপক্ষ, মোংলা কাস্টমস হাউস, কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর, ডিআইজ (খুলনা), বাগেরহাট পুলিশ সুপার, বাগেরহাট পিবিআই নৌ পুলিশের উর্ধতন কর্মকর্তা বরাবর  মোংলা বন্দর কাস্টমস ভেন্ডর এ্যাসোসিয়েশনসহ বন্দরের বিভিন্ন ব্যবসায়ীদের দেয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, মোংলা বন্দরে আগত বিদেশী বাণিজ্যিক জাহাজগুলোতে সার্বক্ষণিক কাস্টমসের রামেজ টিম থাকার কথা থাকলেও মুলত তারা না থাকার কারণেই চোরাকারবারীরা জাহাজ থেকে বিভিন্ন মুল্যবান মালামাল পাচারের সুযোগ পাচ্ছেন। অভিযোগ রয়েছে কাস্টমসের রামেজ কর্মকর্তারা জাহাজ আসার পর তাতে গিয়ে বিদেশী ক্যাপ্টেন নাবিকদের হয়রানী করে মদ, সিগারেট, ডলার প্রসাধনীসহ বিভিন্ন মালামাল হাতিয়ে নিয়ে থাকেন। সকল কর্মকর্তাদের বন্দরে জাহাজ এসে ভিড়ার পর বন্দর ত্যাগের আগে মুহুর্ত পর্যন্ত জাহাজেই দায়িত্বরত থাকার বিধান থাকলেও তারা উপঢৌকনাদি নিয়ে একবারেই চলে আসেন। ফলে জাহাজগুলো হয়ে পড়ে অরক্ষিত। সেই সুযোগেই চোরাকারবারীরা বিদেশী জাহাজগুলো থেকে বিভিন্ন পণ্য পাচার করে থাকেন।

কাস্টমসের রামেজ টিমের বিষয়ে মোংলা কাস্টমস হাউডের রাজস্ব কর্মকর্তা রামেজ টিম প্রধান মোঃ নাজমুল বলেন, আমাদের লোকবলের সমস্যা রয়েছে, যার কারণে এই সময়্যাগুলো দেখা দিয়েছে। আমরা ব্যাপারে তৎপর হবো, ভবিষ্যতে আর সমস্যা থাকবেনা।

মোংলা কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ হোসেন আহমেদ বলেন, সংক্রাস্ত বিষয়ে মোংলা বন্দর কাস্টমস ভেন্ডর এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠি পেয়েছি। বিষয়টির খোঁজ খবর নিয়ে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া বন্দরে অবস্থানরত বিভিন্ন জাহাজের পণ্য বোঝাই-খালাস পরিবহণের জন্য বন্দরের ফেয়ারওয়ে বয়া, হিরণ পয়েন্ট, হাড়বাড়িয়া সুন্দরীকোঠা এলাকায় কার্গো জাহাজের করে ষ্টিভিডরিং কোম্পানীগুলো তাদের শ্রমিক-কর্মচারীদের পাঠিয়ে থাকেন। সেই সকল কার্গোর স্টাফদের ম্যানেজ করে চোরাকারবারীরা জাহাজ গিয়ে এবং তাতে পণ্য চোরাচালান করে থাকেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া ফেরিওয়ালা নামের আড়ালে চক্রটি বিদেশী জাহাজ থেকে পণ্য চোরাচালান করে আসছেন নিয়মিতভাবেই। শুধু মোংলাতেই এমন চক্রের সদস্য সংখ্যা প্রায় ২০/২২ জন। এদের মধ্যে রয়েছে চোরাচালান চক্রের গডফাদার অর্থাৎ আশ্রয়দাতা, অর্থদাতা প্রভাব বিস্তার করে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করা ব্যক্তিরাও। এরমধ্যে গডফাদার রয়েছেন সরকার দলের পাতি নেতারাও। যারা বড় নেতাদের ছত্রছায়ায় থেকে নাম ভাঙ্গিয়ে চোরাকারবারী চালিয়ে যাচ্ছেন। মোংলা পৌর শহরের সিঙ্গাপুর মার্কেট, রিজেকশন গলি, শহরতলীর কানাইনগর-বাইদ্যাপাড়া জয়মনি এলাকার সংঘবদ্ধ চোরাকারীবারীদের ২২/২২ জন সদস্য দাপিয়ে বেড়াচ্ছেন বন্দরের পশুর নদী। এছাড়া খুলনার দাকোপ উপজেলার লাউডোব, বাজুয়া, বানীশান্তা-কাটাখালীতেও রয়েছে আরো একটি চোরাচালানী সিন্ডিকেট চক্র। মোংলা দাকোপ এই দুই উপজেলার মাঝেই বন্দরের পশুর নদী। তাই দুই উপজেলাতেই গড়ে উঠেছে বন্দর কেন্দ্রীক চোরাচালান সিন্ডিকেট চক্র। চক্র মুলত বিদেশী জাহাজ থেকে ডিজেল, মোবিল, মুরিং রোপ, ওয়ায়ের রোপ, লোহা, তামা, বিদেশী মদ, সিগারেট রংসহ নানা ধরণের মুল্যবান এবং গুরুত্বপূর্ণ মালামাল পাচার করে আসছেন। বিশেষ করে গ্যাস, ভোজ্যতেল গাড়ীর জাহাজগুলো থেকেই ডিজেল বেশি পাচার হয়ে থাকে। বিদেশী জাহাজের হ্যাজ ভেঙ্গেও মালামাল লুটে থাকেন চক্রটি।

গত রবিবার সোমবার মোংলা বন্দরের পশুর নদীর কানাইনগর এলাকা থেকে চোরাচালানকারী চক্রের দুইটি ট্রলার এক পাচারকারীর সদস্যসহ প্রায় ৬৮ লাখ টাকা মূল্যের ৪৮ পিচ এসএস পাইপ জব্দ করে কোস্ট গার্ড। এছাড়া এর আগে পুলিশও চোরাকারবারীদের পাচারকৃত বিদেশী জাহাজের বিভিন্ন মালামাল উদ্ধার করে কাইনমারী-কানাইনগর এলাকা হতে। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর অভিযানে বিদেশী জাহাজ থেকে পাচারকৃত মালামালের আশিংক পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হলেও মুলত আটক হন না পাচারকারীরা। ফলে ধরা ছোয়ার বাহিরে থেকে যান চক্রের সদস্যরা।

মোংলা বন্দর কাস্টমস ভেন্ডর এ্যাসোসিয়েশনের সভাপতি আ: মালেক বলেন, আমরা কাস্টমস কর্তৃপক্ষের প্রদত্ত ভেন্ডর লাইসেন্স নিয়েই বিদেশী জাহাজে ব্যবসা করে থাকি। কিন্তু ব্যবসা কেন্দ্রীক একটি চোরাকারবারী সিন্ডিকেট চক্র গড়ে উঠেছে, যাদের কোন লাইসেন্স কিংবা বৈধ কাগজপত্র নেই। তারা দিনে রাতের আধারে জাহাজ থেকে মালামাল পাচার করে আসছে, যার ফলে আমরা প্রকতৃ ব্যবসায়ীর ক্ষতিগ্রস্থ হচ্ছি এবং কাস্টমস কর্তৃপক্ষও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন।

মোংলা বন্দর শিপ চ্যালেন্ডলার্স এ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম দুলাল বলেন, বন্দর কর্তৃপক্ষ শীপ চ্যান্ডেলার্স কাস্টমস কর্তৃপক্ষ ভেন্ডর লাইসেন্স দিয়েছেন ব্যবসায়ীদেরকে। সে সকল লাইসেন্সধারী ব্যবসায়ীরা কাজ করতে পারছেন না। কারণ অবৈধ চোরাইভাবে ছোট ছোট নৌকা জাহাজের গায়ে/পাশে গিয়ে মালামাল বিনিময়ের আড়ালে চোরাচালান করে আসছেন। এটা বন্ধ না হওয়ায় আমরা লাইসেন্সধারী প্রকৃত ব্যবসায়ীরা কাজ পাচ্ছিনা। কারবারটি বহুদিন ধরে চলছে। প্রশাসন বিষয়টিতে নজর দিচ্ছেনা, এটা নিয়ে প্রশাসনের জরুরী ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে জানান তিনি।

এদিকে মোংলা বন্দরে আমদানীকৃত পণ্য পশুর নদী থেকে খোয়া যাওয়ার ঘটনার বিষয়টি গত ১লা নভেম্বর দুপুরে বাগেরহাটের রামপালে দস্যুমুক্ত সুন্দরবন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উল্লেখ করে কোস্ট গার্ড নৌ পুলিশকে এটি দেখার জন্য নির্দেশনা দেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উর্ধতন নিরাপত্তা কর্মকর্তা মো: আয়উব আলী বলেন, সব বন্ধে কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ কাস্টমসকে চিঠি দেয়া হবে এবং তাদের সাথে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, যারা বন্দরের ট্রাফিক বিভাগের লাইসেন্সধারী ব্যবসায়ী তারা ছাড়া যাতে অন্য কেউ বিদেশী জাহাজে উঠতে না পারেন সেজন্য তাদের ব্যবহৃত নৌযানে রং দিয়ে মাকিং পরিচয়পত্র বহন বাধ্যতামুলক করা হবে।

ব্যাপারে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের উর্ধতন এক কর্মকর্তা বলেন, বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি এবং সেই অনুযায়ী কাজ করছি। চোরাচালনরোধসহ সকল ধরণের অপরাধমুলক কর্মকান্ড বন্ধে কোস্ট গার্ড সার্বক্ষনিকই তৎপর রয়েছে। আগে যেমন তৎপর ছিল এখনও আছে এবং ভবিষ্যৎতের জন্যেও আমাদের সাধ্য-সামর্থ্য অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাবো।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৈধ অস্ত্র বহন প্রদর্শনে নিষেধাজ্ঞা

তথ্য বিবরনী

আজ ১১ নভেম্বর খুলনা জেলার রূপসা, ডুমুরিয়া, ফুলতলা বটিয়াঘাটা উপজেলার ২৫টি ইউনিয়নে ২য় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্রসহ চলাচল অস্ত্র প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট এলাকায় ভোট গ্রহণের পূর্বের সাত দিন, ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের পাঁচ দিনসহ মোট ১৩ দিন সকল বৈধ অস্ত্রের লাইসেন্সধারীগণ অস্ত্রসহ চলাচল বা অস্ত্র প্রদর্শন করতে পারবেন না। নির্বাচন কাজে আইনশৃঙ্খলা রক্ষার সাথে সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য বিভিন্ন সরকারি, আধাসরকারি, বেসরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের ক্ষেত্রে আদেশ প্রযোজ্য হবে না। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

শ্রম প্রতিমন্ত্রী সাত দিনের সফরে আজ খুলনায় আসছেন

তথ্য বিবরনী

শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান সাত দিনের সফরে বুধবার খুলনায় আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১২ নভেম্বর সন্ধ্যায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন। প্রতিমন্ত্রী ১৩ নভেম্বর দুপুরে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং সন্ধ্যায় নিজ বাসভবনে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া প্রতিমন্ত্রী ১৪ ১৫ নভেম্বর সন্ধ্যায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন। তিনি ১৬ নভেম্বর সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

মোংলায় বাপা’জলবায়ু গণসমাবেশে সুন্দরবন উপকূল রক্ষার দাবী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

গ্লাসগোর বিশ্ব জলবায়ু সম্মেলনে আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষের কান্না পৌঁছানোর খবর এখনও পেলাম না। জলবায়ু বিপর্যয়ের কবল থেকে সুন্দরবন উপকূল রক্ষা করতে হবে। সরকার বিশ্ব জলবায়ু সম্মেলনে পরিবেশ বিরোধী কর্মকান্ডের সমালোচনা করলেও দেশে উন্নয়নের নামে জলবায়ু সংকট সৃষ্টি করছে। ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস-লবণক্ততা-নদী ভাঙ্গনের ফলে সুন্দরবন উপকূলীয় অঞ্চলসহ মানুষের জীবন-জীবিকাকে লন্ডভন্ড করে দিচ্ছে। কয়লা থেকে সরে এসে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার করে সুন্দরবনসহ প্রাণ-প্রকৃতি সুরক্ষা করে জলবায়ু পরিবর্তন’ক্ষতি রুখতে হবে। বুধবার সকাল ১০টায় মোংলার দিগরাজ বাজারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পশুর রিভার ওয়াটারকিপার, বাদাবন সংঘ শুদ্ধপ্রাণ আয়োজিত জলবায়ু গণসমাবেশে বক্তারা একথা বলেন।

গণসমাবেশে সভাপতিত্ব করেন বাপা বাগেরহাটের আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, বাপা’কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা রুহিন হোসেন প্রিন্স। জলবায়ু গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাপা’কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, পরিবেশ বান্ধব উন্নয়ন ছাড়া কোন উন্নয়নই টেকসই হয় না। অথচ আমাদের উন্নয়ন হচ্ছে পরিবেশ ধ্বংস করে। এই ধ্বংসের উন্নয়ন আমরা চাইনা। তিনি বেশ কিছু কয়লা বিদ্যুৎ প্রকল্প বন্ধের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করে সুন্দরবন বাঁচাতে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবী জানান। জলবায়ু গণসমাবেশে আরো বক্তব্য রাখেন বাপা নেতা অধ্যাপক অসিত সরকার, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নেতা ফররুখ হাসান জুয়েল, শুদ্ধপ্রাণ’সভাপতি দীপক চন্দ্র রায়, বাদাবন সংঘ’নির্বাহি পরিচালক লিপি রহমান, সোমা ইসলাম, বাপা নেতা নাজমুল হক, কমলা সরকার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার আব্দুর রশিদ হাওলাদার, মাহারুফ বিল্লাহ, শেখ রাসেল, হাসিব সরদার বাদাবন সংঘ’রাকেশ সানা।

ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে র‌্যাবের টহল

বাগেরহাট প্রতিনিধি

দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাগেরহাটে কেন্দ্রে কেন্দ্রে টহল দিয়েছে র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) এর সদস্যরা। মঙ্গলবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর, গোপাপাড়া ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের বিভিন্ন কেন্দ্রে টহল দিয়েছেন রর্যাাব সদস্যরা। র‌্যাব-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মোহাম্মাদ মাহফুজুল ইসলামের নেতৃত্বে টহল টিমে সিনিয়র উপসহকারী পরিচালক আবুর রউফ, লে. আজাদসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

র‌্যাব-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মোহাম্মাদ মাহফুজুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন কর্তৃক আদিষ্ট হয়ে বিভিন্ন নির্বাচনে র‌্যাব সদস্যরা গুরুত্বপূর্ণ নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে। এবারের ইউনিয়ন পরিষদের রর্যাোবের পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। নির্বাচনের আগের দিন কেন্দ্র গুলোতে টহল নিশ্চিত করা হয়েছে। যাতে করে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সুষ্ঠ নির্বাচনের জন্য র‌্যাব সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছে।

ইউপিতে ভোট আজ, ২২৩ প্রার্থীকে ভোট দিবেন ৮১ হাজার ভোটার

বাগেরহাট প্রতিনিধি

দ্বীতিয় দফায় বাগেরহাটের ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচণ অনুষ্ঠিত হবে বুধবার। নির্বাচন অনুষ্ঠানের জন্য কেন্দ্রেকেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি প্রেরণসহ সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এই ধাপে বাগেরহাটের ৩টি উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন গুলো হচ্ছে বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর, গোটাপাড়া ষাটগম্বুজ, ফকিরহাটের মূলঘর এবং মোল¬াহাট উপজেলার গাংনি। এর মধ্যে  যাত্রাপুর, গোটাপাড়া, ষাটগম্বুজ গাংনি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া মূল ঘর ইউনিয়ন পরিষদে দুইজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন। এছাড়া ৫টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ১৬৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬০ জন প্রার্থী রয়েছে। ৫টি ইউনিয়নে ৮২ হাজার ৬০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৪৫টি কেন্দ্রে ৪৯৪টি ভোট কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরেবিচ্ছিন্নভাবে ভোট গ্রহন করা হবে। ভোট গ্রহনের জন্য ৪৫ জন পিজাইডিং অফিসার, ২৪৭ জন সহকারী পিজাইডিং  অফিসার এবং ৪৯৪ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করবেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রতিটি কেন্দ্রে ২২ জন পুলিশ আনছার সদস্য দায়িত্ব পালন করবেন। এর পাশাপাশি ১৫ টি ভ্রাম্যমান টিম, র্যা বের পাচটি টহল টিম এবং ৩টি স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিচারিক নির্বাহি ম্যাজিষ্টেটগণও দায়িত্ব পালন করবেন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বলেন, আমরা নির্বাচনে ভোট গ্রহণের জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। সব কেন্দ্রে প্রয়োজনীয় সড়ঞ্জামাদি প্রেরণ করা হয়েছে। আসা করি নির্বিঘ্নে ভোট গ্রহন সম্পন্ন করতে পারব।

নগরীতে জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচেতন নাগরিকবৃন্দের মানববন্ধন অনুষ্ঠিত

খবর বিঞ্জপ্তি

জ্বালানী তেল সহ নিত্য প্রয়োজনিয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচেতন নাগরিক বৃন্দের ডাকে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে সভাপতিত্ব করেন এডভোকেট শেখ শাহনেওয়াজ আলী পরিচালনা করেন সম্প্রতি ফোরাম খুলনা এর সভাপতি নারী নেত্রী সিলভী হারুন। মানববন্ধনে বক্তারা বলেন প্রতি বছরের ন্যায় এবছরও এই সময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তি থাকা অবস্থায় জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ায় মানুষের জীবন যাত্রা অসহনীয় হয়ে উঠেছে। এই অবস্থার পরিবর্তনের জন্য সরকারের দৃষ্টি  আকর্ষণ করে পরিত্রানের আশায় বক্তারা জনগণের সুবিধার জন্য  নানা ধরনের যুক্তিসংগত বক্তব্য প্রদান করেন।

একাত্বতা সংহতি জানিয়ে বক্তব্য দেন নাগরিক নেতা এডভোকেট কুদরত-ই-খুদা, এস এম মাহাবুবুর রহমান, মিজানুর রহ্মান বাবু, মিনা আজিজুর রহমান, মানবাধীকার কর্মী সুতপা বেদঞ্জ, ইসরাত আরা হীরা, খাদিজা কবীর তুলি, মুনির চৌধুরী সোহেল, আলমাস আরা, এস সবুর, নজরুল ইসলাম,সালমা জাহান মনি, সিরাজুল ইসলাম, তৌহিদুল ইসলাম, জাহানারা আক্তার, আফজাল হোসেন রাজু, রোজী রহমান, অরুনা চৌধুরী, মনিরুল ইসলাম, আসমা পারভীন, সবুজুল ইসলাম, জেরিন সুলতানা, রুকিয়া, কৃষ্না দাস, জুলি বাড়ৈ, মুনমুন, আকলিমা প্রমূখ।

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে নগর শ্রমিক লীগের আলোচনা-সভা দোয়া অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি

শহীদ নূর হোসেন দিবস যুবলীগ নেতা শহীদ নূর হোসেন এর ৩৪তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে সংগঠনের কার্যালয়ে বাদ-মাগরিব স্বাস্থ্যবিধি-মেনে তার স্বরণে জাতীয় শ্রমিক লীগ, খুলনা মহানগর শাখার উদ্যেগে আলোচনা-সভা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক রনজিত কুমার ঘোষ।

উক্ত সভায় বক্তৃতা করেন, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি মল্লিক নওশের আলী, কাজী আব্দুল ওহাব, মো: আব্দুর রহিম খান, আব্দুর রশিদ শিকদার, কিংকর সাহা, শরীফ মোর্ত্তজা আলী, মো: ইউনুস মুন্সি, মো: শরিফুল ইসলাম, মো: আজিম উদ্দিন, মো: আনিসুর রহমান, মো: নুর ইসলাম, মো: সেলিম ফরাজী, মো: ফারুখ খা, মো: আব্দুল হেকিম, প্রশান্ত কুমার ঘোষ, মো: মরুফ হোসেন, মো: ভাষান মোল্লা, মো: সানি সরদার, মো: আক্তার হোসেন, শাহিন শরীফ বাবু, মো: আইনুল ইসলাম, মো: আইয়ুব আলী, বাবু খান, অসিম পাল সহ প্রমূখ নেতৃবৃন্দ। সভায়, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ নূর হোসেন এর বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করা হয়। দোয়া প্রার্থনা করেন মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুর রহিম খান। সভাশেষে নেতৃবৃন্দ বলেন, ১৯৮৭ সালের এইদিনে যুবলীগ নেতা নূর হোসেন এর রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। নূর হোসেনের এই আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসন এর বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিল। নূর হোসেনের এই আত্মদানের মধ্যে দিয়ে সেদিন স্বৈরাচারী শাসক পদত্যাগ করেছিল। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকল সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

দলের মধ্যে দূরত্ব ভেদাভেদ ভুলে নৌকাকে জয়ী করতেই হবে: ডাঃ আ ফ ম রুহুল হক এমপি

আশাশুনি প্রতিনিধি

দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এবং সর্বোপরি দলের স্বার্থে আওয়ামীলীগের সকল নেতাকর্মী সমর্থকদের দলের মধ্যে দূরত্ব মিটিয়ে, ভেদাভেদ ভুলে এবং সকল অভিমানকে পেছনে ঝেড়ে ফেলে নৌকায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতেই হবে। নৌকার প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রীর প্রার্থী, আওয়ংামীলীগের প্রার্থী চোক বন্ধ করে নৌকায় ভোট দিতে হবে। নৌকার জয় ছিনিয়ে আনা আমাদের নৈতিক দায়িত্ব। নৌকার বিরোধীতাকরা দলের সাথে বেইমানী করার সামিল। ইতিমধ্যেই অনেককে নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দল থেকে বহিস্কার করা হয়েছে। তাদের ব্যাপারে দলীয় হাই কমান্ড কঠিন ব্যবস্থা নিতে প্রস্তুত।

বুধবার (১০ নভেম্বর) আশাশুনি উপজেলার বুধহাটায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনকালে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিতে গিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীয়র সদস্য, অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি উপরোক্ত কথা বলেন। প্রধান অতিথি আরও বলেন, আপনাদের ভোটে আমি বার এমপি নির্বাচিত হতে পেরেছি। আপনাদের দয়া অনুগ্রহের কথা আমি কখনও ভুলবনা। আমি নির্বাচিত হতে পেরে সরকারের প্রতিনিধি হিসাবে এলাকার উন্নয়নে কাজ করে এসেছি। সরকার এলাকার সকল ক্ষেত্রে উন্নয়নে সহায়তা দিয়েছে। একশ্রেনির মানুষ উন্নয়নকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করে আসছে। ধর্মকে অপব্যবহার করে অসাম্প্রদায়িক কর্মকান্ড সংঘটিত করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তারা। আমাদেরকে যে কোন মূল্যে তাদেরকে প্রতিহত করতে হবে। যুব সমাজকে সুন্দর পরিবেশে গড়ে উঠাতে খেলাধূলার ব্যবস্থা করা দরকার। এজন্য আশাশুনি উপজেলার ১১ ইউনিয়নে ২৫ টি মাঠ সংস্কার করে খেলার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। বুধহাটার যুবকরা সুন্দর খেলার আয়োজন করে সুন্দর পরিবেশ সৃষ্টিতে ব্রত হয়েছে। আমি খেলা খেলার পরিবেশ দেখে সন্তুষ্ট হয়েছি। আমরা সকলে মিলেমিশে দেশকে স্বাধীন করেছি। তেমনি সকলে মিলেমিশে দেশের উন্নয়ন করতে হবে। নৌকার প্রার্থীকে জয়ী করেই উন্নয়নের ধারা বজায় রাখতে হবে। খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, খেলায় জয় পরাজয় থাকবেই। মনোকষ্টে না ভুগে আগামীতে আরও সুন্দর করার জন্য ব্রতী হতে আহবান জানিয়ে তিনি সকল খেলোয়াড়, আয়োজক দর্শকদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জননেত্রী শেখ হাসিনাকে এগিয়ে নিতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। 

এরআগে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে বুধহাটা যুব কিশোর সংসদের আয়োজনে দলীয় নক আউট আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে খেলায় বুধহাটা ইউনিয়ন ফুটবল একাদশ শোভনালী ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বুধহাটা ফুটবল একাদশ ১-গোলের ব্যবধানে শোভনালী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

যুবলীগ নেতা নুরুজ্জামান জুলুর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুবুল হক ডাবলুর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ্ব ডাঃ মোখলেছুর রহমান, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানবৃন্দ, আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীবৃন্দ, আশাশুনি কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বুধহাটা যুব কিশোর সংসদের কর্মকর্তা সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন, আনিছুর রহমান, আছাদুল হক, এমরান হোসেন। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন আবু মুছা। সবশেষে বিজয়ী দল, রানার আপ দল, শ্রেষ্ঠ খেলোয়াড়সহ বিভিন্ন ট্রপি পুরস্কার বিতরণ করা হয়।

আশাশুনিতে ৭২০ কৃষককে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

২০২১-২০২২ অর্থ বছরে রবি/২০২১-২২ মৌসুমে গম ভুট্টা, সরিষা খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল বাশার, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, এসএপিপিও আঃ গনি প্রমুখ উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ১০০ জন কৃষককে গম বীজ, ১০০ জনকে ভুট্টা বীজ, ৫০০ জনকে সরিষা বীজ ২০ জনকে খেসারী বীজ এবং সার প্রদান করা হয়।

সাতক্ষীরার বল্লীতে নাশকতার লক্ষ্যে রাখা ৪০ পিছ বাঁশের লাঠি পুলিশ কর্তৃক উদ্ধার

খান নাজমুল হুসাইন

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ১২ নং ইউনিয়নের নং ওয়ার্ড এর ঘরচালা গ্রামের আবিদুর রহমান টিটু মাস্টারের বাড়ি থেকে মঙ্গলবার দিবাগত রাত ২টার সময় নাশকতার লক্ষ্যে রাখা ৪০ পিছ বাঁশের লাঠি উদ্ধার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার এস আই মনজুরুল এর নেতৃত্বে একটি চৌকস পুলিশের টিম সদর উপজেলার বল্লী ১২ নং ইউনিয়নের নং ওয়ার্ড এর ঘরচালা গ্রামের আবিদুর রহমান টিটু মাস্টারের বাড়িতে অভিযান চালান। এসময় পুলিশ টিটুর বাড়ির আঙিনা থেকে পরিত্যক্ত অবস্থায় বোঝা বাঁশের লাঠি উদ্ধার করে। ঘটনায় কাউকে আটক করা হয়নি। এদিকে ্নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা জানান, আগামী ১১ই নভেম¦ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে বাঁশের লাঠিগুলো রাখা হয়েছিলো বলে তারা ধারণা করছেন। ঘরচালা গ্রামের আবিদুল রহমান টিটুর ভাই মোশাররফ হোসেনের সাথে আলাপকালে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি পুলিশের বরাত দিয়ে বলেন, সাতক্ষীরা সদর থানা থেকে পুলিশ আমাদের বাড়ি এসে আমাদের বলেন আপনারা নির্বাচনে বিশৃঙ্খলা করার জন্য লাঠিসোঠা জোগাড় করেছেন। পুলিশের প্রশ্নের পরিপ্রেক্ষিতে মোশাররফ অস্বীকার করেন। আবিদুর রহমান টিটু ঘরচালা গ্রামের মোঃ ওফিজ উদ্দীন মোড়লের ছেলে। আবিদুর রহমান টিটু সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানা গেছে, বল্লী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিতুল ইসলামের সমর্থক। দলীয়ভাবে পূর্বে তিনি জাতীয় পার্টি করতেন বলে জানা গেছে। বিষয়ে সাতক্ষীরা সদর থানার এস আই মনজুরুলের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বল্লী থেকে এক বোঝা বাঁশের লাঠি উদ্ধার করেছি ঘটনাটি সত্য। তবে ব্যাপারে কাউকে আটক করা হয়নি ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে বন্দর ব্যবহারকারীদের মত বিনিময়

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরের আমদানী-রপ্তানী বাণিজ্য গতিশীল করতে বন্দর কর্তৃপক্ষের সভা কক্ষে পণ্য আমদানী-রপ্তানীকারকসহ বন্দর ব্যবহারকারীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের  চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বন্দরের সদস্য (অর্থ), সদস্য (প্রঃ উঃ), পরিচালক (প্রশাসন), হারবার মাষ্টার, প্রধান প্রকৌশলী (যাঃ তঃ), প্রধান অর্থ হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রধান নিরাপত্তা কর্মকর্তা, পরিচালক (ট্রাফিক) সহ ট্রাফিক বন্দরের অন্যান্যরা উপস্হিত ছিলেন। সভায় ডেপুটি কাস্টমস কমিশনার, যুগ্ম-কমিশনার, ব্যবস্থাপক (বাণিজ্যিক) ইপিজেড, সোনালী ব্যাংক জনতা ব্যাংক মোংলা বন্দর শাখার ব্যবস্থাপক, যুগ্ম-পরিচালক, বিএডিসি, ডেপুটি জেনালের ম্যানেজার, বিসিআইসি, সহকারী খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য বিভাগ, সভাপতি, খুলনা চেম্বার এন্ড কমার্স, সভাপতি, বাগেরহাট চেম্বার এন্ড কমার্স, সহ- সভাপতি, ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন, চেয়ারম্যান, বিজেএ, সাধারণ সম্পাদক, নোয়াপাড়া সার ব্যবসায়ি সমিতি, সহ-সভাপতি, বাংলাদেশ শিপিং এজেন্টস এ্যাসোসিয়শন, মহাসচিব, খুলনা অভ্যন্তরিন নৌ-পরিবহন মালিক গ্রুপ, সভাপতি, মোংলা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন এবং সহ-সাধারণ সম্পাদক, মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর এ্যাসোসিয়েশনের  নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।

সভার সভাপতি মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের সমুদ্র বাণিজ্যের ক্ষেত্রে দুরদর্শীর কথা, তিনি বলেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রেী শেখ হাসিনা’সরকারের বন্দরের উন্নয়নে গৃহীত নানামুখি পদক্ষেপ গ্রহণ প্রকল্প প্রনয়ণ যেমনঃ দক্ষিন অঞ্চলের ব্যবসা-বাণ্যিজের দূরত্ব হ্রাসে পদ্মা ব্রীজ নির্মাণ, খুলনা-মোংলা রেল লাইন নির্মাণ, খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ প্রভৃতি মৃতপ্রায় মোংলা বন্দরের প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে এনেছে। এবন্দর কোভিড-১৯ এর প্রাদুর্ভাব চলাকালিন সময়েও অতীতের সকল রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ জাহাজ আনায়ন কার্গো হ্যান্ডলিং করে বন্দরের রাজস্ব আয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে তিনি সরকার গৃহীত ঊঅঝঊ ঙঋ উঙওঘএ ইটঝওঘঊঝঝ পরিকল্পনার গুরুত্ব উল্লেখ করে উহা বাস্তবায়নে সম্ভব্যকরনীয় সকল বিষয়ের দিক নির্দেশনা প্রদাণ করেন। তিনি উপস্হিত আমদানি-রপ্তানিকারকসহ অন্যান্য বন্দর ব্যবহারকারীদের বন্দরের পক্ষ হতে সর্বোচ্চ সহযোগীতা প্রদাণের নিশ্চয়তা প্রদাণ করেন। একই সাথে তিনি বন্দরের নাব্যতা সংকট দূরীকরণে গৃহীত ড্রেজিং প্রকল্প সম্পন্ন, বন্দরের মাষ্টার প্লান বাস্তবায়ন, নতুন জেটি নির্মাণের বিষয় উল্লেখ করে বন্দর ব্যবহারকারীদের বিদ্যমান অসুবিধা নিরসনে সংশ্লিষ্ট সকলকে আঞ্চলিকতার উর্দ্ধে থেকে বন্দরকে আর্ন্তজাতিক বন্দরে রুপান্তরে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

গণতন্ত্র মানুষের অধিকার রক্ষায় আওয়ামী লীগ সর্বদা বদ্ধ পরিকর: খালেক

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, গণতন্ত্র রক্ষা নাগরিকদের অধিকার রক্ষায় আওয়ামী লীগ সর্বদা বদ্ধ পরিকর। ৮৭সালে এরশাদ বিরোধী আন্দোলনে নিহত নূর হোসেনরা আমাদের গর্ব। তারাই দেখিয়েছে এদেশের গণতন্ত্র রক্ষা মানুষের অধিকার রক্ষায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকের ধারন করে শেখ হাসিনার নেতৃত্বে কিভাবে দূর্বার আন্দোলন গড়ে তোলা যায়। দলের প্রতি, দেশের প্রতি নিঃশ^ার্থ ভালোবাসা না থাকলে এভাবে বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়া যায় না। নতুন প্রজন্মকে শহীদ নূর হোসেন সম্পর্কে জানতে হবে। তার আদর্শকে বুকে ধারন করতে হবে। সময় তিনি আরো বলেন, ৭১এর রক্ষক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়ে জাতির  জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিলেন। সেই সূর্যকে বার বার কালো মেঘ এসে ঢেকে দেওয়ার চেষ্ঠা করেছে। ৭৫ পরবর্তী সময়ে রাতের অন্ধকারে গড়ে দল বিএনপি জামায়াত জোট এদেশের স্বাধীনতা রক্ষার নামে তা আরো ভূলন্ঠিত করেছে। তারাই দেশ বিরোধী পাকিস্তানের দালালদের মন্ত্রী বানিয়েছে, জাতীয় সংসদের সংসদ সদস্য বানিয়েছেন। কালো আইন করে বঙ্গবন্ধুর খুনীদের বিচার আটকে রেখে এদেশে আইনের শাসন বিনষ্ঠ করেছে। সারা দেশে দুর্নীতি, অনিয়ম আরাজকতার পরিবেশ তৈরী করেছে। তাদেরই ধারাবাহিকতায় ৮০দশকে জেনারেল এরশাদ ক্ষমতায় আসেন। তার স্বৈরাচারী মনভাব অতিতের সকল স্বৈরশাসকদের হার মানিয়েছে। তখন জাতির এই ক্লান্তি লগ্নে গনতন্ত্র রক্ষায় মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম শুরু করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর দূরদর্শী নেতৃত্ব শহীদ নূর হোসেনদের মতন আদর্শবান নেতা কর্মীদের কারনে এরশাদ বিরোধী আন্দোলন বাংলাদেশে সার্বজনীন গ্রহনযোগ্যতা পাই। তিনিই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার রক্ষা করেছেন। গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। তাঁর নেতৃত্বেই আজ আমরা উন্নত রাষ্ট্র গড়ার সংগ্রামে নিয়োজিত রয়েছি।

তিনি বুধবার বাগ মাগরিব দলীয় কার্যালয়ে নগর যুবলীগ আয়োজিত শহীদ নূর হোসেন দিবস এর স্মরণ সভা দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার সভাপতি সফিকুর রহমান পলাশ যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, আকিল উদ্দিন, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, মোঃ আবুল হোসেন, সওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, মোস্তফা শিকদার, রাশেদুজ্জামান রাশেদ, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মিলন, আব্দুল মালেক, আরীফুল ইসলাম আরীফ, রবিউল ইসলাম লিটন, ইলিয়াস হোসেন লাবু, ইমরুল ইসলাম রিপন, আসাদুজ্জামান শাহিন, মোস্তঈন বিন ইদ্রিস চঞ্চল, বাদল সিপাহী, লাবু আহমেদ, ইব্রাহিম হোসেন তপু, জামিল আহমেদ সোহাগ, জিহাদুল ইসলাম জিহাদ, মহিদুল হক শান্ত প্রমূখ।

প্রতিষ্ঠা বার্ষিকী শেখ সোহেলের জন্মদিন উপলক্ষে নগর যুবলীগের কর্মসুচী

খবর বিজ্ঞপ্তি

১১ নভেম্বর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপি কর্মসূচী গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। কর্মসুচীর মধ্যে রয়েছে সকাল সাড়ে সাতটায় শহীদ হাদিস পার্কে জাতীয় দলীয় পতাকা উত্তোলন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুব জাগরনের অগ্রদূত, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনি’প্রতিকৃতিতে পুষ্টমাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন। দুপুর তিন টায় নগরীর সকল ওয়ার্ড থানা যুবলীগের নেতৃবৃন্দ এবং মহানগর যুবলীগের নেতৃবৃন্দ মিছিল সহকারে হাদিস পার্কে যুব সমাবেশে অংশ গ্রহন করবেন। যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বঙ্গবন্ধুর ভ্রাতুষ পুত্র খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি মেয়র নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা। প্রধান বক্তা হিসবে বক্তব্য রাখবেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিয়িাম সদস্য বিসিবি পরিচালক শেখ সোহেল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃণাল কান্তি জোয়ার্দার। যুব সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার আহবায়ক সফিকুর রহমান পলাশ সঞ্চালনা করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।

এছাড়াও সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বিসিবি পরিচালক সেখ সোহেল এর জন্মদিন উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

যশোরে চালককে গলা কেটে হত্যার পর ইজিবাইক ছিনতাই

 যশোর অফিস

যশোরে চালককে গলা কেটে হত্যার পর ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে যশোর সদর উপজেলার ঘুরুলিয়া এলাকায় হত্যার ঘটনা ঘটে। নিহত ইজিবাইকচালক আব্দুল্লাহ (২২) যশোর সদর উপজেলার সুলতানপুর উত্তরপাড়ার মোজাদুল জামানের ছেলে। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত আব্দুল্লাহর ভাই শফিকুল ইসলাম জানান, মধ্যরাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘুরুলিয়া মাঠে এসে আব্দুল্লাহর গলাকাটা লাশ শনাক্ত করা হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে। তিনি জানান, আব্দুল্লাহ ইজিবাইকে যাত্রী নিয়ে ঘুরুলিয়া থেকে শহরে যাতায়াত করে। রাতে যাত্রী নিয়ে ঘুরুলিয়া ফেরার পথে ঘটনা ঘটতে পারে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ইজিবাইক নিয়ে চলে গেছে।

ব্যাপারে যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপন কুমার সরকার জানান, হত্যার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। হত্যায় জড়িতদের শনাক্ত আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

লোকালয়ে মেছো বাঘ

 বেনাপোল (যশোর) প্রতিনিধি

বেনাপোল সীমান্ত এলাকায় রাতে কয়েকটি শিশু তাদের বাড়ির সামনে খেলছিল। সময় তারা মেছো বাঘটি দেখে ভয়ে চিৎকার করতে থাকে। পরে মেছো বাঘটিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এতে এলাকায় আতঙ্ক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  মঙ্গলবার রাত ১০টায় বেনাপোল পোর্ট থানাধীন রঘুনাথপুর পেচোড় বাঁওড় এলাকা থেকে মেছো বাঘটিকে উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, রাতে মেছো বাঘটি দেখে ভয়ে চিৎকার করতে থাকে শিশুরা। পরে পরিবারের লোকজন গিয়ে শিশুদের উদ্ধার করে। পরে স্থানীয়রা মেছো বাঘটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। 

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, স্থানীয়রা মেছো বাঘটি উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করেছে। রাতেই উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

নির্বাচনী সহিংসতায় দুই ভাইকে হত্যা: গাংনীতে গ্রেপ্তার আতঙ্কে গ্রাম পুরুষশূন্য

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামে নির্বাচনী সহিংসতায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামটি। বিরাজ করছে থমথমে অবস্থা। গ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। দুই ছেলেকে হারিয়ে কান্না থামছে না মা জাহেরা খাতুনের।

সোমবার সকালে ওই ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত দুই ইউপি সদস্যপ্রার্থী আজমাইন হোসেন টুটুল আতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে জাহারুল ইসলাম তার ভাই সাহারুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। টুটুলের চাচাতো ভাই ছিলেন তারা। ওই সংঘর্ষে টুটুল, দুই নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। নিহত দু’জনের পরিবারের পক্ষ থেকে করা হত্যা মামলা গতকাল মঙ্গলবার গাংনী থানায় রেকর্ডভুক্ত হয়।

এদিকে সোমবারের সকালের ওই ঘটনার পর সন্ধ্যায় গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য পদপ্রার্থী আতিয়ার রহমানের বাড়ি থেকে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এর মধ্যে রয়েছে ৫টি বল্লম, ৪টি রামদা, ৭টি হাঁসুয়া, ৩টি দা, ৩টি টেঁটা, ১টি শাবলসহ নানা ধরনের ধারাল অস্ত্র লাঠিসোটা। আটক করা হয়েছে লালন হোসেন, হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি আতিয়ারের ভাই মহাব্বত আলী, লাভলু হক, হিসাব উদ্দীন, আক্তার হোসেন, আক্তারুল ইসলাম, সুমন হোসেন, কিরণ হোসেন, চন্দন আলী রিদওয়ান হোসেনকে।

মঙ্গলবার লক্ষ্মীনারায়ণপুরে গিয়ে দেখা যায়, দুই ছেলে জাহারুল সাহারুলকে হারিয়ে পাগলপ্রায় তাদের মা জাহেরা খাতুন। তার কান্না থামছেই না। বিলাপ করতে করতে বেহুঁশ হয়ে পড়ছেন তিনি। সম্বিত ফিরে পেয়ে জাহেরা খাতুন বলেন, তাদের পরিবারের সদস্যদের বারবার হত্যা করছে আতিয়ার বাহিনী। ২০০৯ ১৭ সালে জাহারুল সাহারুলের দুই চাচাতো ভাইকে হত্যা করে তারা। ওই দুই ঘটনায় করা হত্যা মামলায় এখনও বিচার পাননি। এবার আতিয়ার রহমান বর্তমান ইউপি সদস্য আসন্ন নির্বাচনে সদস্য প্রার্থী আজমাইন হোসেন টুটুলকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। সোমবার সকালে টুটুলকে রামদা দিয়ে কোপাচ্ছিল আতিয়ার তার লোকজন। খবর পেয়ে জাহারুল সাহারুল তাকে বাঁচাতে এগিয়ে যায়। সময় টুটুলকে ছেড়ে আমার দুই ছেলেকে কুপিয়ে হত্যা করে তারা। জাহেরা খাতুন বলেন, আমার ছয় মেয়ে, দুই ছেলে। ছেলে দু’জনই খুন হয়ে গেল। এখন কী নিয়ে বাঁচব আমরা? জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনসার জানান, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম বলেন, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীনারায়ণপুরের হত্যাকা-যারাই অভিযুক্ত হবে, তাদের আইনের আওতায় আনা হবে।

সহিংসতার দুষ্টচক্র ভাঙতে মূল কারণ সন্ধান জরুরি: রাবাব ফাতিমা

খুলনাঞ্চল ডেস্ক

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, সহিংসতার দুষ্টচক্র ভাঙতে মূল কারণসমূহ খুঁজে বের করা অত্যন্ত জরুরি।

স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বজায় রাখা: বর্জন, অসমতা সংঘাত’ শীর্ষক উচ্চপর্যায়ের উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে তিনি একথা বলেন।খবর বাসসের

নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি দেশ মেক্সিকো উন্মুক্ত বিতর্কটির আয়োজন করে যাতে অসমতা, বর্জন সংঘাত মোকাবিলায় নিরাপত্তা পরিষদের সম্ভাব্য ভূমিকার বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেক্সিকোর প্রেসিডেন্ট  আন্দ্রেস ম্যানুয়েল লোফেজ  ওবারেডর।

বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় সহিংসতার অন্তর্নিহিত কারণগুলি পরিবর্তিত হয়। টেকসই শান্তির জন্য অংশীজনদের নিয়ে জাতীয়ভাবে পরিচালিত সমাধান কাঠামো বিনির্মাণে জাতিসংঘের অবশ্যই পূর্ণাঙ্গ পদক্ষেপ থাকতে হবে।

বৈষম্য বর্জনের কারণে যখন আন্তর্জাতিক আঞ্চলিক সংঘাতের সৃষ্টি হয়, তখন তা প্রশমনে নিরাপত্তা পরিষদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত ফাতিমা। এক্ষেত্রে তিনি রোহিঙ্গা সংকটের উদাহরণ টেনে বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের সামাজিক রাজনৈতিকভাবে বর্জনের কারণে যে সংকট তৈরি হয়েছে, তা এই অঞ্চলকে গুরুতর মানবিক নিরাপত্তা বিপর্যয়ের মধ্যে নিপতিত করেছে।

আন্তর্জাতিক শান্তি বজায় রাখার প্রসঙ্গে রাষ্ট্রদূত ফাতিমা বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিশেষ রাজনৈতিক মিশনসমূহ প্রতিরোধমূলক কূটনীতিতে ব্যাপক অবদান রাখতে পারে কারণ তাদের কাছে রয়েছে সরাসরি মাঠ পর্যায়ের তথ্য, যা আসন্ন কোনো সংকট মোকাবিলায় পূর্বসতর্কতা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে পারে। অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ‘নারী, শান্তি নিরাপত্তা’ এবং ‘যুব, শান্তি নিরাপত্তা’ এজেন্ডা দুটিতে নিরাপত্তা পরিষদকে আরো বিনিয়োগ করতে পরামর্শ দেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

খুলনায় জেলিমিশ্রিত ১০০ মণ চিংড়ি জব্দ

স্টাফ রিপোর্টার

খুলনার রূপসা সেতুর টোল প্লাজা এলাকা থেকে জেলিমিশ্রিত ১০০ মণ চিংড়ি জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। ঘটনায় জড়িত থাকায় ছয় মাছ ব্যবসায়ীর করাদ-াদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কোস্টগার্ডের পশ্চিম জোনের রূপসা স্টেশন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নভেম্বর রাতে রূপসা সেতুর টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার হাজার ২০ কেজি (১০০ মণ) জেলিমিশ্রিত চিংড়িসহ তিনটি ট্রাক জব্দ করা হয়। সময় ট্রাকচালক, হেল্পার কর্মচারীসহ মোট সাতজনকে আটক করা হয়।

পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা মৎস্য কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চালক হেল্পারসহ ছয়জনকে এক মাসের কারাদ- এবং একজনকে সাধারণ ক্ষমায় ছেড়ে দেওয়া হয়।

নভেম্বর দিবাগত রাতে জেলিমিশ্রিত চিংড়ি রূপসা নদীতে ফেলে নষ্ট করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা ট্রাক রূপসা থানায় হস্তান্তর করা হয়।

নূর হোসেনের রক্তের সঙ্গে বেঈমানি করেছে আ’লীগ’

ঢাকা অফিস

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ‘নূর হোসেনের আত্মত্যাগ ৯০’গণআন্দোলনকে বেগবান করেছিল। আওয়ামী লীগ নূর হোসেনকে যুবলীগের কর্মী দাবি করলেও আওয়ামী লীগই নূরের রক্তের সঙ্গে বেঈমানি করে সামরিক স্বৈরশাসক এরশাদের সঙ্গে জোট করেছে।’

বুধবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেনের প্রতি গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘স্বৈরাচার এরশাদের সঙ্গে জোট করে তারা মহাস্বৈরাচারে পরিণত হয়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে।’

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে না পারা অত্যন্ত দুঃখজনক। ব্যর্থতা বিদ্যমান রাজনৈতিক দলগুলোর নেতাদের। আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের আদর্শে বাংলাদেশকে গড়ে তুলতেই আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ গঠন করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে নূর হোসেনের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে গণঅধিকার পরিষদ কাজ করে যাবে।’

এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘নূর হোসেনের আত্মত্যাগ ৯০’স্বৈরাচারবিরোধী আন্দোলনে সামরিক স্বৈরশাসক জেনারেল এরশাদের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। জনগণের ভোট ছাড়া ক্ষমতায় থাকা আজকের স্বৈরাচার পতনেও নূর হোসেনের মতো অসংখ্য মানুষ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদের নেতৃত্বে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান, মাহফুজ খান, সোহরাব হোসেন, সহকারী আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব আতাউল্লা, যুগ্ম সদস্য সচিব ফাতেমা তাসনিম, জিলু খান, সহকারী সদস্য সচিব খাইরুল কবীর, নাজমুল হুদা প্রমুখ। একই সময়ে শহীদ নূর হেসেন চত্বরে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় মহানগরের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

ধারাবাহিক বৈঠকের একমাস: কৌশল বদলাচ্ছে বিএনপি

ঢাকা অফিস

জাতীয় আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট বিবেচনায় এবং দেশে ‘ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে’ নতুন কৌশল প্রণয়ন করে, তা দৃশ্যমান করার কথা থাকলেও এই পরিকল্পনা থেকে সরে এসেছে বিএনপি। গত ১৪-১৬ ২১-২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ৮-অক্টোবর দলের পেশাজীবী অনুসারীদের সঙ্গে বৈঠকের একমাস পেরিয়ে গেলেও সংক্রান্ত কোনও নির্দেশনা দিতে পারেনি দলটি। দৃশ্যমান হয়নি কোনও অগ্রগতিও।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিএনপির প্রভাবশালী দায়িত্বশীলরা জানান, ধারাবাহিক বৈঠকে নেতাকর্মীদের মতামতের সারাংশ দলের কেন্দ্রীয় দফতর বিভাগ কম্পাইল করে সাংগঠনিক সম্পাদক (দফতরের সদ্য সাবেক দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ এমরান সালেহ প্রিন্সের মাধ্যমে স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। এরপর বিষয়গুলো নিয়ে আলোচনা করার পর দলের শীর্ষনেতৃত্ব স্থায়ী কমিটির তিন জন সদস্যকে মতামতগুলো মূল্যায়ন করে ‘একটি ভবিষ্যৎ রূপরেখা’ প্রণয়নের দায়িত্ব দেন। এরপর অন্তত দুই সপ্তাহ আগে তিন জন সদস্য স্থায়ী কমিটিতে তাদের ‘রূপরেখা’ জমা দেন। এই তিন সদস্য হলেনÍমির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্র জানায়, ধারাবাহিক বৈঠকে আমন্ত্রিত ছয়শ’ সদস্যের মধ্যে পাঁচ শতাধিক অংশগ্রহণ করেন। এরমধ্যে চার শতাধিক মতামত দেন।

অংশগ্রহণকারীদের এসব মতামতের মধ্যে উল্লেখযোগ্য ছিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায়ে আন্দোলন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কর্মসূচি, জাতীয় ঐক্যফ্রন্ট ২০ দলীয় জোট নিয়ে দলের করণীয় এবং জামায়াতের সঙ্গ ত্যাগ। এছাড়া সাংগঠনিক কার্যক্রমসহ নানা বিষয়ে মতামত দেন তৃণমূল নেতারাও। এই বৈঠকের একমাস পেরিয়ে গেলেও দলের শীর্ষ নেতৃত্ব পরবর্তী কোনও নির্দেশনা দিতে পারেননি। উপরন্তু, দলের হাইকমান্ড স্থায়ী কমিটির প্রায় অধিকাংশ সদস্যকেই ‘অ্যাসাইনমেন্টে’ ব্যস্ত রেখেছেন।

বিএনপির দায়িত্বশীল সিনিয়র নেতারা বলছেন, স্থায়ী কমিটি সেপ্টেম্বরে ধারাবাহিক বৈঠকের আগে পরবর্তী রাজনৈতিক কৌশল নির্ধারণে যে রূপরেখা তৈরি করেছিল, সেই পরিকল্পনা বাস্তবায়ন থেকে সরে এসেছে বিএনপি। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ধারাবাহিক বৈঠকে প্রদত্ত মতামতগুলো কম্পাইল করে স্থায়ী কমিটিতে জমা দিয়েছি। তারা আলোচনা করেছেন। এখনও আলোচনা চলছে। সুনির্দিষ্ট কোনও ছকে ফেলে আমরা রূপরেখা তৈরি করতে চাই না। সমান্তরালভাবে অন্যান্য ইস্যু নিয়ে এখনও কাজ চলমান রয়েছে। দেশ-বিদেশে এই রূপরেখা নিয়ে কাজ হচ্ছে।’

বিএনপির কেন্দ্রীয় এক নেতার ভাষ্যÍবর্তমানে সরকারের বিরুদ্ধে যেসব বিরোধী দল কথা বলছে, বিশেষ করে আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনে না করার বিষয়ে একসুরে কথা বলছে, এই বিষয়টিও বিএনপির পক্ষ থেকেই সামনে আনা হয়েছে। বিশেষ কোনও ছকে ফেলে রাজনৈতিক কৌশল নির্ধারণের চেয়ে কৌশলগত কারণে ভিন্ন-ভিন্ন পদ্ধতিতে প্রক্রিয়া নিয়ে এগোতে চাইছে বিএনপি হাইকমান্ড। কারণেই আগে-ভাগে দাবিনামা উত্থাপন না করে মাঠপর্যায়ে মতামত তৈরির প্রক্রিয়া সামনে আনা হয়েছে।

প্রভাবশালী এই সূত্রটি জানায়, বিএনপির পক্ষ থেকে কয়েকটি বিষয় অ্যাড্রেস করা হচ্ছে। এগুলোর মধ্যে রাজনৈতিক ইস্যু, সাংগঠনিক ইস্যু এবং স্থানীয় ইস্যুগুলোকে নিয়ে কাজ করবে বিএনপি। পর্যায়ক্রমে প্রত্যেকটি বিষয় সামনে আনার পক্ষে বিএনপি।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১১ নভেম্বর) দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে আবারও বৈঠক করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। এর আগে, গত ১২ অক্টোবর সাংগঠনিক নেতাদের বৈঠকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রত্যেক বিভাগে বাকি থাকা জেলা উপজেলা পর্যায়ে দলের কমিটি গঠনের ওপরে জোর দেওয়া হয়। বৃহস্পতিবারের বৈঠকে বিষয়টির ফলোআপ জানবেন শীর্ষ নেতৃত্ব। এরপর দেবেন পরবর্তী নির্দেশনা।

বিএনপির কেন্দ্রীয় কমিটির একজন নেতা বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে জানান, আগামী ডিসেম্বরের মধ্যে সাংগঠনিক কার্যক্রম গুছিয়ে নেওয়ার পরই পরবর্তী বিষয়গুলো সামনে আসবে।

জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘এটা আপনারা কখনও বুঝতে চান না যে দেশে গণতন্ত্র বিধ্বস্ত, দেশ পুলিশ শাসন করছে। পরিস্থিতিতে ওভারনাইট কিছু একটা দাঁড় করানো যায় না। এটা ধাপে ধাপে হওয়ার বিষয়। আমরা স্টেপ বাই স্টেপ কাজ করছি। সারাদেশের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি, এগুলো বিচার-বিশ্লেষণ করার পরই দৃশ্যমান হবে সবকিছু।’

ডেঙ্গুতে ১০ দিনে ১৪১০ রোগী ভর্তি

ঢাকা অফিস

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। এরমধ্যে ঢাকায় ১৩১ জন এবং ঢাকার বাইরে ৩২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৯৬ জন। নভেম্বর মাসে আজ (বুধবার) পর্যন্ত আক্রান্ত হয়েছেন হাজার ৪১০ জন।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬৪৯ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই আছেন ৫৩৭ জন, আর বাকি ১১২ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরের জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত ২৫ হাজার ৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ২৪ হাজার ৩২০ জন।

হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আলমসাধু চালক ইমান আলী (৩৮) হত্যা মামলার চার আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম রায় দেন।

কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী তথ্য নিশ্চিত করেন।

যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামিরা হলেন– কুষ্টিয়ার মিরপুর উপজেলার পয়ারি গ্রামের পশ্চিমপাড়ার মোশারফ ওরফে মুসার ছেলে সুজন (৩৭), একই উপজেলার ধলসা গ্রামের ইলা বক্স মৃধার ছেলে মিল্লিক হোসেন (৩৫), পয়ারি গ্রামের শফিউদ্দিনের ছেলে শিপন (৩৮) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের আব্দুল গনির ছেলে মান্নান ওরফে মানারুল (৩৫)

রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি সুজন মিল্লিক হোসেন আদালতে উপস্থিত ছিলেন। আসামি মানারুল শিপন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১১ জানুয়ারি রাত থেকে নিখোঁজ হন মিরপুর উপজেলার মাজিহাট গ্রামের মৃত মহির উদ্দিন ম-লের ছেলে আলমসাধু চালক ইমান আলী। পরদিন সকালে মিরপুর উপজেলার বুরাপাড়া পয়ারি গ্রামের মাঠে তার জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকা-ের ঘটনায় ১২ জানুয়ারি নিহতের বড় ভাই ইকমান আলী বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মিরপুর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে ২০১২ সালের ২৫ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে ১০ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ শেষে বুধবার আদালত রা- দেন। রায় ঘোষণার পরই দ-প্রাপ্ত আসামি সুজন মিল্লিককে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

পথচারীকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহীসহ নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী পথচারী নিহত হয়েছেন। বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টায় পাটকেলঘাটা হারুন অর রশিদ ডিগ্রি কলেজের কাছে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তালার গণডাঙ্গা গ্রামের মৃত হাজারী লাল হালদারের ছেলে সুবাস হালদার (৭০) পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রামের শাহজাহান গাজীর ছেলে আব্দুল্লাহ গাজী (৩৫)

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানকে পাশ কাটাতে গিয়ে পথচারী আব্দুল আলিমকে ধাক্কা দেন মোটরসাইকেল আরোহী আব্দুল্লাহ গাজী। এতে দুজনই আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে গাজীকে সাতক্ষীরা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

অপরদিকে, সকাল ১০টার দিকে পাটকেলঘাটা পল্লীবিদ্যুৎ অফিসের কাছে রাস্তা পারাপারের সময় মোটরমোটরসাইকেলের ধাক্কায় সুবাস হালদার আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাটকেলঘাটা স্বাগতা ক্লিনিকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানার ওসি নাজমুল হুদা দুর্ঘটনায় দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

চালককে কুপিয়ে হত্যা করে ইজিবাইক ছিনতাই

যশোর প্রতিনিধি

যশোর সদরে আব্দুল্লাহ (১৮) নামে এক চালককে কুপিয়ে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (নভেম্বর) রাত ১০টার দিকে সদরের ছোট ঘুরুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

আব্দুল্লাহ যশোর সদরের সুলতানপুর এলাকার মোজাদুজ্জামানের ছেলে। ঘটনায় জড়িত সন্দেহে হাসিবুর রহমান (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহতের ভাই শফিকুজ্জামান জানান, গতরাতে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে যায়। রাত ১১টার দিকে খবর পেয়ে পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, হাসপাতালে ওই যুবককে মৃত অবস্থায় আনা হয়েছিল।

যশোর পুলিশের বিশেষ শাখার (ডিবি) ইনসপেক্টর রুপন কুমার সরকার বলেন, ইজিবাইক ছিনতাইয়ের জন্যে দুই যুবক আব্দুল্লাহকে কুপিয়ে হত্যা করেছে। রাতেই শহরতলীর ঝুঝুমপুরে অভিযান চালিয়ে হাসিবুরকে আটক করা হয়। তার আরেক সহযোগীকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।