Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

26
ছবি: লালন শাহ এর মাজার, ছেউড়িয়া, কুষ্টিয়া।

যোগিপোল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বরদের অভিষেক ও সংবর্ধনা

খানজাহান আলী থানা প্রতিনিধি

যোগিপোল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন ও ইউপি সদস্যদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ম ঙ্গলবার ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মীর কায়সেদ আলী, নবনির্বাচতি ইউপি সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে কেক কেটে অভিষেক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মীর কায়সেদ আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোড়ল আনিসুর রহমান, আব্দুর রউফ খান খোকন, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, দৌলতপুর থানা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা মাহফুজা সাহাবুদ্দিন, খানজাহান আলী বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ^াস, বিশিষ্ট ব্যবসায়ী সোবহান মোড়ল, মুফতি হুমাউন কবির বাচ্চু, আওয়ামী লীগ নেতা এফ এম জাহিদ হাসান জাকির,আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মাদ মুন্সি, মুক্তিযোদ্ধা বাবর আলী সরদার, দেবাশীষ মন্ডল উজ¦ল, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি, সাধারণ সম্পাদিকা অম্বিকা রাণি মন্ডল, মাষ্টার শাহজাহান আলী। ইউপি সদস্য জিএম এনামুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, ইউপি সদস্য  কাজী শহিদুল ইসলাম পিটো, গোলাম কিবরিয়া, মো. রফিকুল ইসলাম রফিক, শেখ আমজাদ হোসেন, হাফিজুর রহমান, মাহফুজা বেগম, হাফিজা বেগম, খানজাহান আলী থানা জাপার সভাপতি মো. আনিছুর রহমান, সাধারণ সম্পাদক আজাদ। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকনকে মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ, গ্রাম পুলিশ, খানজাহান আলী বিএম কলেজ, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করে। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান জাতীর সুর্য্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জেমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অনুষ্টানে ইউনিয়নের সাবেক ও বর্তমান মেম্বর বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রামপাল স্থগিত হওয়া ইউপি নির্বাচন নৌকা প্রতীকের সুলতানা বিজয়ী

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।

রামপালে স্থগিত হওয়া ইউপি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পথে আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুলতানা পারভীন এগিয়ে রয়েছেন। মঙ্গলবার উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নৌকা প্রতীকের সুলতানা পারভীন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস, এম বদরুল হুদা হিরু কে পেছনে ফেলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে নির্বাচন সংশ্লিষ্টদের তথ্য সূত্রে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারিভাবে ২ টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, ৫নং কালেখারবেড় পূর্ব পাড়া স. প্রা. বিদ্যালয়ে নৌকা প্রতীকে ৭৮১ ভোট ও নিকটতম মোটরসাইকেল প্রতীক পেয়েছেন ৫১ ভোট। ৭নং ওয়ার্ডে নৌকা প্রতীক ৭১৮ ভোট ও মোটরসাইকেল প্রতীক ৪৬ ভোট পেয়েছে। চেয়ারম্যান পদে মোট ৪ জন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। ছোট খাটো ২/১ টি ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠ হয়েছে বলে রামপাল উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ জাকারিয়া জানান।  এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচন সুষ্ঠু করতে সকল প্রকার পদক্ষেপ গ্রহন করেছে। ভোট কেন্দ্র গোলযোগ সৃষ্টির অপরাধে মিজানুর রহমান ও তার পুত্র তরিকুল ইসলাম তুফান কে আটক করা হয়। মোংলা সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, আটক ব্যক্তিদের বিষয়ে উর্ধতন কর্মকর্তা বরাবর জানানো হয়েছে। বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। #

অভিযোগ পাল্টা অভিযোগ, প্রকাশ্যে ভোট প্রদানের মধ্য দিয়ে বাগেরহাটের দুই ইউপিতে ভোট অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

অভিযোগ পাল্টা অভিযোগ, হুমকী ও প্রকাশ্যে ভোট প্রদানের মাধ্য দিয়ে বাগেরহাটের খাউলিয়া ও রাজনগর ইউনিয়ন পরিষদের ভোট সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী মঙ্গলবার (২ নভেম্বর) সকাল আটটায় ভোট গ্রহন শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। ভোটারদের সরব উপস্থিতি থাকলেও দুটি ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থীদের নানা রকম অভিযোগ ছিল। অভিযোগ ছিল ভোটার ও কর্মী সমর্থকদেরও। তবে সুষ্ঠ ভোটের জন্য নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় খুশি স্থানীয়রা।

রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতিকের এস এম বদরুল হুদা হিরু বলেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্ট হুমকী-ধামকী দিয়েছে ক্ষমতাসীন দলীয় প্রার্থীর লোকেরা। প্রতিটি কেন্দ্রে অন্তত শতাধিক বহিরাগত নেতাকর্মী দায়িত্ব পালন করেছেন নৌকার প্রার্থীকে জয়লাভ করানোর জন্য। কিছু কিছু কেন্দ্রে উপজেলার অন্য ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানদেরও প্রভাব খাটাতে দেখেছি আমরা। তবে নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা অবহিত করলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেছেন। পরবর্তীতে প্রভাবশালীরা আবারও একই কাজ করেছেন।

রাজনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিন কালেখার বেড় প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে আসা হুমায়ুন কবীর নামের এক ব্যক্তি জানান, লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। এখনো ভোট দিতে পারিনি। তবে শুনেছি কেন্দ্রে ঢুকলে প্রকাশ্যে ভোট দিতে বলতেছে। এমন হলে আর ভোটের দরকার কী?

আলাউদ্দিন নামের অপর এক ভোটার বলেন, আমার ছেলে বাসায় গিয়ে বলেছে, কেন্দ্রে ঢুকলে জোর করে সামনাসামনি ভোট দিতে বলে। তাই রাগ করে ভোট না দিয়ে সে চলে গেছে। আমরাও নৌকার লোক। তা প্রকাশ্যে ভোট দিতে হবে ক্যান?

এই ইউনিয়নের গোনাবেলাই সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুই নম্বর ভোট কক্ষে পুস্পজিৎ রায়  নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাধারণ ভোটারদের প্রকদশ্যে নৌকায় ভোট প্রদানের জন্য চাপ প্রয়োগের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান।

কালি-ভোট কেন্দ্রের ভোটার ষাটোর্ধ রোমিচা বেগম নামের নারী বলেন, সকাল থেকেই এই কেন্দ্রে নৌকা প্রতিকের প্রার্থীর লোকরা মোটরসাইকেল প্রতিকের প্রার্থীর লোকদের মারধর করেছে। ভোট কেন্দ্রের সামনে আসলে তাদের দাবড়িয়ে বাইরে বের করে দিয়েছে। মারধরও করেছে কয়েকজনকে। হানিফ নামের আমার এক ভাইপোকে কেন্দ্রে থেকে ধরে নিয়ে গেছিল। পরবর্তীতে আবার ছেড়ে দিয়েছে।

এদিকে মোরলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের ভোটেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এই ইউনিয়নে নৌকা প্রতিকের সমর্থক মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের দই নং ওয়ার্ডের সদস্য মিলন শেখ নির্বাচনী সংবাদ সংগ্রহে যাওয়া সংবাদকর্মীদের সাথে দূর্ব্যবহার করেছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা প্রদান করেছেন।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর বাগেরহাট জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, বহিরাগত ইউপি সদস্য মিলন শেখ ৮ নং ওয়ার্ডের মধ্য বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়  ভোট কেন্দ্রে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তখন মিলন শেখ আমাদের সাথেও দূর্ব্যবহার করেন। বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

রাজ নগর ইউপি নির্বাচন: বাবা-ছেলে আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়ীত্বরত পুলিশ সদস্যোর সাথে তর্ক বিতর্ক করা ও নির্বাচনী ভাবমূর্তি ক্ষুন্ন করার আশঙ্কায় মিজানুর রহমান ওরফে বোমারু মিজান( ৪৭) ও তার ছেলে তুফান (৩০) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে রাজনগর ইউনিয়নের কালেখারবেড় ৪ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র থেকে এদের আটক করা হয়। আটক বাবা ছেলেকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটক মিজানুর রহমান ওরফে বোমারু মিজান কালেখারবের এলাকার হাবি মাতুব্বরের ছেলে। তুফান বোমারু মিজানের ছেলে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সামছুদ্দিন বলেন, পুলিশের সাথে তর্ক করা এবং নির্বাচনী ভাবমূর্তি ক্ষুন্ন করার শঙ্কায় দুই জনকে আটক করা হয়েছে। আটক দুইজনকে তানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।

পরিচয় পত্র ছিল না নেই প্রিজাইডিং কর্মকর্তার, সাংবাদিকদের সাথে দূর্ব্যবহার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের দক্ষিন কালেখার বেড় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মোঃ মিজানুর রহমান শেখের পরিচয় পত্র ছিল না। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ওই কেন্দ্রে প্রবেশের সময় সংবাদকর্মীদের বাঁধা প্রদান করেন তিনি। তখন সংবাদকর্মীরা তার পরিচয় জানতে চাইলে নিজেকে প্রিজাইডিং অফিসার পরিচয় দেন। কিন্তু তখন তার কাছে প্রিজাইডিং অফিসার হিসেবে রিটার্নিং কর্মকর্তা প্রদত্ত কোন পরিচয় পত্র ছিল না। সংবাদকর্মীরা তার পরিচয় পত্র চাইলে তিনি সাংবাদিকদের সাথে আরও বেশি রুড় ব্যবহার করেন। এক পর্যায়ে তিনি তার নিজের কক্ষে প্রবেশ করেন। কক্ষে থাকা একটি আলমারি থেকে সাদা পরিচয় পত্র বের করেন। নিজ হাতে ফাকা পরিচয় পত্রে নিজের নাম ঠিকানা লেখেন। ওই  ফাকা পরিচয় পত্রে রিটার্নিং কর্মকর্তার সিল স্বাক্ষরও ছিল না। সিল স্বাক্ষর ছাড়া সাদা পরিচয় পত্র কেন, জানতে চাইলে তিনি সাংবাদিকদের কোন সদুত্তর দিতে পারেন নি। পরে এক পর্যায়ে তিনি সাংবাদিকদের ক্ষমা চান। এছাড়া এই কেন্দ্রের ভোট কক্ষে থাকা পোলিং অফিসার ও এজেন্টদের অধিকাংশের পরিচয় পত্র ছিল না।

পরিচয় পত্র না থাকার কথা স্বীকার করে প্রিজাইডিং কর্মকর্তা মোঃ মিজানুর রহমান শেখ বলেন, সকালে এসে ব্যস্ত হয়ে পড়ায় সবাইকে পরিচয় পত্র দিতে পারিনি। আপনারা এসব নিয়ে কথা বলেন না।

রামপাল উপজেলা নির্বাচন কর্মকতা মোঃ জাকারিয়া বলেন, বিষয়টি জেনে আমি ঘটনাস্থলে এসেছি। পরিচয় পত্র না থাকার বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি। তবে মোঃ মিজানুর রহমান ওই কেন্দ্রের বৈধ কর্মকর্তা।

আন্তঃ বিভাগ চালুর উদ্দেশ্যে ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন

 খবর বিজ্ঞপি্তি।।

মঙ্গলবার আন্তঃ বিভাগ চালুর উদ্দেশ্য খুলনা ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেন ডায়াবেটিক সমিতি খুলনার আহবায়ক জনাব আলহাজ্ব মোঃ মিজানুর রহমান (সাবেক সংসদ সদস্য খুলনা-০২)। হাসপাতাল পরিদর্শনকালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ দেবাশীষ ঘোষ (ডায়াবেটিস ও থাউরোয়েড বিশেষজ্ঞ), জনাব ডাঃ আনোয়ারুল আজাদ (বক্ষব্যধি বিশেষজ্ঞ) ও খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব ডাঃ মোঃ কামরুজ্জামান। অতিথিবৃন্দ আন্তঃ বিভাগ চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতি খুলনার এডহক কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব সৈয়দ জাহিদ হোসেন ও এডহক কমিটির সদস্য ও চেম্বার অব কমার্স এর পরিচালক জনাব মোঃ মফিদুল ইসলাম টুটুল। উপস্থিত ছিলেন ইঞ্জিঃ আব্দুর রব, ডাঃ মোঃ আব্দুস সবুর, ডাঃ চিত্ত রঞ্জন বাছাড়, ডাঃ মোঃ আক্তারুজ্জামান, ডাঃ আশীষ কুমার বিশ্বাস, ডাঃ এম বি জামান, ডাঃ মোঃ মেহেদী হাসানসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃদ।

রূপসায় নির্বাচনীয় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

রূপসা প্রতিনিধি:

 রূপসা উপজেলার ৪ টি ইউনিয়নে দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন  আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ব ও নিরাপক্ষে করার লক্ষ্যে নির্বাচনী আচরন বিধিমালা ও আইন শৃঙ্খলা বিষয়ক এক মত বিনিময় সভা গত ০২ নভেম্বর অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাজহারুল ইসলাম। রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা নির্বাচন অফিসার মোল্লা নাসির আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, আলহাজ¦ ইসহাক সরদার, কামাল হোসেন বুলবুল, মো: জাহাঙ্গীর শেখ, খান শাহজাহান কবীর প্যারিস, মোল্লা দেলোয়ার হোসেন দিলু, শেখ মো: মারুফ। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

দাকোপে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত ১ লখ ৬ শত টাকা জরিমানা আদায়

মোঃ শামীম হোসেন- বাজুয়া

খুলনার দাকোপে দ্রব্য মূল্যের দর নিয়ন্ত্রনে নিয়মিত বাজার মনিটরিং ও জন সাধারণের চলাচলে রাস্তায় বিঘ্ন সৃষ্টি করা, প্রকাশে ধূমপান করা অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩ জনের কাছ থেকে পৃথক ভাবে ১ লক্ষ ৬ শত টাকা জরিমানা আদায়। উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে, দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিন্টু বিশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণে দ্রব্য মূল্যের বাজার দর নিয়ন্ত্রনে বাজার মনিটরিং করেন। তিনি বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ঘুরে দেখেন। এ সময় রাস্তায় প্রকাশ্যে ধূমপান করার অপরাধে এক ব্যক্তির নিকট থেকে ২ শত টাকা জরিমানা আদায় করেন। অন্যদিকে ৩১ অক্টোবর  বাজারে জনসাধারণের চলাচলে রাস্তায় বিঘ্ন সৃষ্টি করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮৬০ সালের ২৯১ ধারায় রাস্তায় বিঘ্ন সৃষ্টি করা অপরাধে চালনা পৌরসভার আনন্দ নগর গ্রামের হায়দার শেখের পুত্র মোঃ রফিকুল শেখকে ১ লখ টাকা এবং একই ধারায় রাস্তায় ময়লা রাখার অপরাধে চালনা বাজারে মৃত দারিক বিশ্বাসের পুত্র ব্রজেন বিশ্বাসকে ৪ শত টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেহেদী হাসান খান, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট’র নাজির বিকাশ চন্দ্র বর্মন ও থানা পুলিশের সদস্য বৃন্দ।

খুলনায় হিজড়াদের মাঝে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ত্রাণ বিতরণ

খবর বিজ্ঞপ্তিঃ

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় নক্ষত্র মানব কল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার খুলনার ৫০ জন হিজড়া সম্প্রদায়ের সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। কেসিসির ১৮নং ওয়ার্ড কার্যালয়ে (বসুপাড়া কবরখানা মোড়) বিকেল ৩টায় করোনায় ক্ষতিগ্রস্ত হিজড়াদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাফিজুর রহমান মনি, বিশেষ অতিথি ছিলেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির বিভাগীয় সমন্বয়কারী রকিবুল ইসলাম, ব্লাস্ট-এর আইনজীবী ফাতেমা খন্দকার রীমা, বন্ধুর বিভাগীয় মিডিয়া ফোরামের আহবায়ক খলিলুর রহমান সুমন, নাগরিক উদ্যোগের রহিদুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সহকারি সমন্বয়কারী রিয়াজ মোর্শেদ। নক্ষত্র মানব কল্যাণ সংস্থার সভাপতি পাখি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন  সজল আহমেদ, আল আমিন শরীফ, জাহিদুর রহমান, ইসতিয়াক মোহাম্মদ, ইব্রাহীম খলিল, সাদিয়া প্রমূখ।

বুধবার সুজনের নাগরিক সংলাপ

খবর বিজ্ঞপ্তিঃ

সুশাসনের জন্য নাগরিক সুজন, দি এশিয়া ফাউন্ডেশন ও দি হাঙ্গার প্রজেক্ট তথ্য অধিকার ও জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সারা দেশের ৬১টি জেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় কাল বুধবার বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নাগরিক সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত সেই বৃদ্ধ

সাবজাল হোসেন, বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জ হাসাপাতালে ভর্তি  হারিয়ে যাওয়ার ১৫ দিন পরে স্বজনদেরকে ফিরে পেলেন অজ্ঞাত সেই বৃদ্ধ। তাকে নিয়ে গত পহেলা নভেম্বর দৈনিক সংবাদ,প্রথম আলো,যুগান্তর,সমকাল,খুলনাঞ্চালসহ বিভিন্ন পত্র পত্রিকায় ”কালীগঞ্জ হাসপাতালে ৮ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন অজ্ঞাত বৃদ্ধ” শিরোনামে খবর প্রকাশিত হয়। এরপর বিষয়টি বৃদ্ধের স্বজন ও পরিবারের লোকজনের দৃষ্টিগোচর হয়। ইতোমধ্যে নিতে এসেছেন তার মেয়ে,জামাই ও নাতি তারা কালীগঞ্জ হাসপাতালে তাকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।

হাসপাতাল হতে নিতে আসা বৃদ্ধের মেয়ে হামেদা খাতুন জানান, বৃদ্ধের নাম আব্দুর রাজ্জাক মুন্সি। আমাদের বাড়ি পাবনা সদর উপজেলার চর সদিবাজপুর। তিনি জানান,আমরা ৩ ভাই ২ বোন। ছোট ভাই ঢাকার গাজিপুরে বসবাস করেন। বাবা সেখানে বেড়াতে গিয়েছিলেন। ১৫ দিন আগে গাজিপুর থেকে পাবনায় অর্থাৎ বাড়ি ফেরার সময় তিনি পথ ভুলে হারিয়ে গিয়েছিলেন। ষ্ট্রোকের কারনে তার কথা কিছু বোঝা যায় না। এদিকে আমরাও তাকে অনেক খোঁজাখুঁজি করে পাইনি। পরে পত্র পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হলে আমরা সন্ধ্যান পেয়েছি। তাকে নিতে কালীগঞ্জ হাসপাতালে চলে এসেছি।

বৃদ্ধের নাতি পাবনা কলেজের অনার্সের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম জানান, গত দুই বছর আগে আমার দাদা ষ্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তার কথা স্পষ্ট না হওয়ায় কি বলেন তা বোঝা যায়না। যে কারনেই তিনি হারিয়েছেন। তিনি বলেন, পত্র পত্রিকায় খবর প্রকাশিত হওয়ায় খোঁজ পেয়েছি। আমরা মিডিয়াকর্মিদের কাছে ঋনী।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর স্বাস্থ্যকর্মকর্তা অরুন কুমার বিশ্বাস জানান, গত ২৩ অক্টোবর রাতে কালীগঞ্জ শহরের গুলশান মোড়ের এক দোকান মালিক অসুস্থ বৃদ্ধকে এনে অজ্ঞাত হিসেবে ভর্তি করে চলেন যান। এরপর ৯ দিন পার হলেও তার কোন ঠিকানা মেলেনি। পরে বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর স্বজনেরা সন্ধ্যান পেয়েছেন। তাদের কথা ও বৃদ্ধের ইশারায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারাই তার আপনজন ও পরিবারের লোক।  ফলে এখন তাদের হাতেই বৃদ্ধকে হস্তান্তর করা হবে। তবে বৃদ্ধ এখন সুস্থ আছেন।

  গিলাতলা ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী মনিরুল ইসলাম এর পক্ষে শিরোমণি পূর্বপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত

ফুলবাড়ীগেট প্রতিনিধি

আসন্ন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলামের পক্ষে ২ নভেম্বর সন্ধায় শিরোমণি পূর্বপাড়া ৭নং ওয়ার্ড এলাকার রেললাইন সংলগ্ন এলাকাবাসীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে ও মোঃ আরিফ হোসেনের পরিচালনা প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন। বিশেষ অতিথি খানজাহান আলী থানা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী ও আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম। বক্তৃতা করেন কাজী গিয়াস উদ্দিন, মোঃ হুমায়ুন কবীর, কাজী মাহফুজুর রহমান,কাজী আজাদুর রহমান হিরোক, মোঃ আকসার আলী, মোঃ এনামুল হক লিটন, শেখ সাহাদাৎ সরদার মোঃ আউয়ুব হোসেন, শেখ লিহাজ উদ্দিন, কাজী মাসুদুর রহমান, মোঃ বিপ্লব হোসেন, মোসাঃ হাসি বেগম, মীর সাইফুল ইসলাম, নূর মোহাম্মাদ, আনিছুর রহমান, মিঠুন, মামুন, মিঠু, ইকবাল, আকতার, তৌহিদুল, জামাল প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন শিরোমণি বায়তুল আকসা জামে মসজিদের খতিব হাফেজ কাজী মোঃ বখতিয়ার হোসেন। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শত শত নারী পুরুষ , সকলেই শেখ মনিরুল ইসলামকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার ঘোষনা দেন।

দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যন মানস  কুমার রায়ের দায়িত্ব গ্রহন

মোঃ শামীম হোসেন- বাজুয়া

খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া ইউনিয়নের নৌকা প্রতিকের নব-নির্বাচিত চেয়ারম্যান মানস কুমার রায় দায়িত্ব ভার গ্রহন করেন। ইউনিয়নের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি তার পুর্ববর্তী চেয়ারম্যান রঘুনাথ রায় এর থেকে এ দায়িত্ব ভার বুঝেনেন। বাজুয়া ইউনিয়নের নয়টি ওর্য়াডের প্রত্যক্ষ ভোটে বিজয়ী হন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজের সাবেক ভিপি মানস কুমার রায়। এ সময় ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ লক্ষে বাজুয়া ইউনিয়ন পরিষদ মিলনয়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অপারাজিত মন্ডল অপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌকা প্রতিকের নব-নির্বাচিত চেয়ারম্যান মানস কুমার রায় এ সময় তিনি বলেন স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসাবে সমাজ ও দেশের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে বাজুয়া ইউনিয়নকে একটি পরিচ্ছন্ন ইউনিয়ন ও মডেল ইউনিয়ন গঠনে সচেষ্ট থাকবো। তিনি আরো বলেন আমি শাষক নয় জনগনের সেবক হয়ে কাজ করতে চাই, ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবো, জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিগন হল জনগনের সেবক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শংশক শেখর ঢালী, সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিত দে, পুলিন কৃষ্ণ গাইন, রাম প্রসাম থান্দার, নিত্যানন্দ রায়, তৃপ্তীময়ী রায়, অধেন্দু শেখর রায়, ভারপ্রাপ্ত বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধার সমাপাদক তুষার রায়, শিক্ষক হাতেম শেখ, মোঃজিয়াদ আলী সরদার প্রমুখ। নির্বাচিত সদস্য ও সদস্যা উৎপল দাস, দীনবন্ধু মন্ডল, মাখন ঘরামী, জয়দেব রায়, বিশ্বজিত সরকার, মিজানুর মির্জা, কনিকা পোদ্দার, রুমা মন্ডল, মিনতী রায়, নুরইসলাম শেখ, অসিম রায়, রবীন মোগল। এছাড়াও উপস্হিত ছিলেন আওয়ামীলীগ নেতা সজল গাইন, প্রিন্স বিশ্বাস, অশোক মন্ডল, রাসেল রনী, দিবাকর সরকার সাবেক ছাত্রলীগ নেতা লিটন আচার্য্য প্রমুখ। সভায় পূর্ববর্তি চেয়ারম্যানগন তাদের কার্যকালে ইউনিয়ন পরিষদের আয়-ব্যায় ও বিগত ৫ বছরের উন্নয়ন কার্যক্রম জনগনের সামনে উম্মুক্তভাবে আলোচনা করে জনগনের কাছ থেকে তাদের উপর অর্পিত দায়িত্ব হতে অব্যাহতি নেন।

মানবিক খুলনা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রী রক্ত গ্রুপিং ক্যা¤েপইন অনুষ্ঠিত।

খবর বিজ্ঞপ্তি।।

মঙ্গলবার সকাল ১১ টা সময় বয়রা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে মানবিক খুলনা যুব কল্যাণ সংস্থার উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে ফ্রী রক্ত গ্রুপিং ক্যা¤েপইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক ছাত্রনেতা মোঃ রুহুল আমীন খান। প্রধান অতিথি থেকে রক্ত গ্রুপিং ক্যা¤েপইন উদ্ধোধন করেন খুলনা মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক স¤পাদক সাবেক ছাত্রনেতা শেখ ফারুক হাসান হিটলু। উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন স¤পাদক শেখ হাসান ইফতেখার চালু, সদর থানা সহকারী যুব কর্মকর্তা মোঃ বদরুল আলম, স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল হাসান , অবঃ ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম, আরজু তালুকদার শামীম, ইব্রাহিম হোসেন আরজু, আসাদুজ্জামান জয়, মোঃ আসিফ মাহমুদ, রায়হান তামিম, আজিজুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

রূপসার আইচগাতী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলামের গণসংযোগ

খবর বিজ্ঞপ্তি

রূপসার ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী (মোটর সাইকেল প্রতীক) আলহাজ¦ শেখ শফিকুল ইসলাম শফিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। মঙ্গলবার ইউনিয়নের দেয়াড়া পশ্চিমপাড়া, রাজাপুর, যুগিহাটিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ভোটারদের মধ্যে প্রচারনপত্র বিতরণ করা হয়। তিনি সকল শ্রেণি পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোজ খবর নেন। চেয়ারম্যান প্রার্থী আলহাজ¦ শেখ শফিকুল ইসলাম শফিক তার মোটর সাইকেল প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান। আগামী ১১নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ সময় শেখ আবু সাঈদ, মল্লিক ইলিয়াস হোসেন, আবু হোসেন বাবু, মো. মিরাজুল ইসলাম শেখ, মো. রেজাউল হক খোকন, মো. আব্দুল জব্বার, মো. সোহরাব হোসেন, মো. খায়রুল ইসলাম, মো. আলম, মো. সিহাব উদ্দিন, মো. আরাফাত হোসেন, মো. মুসা, এস এম একলাস আলী, মো. ফরিদ সরদার, মো. আমজাদ কাজী, মো.মহসিন, হাসেম শেখ, মো. রজব আলী, মো. জাহাঙ্গীর হোসেন, মাসুম বিল্লাহ ও মো. সাকিলসহ তার সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্দির কমিটির নেতার মৃত্যু বার্ষিকী পালন

খবর বিজ্ঞপ্তি

আদি কালিবাড়ি পাড়া পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত ব্যানার্জী চঞ্চল’র তৃতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় পরিবারের পক্ষ থেকে প্রয়াতের আত্মার শান্তি কামনা করে প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় পরিবারের সদস্য ও মন্দির কমিটির নেতৃবৃন্দসহ ভক্তরা উপস্থিত ছিলেন।

বটিয়াঘাটা ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক

বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

বটিয়াঘাটায় আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফার ৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বায়িত্বরত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের একদিনের এক প্রশিক্ষণ কর্মশালা  গতপরশু সোমবার বেলা ১১ টায় বটিয়াঘাটা সরকারি ডিগ্রী  কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মমিনুর রহমান। প্রধান অতিথি  ছিলেন অতিরিক্ত  জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার তানভির আহমেদ,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুস আলী, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার( ভুমি) মোঃ আব্দুল হাই সিদ্দিকী, থানার ওসি মোঃ শাহ জালাল ও  উপজেলা নির্বচন অফিসার মোঃ আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সুরখালী ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী শেখ জাকির হোসেন লিটু ও স্বতন্ত্র প্রার্থী বিএম মাসুদ রানা, সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী পল্লব বিশ্বাস রিটু ও স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল ও সমাজসেবক অনুপম মন্ডল, ভান্ডারকোর্ট ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী মাষ্টার আবুল কালাম আজাদ ও স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন বাবু ও শেখ ওবায়দুল্লাহ সহ ৩ ইউনিয়ন নির্বাচনে সকল চেয়ারম্যান, মেম্বর ও মহিলা মেম্বর প্রার্থীগন।পরে তাঁরা স্থানীয় সকল ইউনিয়নের প্রতিযোগি প্রার্থীদের সাথে আইন শৃংঙ্খলা পরিস্থিতি বজায়ে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট সম্পন্ন্যের লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফকিরহাটে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্র আহত

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট সদর বাজার এলাকায় প্রতিপক্ষের হামলায় সাগর হাওলাদার (২০) নামে এক কলেজ ছাত্র আহত হয়েছেন। আহত সাগর হাওলাদারকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছে। ঘটনাটি সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফকিরহাট বাজারের মিতালী স্টোরের সামনে ঘটেছে। ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় আট্টাকী গ্রামের মো. মাজহারুল হাওলাদারের ছেলে সাগর ফকিরহাট বাজারের মনির হোসেন নামে এক চা দোকানে বসে চা পান করছিল। এমন সময় কয়েকজন যুবক তাকে ডেকে এনে এলোপাতাড়ি ভাবে মারপিট করে আহত করেছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। এ ব্যাপারে সাগর হাওলাদার নিজ বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। ##

ফকিরহাটে কলেজ শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিজ বাড়ী থেকে বাগেরহাট সরকারি পি,সি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক কংকন দেবনাথ ওরপে তপন (৫৪) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টায় ফ্যানের হুকের সাথে গলাই রশি দিয়ে ঝুলন্ত থাকা অবস্থায় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। মৃতের পরিবারের দাবী কংকন দেবনাথ সোমবার দিবাগত গভীর রাতের কোন এক সময় গলাই রশি দিয়ে আত্বহত্যা করেছেন। তবে সে কি কারনে আত্বহত্যা করেছে এ এ রির্পোট লেখা পর্যন্ত তাৎক্ষনিক জানা যায়নি। কংকন দেবনাথ শুভদিয়ার ঘনশ্যামপুর গ্রামের নির্মল দেবনাথের একমাত্র পুত্র। তিনি মৃত্যুকালে দুই স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি নি:সন্তান ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। খবর পেয়ে সহকারি পুলিশ সুপার (সার্কেল) মো. ছয়রুদ্দিন ও থানার সেকেন্ড অফিসার এসআই ওহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ মৃতের বাড়ীতে উপস্থিত হয়ে খোজ-খবর নেন। এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো.খায়রুল আনাম বলেন, প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তার মৃত্যুতে সহকর্মী সহ শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ##

জেলহত্যা দিবস উপলক্ষ্যে খুবিতে কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি।।

 বুধবার জেলহত্যা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও ১ মিনিট নিরবতা পালন এবং সকাল ১১.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে বই প্রদান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীরের উঠান বৈঠক ও গনসংযোগ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া সদর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীর আলম দিনব্যাপী ব্যাপক গনসংযোগ করেন। তিনি একাধিক উঠান বৈঠকে অংশ নেন। তিনি গতকাল মঙ্গলবার খলশী হালদারপাড়ায় সকাল ৮ টায় এক উঠান বৈঠক করেন। সকাল ৯ টায় খলশী গাজীপাড়ায় অপর একটি উঠান বৈঠকে অংশ নেন। এছাড়া বেলা ১২ টা পর্যন্ত ২ নম্বর খলশী ওয়ার্ডে বাড়ি বাড়ি যেয়ে আনারস প্রতিকে ভোট প্রার্থনা করেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ৭ নম্বর ওয়ার্ডের আরাজি সাজিয়াড়া গ্রামের বিশ্বাসপাড়া, সরদারপাড়াসহ আশপাশের সকল বাড়িতে যেয়ে ভোট প্রার্থনা করেন। রাতে বিভিন্ন চায়ের দোকানে আগতদের কাছে আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময়ে উপস্থিত ছিলেন এস এম জামসেদ, তাহের হালদার, জাকির মোল্লা, হারুনুর রশিদ বাবু, নীলপদ দাস, প্রকাশ দাস, সুমন শেখ, সোহাগ মোড়ল, রফি মোড়ল, তায়জল জোয়াদ্দার, ইসমাইল জোয়াদ্দার, এস কে বাপ্পী, আল আমিন মোড়ল, পলাশ দাস, বাবলু শেখ, নাজমুল মোল্লা, ইনামুল হালদার, কবির মোড়ল প্রমুখ। অপর দিকে আনারসের পক্ষে উত্তর ডুমুরিয়া, খলশী ও আরাজি ডুমুরিয়ায় গনসংযোগ করেন জিন্নাত শেখ, শাহাজান শেখ, নীলপদ দাস, রহমান মোড়ল, রফি মোড়ল, মাহাবুর শেখ, রাধাকান্ত দাস প্রমুখ।

বাল্যবিয়ে ও নারী নির্যাতন কমিয়ে আনতে সবাইকে এক সাথে কাজ করতে হবে

খবর বিজ্ঞপ্তি

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা বলেছেন, নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধ করতে সচেতন সকলকে একসাথে কাজ করতে হবে। মানুষকে সচেতন করার মাধ্যমে এই সামাজিক সঙ্কট কমিয়ে আনা সম্ভব। নারী নির্যাতন এবং বাল্যবিয়ে প্রতিরোধে রাষ্ট্রীয় উদ্যোগসমূহ সফল করে তুলতে এই কাজে বেসরকারি শক্তিসমূহের জোরালোভাবে এগিয়ে আসা প্রয়োজন। গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান, জনপ্রতিনিধিরা মানুষকে এই ইস্যুতে সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

রূপান্তর পরিচালিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে আয়োজিত জেলা পর্যায়ের বার্ষিক সিম্পোজিয়ামে সম্মানিত অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আজ মঙ্গলবার নগরীর শিরিশনগরস্থ রূপান্তর প্রশিক্ষণ কেন্দ্রে এ সিম্পোজিয়ামটি অনুষ্ঠিত হয়। জেলার কেসিসি ও বিভিন্ন উপজেলা নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ প্লাটফর্ম-এর সদস্যরা ছাড়াও সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নাগরিক নেতা, সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও নারীনেত্রীগণ এ সভায় অংশগ্রহণ করেন।

রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সিম্পোজিয়ামে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সুন্দরবন একাডেমি’র নির্বাহী পরিচালক শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির। বক্তৃতা করেন তেরখাদা উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক গৌরহরি দাস, মাসাস-এর নির্বাহী পরিচালক এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, খুলনা মহানগর প্লাটফর্মের সদস্য সচিব এ্যাডভোকেট পপি ব্যাণার্জী, দিঘলিয়া প্লাটফর্মের সদস্য সচিব শেখ মনিরুল ইসলাম, নাগরিক নেতা বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, নাগরিক নেতা প্রহ্লাদ জোদ্দার, মানবাধিকার কর্মী এ্যাডভোকেট নূরুন্নাহার পলি, মোঃ আজিজুর রহমান, কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুলফিকার আলী, নারী নেত্রী রীনা পারভীন, সাংবাদিক আনোয়ার হোসেন, মোঃ একরামুল হোসেন, মাহবুব আলম প্রমূখ।

উল্লেখ্য, ইউএসএইড এবং ইউকেএইড-এর আর্থিক সহায়তায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়নাধীন প্রোমোটিং এ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কর্মসূচির আওতায় খুলনাসহ চারটি জেলায় রূপান্তর-এর নেতৃত্বে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠনসমূহকে উদ্বুদ্ধকরণ প্রকল্পের পক্ষ থেকে এই সিম্পোজিয়ামের আয়োজন করা হয়।

আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

আগামী ১১ নভেম্বর’২১ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খুলনার গর্ব শেখ সোহেল এর জন্মদিন। প্রতিষ্ঠা বার্ষিকী ও যুবনেতা শেখ সোহেল এর জন্মদিন উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্ত্বে ও যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন এর পরিচালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা, এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, কামরুল ইসলাম, আব্দুল কাদের শেখ, মোঃ আবুল হোসেন, কাজী কামাল হোসেন, শওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহীম মার্শাল, মহিদুল ইসলাম মিলন, মেহেদী মোড়ল, কে. এম. শাহীন, ইয়াসিন আরাফাত, খালিশপুর থানার আবদুল্লাহ আল মামুন মিলন, দৌলতপুর এর সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, খানজাহান আলী থানার মিজানুর রহমান, ওয়ার্ড যুবলীগ নেতা- মোঃ সোহাগ দেওয়ান, মোঃ হারুনুর রশিদ, মোঃ আব্দুল মালেক, মোঃ বাদল সিপাহী, মোঃ রিয়াজ মাহমুদ চৌধুরী, মোঃ ইকবাল কবির, মোঃ মাছুম-উর-রশিদ, মাছুম আহমেদ ডলার, মোঃ কাঞ্চন শিকদার, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জিহাদ, এজাজ আহমেদ, অলোক শীল, ইলিয়াস হোসেন লাবু, মোস্তাইন বিন ইদ্রিস (চঞ্চল), ইমরুল ইসলাম রিপন, মোঃ লাবু আহমেদ, আরিফুল ইসলাম আরিফ, আসাদুজ্জামান শাহীন, রকিবুল ইসলাম, আনিসুর রহমান, মোঃ রবিউল ইসলাম লিটন, সরদার জাকির হোসেন, মোঃ হাসান শেখ, শওকত হাসান, মোঃ জামাল হোসেন, শেখ মিজানুর রহমান, মোঃ রবিউল ইসলাম বাপ্পী, মোঃ ইউসুফ আলী, নূর-এ-হেলাল, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ মোশারফ হোসেন, আশরাফুল ইসলাম, সগির আহমেদ, ফাত্তাউল ইসলাম ফাহিম, মোঃ সাকিব হাওলাদার, শাহাবুদ্দীন সাবু, কামরুল মুন্সী, মহিউদ্দীন রাজ, মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান মানিক, জাহিদ আল মামুন, মোঃ জুলহাস, মোঃ ইনসান সরদার প্রমূখ।

সভায় প্রতিষ্ঠা বার্ষিকী ও যুবনেতা শেখ সোহেল এর জন্মদিন উদযাপন উপলক্ষে ১১ নভেম্বর সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে মাল্যদান, বিকাল ০৩:৩০ মিনিটে শহীদ হাদীস পার্কে যুব সমাবেশ, সন্ধ্যায় কেক কাটা ও সাংস্কৃতিক আনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসময় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানসূচী সুশৃঙ্খল ভাবে উদযাপনের লক্ষে মঞ্চ ও সাজসজ্জা, আপ্যায়ন ও সাংস্কৃতি বিষয়ক উপ কমিটি গঠন করা হয়।

খুলনায় প্রথম ফায়ার হাইড্রেন্টের উদ্বোধন

তথ্য বিবরনী

         খুলনায় হোটেল সিটি ইনের পাশে সরকারিভাবে স্থাপন করা হলো মহানগরীর প্রথম ফায়ার হাইড্রেন্ট। খুলনার গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যায়ক্রমে আরো ৫০টি ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হবে। সিটি ইন হোটেলে আজ (মঙ্গলবার) দুপুরে প্রথম ফায়ার হাইড্রেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

          প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, আধুনিক খুলনা নগরী গড়তে ফায়ার হাইড্রেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। খুলনার অধিকাংশ পুকুর ভরাটের কারণে অগ্নিকান্ডের সময় ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে অনেক দূর থেকে পানি আনতে হয়। যার ফলে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়। ফায়ার হাইড্রেন্টের মাধ্যমে ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়িতে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। একই সাথে নগরীর পুকুরগুলো খননের উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি মেয়র সিটি ইন কর্তৃপক্ষকে প্রথম ফায়ার হাইড্রেন্ট স্থাপনের জন্য পিলারটি সরবরাহ করায় ধন্যবাদ জানান।

        খুলনা হোটেল সিটি ইনের (অগ্নি ও নিরাপত্তা ব্যবস্থাপনা) উপদেষ্টা মোঃ গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ভারপ্রাপ্ত) বাবুল চক্রবর্তী। খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম হাবিবের সঞ্চালনায় এতে স্বাগত জানান হোটেল সিটি ইনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলমগীর হোসেন।

       এর আগে মেয়র হোটেল সিটি ইনের পাশে স্থাপিত প্রথম ফায়ার হাইড্রেন্টের উদ্বোধন করেন এবং ফায়ার সর্ভিসের মহড়া প্রত্যক্ষ করেন।

খুলনা মহানগর বিএনপির প্রস্তুতি সভা আহবান

খবর বিজ্ঞপ্তি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ৪ নভেম্বর বিএনপি জাতীয় স্থয়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা মরহুম তরিকুল ইসলাম ও খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সহ- সভাপতি মরহুম এসএম মোরশেদ আলমের মৃত্যুবার্ষিকীর কর্মসূচী যথাযথ মর্যাদায় পালনের জন্য মহানগর বিএনপির প্রস্তুতি সভা ৩ নভেম্বর বুধবার বেলা ১২টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে ।

খুলনা মহানগর বিএনপির কার্যকারী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড বিএনপি এবং অংগ দলের নেতৃবৃন্দসহ পেশাজীবী নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মনিরুজ্জামান।

যশোরের শার্শায় ১০টি ইউনিয়নে ৩টি পদের জন্য ৫৯৭ জন মনোনায়পত্র জমা দিয়েছে

বেনাপোল প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের শার্শা উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৯জন, সাধারন মেম্বার পদে ৪৫১ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯৭ জন প্রার্থী মনোনায়ন পত্র জমা দিয়েছেন। শার্শা উপজেলা নির্বাচন কমিশনার মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনায়ন পত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার বিকেল পর্যন্ত ৫ জন রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাচনে অংশ গ্রহনের জন্য এসব মনোনায়ন পত্র জমা দেয়া হয়।

শার্শা উপজেলা নির্বাচন কমিশন অফিস সুত্র জানায় উপজেলার ১নং ডিহি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন সাধারন সদস্য (মেম্বার) পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন। ২নং লক্ষনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন, সাধারন সদস্য (মেম্বার) পদে ৩৯জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন। ৩নং বাহাদুরপুর ইউনিযনে চেয়ারম্যান পদে ৫জন, সাধারন সদস্য (মেম্বার) পদে ২৫ জন ও সংরক্ষিত মহিলা  আসনে ৬ জন । ৫নং পুটখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সাধারন সদস্য (মেম্বার) পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন। ৬নং গোগা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারন সদস্য (মেম্বার) পদে ৬৩ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৮ জন। ৭নং কায়বা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন,  সাধারন সদস্য (মেম্বার) পদে ৫৭ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৪ জন। ৮নং বাগাআঁচড়া ্ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, প্রার্থী সাধারন সদস্য (মেম্বার) পদে ৫৬ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন । ৯নং উলাশী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন সাধারন সদস্য (মেম্বার) পদে ৫২ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন। ১০নং  শার্শা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সাধারন সদস্য (মেম্বার) পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯ জন প্রার্থী নির্বাচনের জন্য  মনোনায়ন পত্র জমা দিয়েছে। ১১নং নিজামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারন সদস্য (মেম্বার) পদে ৪৫ জন ও সংরক্ষিত মহিলা  আসনে ৯ জন। এবার ইউপি নির্বাচনে বিএনপি জামাত থেকে নির্বাচন না করায় আওয়ামীলীগের দলীয় প্রার্থীর নৌকা প্রতীকের বিপরীতে একাধিক আওয়ামীলীগ দলীয় সমর্থকরা বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনায়ন পত্র জমা দিয়েছেন।

উপজেলার ডিহি ইউনিয়নে নৌকা প্রতীকের দলীয় মনোনায়ন পাওয়া প্রার্থী আসদুজ্জামান মুকুল এর বিপরীতে বর্তমান চেয়ারম্যান হোসেন আলীসহ ১১ জন র্প্রার্থী মনোনায়ন পত্র জমা দিয়েছেন। লক্ষনপুর ইউনিয়নে বর্তমানে চেয়ারম্যান ও দলীয় মনোনায়ন পাওয়া আনোয়ারা বেগমের বিরুদ্ধে শামছুর রহমানসহ ৫ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন। বাহাদুরপুর ইউনিয়নে বর্তমান আওয়ামীলীগের চেয়ারম্যান মিজানুর রহমান ও দলীয় নৌকা প্রতীকের বিরুদ্ধে গত বছরের বিদ্রোহী প্রার্থী মফিজুর রহমানসহ ৫ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন। পুটখালী ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনায়ন পাওয়া প্রার্থী আব্দুল গফফার সরদারের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসাবে নাসির উদ্দিন মনোনায়পত্র জমা দিয়েছেন। গোগা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও দলীয় মনোনায়ন পাওয়া আব্দুর রশীদ এর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী তবিবর রহমানসহ ৩জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন।

কায়বা ইউনিনের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের দলীয় মনোনায়ন পাওয়া হাসান ফিরোজ টিংকুর বিরুদ্ধে গত বছরের  বিদ্রোহী প্রার্থী আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেনসহ ৪ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন।

বাগআঁচড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও দলীয় মনোনায়ন পাওয়া ইলিয়াছ কবির বকুলের বিরুদ্ধে আব্দুল খালেকসহ ৫ জন বিদ্রোহী প্রার্থী মনোনায়ন পত্র জমা দিয়েছেন। উলাশী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম এর বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যান ও বিদ্রোহী প্রাথী আয়নাল হকসহ ৪ জন প্রার্থী মনোনায়ন পত্র জমা দিয়েছেন।

শার্শা সদর ইউনিয়নে নৌকা প্রতীকের দলীয় মনোনায়ন পাওয়া কবির উদ্দিন তোতার বিপরীতে বিদ্রোহী প্রাথী হিসাবে বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেনসহ ৩ জন মনোনায়নপত্র জমা দিয়েছেন। নিজামপুর ইউনিয়নে বর্তমান নৌকা প্রতীকের দলীয় মনোনায়ন পাওয়া আব্দুল ওহাবের বিরুদ্ধে গত বছরের নৌকা প্রতীক পাওয়া দলের একনিষ্ঠ কর্মী শার্শা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা বিপুলসহ ৭ জন মনোনায়নপত্র জমা দিয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার সময় উপজেলা নির্বাচন কমিশনার মেহেদী হাসান জানান, শার্শার ১০টি ইউনিয়নের মনোনায়ন পত্র জমা দেওয়ার আজ শেষ দিন। ৪৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে,মেম্বার পদে ৪৫১ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৯৭ জন প্রার্থী মনোনায়ন পত্র জমা দিয়েছেন। সুষ্ঠু ভাবে নির্বাচন করার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

একাধিক বিয়ের অভিযোগ, স্ত্রীর বিরুদ্ধে মামলা করলেন স্বামী

কেশবপুর (যশোর) প্রতিনিধি

আগের স্বামীকে তালাক না দিয়ে এবং একাধিক স্বামীর বিষয় গোপন রেখে পুনরায় বিয়ে করার অভিযোগে প্রিয়াংকা পারভীন পিংকি নামে এক নারীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার স্বামী।

মঙ্গলবার কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে শাহারিয়ার আহম্মেদ হাসিব মামলাটি করেন।

যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কেশবপুর থানার ওসিকে আদেশ দিয়েছেন।

অভিযুক্ত পিংকি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। মামলায় পিংকি ছাড়াও তার মা রূপালী নাসরিন ও বোন ক্যাথি আক্তার কেয়াকে আসামি করা হয়েছে।

মামলায় শাহরিয়ার আহম্মেদ হাসিব উল্লেখ করেছেন, আসামি পিংকির সঙ্গে তার মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ ও পরিচয় হয়। এরপর প্রতারণার আশ্রয় নিয়ে সাড়ে ৭ লাখ টাকা কাবিননামায় তাকে বিয়ে করেন পিংকি। বিয়ের পর স্বামীর বাড়িতে এসে পিংকি কিছুদিন বসবাস করেন। কেশবপুরে স্বামীর বাড়িতে অবস্থানকালে সার্বক্ষণিক মোবাইল ফোনে অন্য লোকের সঙ্গে পিংকির মোবাইল ফোনে কথা বলার বিষয়টি লক্ষ্য করেন হাসিব। এ ছাড়া শ্বশুর-শাশুড়িকে অবমাননা করতেন পিংকি। এসব দেখে হাসিবের সন্দেহ হয়।

পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, পিংকির আরও একজন স্বামী রয়েছে। ওই স্বামীর নাম হুসাইন আহমেদ। তিনি আলমডাঙ্গার আলিয়াটনগর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এ ছাড়া আরও একটি বিয়ে হয়েছিল পিংকির। কিন্তু পিংকি তার সব বিয়ের কথা গোপন রেখে এবং দ্বিতীয় স্বামী হুসাইন আহমেদকে তালাক না দিয়েই অবৈধভাবে বিয়ে করেছেন হাসিবকে।

এ বিষয়ে কেশবপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, আদালতের নির্দেশনা পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।