সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
এক সময়ে সারাবিশ্বের দুই তৃতীয়াংশ পাট উৎপাদন হতো বাংলাদেশে। এতে দেশের দক্ষিণাঞ্চালের ফরিদপুর,ঝিনাইদহ, কালীগঞ্জ, কোটচাঁদপুর,যশোরসহ এ অঞ্চলের পর্যাপ্ত অবদান ছিল। কিন্ত বিগত কিছুদিন পাটের ন্যয্যমূল্য পায়নি কৃষক। তাছাড়াও, পাট পঁচানোর জলাশয় সঙ্কট এখন তীব্রতর। এছাড়াও পাটচাষে নি¤œ মানের পাটবীজ হওয়ায় ও বীজবাহিত রোগ বালাইয়ে কৃষক বার বার লোকসানের শিকার হয়েছেন। লাগাতর এমনটি হওয়ার কারনে পাটের রাজ্য খ্যাত এ এলাকায় পাট চাষ একেবারেই থমকে গিয়েছিল। কিন্ত পাটচাষীরা আবার সোনালী আাঁশের সোনালী দিন ফেরার স্বপ্ন দেখছেন। আর তাদেরকে আশায় বুক বাধাচ্ছে দেশের ফেরোমন ইন্ডাস্ট্রিজ কোম্পানী নামের একটি প্রতিষ্ঠান । পাটের সেই আগের দিন ফেরাতে আজ কৃষকদের পাশে দাঁড়িয়ে সংগঠনটি। আরও বেশি সোচ্চার হয়েছে দেশের পাট গভেষনা ইনষ্টিটিউট। সাথে সমানে কাজ করছে কৃষি সম্প্রসারন অধিদপ্তরও। সরকারে এ দুটি দপ্তর ও বেসরকারী এ প্রতিষ্ঠানটি কৃষকদেরকে উৎসাহিত করে রবি-১ জাতের পাট চাষ করিয়েছে।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসসূত্রে জানাগেছে, পাট বর্ষা মৌসুমের অর্থকরী ফসল। প্রতিবছর পাট চাষের মৌসুমে পাশ্ববর্তী দেশ থেকে অনুন্নত জাতের পাট বীজ বানের পানির মত ভেসে আসে। যে বীজগুলোর দাম অনেক বেশি। সেই তুলনায় ফলনও কম হয়। কোন কোন বছর বছর নি¤œজাতের বীজ বোপন করে ক্ষেতে বীজবাহিত রোগ বালাইয়ের উপদ্রবে ক্ষেত নষ্টের মাধ্যমে লোকসানের সম্মুখীন হয়। এ সমস্যাটি ব্যাপকভাবে দেখা দেওয়ায় বীজে আস্থা হারিয়ে পাট চাষই বন্ধ করে দিয়েছিল। যে কারনে পাটচাষ কমে গিয়েছিল। এটা থেকে রক্ষা করতে সরকার উন্নত পাটবীজ উৎপাদনে কোমর বেধে লেগেছে। সাথে রয়েছে ফেরোমন ইন্ড্রাষ্ট্রিজ কোম্পানী ও পাট গভেষনা ইনষ্টিটিউট। বীজ উৎপাদনের লক্ষে তিন স্তরের যৌথ উদ্যোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এ রবি মৌসুমে প্রায় ৩’শ বিঘা জমিতে পাটচাষ হয়েছে।
কৃষি অফিসের আরেকটিসূত্র নিশ্চিত করেছে, প্রতি মন বীজ বিক্রি হবে ৬ থেকে ৭ হাজার টাকা । সে জন্য পাট বপনের পর থেকে মাত্র ১১০ দিন সময় লাগবে কৃষকের। একজন কৃষক প্রতিবিঘা জমিতে যে পাট বীজ উৎপাদন করবে কমপক্ষে ২৫ থেকে ৩০ হাজার টাকা আসবে তাদের।

খড়িকাডাঙ্গা গ্রামের কৃষক আয়ুব হোসেন বলেন, নতুন উচ্চ ফলনশীল জাতের নিজেদের উৎপাদিত এই পাটবীজ ক্ষেতে বপন করে কমপক্ষে ২০ শতাংশ বেশি ফলন পাচ্ছে কৃষকেরা।
জেলার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিচ্ছিন্নভাবে এ জাতের পাটের চাষ হয়েছে তবে ত্রিলোচনপুর ও সিমলা রোকনপুর ইউনিয়ন এবং পাশ্ববর্তী এলাঙ্গী ইউনিয়নের ৯৭ জন কৃষক এবার ১৬৮ বিঘা জমিতে এই রবি-১ জাতের পাট চাষ করে বীজ উৎপাদন করছেন। তাদের লক্ষ্যমাত্রা এবার পায় ৭৬২ মন পাট বীজ উৎপাদনের। পার্শ্ববর্তী ভারতীয় পাট বীজ যেন বাংলাদেশের পাটবীজের বাজার দখল করতে না পারে এ জন্য কাজটি বাস্তবায়ণ ও কারিগরি সহায়তা প্রদান করছেন ফেরোমন ইন্ডাস্ট্রিজ কোম্পানী । আর তাদের সার্বিক সহযোগিতা করছে স্থানীয় উপজেলা কৃষি অফিস এবং ইউএসএআইডি।
সংশ্লিষ্ট একটি সুত্র জানিয়েছে, প্রতি পাট বপনের মৌসুমে বাংলাদেশে ভারতীয় অত্যন্ত নি¤œমানের সাধারন পাট বীজ ক্ষেতে বপন করে অনেক কৃষক ফলনে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এভাবে বার বার হতাশ হয়েছে কৃষক। এছাড়াও ভারতীয় বীজের অনেক দাম। তাইতো,সোনালী আশের পুরানো গৌরব ফিরিয়ে আনতে নতুন উদ্যোমে মাঠে নেমেছে বাংলাদেশ পাট গবেষণা ইন্সটিটিউটও।
কালীগঞ্জ উপজেলার বড় সিমলা গ্রামের জাফর আহমেদ নামের একজন কৃষক জানান, তিনি এবার তার ১ একর জমিতে এই রবি-১ জাতের পাট বীজ বোপন করেছেন। তিনি আশা করছেন এ জমিতে প্রায় ১০-১২ মন রবি ১ জাতের বীজ উৎপাদন করতে পারবেন। মাত্র ৩ মাসে এ জমিতে কমপক্ষে ৭৫ থেকে ৮০ হাজার টাকা আসবে।
ফেরোমন ইন্ডাষ্ট্রিজ এর প্রোডাকশন সুপারভাইজার জহুরুল ইসলাম জানান, এ বছর থেকে পাইলট প্রকল্প হিসেবে দুইটি উপজেলার ৩টি ইউনিয়নে ৯৭ জন কৃষকের ক্ষেতে এই পাট বীজ উৎপাদন হবে। যা সবটুকু তাদের প্রতিষ্ঠান কিনে নেবেন।
কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার শিকদার মোহায়মেন আক্তার জানান, কালীগঞ্জ উপজেলার যে সকল কৃষক এই পাট বীজ উৎপাদন করছে তাদেরকে কৃষি অফিসের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কমদামে বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ায়, উন্নত উচ্চফলনশীল জাতের পাট বীজ কৃষকদের হাতে পৌছানোর লক্ষে সরকারের এ উদ্যোগ। এভাবেই এ এলাকায় ফিরিয়ে আনা যাবে পাটের সোনালী অতীত।











































