Home আঞ্চলিক শুধু ভোটে জয়লাভ করলেই চলবে না, জনগণের হৃদয় জয় করুন: এমপি বাবু

শুধু ভোটে জয়লাভ করলেই চলবে না, জনগণের হৃদয় জয় করুন: এমপি বাবু

6

খবর বিজ্ঞপ্তি।।

জনগণের কল্যাণে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শুধু ভোটে জয়লাভ করলেই চলবে না, জনগণের হৃদয়ও জয় করতে হবে। তিনি বলেন, ‘জনস্বার্থে যদি আপনি কাজ করেন, মানুষের হৃদয় যদি আপনি জয় করতে পারেন, তাহলে দেখবেন জনগণই আপনার ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে এবং আপনাকে তাঁদের সেবা করার সুযোগটা বারবার দেবে। সাথে সাথে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন হবে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে কয়রা উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ও সাধারণ আসনের সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সাংসদ মোঃ আক্তারুজ্জামান বাবু নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের ওপর বিরাট দায়িত্ব। তাই মনে রাখতে হবে, জনপ্রতিনিধি হওয়া মানেই জনগণের জন্য, শুধু যারা আপনাকে ভোট দিয়েছেন তারা নয়, আপনি এলাকার সব মানুষেরই প্রতিনিধি। এ সময় শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এম এম সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আব্দুল্লাহ আল মাহমুদ,জিয়াউর রহমান জুয়েল, শাহ নেওয়াজ শিকারী, আছের আলী মোড়ল, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, আওয়ামী লীগ নেতা মাস্টার খগেন্দ্রনাথ মন্ডল, কফিল উদ্দিন, হারুন অর রশিদ, খায়রুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলামসহ নবনির্বাচিত সংরক্ষতি ইউপি সদস্য, সাধারণ সদস্য, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে এমপি আক্তারুজ্জামান বাবু, গত ২৬ অক্টোবর কয়রার বাগালী ইউনিয়নে বামিয়া গ্রামে দুর্বৃত্তরা নির্মম ভাবে মা বাবা ও সন্তানকে হত্যা করে সেই নিহতদের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের স্বান্ত¦না দেন।