রূপসা প্রতিনিধি।।
র্যাব-৬ খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, রূপসার ডোবা কালিবাড়ি মোড় এলাকায় শ্যামল দাসের মুদির দোকানের পিছনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে গত ২৮ অক্টোবর সন্ধ্যা রাতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা শুরু করেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে কৌশলে পালানোর চেষ্টাকালে তুষার বসুরতিকান্ত আটক হয়।র্যাব-৬ জানায়, রূপসা উপজেলা ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের মৃত নিরাপদ বসুর ছেলে তুষার বসুরতিকান্ত (৫০) এর হেফাজত হতে একটি বিদেশী ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ, দুইটি সীমকার্ড ও একটি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রূপসা থানায় অস্ত্র আইনে মামলা হয়।










































