সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥
হঠাৎ করেই জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের পন্যবাহী ও পরিবহন ধর্মঘটের আজ দ্বিতীয় দিন।
গত ২ দিন আগে কেরোসিন ও ডিজেলের দাম প্রতিলিটারে ১৫ টাকা বৃদ্ধির ঘোষনা দেয়ার পর এখন প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৬৫.২৫ টাকায় ও কেরোসিন বিক্রি হচ্ছে ৮০.২৫ টাকা দরে। এর প্রতিবাদে বাংলাদেশ পন্যবাহী ও পরিবহন মালিক শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। সারাদেশের সাথে ঝিনাইদহ কালীগঞ্জ,কোটচাঁদপুর, মহেশপুর মটর মালিক শ্রমিকেরাও একাত্ত্বতার ঘোষনা দিয়ে সকাল থেকে মহাসড়কে কড়া পিকেটিং করছেন। ফলে কালীগঞ্জ থেকে ছেড়ে যায়নি স্থানীয় লোকাল ও দুরপাল্লার সড়কের কোন যাত্রীবাহী বাস। একইভাবে বারোবাজার বাসস্ট্যান্ডেও অসংখ্য যাত্রী অপেক্ষায় রয়েছেন। এভাবে পথে পথে যাত্রী ভোগান্তির সৃষ্টি হয়েছে। যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকায় অন্য পেশাজীবিরা চরম অসুবিধায় আছেন। তবে চাকুরীজীবিরা যথা সময়ে অফিসে পৌছানো নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন। অন্যদিকে তেলের দাম বৃদ্ধির সঙ্গে তেলের সহিত সংশ্লিষ্টতা নেই অথচ এমন পন্যও বেশি দামে বিক্রি করছে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা। এ হরতালে অসাধু ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়িয়ে চালাচ্ছে হরেকতাল। সে ক্ষেত্রেও সাধারন ও নি¤œ আয়ের মানুষের গলা কাটা পড়ছে।
সরেজমিনে শনিবার সকালে কালীগঞ্জ শহরের মেইন বাসটার্মিনালে গেলে দেখা যায়,সড়কের ২ ধারে যাত্রীরা দাঁড়িয়ে ইজিবাইক বা ইঞ্জিনচালিত খোলা গাড়িতে চড়ে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন। আবার যারা অপেক্ষাকৃত একটু দুরে যাবেন তারা হরতালের আওতামুক্ত দুরপাল্লার গাড়িতে যাওয়ার সুযোগ ধরতে অপেক্ষা করছেন।
যশোর চুয়াডাঙ্গা সড়কের যাত্রীবাহী বাসচালক সদস্য আব্দুল গাফ্ফার জানান, এ বছর ঝামেলা কোন ভাবেই যেন পিছু ছাড়ছে না। মহামারী করোনার জন্য কয়েক মাস গাড়ি চলেনি। এতে গাড়ির চালক শ্রমিক সকলেই আর্থিক ক্ষতির সম্মখীন হয়েছেন। তা কাটিয়ে উঠতে না উঠতেই তেলের দাম বাড়িয়ে আবার অচলাবস্থার সৃষ্টি করা হয়েছে। এখন শুধু চিন্তা করছি সমাধান হতে বেশি দিন সময় লাগলে কিভাবে সংসার চালাবেন।
আরজ আলী নামের এক ট্রাক চালক সদস্য জানান,জ্বালানী তেলের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে পথ খরচও বেড়ে গেছে।এখন মালিক শ্রমিকদের বিষয়টিও সংশ্লিষ্ঠ মহলকে বিবেচনায় নিয়ে ভাড়া বাড়াতে হবে। তবে তিনি আশা করছেন খুব অল্প সময়ের মধ্যেই এর একটা শান্তিপূর্ণ সমাধান হবে।
এ ব্যাপারে কালীগঞ্জ,কোটচাঁদপুর মহেশপুর মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রজব আলী মন্টু জানান,
সারাদেশের মটর মালিক শ্রমিকদের ডাকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলছে। কেন্দ্রিয় নেতারা সরকারে সংশ্লিষ্ঠদের সাথে আলোচনা করছেন। আশা করছেন তাড়াতাড়িই একটা সমাধান হবে।











































