Home আঞ্চলিক ৩৪, ৩৫ ও ৩৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে ...

৩৪, ৩৫ ও ৩৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানো নোটিশ

10


খবর বিজ্ঞপ্তি।।

আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ মনিরুল ইসলামের বিপক্ষে নির্বাচনী ক্যাম্পেইন করার অভিযোগের ভিত্তিতে নগরীর ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক খ. ম. লিয়াকত আলী, ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খান হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ আবদুল হক এবং ৩৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরদার আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলীকে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ।
সেই সাথে পত্রপ্রাপ্তির ০৩ (তিন) দিনের মধ্যে সন্তোষজনক ভাবে কারন দর্শানোর জবাব প্রদানের জন্য বলা হয়েছে। ব্যর্থতায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।  এ বিষয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।



এ্যাড. সাইফুল-তারা পরিষদের সদর থানা এলাকায় নির্বাচনী ক্যাম্পেইন



২৮ নভেম্বরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ক্যাম্পেইন করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত এ্যাড. সাইফুল-তারা পরিষদ। গতকাল সোমবার বিকাল ৪টা হতে রাত ১০টা পর্যন্ত নগরীর ২২নং ওয়ার্ডে সমিতির ভোটারদের বাড়ি এবং চেম্বারে এ্যাড. কাজী বাদশা মিয়ার নেতৃত্বে এ্যাড. মো. সাইফুল ইসলাম এবং এ্যাড. তারিক মাহমুদ তারা এ ক্যাম্পেইন করেন। এসময়ে উপস্থিত ছিলেন, এ্যাড. কাজী আবু শাহীন, এ্যাড. আইয়ুব আলী শেখ, এ্যাড. কে এম ইকবাল, এ্যাড. এনামুল হক, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, এ্যাড. শেখ ফারুক হোসেন, এ্যাড. জি এম আমানউল্লাহ, এ্যাড. মো. নজরুল ইসলাম, এ্যাড. তমাল কান্তি ঘোষ, এ্যাড. আশরাফুল আলম রাজু, এ্যাড. তামিমা লতিফ স্নিগ্ধা, এ্যাড. নওশীন রহমান বর্ষা, আব্দুস শফিক মোল্লা জনি, এ্যাড. রোমানা তানহা, এ্যাড. অশোক গোলদার, এ্যাড. সেখ মনিরুজ্জামান মনি, এ্যাড. মেহেদী হাসান, এ্যাড. প্রজেশ রায়, এ্যাড. আব্দুল আহাদ, এ্যাড. বাচ্চু মিয়া, এ্যাড. তৈয়েবুর রহমান, এ্যাড. মনিরুজ্জামান ও এ্যাড. রকিবুল হাসান মিন্টুসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।