মোড়েলগঞ্জ প্রতিনিধি||
বাগেরহাটের মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ আব্দুল হাই খানের প্রচার মাইক, ব্যাটারী ও মাইকের ম্যাকানিক্যাল সেট পিটিয়ে তছনছ করে ফেলেছে দুবৃত্তরা।
বুধবার বিকেল ৩টার দিকে খাউলিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে বিদ্রোহী প্রার্থীর অভিযোগ। এ ছাড়া এদিন ২নং ওয়ার্ড চালিতাবুনিয়া গ্রামে মেম্বার প্রার্থী মিলন হাওলাদারের প্রচার মাইকও ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।











































