খবর বিজ্ঞপ্তি।।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেছেন,গনতন্ত্রকে হত্যা করে বিএনপি আজ গণতন্ত্রের বুলি ছারে। ওদের কথা মানুষ এখন শোনে না। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে বিরোধী রাজনৈতিক নেতাদের উপর নির্মম অত্যাচার চালিয়েছে তারা। বিরোধী রাজনীতি রুখতে রাস্ট্রের সর্বোচ্চ বাহিনীকে বিতর্কিত করা হয়েছে অপারেশন ক্লিনহার্ট এর নামে। সেই অত্যাচারের শিকার হয়ে মৃত্যু বরন করেন সাবেক যুবলীগ নেতা মাসুম বিশ্বাষ। মাসুম বিশ্বাষরা আমাদের অহংকার।
সাবেক যুবলীগ নেতা ও শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের মামাতো ভাই মাসুম বিশ্বাষ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত দোয়া পূর্ব আলোচনায় এ কথা বলেন তিনি। বুধবার খুলনা মহানগর যুবলীগ আয়োজিত নগরীর আজমেরী জামে মসজিদে বাদ যোহর অনুষ্ঠিত দোয়া পূর্ব এই আলোচনায় নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা ০৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু,
সাবেক ছাত্র নেতা শেখ আবু হানিফ, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, নগর যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, মুন্সি নাহিদুজ্জামান, আব্দুল কাদের শেখ, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মেহেদী হাসান মোড়ল, কে এম শাহিন হাসান, ইয়াসিন আরাফাত, রাশেদুজ্জামান রাশেদ, সাবেক ছাত্রনেতা বাচ্চু মোড়ল, রফিকুল ইসলাম রফিক, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, জহির আব্বাস, মাহমুদুল হাসান সুজন, মেহেদী হাসান,ঝলক বিশ্বাস, ইমাজ উদ্দিন রিপন, ইয়াসিন আরাফাত, সোহান মাহমুদুর রহমান রাজেস, হিরন হাওলাদার, যুবলীগ নেতা আবদুল মালেক, ইলিয়াস হোসেন লাবু,আরিফুর রহমান আরিফ, আসাদুজ্জামান শাহিন, কাঞ্চন সিকদার, ইব্রাহিম হোসেন, হাসান শেখ, বাদল সিপাহী, জামাল শেখ, ইমরুল ইসলাম রিপন,মাসুম উর রশিদ, লাবু আহমেদ, জনি মিয়া, রাকিবুল ইসলাম, ইব্রাহিম হোসেন, জামিল আহমেদ সোহাগ, মহিদুল ইসলাম শান্ত প্রমূখ। আলোচনা শেষে মাসুম বিশ্বাষ এর বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা স ম জাকারিয়া।











































