Home আঞ্চলিক নৌকায় সন্তান প্রসব, সেই মা পাচ্ছেন নতুন ঘর

নৌকায় সন্তান প্রসব, সেই মা পাচ্ছেন নতুন ঘর

75

সাতক্ষীরা প্রতিনিধি ।।

সাতক্ষীরায় আশাশুনিতে নৌকায় সন্তান প্রসবকারী সেই মা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। আশাশুনি ও শ্যামনগরের মিলনস্থল বন্যতলা এলাকায় নৌকায় বসবাসকারী পরিবারটির সদস্যরা পাচ্ছেন নতুন ঘর।

বুধবার (৩ নভেম্বর) নৌকায় সন্তান প্রসব করেন ইয়াকুব আলীর স্ত্রী মিনারা খাতুন। এ বিষয়ে শুক্রবার (৫ নভেম্বর) গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনায় আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হুসাইন খান নবজাতক ও মায়ের জন্য উপহার ও আর্থিক সাহায্য নিয়ে যান।

ইউএনও মো. নাজমুল হুসাইন খান বলেন, ইয়াকুব আলীর পরিবারটি বাস্তুহারা। গত বুধবার পরিবারে একটি সন্তান এসেছে। নৌকার ভেতরে সন্তান প্রসব করেন মা মিনারা খাতুন। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশনায় আমরা সেখানে উপস্থিত হই। ইউপি চেয়ারম্যান ও প্রকল্প কর্মকর্তাও উপস্থিত ছিলেন। পরিবারটিকে এক মাসের খাদ্যসামগ্রী ও ১০ হাজার টাকা দেওয়া হয়। তাদের বসবাসের জন্য ঘর প্রদানের ব্যবস্থা চলছে।

তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অনুরোধ করেছি নবজাতকের জন্য উপযুক্ত সেবাকর্মী পাঠাতে। ।