Home খেলাধুলা খুলনায় শুক্রবার থেকে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট টুর্নামেন্ট

খুলনায় শুক্রবার থেকে অনূর্ধ্ব-১৩ ক্রিকেট টুর্নামেন্ট

16

স্পোর্টস ডেস্ক।।

খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ০৫ নভেম্বর শুক্রবার থেকে খুলনায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৩ শেখ আবু নাসের ক্রিকেট টুর্নামেন্ট। এতে খুলনা প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগের মোট ১৬টি দল অংশ গ্রহণ করছে। দুপুর ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালউদ্দিন জুয়েল। এ টুর্নামেন্টেকে সামনে রেখে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম রশিদী দোজা জানান, আগামী দিনের ক্রিকেটার তৈরীর লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্ট শুরু করছে। এ টুর্নামেন্টের মধ্যে দিয়ে খুলনা জেলা ক্রীড়া সংস্থা মৌসুমের খেলাধুলা শুরু করবে। এ টুর্নামেন্ট শেষ হওয়ার পর পর্যায়ক্রমে ডিএসএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট, প্রথম বিভাগ ক্রিকেট, দ্বিতীয় বিভাগ ক্রিকেট ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু করবে। একই সাথে অন্যান্য খেলাধুলা আয়োজনের কার্য্যক্রমও অব্যহত থাকবে।

এ  টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে খুলনা প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ ক্রিকেট লিগের মোট ১৬টি দল। ১৬টি দলকে ৪টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। গ্র“প পর্বে দলগুলি সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলায় অংশ গ্রহণ করবে। প্রথম পর্ব লীগ ও দ্বিতীয় পর্ব নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। চলতি বছর শহীদ শেখ আবু নাসের অনুর্ধ্ব-১৩ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী ১৬টি দলকে টসের মাধ্যমে “পদ্মা” “মেঘনা” “যমুনা” ও “রূপসা” গ্র“পে ভাগ করা হয়েছে। ২য় পর্বে “পদ্মা” গ্র“প চ্যাম্পিয়ন দল “যমুনা” গ্র“প চ্যাম্পিয়ন দলের সাথে এবং “মেঘনা” গ্র“প চ্যাম্পিয়ন দল রূপসা” গ্র“প চ্যাম্পিয়ন দলের সাথে খেলবে। বিজয়ী ২টি দল ফাইনালে অংশগ্রহণ করবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী শামীম আহসান, এসএম মোর্ত্তজা রশিদী দারা, এ মনসুর আজাদ, এড. গোলাম রহমান বাবু, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ মোতালেব মিয়া, যুগ্ম সম্পাদক মোমতাজ আহম্মেদ তুহিন, কোষাধ্যক্ষ হাসান জহির মুকুল, সদস্য মোল্লা খায়রুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, নাজমুল ইসলাম, ফয়সাল আহমেদ পপা, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ হেমায়েত উল্লাহ, ক্রিকেট কোচ তরিকুল ইসলাম সোহান, বিসিবির খুলনা জেলা কোচ শামছুল আলম রনি প্রমুখ।

এদিকে টুর্নামেন্ট আয়োজনকে সফল করতে দুপুর ৩টা খুলনা জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। কয়েকশ ক্ষুদে ক্রিকেটারের অংশ গ্রহণে র‌্যালিটি খুলনা জেলা স্টেডিয়াম থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের খুলনা জেলা স্টেডিয়ামে এসে শেষ হয়।