সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে পৌর কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১’র ২য় সেমি ফাইলে বেনাপোল ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে বাগেরহাটকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছে। ফলে তারা স্বাগতিক কালীগঞ্জকে ফাইনালে মোকাবেলা করবে।
বুধবার কালীগঞ্জের ভূষন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টের ২য় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় বেনাপোল ফুটবল একাডেমি ও বাগেরহাট ফুটবল একাদশ।পড়ন্ত বিকেলে নলডাঙ্গা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত টান টান উত্তেজনাপূর্বক এ খেলা দেখতে কয়েক হাজার ফুটপ্রেমী দর্শক খেলা উপভোগ করে। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টের ২য় সেমি ফাইনাল খেলার বাঁশি বাজার সাথে সাথে পাল্টাপাল্টি আক্রমনের মধ্যদিয়ে খেলা চলছিল। খেলার প্রথমার্ধের ৬ মিনিটের সময় সূবর্ণ সুযোগ নষ্ট করে বেনাপোল ফুটবল একাদশ। এরমাত্র ২ মিনিট পরেই তারা আবার নিশ্চিত গোল দিতে ব্যর্থ হয়। এরপর পাল্টা আক্রমনে যায় বাগেরহাট ফুটবল একাদশ। তাদের আক্রমন ভাগের খেলোয়াড়ও অনুরুপ সুযোগ নষ্ট করে অন্তত সুযোগ নষ্টের সমতা আনে। সর্বশেষ খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র ৭ মিনিট বাকি থাকতে আবারও বল গোলে জড়াতে পারেনি সেই বেনাপোল। নির্ধারিত খেলা শেষের বাঁশি বাঁজলে মন ভার করে বেনাপোল। কিন্ত ট্রাইব্রেকারে তারা ঠিকই ঘুরে দাঁড়িয়েছে।
কিন্ত ট্রাইব্রেকারের খেলায় আরেক নাটকীয়তার সৃষ্টি হয়। ট্রাইব্রেকার সট শুরু হলে এক পর্যায়ে ৫ টি পেনালটি সট নিয়ে বাগেরহাট ফুটবল একাদশ ৪ টি গোলে পরিণত করে। কিন্ত ততক্ষনে বেনাপোল ৪ টি সট নিয়ে ৪ টিকেই গোলে পরিণত করে। ফলে বেনাপোলের জয়ের জন্য একটি পেনাল্টি সট পাওনা ছিল। তখন তো শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। যাহোক দিনের শেষ এই সটে গোল করে বেনাপোল সর্বশেষ ফাইনাল নিশ্চিত করে।
খেলার আগে ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার দ’ুদলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। এ সময় বিশ্বের সেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের গর্বিত পিতা মাসরুর রহমান,কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ,কালীগঞ্জ ক্রিড়া ফেডারেশনের সহসভাপতি অজিৎ ভট্র্যাচার্য্য উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম, জামাল হোসেন ও মারুফ হোসেন।
এ টুর্ণামেন্টের মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করছে কালীগঞ্জ প্রেসক্লাব। খেলার ধারাভাষ্যে ছিলেন,খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম।
এদিকে বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ চাপালী স্কুল মাঠে শক্তিশালী মাগুরা মোকাবেলা করবে কোটচাঁদপুর ফুটবল একাদশকে।











































