Home আন্তর্জাতিক বিমান দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় গায়িকা মেরিলিয়া

বিমান দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় গায়িকা মেরিলিয়া

16

খুলনাঞ্চল ডেস্ক।।

বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন ব্রাজিলের জনপ্রিয় গায়িকা মেরিলিয়া মেনডোকা। মিনাস জেরাইস রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। সেসময় তার চাচা, প্রযোজক এবং দুই ক্রু সদস্যও নিহত হন। সে দেশের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। ব্যর্থ সম্পর্কের বিষয়ে নারীদের অভিজ্ঞতার ওপর ফোকাস করার জন্য জনপ্রিয় হয়েছিলেন ২৬ বছরের এই গায়িকা।

জানা গেছে, কিশোরী অবস্থায় গান গাওয়া শুরু করেন মেনডোকা। ২০১৬ সালেই তিনি জাতীয়ভাবে তারকা হয়ে ওঠেন। এরপর ২০১৯ সালে বড় ধরনের পুরস্কার নিজের ঝুলিতে ভরেন।

করোনাভাইরাস মহামারির কারণে কনসার্ট বন্ধ হয়ে গেলে তিনি অনলাইনে গান গাওয়া শুরু করেন। তার গান ইউটিউবে লাইভ দেখেছে ৩.৩ মিলিয়ন দর্শক। ২০২০ সালে ইউটিউবে সর্বোচ্চ সংখ্যক গান শোনা হয়েছে যাদের, তার মধ্যে তিনি অন্যতম।