Home আঞ্চলিক ধুলিহর ইউপিতে নৌকায় ভোট চাইলেন নজরুল ইসলাম

ধুলিহর ইউপিতে নৌকায় ভোট চাইলেন নজরুল ইসলাম

12


খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা।।

আসন্ন ১১ই নভেম্বর ধুলিহর  নির্বাচন উপলক্ষ্যে ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগীসংগঠনের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার ২৯ অক্টোবর বিকাল ৪ টায় সাতক্ষীরা সদর উপজেলার ৮ নং ধুলিহর ইউপি নির্বাচনে ঐতিহ্যবাহী কোমরপুর ফুটবল মাঠ চত্বরে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এ জনসভায় ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান বাবুকে আগামী ১১ই নভেম্বর নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জয়যুক্ত করুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। তিনি তার বক্তব্যে বলেন, ধুলিহর ইউপি নির্বাচনে নৌকার মাঝি মিজানুর রহমান বাবুর বিকল্প নেই। সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে জয়যুক্ত করুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও সদর সাবেক সভাপতি আলহাজ্ব এস এম শওকত হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর সাধারণ সম্পাদক শাহজাহান আলী,  যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল প্রমুখ । এ আরও বক্তব্য রাখেন, স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময়   ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আজাহারুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, ০৮ ধুলিহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান বাবু। তিনি তার বক্তব্যে বলেন, আপনারা জানেন দীর্ঘ সাড়ে ৫ বছর যাবত আপনাদের সুখে দুঃখে পাশে থেকে আপনাদের  হক আপনাদের ইউনিয়ন পরিষদের সেবা আপনাদের দৌড় গোঁড়ায় পৌছে দিয়েছি। আমার ইউনিয়নে অসংখ্য পাকা রাস্তা করেছি। গ্রাম আদালতের মাধ্যমে সকলকে আইনের সহযোগিতা  পৌছে দিয়েছি। আমি এবার নির্বাচিত হলে, প্রধানমন্ত্রীর স্বপ্নের গ্রামকে শহরের রুপে প্রদান করবো ইনশাআল্লাহ । উক্ত নির্বাচনীয় জনসভায় ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে দলমত নির্বিশেষে হাজার হাজার কর্মী সমার্থকের উপস্থিতিতে সমপ্তি হয়।