Home খেলাধুলা ভারতকে টানা দ্বিতীয় হারের লজ্জা দিল নিউজিল্যান্ড

ভারতকে টানা দ্বিতীয় হারের লজ্জা দিল নিউজিল্যান্ড

14


ক্রীড়া প্রতিবেদক||


পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের পর এবার নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয়ের লজ্জায় ডুবলো বিরাট কোহলির ভারত।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিউই বোলারদের তোপের মুখে মাত্র ১১০ রান তুলতে সক্ষম হয় বিরাট কোহলি অ্যান্ড কোং। জবাব দিতে নেমে ড্যারিল মিচেলের ঝড়ের মুখে বড় পরাজয় স্বীকার করতে বাধ্য হলো ভারত। ৩৩ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।