ঢাকা অফিস।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র বায়োপসি রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, ফলাফল ভালো। রিপোর্ট অনুযায়ী বেগম জিয়া’র চিকিৎসা শুরু হয়েছে।
মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, বেগম জিয়া’র শরীর থেকে নেওয়া টিস্যুর রিপোর্ট ভালো এসেছে। ভয়ের কোনো কারণ নেই। তাঁর শরীরের তাপমাত্রা যেহেতু আপ-ডাউন করে, তাই চিকিৎসা চলবে। বোর্ডের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বেগম জিয়া’র বয়স অনেক। জ্বর থাকায় কিডনি, ডায়াবেটিসের সমস্যা বেড়ে যায়। এজন্য তাপমাত্রা কমানো জরুরি হয়ে পড়েছে।
সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের শরীরের একটি অংশের চামড়ায় লাম্প বা চাকা হয়ে গিয়েছিলো। এর কারণ জানতে গত ২৫ অক্টোবর তাঁর বায়োপসি করা হয়। অপারেশনের দু’দিন পরই পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। মেডিকেল বোর্ড রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসা শুরু করে।










































