ফুলতলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মচারীর বিরুদ্ধে হয়রানীর অভিযোগ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ফুলতলা উপজেলায় কর্মরত সারমিন আক্তার সাথীর বিরুদ্ধে ঋণের নামে হয়রানীর অভিযোগে ভুক্তভোগীরা দরখাস্ত জমা দিয়েছে। ১৪ অক্টোবর উপপরিচালক বরাবর ভুক্তভোগী মো. ইসরাইল খানসহ ৬জন এ অভিযোগ দায়ের করেন। সাথী খানজাহান আলী থানাধিন মাত্তমডাঙ্গা গ্রামের মো. ইসমাইল হোসেন খান বাবুর স্ত্রী।
অভিযোগ সুত্রে জানা যায়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ফুলতলা উপজেলায় কর্মরত সারমিন আক্তার সাথী দীর্ঘ ২০ বছর একই স্থানে থেকে বিভিন্ন ব্যক্তিকে ম্যানেজ করে টিম গঠণের মাধ্যমে ঋণ বিতরণ করেন। কিন্তু প্রকৃত পক্ষে ঋণ গ্রহণকারীরা ঋণী নয়। অনেকের নামে ঋণ উত্তোলন করে তাদের ২/৩ হাজার টাকা দিয়ে বাকী টাকা নিজের আত্মীয়-স্বজন ও বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট চড়া সুদে খাটিয়ে টাকার পাহাড় গড়েছেন তিনি। এঘটনায় মো. ইসরাইল খানসহ ৬জন স্বাক্ষরীত অভিযোগ পত্রটি উপপরিচালক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ফুলতলাসহ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ঢাকা, সচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সচিবালয় ঢাকা, বিভাগীয় কমিশনার খুলনা ও দুর্ণীতি দমন কমিশন খুলনায় প্রেরণ করা হয়েছে।
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ৪
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর দৌলতপুর কবির বটতলা আমেনা মঞ্জিলের নাছিমার বাড়ির ভাড়াটিয়া মো. ইমান গাজীর ছেলে মো. রানা গাজী (২৩), দৌলতপুর মুচিপাড়ার আবু তাহেরের ছেলে মো. সুজন (২২), ১৮৮, সাচিবুনিয়া ওয়াপদা রোডের মান্নান খাঁর ছেলে জনি (২৬) ও রূপসা থানার বাঘমারা কালাম ফকিরের বাড়ির পাশের বাসিন্দা মজিবর রহমানের স্ত্রী মনিরা বেগম (৩৩)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহ্ জাহান শেখ জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে।
ডুমুরিয়ায় ভোক্তা-অধিকারের বাজার তদারকিতে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
ফুলতলা থানা এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৭০হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়। রবিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ইব্রাহীম হোসেন ও জেলা কার্যালয়ের উপপরিচালক শিকদার শাহীনুর আলম এ জরিমানার আদেশ প্রদান করেছেন।
বাজার তদারকিকালে ফুলতলা বেলতলার রবি চানাচুরকে পোড়া তেল ব্যবহার, নোংরা ও অস্বাস্থকর পরিবেশে চানাচুর তৈরীর অপরাধে ৫ হাজার টাকা, মিল্লাত বেকারীকে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত বেকারী সামগ্রীর অপরাধে ৫ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে সোনালী মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মূল্যবিহীন ঔষধ সংরক্ষণের অপরাধে মেসার্স মিলন মেডিকেল হলকে ২ হাজার টাকা, মূল্যবিহীন বিদেশী কসমেটিকস সংরক্ষণের অপরাধে স্বর্ণা গিফটকে ৩ হাজার টাকা ও অনুমোদনহীন, পোড়া তেল ব্যবহার, নোংরা ও অস্বাস্থকর পরিবেশ, খাদ্য আয়োডিনবিহীন লবন ব্যবহার না করার অপরাধে চম্পা চানাচুরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট বিতরণ করাসহ মাইকিং করা হয়। তদারকিমূলক এই অভিযানে সার্বিক সহায়তা করেন ফুলতলা থানা পুলিশ, খুলনা ও পরিদর্শক, কৃষি বিপনন অধিদপ্তর, খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
সাতক্ষীরায় র্যাবের অভিযানে ২০৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরা জেলার সদর থানাধীন আশুমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ২০৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৩ অক্টোবর রাত ১১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা জেলা সদরের বৈচনা গ্রামের মো. হারুন অর-রশিদের ছেলে মো. আব্দুর রব (৩০)।
র্যাব-৬ জানায়, ২৩ অক্টোবর রাত ১১টার দিকে সাতক্ষীরা জেলার সদর থানাধীন আশুমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ভোমরা ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামস্থ ভোমরা টু আশুমার্কেট সড়কের মেসার্স সাথী নার্সারীর সামনে থেকে ২০৪ বোতল ফেন্সিডিলসহ আব্দুর রবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
সীমান্তে বোমায় উড়ে গেল যুবকের কব্জি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোর বেনাপোলের পুটখালী সীমান্তে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে তিন যুবক। এর মধ্যে একজনের কব্জি উড়ে গেছে। খবর পেয়ে আহতদের স্বজনরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
শনিবার রাত সাড়ে ১০টার বেনাপোলের পুটখালী গ্রামের মধ্যপাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল রানা (৩৫), জিয়াউর রহমানের ছেলে রাশেদ (৪০) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান (৪২)। আহতদের মধ্যে রাশেদের ডান হাতের কব্জি উড়ে গেছে। সোহেল রানা ও আশিকুরের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের মধ্যে সোহেল রানা জানান, তারা তিন বন্ধু রাত সাড়ে ১০টার দিকে পুটখালী মধ্যপাড়ায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রতিপক্ষরা তাদের ওপর বোমা হামলা করে। এতে রাশেদের বাম হাতের কব্জি উড়ে যায়।
এদিকে অপর একটি সূত্র জানিয়েছে, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারে তারা বোমা তৈরি করছিল। এ সময় বোমা বিস্ফোরণে তারা নিজ বোমায় আহত হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সালাউদ্দীন স্বপন জানান, বোমায় আহতদের মধ্যে রাশেদের অবস্থা আশঙ্কাজনক।
বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি মামুন খান জানান, বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে, এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ থানায় মামলা করেনি।
খুলনায় নৌকায় মনোনয়ন পেলেন বহিষ্কৃত নেতা!
স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়ে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া এফএম অহিদুজ্জামান পেয়েছেন খুলনার তেরখাদা উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন।
এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা অনতিবিলম্বে ওই নেতাকে স্থায়ী বহিষ্কার করে নৌকার মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান।
তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শেখ শামীম হাসান জানান, অহিদুজ্জামান সৌদি আরবে থাকতেন। ২০০৮ সালে দেশে ফিরে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন।
তেরখাদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম ওবায়দুল্লাহ বাবু বলেন, গত ১৯ জুলাই তেরখাদায় একটি সমাবেশে অহিদুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিতর্কিত বক্তব্য দেন। যার আলোকে গত ২৬ জুন জেলা আওয়ামী লীগের সভায় এফএম অহিদুজ্জামানকে সাময়িক বহিষ্কার করা হয়। এ সময় স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করেন নেতারা। এত কিছুর পরও সেই বিতর্কিত ব্যক্তি মনোনয়ন পেয়েছেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী বলেন, মনোনয়ন তালিকায় তার নাম আমরা কেন্দ্রে পাঠাইনি। একজন বিতর্কিত ব্যক্তি কীভাবে মনোনয়ন পেলেন সেটি আমরা জানি না। পার্লমেন্টারি বোর্ড যেটি ভালো বুঝেছেন সেটিই করেছেন।
এ বিষয়ে এফএম অহিদুজ্জামান বলেন, কেন্দ্র আমার ওপর সন্তুষ্ট বলেই মনোনয়ন দিয়েছেন। আমি আওয়ামী লীগ করি সেই দলের সম্মান ধরে রাখতে জনগণের জন্য কাজ করে যাব।
র্যাবের জালে জিনের বাদশা
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের রামপাল থেকে কথিত জিনের বাদশা প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব-৬। শনিবার রাত সাড়ে ৮টার দিকে র্যাবের একটি দল উপজেলার ফয়লাহাট থেকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম হানিফ ঢালী (৩৫)। তিনি উপজেলার চাঁদপুর গ্রামের মৃত সোবাহান ঢালীর পুত্র। তার বিরুদ্ধে জিনের বাদশা ও পীর দরবেশ সেজে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে বিকাশের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল।
র্যাব জানায়, একটি চক্র জিনের বাদশা ও পির-দরবেশ সেজে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে বিকাশের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে র্যাবের একটি দল উপজেলার ফয়লাহাটে অভিযান চালায়।
এ সময় প্রতারণার বিভিন্ন উপকরণসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি সিমকার্ডসহ ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হানিফ ঢালী তথাকথিত জিনের বাদশা ও পির-দরবেশ সেজে প্রতারণা করে বিভিন্ন মানুষকে সর্বশান্ত করার বিষয়টি স্বীকার করেছে বলে র্যাব জানায়।
প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে র্যাব। আটক আসামিকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
দাকোপের পা বাঁধা অবস্থায় এক মহিলাকে উদ্ধার
মোঃ শামীম হোসেন, বাজুয়া
খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের খুটাখালী-হরিনটানা ক্রোসিং রোডে হাত পা বাঁধা অবস্থায় এক মহিলাকে রবিবার ভোরে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। সকালে রাস্তায় হাটতে বের হওয়া লোকজন রাস্তায় হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকা মহিলাকে দেখতে পেয়ে এলাকার লোকজন, ইউপি সদস্য ও চেয়ারম্যানকে খবর দেয়। পরে এলাকার লোকজন জানতে পারে রাস্তায় পড়ে থাকা মহিলাটির পরিচয়। এলাকাবাসী জানায় মহিলাটির নাম প্রমিলা মন্ডল(৪৮) স্বামীঃ নিরঞ্জন মন্ডল গ্রামঃ মধ্য পশ্চিম বাজুয়া। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে থানার হেফাজতে চিকিৎসা র জন্য দাকোপ সাস্হ্য কমপ্লেক্সে প্রেরন করেন
কালীগঞ্জে ঘরের উপর পড়া বাঁশ কাটায় যুবককে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে ঘরের উপর ন্যূয়ে পড়া ঝাড়ের বাঁশ কাটায় আল ইসলাম (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড প্রতিবেশিরা। আল ইসলাম খুলনার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকালে মৃত্যুবরণ করেন।
আল ইসলাম কালীগঞ্জের বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় শুক্রবার একটি মামলা হলেও এখনো কেও গ্রেফতার হয়নি।
মামলার উদ্বৃতি দিয়ে কালীগঞ্জের সুবর্নসরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই মতিয়ার রহমান জানান, আল ইসলামের বাড়ির উপর প্রতিবেশি সোহেল হোসেনের ঝাড়ের বাঁশ ন্যুয়ে ঘরের ক্ষতি করছিল। বাঁশগুলো কেটে নিতে দীর্ঘদিন ধরে বলা হালেও কাটা হচ্ছিল না। ফলে গত ১৮ অক্টোবর আল ইসলাম নিজেই ঘরের উপর ঝুলে থাকা তিনটি বাঁশ কেটে দেন। এঘটনায় ক্ষিপ্ত হয়ে সোহেল হোসেন ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে আল ইসলামের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আল ইসলাম বাড়ির মধ্যে অনধিকার প্রবেশ ও গালিগালাজ করতে নিষেধ করলে আসামী সাজ্জাদ হোসেনের ছেলে সোহেল, হবিবর শেখের ছেলে মোস্তফা ও তার স্ত্রী শান্তা খাতুন, হবিবর শেখের স্ত্রী আনু খাতুন ও মেয়ে শিলিফা খাতুন দলবদ্ধ হয়ে আল ইসলামের উপর হামলা করে। এ সময় স্বামীকে ঠেকাতে গিয়ে তার স্ত্রী নাজনীন নাহার শিলার শ্লীলতাহানি ঘটায়। আল ইসলামেক তারা কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে মুমুর্ষ অবস্থায় ফেলে রেখে যায়।
আহত আল ইসলামের স্ত্রী শিলা খাতুন জানান, প্রথমে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর আড়াইশ বেডে ভর্তি করা হয়। সেখানেও ভর্তির পর আল ইসলামের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়লে তাকে যশোর থেকে খুলনার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হলে রোববার বিকালে তিনি মারা যান।
বিষয়টি নিয়ে কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় গত শুক্রবার থানায় একটি মামলা হয়েছে, যার নং ১৪। আসামীরা পলাতক থাকায় মোবাইল ট্রাকিং করে তাদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, এই মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত করা হবে।
বেনাপোলে ৭ লাখ টাকার প্রশাধন সামগ্রী জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল কাস্টমস চেকপোস্টে আজ রবিবার বিকেলে ভারত ফেরত এক পাসপোর্ট যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে ৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় প্রশাধন সামগ্রী জব্দ করেছেন কাস্টম হাউসের যুগ্ন কমিশনার আব্দুল রশিদ মিয়া।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন কমিশনার আব্দুল রশিদ মিয়া জানান, ভারত থেকে পাসপোর্ট যোগে বিপুল পরিমান প্রসাধন সমাগ্রী পাচার করে দেশে আনা হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে কাস্টমস হাউসের একটি টিম চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে বড় ধরনের একটি প্রশাধন সামগ্রীর চালান জব্দ করা হয়েছে। জব্দকৃত প্রশাধন সামগ্রী বেনাপোল শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে একটি বিভাগীয় মামলা হয়েছে।
মোড়েলগঞ্জে দলের বিদ্রোহীকে ভোটের মাধ্যমে প্রত্যাখান করবে জনগন
মোড়েলগঞ্জ প্রতিনিধি :
বাগেরহাটের মোড়েলগঞ্জে খাউলিয়া ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্র্থী মাষ্টার মো. সাইদুর রহমানের নির্বাচনী পথসভায় বক্তারা বলেছেন দলীয় নেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে উপেক্ষা করে দলের বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ গ্রহনকারিকে জনগন ভোটের মাধ্যমে প্রত্যাখান করবে। বিদ্রোহী কখনও আওয়ামী লীগের কর্মী হতে পারেনা।
রোববার বিকেলে আমতলী কামিল মাদ্রাসা চত্তরে আয়োজিত আওয়ামী লীগের এক নির্বাচনী পথসভায় বক্তাব্য রাখেন নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্র্থী মাষ্টার মো. সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা ইখতিয়ার হোসেন দিলাল, শহিদুজ্জামান সাবু, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন তালুকদার, উপজলো ছাত্রলীগ সভাপতি মো. মহিদুজ্জামান মহিদ, শরণখোলা ছাত্রলীগ সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ।
আওয়ামী লীগ নেতা মো. ইসাহাক আলীর সভাপতিত্বে বক্তাব্য রাখেন খাউলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুবলীগ নেতা আলমগীর হোসেন, নবনির্বাচিত মোড়েলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর মোল্লা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন ফকির, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, মনিরুজ্জামান, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
“অসহায় মানুষদের আইনী সহায়তা নির্শ্চিত করতে হবে”
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের তৃণমূল পর্যায়ে দরিদ্র ও অসহায় প্রতিবন্ধী ও যাদের বার্ষিক আয় ১ লক্ষ টাকার নীচে তাদের জন্য বিনামূল্যে সরকারি আইন সহায়তা প্রদান কার্যক্রম বেগবান করতে হবে। যাতে দরিদ্র ও অসহায় মানুষরা বিনামূল্যে নায়বিচার পায় এব্যাপারে ইউনিয়ন ও উপজেলা লিগ্যাল এইড কমিটিকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।বটিয়াঘাটা উপজেলা আইন সহায়তা কমিটির অর্ধ-বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় আইন সহায়তা কমিটির পরিচালক মোঃ সাইফুল ইসলাম (সিনিয়র জেলা জজ) একথা বলেন।
জাতীয় আইন সহায়তা প্রদানকারী সংস্থা এর পরিচালক এর গত দু’দিন খুলনা জেলা পরিদর্শনকালে গত শনিবার বিকাল তিনটায় ইউএসএআইডির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি ও লোকাল পার্টনার রপান্তর এর অয়োজনে বটিয়াঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বটিয়াঘাটা উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন। রূপান্তরের কর্মসূচি সমন্বয়কারী অসীম আনন্দ দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোঃ শহীদুল ইসলাম, মহানগর দায়রা জজ, খুলনা, সেখ আব্দুল আহাদ, সদস্য প্রশাসনিক ট্রাইব্যুনাল, (সিনিয়র জেলা জজ), খুলনা, মোঃ ইয়ারব হোসেন, চীফ মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট, খুলনা, মোঃ হাবিবুর রহমান চৌধুরী, উপ-পরিচালক, (যুগ্ম জেলা জজ) জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, মোঃ মমিনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, বটিয়াঘাটা, খুলনা, প্রবীর কুমার দাস, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ), খুলনা।
অনুষ্ঠিত সভায় ইউনিয়ন পরিষদ লিগ্যাল এইড কমিটির পক্ষে ইউপি চেয়ারম্যান ও সচিবরা লিগ্যাল এইড কার্যক্রমের মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করেন এবং গরীব অসহায়দের জন্য সরকারি আইনী সহায়তা কার্যক্রম সম্প্রসারণের জন্য বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এসময় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান লিগ্যাল এইড কার্যক্রম আরও বেগবান করার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি এবং জিও-এনজিওদের প্রতি আহ্বান জানান।
সফরের দ্বিতীয় দিনে রবিবার পরিচালকসহ খুলনা জজ কোর্টের অন্যান্য বিজ্ঞ বিচারকমন্ডলী বিকাল তিনটায় জেলা জজকোর্ট এর মিলনায়তনে লিগ্যাল এইড এর ত্রৈমাসিক কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা সভায় অংশগ্রহন করেন। রূপান্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মশিউর রহমান চৌধুরী।
কন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে মহানগর যুবদলের বর্ণাঢ্য কর্মসূচি গ্রহন
খবর বিজ্ঞপ্তি
আগামী ২৭ শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নিয়েছে খুলনা মহানগর যুবদল। বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বর্ণিল এসব কর্মসূচি সফলে গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পরে বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা চৌধুরী সাগর।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবদলের কেন্দ্রীয় সভাপতি/সাধারণ সম্পাদকের উপস্থিতিতে খুলনায় বিশাল যুব সমাবেশের আয়োজন করতে চলেছে খুলনা মহানগর ও জেলা যুবদল। স্মরণকালের এ বৃহৎ যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব আমান উল্লাহ আমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয়সম্মতি জ্ঞাপন করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। এছাড়া মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন নগর যুবদলে সহ-সভাপতি জাহিদুর রহমান রিপন, মোঃ আলী হোসেন, মফিজুর রহমান মুক্ত, মঞ্জুরুল সৌরভ, রফিকুল টিটু, আলতাফ হোসেন, মাহাবুব বাবুল, খান ইমরান আহমেদ, জাকির হোসেন, মেহেদী সোহাগ, রবিউল ইসলাম রুবেল, গোলামূন নবী ডালু, গাজী সালাউদ্দিন, নাজমুল হাসান নাসিম, সাখাওয়াত হোসেন, আমিন হোসেন মিঠু, জিএম তারেক, সুলতান মাহামুদ সুমন, সাইফুল ইসলাম, আতিয়ার বাবু, রিয়াজুল কবির, খোসনূর রহমান জনি, আল-মামুন জুয়েল, সফিকুল ইসলাম শাহিন, মেহেদী লিটন, সেলিম হোসেন, নুর ইসলাম নূরু, ডালিম গাজী, জুলকার নাইন, হারুন শিকদার, আসাদূজ্জামান মিঠু, মোঃ কামরুজ্জামান, আশিকুল আসু, হানিফ মাহামুদ, মাহবুবুর রহমান, আলমগীর তালুকদার, আসাদুজ্জামান মনির, খোরশেদ রানা, ফারুক খান, ইউনুস সিকদার, আব্দুল হাই কালু, মোঃ মহিবুল্লাহ, মিজান বাবু, শরীফুল বাদল, আতিয়ার রহমান, ফারুক হোসেন, শাহারুজ্জামান মুকুল, আলমগীর কবির খান, ইয়ারুল সবুজ, আশরাফুল সেতু, আব্দুল আলিম, মুশফিক মিলন, হাফিজুর রহমান, মোঃ আসাদ, রবিউল ইসলাম, মোঃ মিলন, শেখ সুমন, বাবু, হাসান, কামরুজ্জামান টুকু, রুহুল, র্যাব সেলিম, জাকির হোসেন, লিটু, ফেরদাউস, ইয়াকুব, রাজু, মাসুম ও দবির প্রমুখ।
ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা সাংবাদিক জাহাঙ্গীরের গনসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল রবিবার দিনব্যাপী গনসংযোগ করেন। সকালে খলশী খাজুরা জোয়াদ্দার পাড়ায় সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যায় আরাজি ডুমুরিয়া মোল্লাবাড়ি মসজিদে ডুমুরিয়া সদর ইউনিয়নের তবলিগ জামায়াতের ৩ নম্বর হালকার সাপ্তাহিক পরামর্শ সভায় অংশ নেন। বিকেলে সাজিয়াড়া বিলের মধ্যে বসবাসকারী সকল পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন। রাতে পূর্ব ডুমুরিয়া গাজীপাড়া, শেখ পাড়া ও খানপাড়ার সকল শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এছাড়া রাতে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন আরাজি ডুমুরিয়া গ্রামের শফিকুল ফকির, মির্জাপুর গ্রামের অমিয় বিশ্বাসকে দেখতে যান। এ সময়ে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক রামপদ মন্ডল, দুৎকুমার দাস, খিজির বিশ্বাস, হোসেন শেখ , আকবর শেখ, পঞ্চানন মন্ডল, দিবাশীষ মন্ডল, মুজিবুর রহমান মোড়ল, শাহাজান শেখ, আজমত শেখ, রিজাউল শেখ, রফিকুল মোড়ল, জাহাঙ্গীর মোড়ল, নওশের সরদার, সোহাগ গাজী, খান মহিদুল অশোক মন্ডল, আরিফুজ্জামান নয়ন, ইসলাম, রাব্বি শেখ, হারুনুর রশীদ বাবু,বাধন ম-ল, এস কে বাপ্পী, ইয়াছিন মোড়ল, ফেরদৌস শেখ প্রমুখ।
নানা জটিলতার অবসান ঘটিয়ে দীর্ঘ ১১ মাস পর মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন সোনালী জুট মিল চালু
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধীন সোনালী জুট মিল দির্ঘ ১১ মাস বন্দ থাকার পর ২৩ অক্টোবর শনিবার থেকে আংশিক চালু হয়েছে , মিলটি চালু হওয়াতে মিলের শ্রমিক কর্মচারীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে, সর্বশেষ গত বছরের ২৮ নবেম্ভর আর্থিক সংকট , পাটের দাম বৃদ্ধি সহ নানা জটিলতায় মিলটি বন্দ হয়ে যায় । মিলবন্দ হওয়ার পর থেকে বেসরকারী পাট, সুতা , বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন , মিলের এ্যাডহক কমিটি , খুলনা বিভাগীয় শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান মিলটি পুনরায় চালু করার জন্য বিভিন্ন প্রকারের উদ্যোগ গ্রহন করেন । এরই ধারাবাহিকতায় মেসার্স জামান ট্রেডিং লিছ হিসাবে মিলটি চালানোর আগ্রহ প্রকাশ করলে ২৩ অক্টোবর থেকে পুনরায় চালু হয় । এদিকে রবিবার সকাল ১০ টায় বেসরকারী পাট, সুতা , বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এক জরুরী মতবিনিময় সভা সোনালী জুট মিল ওয়াকার্স ইউনিয়নে ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনুষ্ঠিত হয় । সভায় বক্তব্য রাখেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সংগঠনের সহ-সভাপতি আফিল জুট মিল মজদুর ইউনিয়নের শ্রমিক নেতা কাবিল হোসেন, নিজামউদ্দিন, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন, আমির মুন্সি, , জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিন, কেসমত, জাহাঙ্গির হোসেন, আবু তালেব, সবুর, আলম, মোঃ মুজিবর, আব্দুর রশিদ, মোঃ আলা, হাছান, আতাউর, বাবুল, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, সোনালী জুট মিল শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, মোঃ বাবুল খান, লুৎফর রহমান, ওবায়দুর রহমান, বাবলু প্রমুখ। সভা থেকে নেতৃবৃন্দ বলেন, আজ ২৫ অক্টোবর সোমবার সকাল ১১টায় ফেডারেশন নেতৃবৃন্দ খুলনা বিভাগীয় কলকারখানা পরিদর্শকের সাথে মতবিনিময় করবেন ।
খুবির কেন্দ্রীয় লাইব্রেরি ডিজিটালাইজেশনের মাধ্যমে সর্বোত্তম ব্যবহার উপযোগী করার তাগিদ উপাচার্যের
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অটোমেশন ও ডিজিটালাইজেশন করার লক্ষ্যে রবিবার বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভার শুরুতে কেন্দ্রীয় লাইব্রেরি অটোমেশন ও ডিজিটালাইজেশন করার বিভিন্ন দিক ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সম্যক ধারণা দেন আইটি ফার্ম ইলেক্ট্রো হোম এর নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম মবিন ও পরিচালক (টেকনিক্যাল) মিথুন মোদক।
সভায় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিকে অটোমেশন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে সময়োপযোগী করার কাজ জোরদার করা হচ্ছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রীয় লাইব্রেরি ডিজিটালাইজেশনের মাধ্যমে সর্বোত্তম ব্যবহার উপযোগী করতে লাইব্রেরির সকল প্রকারের আধুনিক সুবিধা সমন্বিত করার বিষয়ে তাগিদ দেন। তিনি পর্যায়ক্রমে লাইব্রেরির মান বিশ্বমানে উন্নীত করার উপরও জোর দেন।
মতবিনিময় সভায় লাইব্রেরি অটোমেশনের বিভিন্ন টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা করেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ শামীম আহসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. জি এম আতিকুর রহমান, আইসিটি সেলের পরিচালক ড. কাজী মাসুদুল আলম। সভা সঞ্চালনা করেন গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ সারওয়ার জাহান। এসময় জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান, উপ-গ্রন্থাগারিক কাজী ফেরদৌস, উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।
খুবিতে ‘বি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
রবিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘বি’ ইউনিটে মানবিক বিভাগের এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া আগামী ১ নভেম্বর ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুলনা অঞ্চলে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ ও ‘ইয়াস’ পরবর্তী কার্যক্রম বিষয়ে রেড ক্রিসেন্টের কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা অঞ্চলে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ ও ‘ইয়াস’ পরবর্তী কার্যক্রম বিষয় নিয়ে রেড ক্রিসেন্টের এক রবিবার নগরীর সিএসএস আভা সেন্টারে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এ টি এম আবদুল ওয়াহ্হাব। খুলনা জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ নুর-উর-রহমান,উপ-মহাসচিব রফিকুল ইসলাম বাবু, ট্রেজারার এমএ ছালাম, সদস্য আরমা দত্ত এমপি,ডাঃ রোকেয়া সুলতানা, সদস্য বিশিষ্ট সাংবাদিক মনজুরুল ইসলাম, মফিজুর রহমান বাবলু, খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মকবুল হোসেন মিন্টু, সিটি ইউনিটের সেক্রেটারি মল্লিক আবিদ হোসেন কবীরসহ রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিপিপি’র কেন্দ্রীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তিনি বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় দুর্গত অসহায় মানুষের সেবায় কাজ করছে। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা উপকূলীয় অঞ্চলে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে। আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটিকে সর্বতোভাবে সহযোগীতা করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। খুলনা ও ৭টি উপকূলীয় অঞ্চলের রেড ক্রিসেন্ট ,যুব রেড ক্রিসেন্ট ও সিপিপি’র ৪০জন কর্মকর্তা ও প্রতিনিধি এই কর্মশালায় অংশ নেন।
বটিয়াঘাটায় রাজনৈতিক নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
বেসরকারী সংস্থা রুপান্তরের আয়োজনে গতকাল রবিবার বেলা ১১ টায় স্থানীয় বটিয়াঘাটা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের এক মতবিনিময় সভা প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর খন্দকার জিলানী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন বিএনপির সিঃ সহ সভাপতি মোঃ কামরুল ইসলাম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিবেক বিশ্বাস,উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরিতোষ রায়, সিপিবির সম্পাদক অশোক কুমার সরকার,নারী সেলের সভাপতি দীপ্তি রানী মল্লিক, উপজেলা সমন্বয়কারী কল্যানী রায়, নাগরিক নেতা ডাঃ গোলাম হোসেন,পদ্মাবতী বিশ্বাস,সাইফুর রহমান,বায়েজিদ হোসেন,অপরাজিতা নারী প্রতিভা বিশ্বাস,সুফিয়া বেগম,রেহেনা আফরোজ সুইটি প্রমূখ।
বটিয়াঘাটায় লোকজের উদ্যোগে দঁড়াটানা প্রতিযোগিতা অনুষ্ঠিত
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি
সকল মানুষের জীবিকা, খাদ্য এবং নিরাপত্তা এই শ্লোগানকে সামনে রেখে বটিয়াঘাটায় বে-সরকারি সংস্থা লোকজের আয়োজনে খাদ্য অধিকার আইন প্রণয়ন কর কৃষক সমাবেশ ও নারী কৃষকদের দঁড়াটান প্রতিযোগিতা অনুষ্ঠান গতকাল রবিবার বিকাল চারটায় স্থানীয় গঙ্গারামপুর ক্লাব চত্বরে লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন । বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ হাদি উজ-জ্জামান হাদী, দৈনিক দেশ সংযোগ পত্রিকার বার্তা সম্পাদক রিংটন মন্ডল, ইউপি সদস্য কামরুল শেখ, অবঃ শিক্ষক নিকুঞ্জ সরকার । লোকজ কর্মকর্তা মিলন রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক শিমুল গাজী, আরুনী সরকারসহ শত শত নারী পুরুষ । অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।
অভয়নগরে বিএমএ’র মানববন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান
মো. রিপানুর ইসলাম, অভয়নগর
অভয়নগরে বিএমএ’র মানববন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ঘরবাড়ীতে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে অভয়নগরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের (বিএমএ) সদস্যরা মানববন্ধন করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল রবিবার সকালে হাসপাতাল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আলীমুর রাজিব, মেডিক্যাল অফিসার ও সহকারী সার্জন ডা. সাদিয়া জাহান, ডা. ফারিয়া রহমান, ডা. মাহাফুজুর রহমান, ডা. তাফরিয়া. ডা. মুক্তাদির হক, ডা. দিদার সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে পাল্টে যাচ্ছে কয়রার আদিবাসি মুন্ডাদের জীবন-জীবিকা
কয়রা(খুলনা)প্রতিনিধি
খুলনার কয়রার টেপাখালীতে সুন্দরবনের কোলঘেঁষা বেড়িবাঁধে মুন্ডাদের বাড়িঘর পূর্ব-পশ্চিমে লম্বালম্বি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ। পাশেই কেওড়া কাটা খাল। ভাটার সময় তখন। খালের পানি কমে গিয়ে কাদা দেখা যাচ্ছে। এখানে ওখানে গোলপাতা, কেওড়া গাছের সারি। বাঁধের দু’ধারেই লম্বা ঘরের সারি। এক পাশের ঘরগুলো মজবুত ভিতের ওপর। তবে খালের দিকের ঘরগুলো জীর্ণ ছনের। খুলনার কয়রা উপজেলার ৬নং কয়রার টেপাখালী গ্রামের এই এলাকায় আদিবাসী মুন্ডাদের বাস। এখানে বাস করে ৪২ ঘর মুন্ডা, যারা মূলত কৃষিজীবী। মাছ ধরতে ও বনে গিয়ে মধু সংগ্রহে খুব কমই যায় তারা। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি জমি কমে যাওয়ায় বর্তমানে টেপাখালীর মুন্ডাদের পেশাতেও পরিবর্তন আসছে। ইটভাটা শ্রমিকের কষ্টকর কাজ করতে বাধ্য হচ্ছে তারা। অনেকেই জমি-ভিটে বেচে এলাকা ছাড়ছে। হচ্ছে দেশান্তরী। শুধু টেপাখালী গ্রামেই নয়, আশপাশের সব মুন্ডা বসতিতেও দেখা মিলবে একই চিত্রের। খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন উপজেলার ৩০টি গ্রামে মুন্ডারা বসবাস করে। মুন্ডারা নিজেদের ‘হোরোকো’ বলে থাকে, যার অর্থ মানুষ। বাংলাদেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মুন্ডা সম্প্রদায়ের বসবাস। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, দেশে মুন্ডাদের সংখ্যা ১৫ হাজারের মতো। তারা কখন কীভাবে বাংলাদেশে এসেছে, তার সঠিক বিবরণ পাওয়া যায় না। তবে অনেকের ধারণা, মোগল ও ব্রিটিশ আমলে বন-জঙ্গল পরিস্কার করার জন্য মুন্ডাদের এদেশে নিয়ে আসেন স্থানীয় জমিদাররা। ১৮৭২ সালের আদমশুমারিতে মুন্ডারা রাজশাহী জেলার আদিবাসী হিসেবে নথিভুক্ত হয়। তবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুন্ডাদের নিয়ে তেমন কোনো কাজ হয়নি। ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী, সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১২০টি পরিবার, শ্যামনগর উপজেলার ৩৫৩টিতে এক হাজার ৭৭০ জন ও খুলনার কয়রা উপজেলার ৩২০ পরিবারে এক হাজার ৫৩০ জন মুন্ডার বসতি পাওয়া যায়। তবে অর্থনৈতিক ও সামাজিক সমস্যার কারণে দিন দিন তাদের সংখ্যা কমে যাচ্ছে। রবিবার (২৪ অক্টোবর) দুপুরে টেপাখালীর বেড়িবাঁধে দাঁড়িয়ে কথা হচ্ছিল গণেশ মুন্ডার সঙ্গে। মাঠে ধান কাটার কাজ করছিলেন তিনি। হাত-পায়ে কাদা নিয়েই তিনি কথা বল ছিলেন নিজেদের জীবনযাপন নিয়ে। গণেশ জানান, তাদের পূর্বপুরুষ বন-জঙ্গল পরিস্কার করে জমি বানিয়ে এই এলাকায় বসবাস শুরু করেন। এক সময় তাদের প্রায় পরিবারেরই পর্যাপ্ত জমি ছিল। কিন্তু প্রভাবশালীরা ছলচাতুরী করে সেসব জমি দখলে নিয়েছেন। অনেকে অভাবের কারণে জমি বেচে দিয়েছেন। এখন অধিকাংশ মুন্ডা পরিবারই হয় ভূমিহীন অথবা শুধু মাথা গোঁজার মতো বসতির অধিকারী। এক পুরুষ আগেও তাদের ১৬ বিঘা জমি ছিল। এখন আছে শুধুই ভিটে। গণেশ জানান, এখন তারা এক কুড়ি (২০টা) মুঠি ধানছড়া কাটলে বিনিময়ে দুই মুঠি ধানছড়া পান। এক বেলায় কাটতে পারেন সাত কুড়ি ধানছড়া। এতে ১৪ মুঠি ধানছড়া মেলে, যাতে তাদের হিসাবে ৬/৭ পালি (মাপার পাত্র বিশেষ) ধান পাওয়া যায়। কেজি হিসাবে এর পরিমাণ ২০-২২ কেজি।
পেশায় গ্রাম পুলিশ গণেশ জানান, মাঠে এই কাজের সুযোগ মেলে বছরে পাঁচ-ছয় মাস। বাকি সময় তারা বলতে গেলে বেকার থাকেন। জীবন বাঁচাতে বাধ্য হয়ে বিভিন্ন জীবিকার সন্ধানে নামছেন মুন্ডারা। ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছেন অসংখ্য মুন্ডা। গত রবিবার টেপাখালীর মুন্ডাপাড়া ঘুরে দেখা যায়, কর্মক্ষম সদস্যরা কাজে গেছেন। পাড়ার বেশিরভাগ নারী মাঠের কাজে ব্যস্ত। বাড়ির পুরুষরা কয়েক মাসের জন্য চুক্তিতে ইটভাটার কাজে যাচ্ছেন। অনুসন্ধানে জানা গেছে, ইটভাটার কাজ থাকলে মহাজনদের কাছ থেকে অগ্রিম ২০-৩০ হাজার টাকা নেয় মুন্ডারা। পরে ভাটার মৌসুমে পাঁচ-ছয় মাসের জন্য শ্রমিক হিসেবে কাজ করে তা পরিশোধ করে। অনেকে কিছু টাকা জমিয়ে বাড়িতে পাঠায়। উত্তর বেতকাশীর মাঝেরআইট গ্রামের শ্যামসুন্দর মুন্ডা জানান, ভাটার মৌসুম শুরুর আগে প্রায় এক মাস ধরে প্রতিদিন বাস ভরে শ্রমিকরা দেশের বিভিন্ন এলাকায় ছুটে যান ইট বানানোর কাজ করতে। মুন্ডাদের মধ্যে শিক্ষার হার খুব কম। ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ পড়াশোনায় বেশি। অধিকাংশ মুন্ডা ছেলেমেয়েই পড়ে পঞ্চম শ্রেনী পর্যন্ত। এ বিষয়ে কয়রা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সুমিলা মুন্ডা বলেন,প্রথমত সচেতনতার অভাবে শিক্ষার প্রসার কম। মনে করা হয়, পড়ার চেয়ে মাঠে কাজ করলে রোজগার বেশি হবে। এ ছাড়া পরিবারের বড় সদস্যরা বাইরের কাজে ব্যস্ত থাকায় সন্তানদের পড়াশোনার খোঁজ নেওয়ার কেউ থাকে না। তারা ঠিকমতো বিদ্যালয়েও যান না।
শিক্ষার হার কম হওয়ায় বিচিত্রমুখী পেশায় মুন্ডাদের অংশগ্রহণ কম। অনেক মুন্ডা পরিবারে কিছু জমি থাকলেও তাতে ধান ছাড়া অন্য ফসল হয় কম। এমনকি ভিটের জমিতে শাক-সবজি ফলানোও কষ্টকর। কারণ সেচের পানি মেলে না। তাদের পক্ষে গবাদি পশু পালন করাও মুশকিল। কারণ পশুকে খাওয়ানোর মতো ঘাস নেই। তা ছাড়া পানির অভাবও প্রচন্ড। স্থানীয়রা জানান, আইলা ও সিডরের পর পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। কয়রার উত্তর বেতকাশী গ্রামে এমন কয়েক ঘর মুন্ডার খোঁজ মিলল, যারা সপরিবারে অন্যত্রে চলে গেছে। মুন্ডাদের জীবন-জীবিকার এমন দুর্দশায়ও সরকারি-বেসরকারি পর্যায়ের তেমন কোনো উদ্যোগ নেই। প্রাকৃতিক দুর্যোগে সাহায্য-সহযোগিতা মিললেও জীবনের টেকসই উন্নয়নের জন্য কেউ সেভাবে এগিয়ে আসছেন না। কয়েজজন মুন্ডা জানান, ইউনিয়ন পরিষদ থেকে হাতে গোনা কয়েকজন বয়স্ক ভাতা ও বিধবা ভাতা পান। চাকরিতে কোটা প্রথা থাকলেও অধিকাংশ সময় তাদের সে সুযোগ থেকে বঞ্চিত করা হয়। ভূমিহীন হওয়ায় এনজিওগুলোও তাদের ঋণ দিতে চায় না। মুন্ডাদের নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করছে কয়রার স্বেচ্ছাসেবি সংগঠন আইসিডি। এর প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান আশিক বলেন, মুন্ডাদের প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে খাদ্য, জীবিকা, পানি ও শিক্ষার সুযোগ। মুন্ডারা কৃষিভিত্তিক কাজে অভ্যস্ত- এ কথা জানিয়ে আশিক আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাদের সে সুযোগ কমে আসছে। এ জন্য এখন প্রয়োজন টেকসই বিকল্প জীবিকার খোঁজ।
তিনি জানান বিকল্প জীবিকায় সবাইকে উৎসাহিত করতে তারা কয়েকটি পরিবারকে নৌকা দিয়ে উৎসাহিত করার উদ্যোগ নেন। তিনি বলেন, নৌকার বিকল্প গরু দেওয়ার কথা চিন্তা করছিলাম তবে গো-খাদ্যর সংকট রয়েছে। মুন্ডাদের খাবার পানির সংকট রয়েছে। এর সমস্যা সমাধানে পানির ট্যাঙ্ক বসিয়ে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করা পানি খেয়ে জীবন বাঁচাতে পারতো। এ ছাড়াও তাদের নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে গরুর গোবর থেকে কেঁচো সার তৈরির। কয়রার উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন,কয়রার আদিবাসি মুন্ডা ও মাহাতো পরিবারের সদস্যদেরকে স্বাবলম্বী করার জন্য সরকারের পাশাপাশি বে-সরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে।
খুলনা জেলায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন আট হাজার সাতশত ২৩ জন
তথ্য বিবরনী
খুলনা জেলায় রবিবার আট হাজার সাতশত ২৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে পুরুষ চার হাজার দুইশত পাঁচ জন এবং মহিলা চার হাজার পাঁচশত ১৮ জন।
খুলনা সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে দুই হাজার দুইশত ৩০ জন এবং নয়টি উপজেলায় মোট ছয় হাজার চারশত ৯৩ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন। উপজেলাগুলোর মধ্যে দাকোপে একশত ৯১ জন, বটিয়াঘাটায় তিনশত ৯০ জন, দিঘলিয়ায় চারশত ৮১ জন, ডুমুরিয়ায় ছয়শত ৫০ জন, ফুলতলায় পাঁচশত ৩২ জন, কয়রায় এক হাজার দুইশত ৯০ জন, পাইকগাছায় দুই হাজার একশত ৮৯ জন, রূপসায় চারশত ৩০ জন ও তেরখাদায় তিনশত ৪০ জন টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এছাড়া রবিবার নগরীর পাঁচটি হাসপাতালে দুই হাজার নয়শত ২০ জন ও খুলনা জেলার নয়টি উপজেলায় তিন হাজার ছয়শত ৬৬ জন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এপর্যন্ত খুলনা জেলায় নয় লাখ ৩৮ হাজার একশত ৭১ জন প্রথম ডোজ এবং চার লাখ ৬৩ হাজার চারশত ৬০ জন করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন-এমপি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে হলে আপনারা জাতির জনকের প্রতিক নৌকায় ভোট দিন। নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন,নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে নৌকা মার্কার প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজকে ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করতে হবে।
গতকাল বোরবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে এমপি আলহাজ¦ শফিকুল আজম খাঁন চঞ্চল এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাক্তার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,জেলা পরিষদের সদস্য প্রভাষক এম.এ আসাদ, জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আলহাজ¦ শরিফুল ইসলাম,উপজেলা যুবলীগের আহবায়ক কাজী আতিয়ার রহমান,ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি এবং ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মহেশপুরে অস্ত্র ও ফেনসিডিলসহ র্যাবের হাতে ১জন আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ মহেশপুরে শনিবার সন্ধ্যায় র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার গোয়ালহুদা গ্রাম থেকে অস্ত্র ও ফেনসিলিসহ সাইফুল ইসলামকে (২৫) আটক করেছে।
থানা সুত্রে জানা গেছে, র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসানের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলার গোয়ালহুদা গ্রামের মোড় থেকে মহেশপুরের উজ্জ্বলপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে সাইফুল ইসলামকে ১টি দেশি তৈরী শুটার গান ও ১০ বোতল ফেনসিডিলসহ আটক করে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। গতকাল বোরবার সকালে অস্ত্র ও ফেনসিলিসহ আটক কৃত আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিএমএ’র মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপসানলয় ও বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বিএমএ জেলা সভাপতি ডাঃ আজিজুর রহমান, সাধারন সম্পাদক ডাঃ মনোয়ার হোসেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধাক ডাঃ কুদরাত-ই-খুদা, মেডিকেল কলেজ অধ্যক্ষ ডাঃ রুহুল কুদ্দুস, মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডাঃ কাজী আরিফ আহমেদ, ডাঃ শংকর প্রসাদ, ডাঃ হরষিত চক্রবর্তী, ডাঃ সামছুর রহমান, ইন্টার্ণ চিকিৎসক ডাঃ রাশিদুজ্জামান প্রমুখ ।
বক্তারা এ সময়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের উপসানলয় ও বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও অগ্নি সংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
রূপসায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধি :
রূপসায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় বিষয় ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা গত ২৪ সেপ্টেম্বর সকালে উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা ইউসিসি চেয়ারম্যান আইনজীবি সুশীল কুমার পাল। রূপান্তরের আজিজুল হকের পরিচালনায় বক্তৃতা করেন ইউআরসি ইনস্ট্রাক্টর মোসলেম আলী, অধ্যক্ষ আল মামুন সরকার, প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়, কাজদিয়া বাজার বণিক সমিতির সভাপতি মো. জুলফিকার আলী, রূপসা উন্নয়ন সংস্থার আইনজীবি মোস্তাফিজুর রহমান মোস্তাক, রূপসা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ, রূপসা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, রূপান্তরের মোর্শেদা খাতুন দিলারা, নারী নেত্রী আকলিমা খাতুন তুলি, মাধুরী সরকার, মমতা হেনা জোসনা, ফাতেমা ইয়াসমিন বুলু, আসমানি বেগম, হীরা বেগম, সুনিতা লস্কর, আসমা, রাকিব বিলাল প্রমূখ।
খুলনা বিএমএ’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সম্প্রতি সনাতন ধর্মাবলিম্বদের বাড়ীঘরে হামলা ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ এর প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে খুলনা বিএমএ’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। রবিবার বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন,খুলনা জেলা শাখার পক্ষ থেকে সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে সনাতন ধর্মাবলিম্বদের বাড়ীঘরে হামলা ভাংচুর,অগ্নিসংযোগ ও লুটতরাজ এর প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কেন্দ্রীয় বিএমএ’র নির্ধারিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম এর সভাপতিত্বে খুলনা বিএমএ এর প্রচার ও জন-সংযোগ সম্পাদক ডা. সুমন রায় এর সঞ্চালনায় নির্ধারিত মানববন্ধনোত্তর সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ,সহ-সভাপতি ডা. গাজী মিজানুর রহমান, ডা. মোল্যা হারুন অর রশীদ, স্বাচিপ খুলনা জেলা শাখার সভাপতি ডা. শামসুল আহসান মাছুম, নড়াইল বিএমএ’র সভাপতি ডা. আব্দুল কাদির, খুলনা বিএমএ’র সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী পরিষদ সদস্য ডা. আনোয়ারুল আজাদ, খুলনা বিএমএ’র যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, বিএমএ’র কেন্দ্রীয় কাউন্সিলর ডা. ইউনুসউজ্জামন খান তারিম, ডা. এস এম তুষার আলম, ডা. দেবনাথ তালুকদার রনি, ডা. মোহাম্মদ হাসান, ডা. সুদীপ পাল, খুলনা মেডিকেল কলেজ এর মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. উৎপল কুমার চন্দ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক পরিষদ এর যুগ্ম আহবায়ক ডা. শরিফুল ইসলাম জয়, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নী চিকিৎসক পরিষদ এর সভাপতি ডা. আবু রায়হান নিবিড় প্রমুখ।
বক্তারা অবিলম্বে এ ন্যাক্কারজনক সাম্প্রদায়িক হামলা দ্রুত বন্ধ করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া,এই সব ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় কঠোর শাস্তি নিশ্চিত করা,ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হতে পারে সেই পদক্ষেপ নেওয়া এবং ক্ষতিগ্রস্থ ঘরবাড়ী, মন্দির পুনঃনির্মান, নিহত ব্যক্তিদের পরিবারের দায়িত্বভার গ্রহন সহ সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্থদের ক্ষতির পরিমান নিরুপন করে সরকারের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।
শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুয়েট, ক্লাস শুরু হচ্ছে আজ
খবর বিজ্ঞপ্তি
দেড় বছরের বেশী সময় বন্ধ থাকার পর ২২ অক্টোবর শুক্রবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর হলসমূহ খুলে দেওয়া হয়েছে। শুক্রবার থেকেই হলে উঠতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের ৩য় ও ৪র্থ বর্ষ এবং ¯œাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা। কোভিড-২০১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারী শিক্ষার্থীরা টিকা কার্ড প্রদর্শণপূর্বক হলে প্রবেশ করতে পারছে। ক্লাস শুরু হবে ২৫ অক্টোবর সোমবার থেকে। ইতোমধ্যে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে কুয়েট ক্যাম্পাস। দেড় বছরের বেশী সময় পর ক্যাম্পাসে আসতে পেরে তাদের ভিতর প্রানবন্ত ভাব লক্ষ্য করা যাচ্ছে।
আগামী ০৫ নভেম্বর শুক্রবার অন্যান্য শিক্ষার্থীরা হলে উঠতে পারবে এবং তাদের ক্লাস শুরু হবে ০৭ নভেম্বর রবিবার।
এ বিষয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষার্থীরাই বিশ^বিদ্যালয়ের প্রাণ, তাদের পদচারণায় মুখরিত হয়েছে কুয়েট ক্যাম্পাস। তিনি আরো বলেন, করোনার কারণে সারা দেশের শিক্ষার্থীদের ন্যায় আমাদের শিক্ষার্থীদেরও অপূরনীয় ক্ষতি হয়েছে, লেখাপড়ার প্রতি মনোযোগের মাধ্যমে এই ক্ষতি কাটিয়ে উঠতে হবে। কুয়েট ভাইস-চ্যান্সেলর সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
শরণখোলায় ২০টি মসজিদে সেলফসহ ধর্মীয় বই বিতরণ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় তালুকদার আবদুর রশিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ২০টি মসজিদে বুক সেলফসহ বিভিন্ন ধর্মীয় বই ও কুরআন শরীফ প্রদান করা হয়েছে। এছাড়া হাসপাতালের রোগীদের আনা নেওয়ার জন্য ৪টি হুইল চেয়ার বিতরণ করা হয় ।
২৪ অক্টোবর রোববার সকাল ১০টায় উপজেলার মালিয়া রাজাপুর আশার আলো মসজিদে ফাউন্ডেশনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ বইসহ সেলফগুলো প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এসবিএসি ব্যাংকের সাবেক ব্যাবস্থাপনা পরিচালন মোঃ মোস্তফা জালাল উদ্দিন আহম্মদ ফিরোজ। স্থানীয় সমাজ সেবক আবদুল কাদের খলিফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এক্সিম ব্যাংকের ভি.পি. মোঃ নজরুল ইসলাম শাহিন, মসজিদের ইমাম এ বি এম মোঃ ছেকেন্দার আলী, মোঃ মোস্তফা আমিন, হাফেজ মাওলানা মনিরুজ্জামান, আঃ কাদের আকন, শিক্ষক মোঃ বেলায়েত হোসেন, মোঃ আলমগীর হোসেন প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ২০টি মসজিদের ইমামদের কাছে ২০টি বুক সেলফ, বিভিন্ন ধর্মীয় বই ও কুরআন শরীফ তুলে দেন এবং অসুস্থ রোগীদের হাসপাতালে আনা নেওয়ার জন্য ৪টি হুইল চেয়ার প্রদান করেন।
বিএফইউজের নির্বাচিত যুগ্ম মহাসচিব হেদায়েত ও সদস্য কৌশিককে সুজনের সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচনে সুশাসনের জন্য নাগরিক সুজন মিডিয়া কমিটির সদস্য ও দৈনিক প্রবাহ পত্রিকার সিটি এডিটর হেদায়েৎ হোসেন মোল্লা যুগ্ম মহাসচিব পদে ও কালেরকণ্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে বাপী নির্বাহী সদস্য পদে নির্বাচিত হওয়ায় তাদেরকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়। রবিবার সকাল ১১টায় সুজন খুলনার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে সুশাসনের প্রতিশ্রুতি পূরণে জাতীয় শুদ্ধাচার কৌশলের চর্চা বিষয়ক আলোচনা সভায় এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, সুজন মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান সুমন ও সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার। সভায় আগামী সপ্তাহে জাতীয় শুদ্ধাচার কৌশলের চর্চা বিষয়ক সেমিনার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
জলবায়ু বিপর্যয় ও দূষণ থেকে সুন্দরবন বাঁচানোর দাবীতে মানবপ্রাচীর
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস’২১ উপলক্ষে জলবায়ু বিপর্যয়, শিল্প দূষণ ও দখল থেকে সুন্দরবন বাঁচানোর দাবীতে মানবপ্রাচীর অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় মোংলার সুন্দরবনের হাড়বাড়িয়ায় এ মানবপ্রাচীর কর্মসূচীর আয়োজন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপার। এ মানবপ্রাচীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপা মোংলার আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হিরু, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, মোড়েলগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আব্দুল মজিদ জব্বার, সোংলা বিএনপি নেতা শেখ শাকির হোসেন, বাপা নেতা অধ্যাপক জাকির হোসেন, কমলা সরকার, সোনিয়া কারিমা, সুশাসনের জন্য নাগরিক সুজন বাগেরহাটের সাধারন সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম ঠান্ডু, উন্নয়নকর্মী মীর সারোয়ার হোসেন, নারীনেত্রী আজমিন নাহার, রিনা পারভীন সাগর ও নদীকর্মী হাসিব সরদার। মানবপ্রাচীর চলাকালে সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু বিপর্যয়ে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংকটাপন্ন। লবণাক্ততা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে সুন্দরবনের মিষ্টি পানির আধার ঝুঁকিতে। কুমিরসহ নানা প্রজাতির প্রাণীর প্রজননে সমস্যা হচ্ছে। শিল্প দূষণ ও জলবায়ু বিপর্যয়ের কবল থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষার আহ্বাণ তারা। বক্তারা তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেড’র মধ্যে সীমিত রাখার আহ্বাণও জানান। সভাপতির বক্তব্যে বাপা নেতা পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ বলেন, জলবায়ু উষ্ণতা থেকে সুন্দরবনসহ ধরিত্রী বাঁচাতে ফসিল ফুয়েলের ব্যবহার বন্ধ করতে হবে।
দাকোপে ডলফিন দিবস পালনে আলোচনা সভা অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালনে দাকোপে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ খুলনার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারী বন সংরক্ষক সুন্দরবন পশ্চিম বিভাগ মোঃ আবু সালেহ, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা খুলনা তন্ময় আচার্য্য। বক্তৃতা করেন বন্যপ্রাণী পরিদর্শক সংরক্ষন বিভাগ খুলনা রাজু আহমেদ, বন্যপ্রাণী সংরক্ষন বিভাগের কর্মকর্তা অনিমেষ চন্দ্র মিরবর, পাভেল শেখ, কালাবগী অঞ্চল ডলফিন গ্রুপের সভাপতি শাহাবুদ্দিন গাজী, পানখালী অঞ্চলের সভাপতি ইকরামুল ইসলাম, লুৎফর রহমান সানা, কওসার আলী সানা, আশিক মীর, আসমা বেগম, উদয় শংকর রায়, সাকিব শেখ, আমির হামজা মোল্যা, কালীপদ মন্ডল, নাজমা বেগম প্রমুখ।
ভাইয়ের মৃত্যুর দোয়া অনুষ্ঠান শেষে ফেরা হলো না বোনের
মোংলা প্রতিনিধি
বাগেরহাটে ভাইয়ের মৃত্যুর দোয়া অনুষ্ঠানে শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলার মোল্লাহাট উপজেলার দক্ষিণ গাড়ফা এলাকায় মোংলা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রানী বেগম (৬৫)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার বেতবুনিয়া গ্রামের রুহুল আমিনের স্ত্রী।
মোল্লাহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের বলেন, ‘মোল্লাহাট উপজেলার দক্ষিণ গাড়ফা গ্রামে ছোট ভাইয়ের মৃত্যুর দোয়া অনুষ্ঠানে আসেন রানী বেগম। রবিবার সকালে বাড়ির ফেরার জন্য মোংলা-মাওয়া মহাসড়কের পাশে যানবাহনের জন্য দাঁড়িয়েছিলেন তিনি। সে সময় একটি প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রানী বেগমের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে তার ভাই আবুল খায়েরের কাছে হস্তান্তর করে।’
জানাজায় যাওয়ার পথে প্রাণ গেলো বৃদ্ধের
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অটোরিকশার ওপর গাছ পড়ে মঞ্জুর মন্ডল (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার আরও পাঁচ যাত্রী।
রবিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুষ্টিয় া-মেহেরপুর সড়কের মিরপুর ভাঙ্গা বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। মঞ্জুর মন্ডল মিরপুর পৌরসভার ৬ নম্বর ওয় ার্ড তালতলা গ্রামের কাশেম মন্ডলের ছেলে।
আহতরা হলেনÍমিরপুর উপজেলার ছাতিয়ান কালিতলা গ্রামের মহিবুুল (৩৫), নিহেরনগর গ্রামের খাদিজা (৩০), চিথলিয়া গ্রামের রুপালী (৩৩), একই গ্রামের মৌসুমি (২৫) ও অঞ্জনগাছী গ্রামের মাছুরা খাতুন।
মঞ্জুরের ভাতিজা রহমত আলী রব্বান জানান, রবিবার দুপুরে অটোরিকশাযোগে আমলার নওদাপাড়া গ্রামের এক ব্যক্তির জানাজায় যাচ্ছিলেন তারা। ভাঙ্গা বটতলা নামক স্থানে রাস্তার পাশে গাছ কাটছিলেন কয়েকজন। এ সময় গাছটি অটোরিকশার ওপর পড়ে যায় । এতে ঘটনাস্থলেই মারা যান মঞ্জুর। আহত হন আরও কয়েকজন।
মিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহতদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। কাউকে আটক করা যায় নি।
শীতের আগমনী বার্তায় ঋতুর রং বদল
খুলনাঞ্চল রিপোর্ট
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায় ু বাংলাদেশ থেকে বিদায় নেওয় ার সঙ্গে সঙ্গে এ বছরের মতো বিদায় নিলো বর্ষা। তাপমাত্রাও কমে গেছে। পায়ের কাছে কাঁথা নিয়ে ঘুমাতে যাচ্ছেন নগরবাসী। সন্ধ্যারাতে প্রয়োজন না হলেও শেষ রাতে পায়ের কাছের কাঁথা উঠে যাচ্ছে গায়ে। ঘুমের আড়ষ্টতা নিয়েই বন্ধ করে দিতে হচ্ছে ফ্যান।
গ্রামগঞ্জে শীতের সঙ্গে সঙ্গে সকালে ঘাসের ডগায় শিশির জমছে। কোথাও কোথাও হালকা কুয় াশার সঙ্গে যেন উঁকি মারছে শীত। প্রকৃতিতে এখন এমনই ঋতুবদলের আয়োজন। দোকানিরা শীতের পোশাক উঠাতে শুরু করেছেন। নগরের পথের ধারে দেখা মিলছে শীতের পিঠা-পুলির দোকানের।
আবহাওয় াবিদরা বলছেন, উত্তর দিকে হিমালয় অঞ্চল থেকে শীত নামানো হাওয় া ইতিমধ্যে আসতে শুরু করেছে। চলতি মাসের শেষ কিংবা নভেম্বরের শুরুতে শীত পড়তে শুরু করবে।
আবহাওয় াবিদ মো. মনোয় ার হোসেন জাগো নিউজকে বলেন, কাল-পরশু চট্টগ্রামে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে আবহাওয়া মোটামুটি শুষ্কই থাকবে।
বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায় ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে জানিয়ে তিনি বলেন, এখন ধীরে ধীরে উত্তর দিক থেকে শীতের হাওয়া আসতে শুরু করবে। ইতিমধ্যে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে শীতের হাওয়া চলে এসেছে, হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে।
‘এখন শেষ রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। আপাতত আর বৃষ্টির না হলেও ক্রমান্বয়ে তাপমাত্রা কমতেই থাকবে।’
মনোয় ার হোসেন বলেন, অক্টোবর মাসের শেষ থেকেই মোটামুটি ঠান্ডা পড়তে শুরু করবে। এখন যে দিন-রাতের তাপমাত্রা এটা স্বাভাবিক। আগামী দিনগুলোতে বৃষ্টি বাড়ার আপাতত কোনো সম্ভাবনা নেই।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে রোববার (২৪ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে পটুয় াখালী এবং কক্সবাজারে সামান্য বৃষ্টি হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয় ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু-এক জায় গায় অস্থায় ীভাবে দমকা হাওয় াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয় া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয় দপুরে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয় াস। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয় ায় , ১৯ ডিগ্রি সেলসিয় াস।
নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৭ ইউনিট পেলো নতুন কমিটি
নড়াইল প্রতিনিধি
স্বেচ্ছাসেবক দল নড়াইল জেলার সাতটি ইউনিট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) রাতে সংগঠনটি সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয় , বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম ও নড়াইল জেলার নেতৃদ্বয়ের যৌথ সভায় নড়াইল জেলার সাতটি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফশিয়ার রহমান এবং সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু নড়াইল জেলার ছয়টি ইউনিট কমিটি অনুমোদন করেন। এছাড়া সিদ্ধান্ত মোতাবেক নড়াইল জেলার লোহাগড়া উপজেলা কমিটি কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন করা হয়।
নড়াইল জেলার অনুমোদিত ইউনিট কমিটিগুলো হলো:
১. নড়াইল সদর উপজেলা:
আহ্বায়ক: খন্দকার মশিয়ার রহমান, সদস্য সচিব: সোহাগ সর্দার।
যুগ্ম আহ্বায়ক: সৌরভ হোসেন, ইমলাক হোসেন, শরিফুল ইসলাম স্বপন, মো. ফিরোজ খান, হুমায়ুন কবীর (জনি), মো. রাকিবুল ইসলাম বাবলু, মো. সিরাজুল ইসলাম, সৈয়দ আরাফাত আলী ও রুহুল আমীনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
২. নড়াইল পৌর:
আহ্বায়ক: সৈয়দ সালাউদ্দিন আমির, সদস্য সচিব: ফিরোজ মোল্যা।
যুগ্ম আহ্বায়ক: মো. আরিফুল বিশ্বাস, নেওয়াজ মোরশেদ, মো. আলিফুজ্জামান, এস এমশাহাবাজ উদ্দিন, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল-মামুন, ফাহিম ফয়সাল হৃদয়, মো. আব্দুল্লাহ ও মো. ইমদাদুলসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৩. লোহাগড়া উপজেলা:
আহ্বায়ক: মোল্যা আকিদুল ইসলাম দুলু, সদস্য সচিব: কাজী ইকবাল হোসেন।
যুগ্ম আহ্বায়ক: কাজী তরিকুল ইসলাম, মো. কবুল মোল্যা, মো. ইব্রাহীম আলী খান, মো. আলী মিয়া, মুন্সি মুস্তাক হোসেন, মো. মিলন গাজী, মেজবাহ উদ্দীন, জিএম মাহাবুবুর রহমান লিটন ও আবু মুসাসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৪. লোহাগড়া পৌর:
আহ্বায়ক: সাঈদ আলম শিপলু, সদস্য সচিব: ফিরোজ হোসেন।
যুগ্ম আহ্বায়ক: এস.কে মিন্টু, এসএম মিজানুর রহমান সবুজ, মো. সোহেল রানা, মো. সুমন খান লেলিন, হুমায়ন কবির ইমরান, এসএম মোর্তজা জামুন, শরিফুল ইসলাম, মো. রিপন শেখ ও এসএম হাসান ইকবালসহ ২২ সদস্য বিশিষ্ট কমিটি।
৫.কালিয়া উপজেলা:
আহ্বায়ক: শেখ ডালিম, সদস্য সচিব: উৎপল শিকদার।
যুগ্ম আহ্বায়ক: মুজাহিদুল ইসলাম জিহাদ, মো. হাসিবুল শেখ, শফিকুর রহমান ওছি, ওয়ালিউল্লাহ জনি, মো. আল আমরান শেখ, মো. সেকেন্দার আজম, মো. সিরাজুল ইসলাম, মো. ফকরুল শেখ ও মো. আবদার শিকদারসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৬. কালিয়া পৌর:
আহ্বায়ক: মো. রবিউল মোল্যা, সদস্য সচিব: মো. জিল্লুর রহমান।
যুগ্ম আহ্বায়ক: মো. সাদ্দাম মৃধা, মো. মারুফ শেখ, মো. নাসির শেখ, এসএম শফিকুল জামান (মনির), মাহফুজুর রহমান পান্না, তরিকুল ইসলাম ও মো. আশরাফুল শেখসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।
৭. নড়াগাতী থানা:
আহ্বায়ক: তৌফিক এলাহী রুবেল, সদস্য সচিব: কে এম সোহেল রানা।
যুগ্ম আহ্বায়ক: মেহেদী হাসান খন্দকার, মোশাররফ হোসেন, পাভেল খান, ইয়াসিন মোল্যা, মো. ইমাম আলী খান, মো. সজীবুল ইসলাম, দীন আসলাম হাওলাদার, মো. রইচ মোল্যা ও মো. এনামুল হোসেনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি। ঘোষিত কমিটিগুলোকে আগামী ৩ মাসের মধ্যে অধীন সব ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশে আবর্জনার ভাগাড়
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে প্রতিদিনই ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। গুরুত্বপূর্ণ আঞ্চলিক এ মহাসড়কের ম-ল তেল পাম্প স্টেশন থেকে মোল্লাতেঘরিয়া মোড়ের মাঝখানে কয়েকটি স্থানে এসব ময়লা ফেলা হচ্ছে। বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ চলাচলকারী যাত্রী ও স্থানীয়রা। জমানো বর্জ্যের কারণে বৃষ্টির পানি জমে মহাসড়ক নষ্ট হচ্ছে।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী অংশেও সড়কের দুই পাশে একইভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা গেছে, ঢাকা রোড নামের কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া প্রান্তে জমে আছে ময়লার স্তূপ। ময়লা বস্তায় ভরে এনে সড়কের পাশে রেখে যাচ্ছে মানুষ। এমনকী মরা পশুও ফেলে যান কেউ কেউ। মহাসড়কের পাশে ময়লা না ফেলার জন্য সাইনবোর্ড টাঙানো আছে। তারপরও এদিকে ভ্রূক্ষেপ না করে ময়লা ফেলে যাচ্ছেন স্থানীয়রা।
আঞ্চলিক এ মহাসড়কের ম-ল তেল পাম্প থেকে মোল্লাতেঘরিয়া মোড়ের মাঝখানে কয়েকটি অংশে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। সড়কের পাশের এলাকাজুড়ে বর্জ্যের স্তূপ রয়েছে। পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, কার্টন, ককশিট, কাগজ, পলিথিন, বস্তা এমনকী গরু-ছাগলসহ বিভিন্ন প্রাণী মারা গেলে মহাসড়কের পাশেই ফেলে যান অনেকে। শুধু তাই নয়, ক্লিনিক্যাল বর্জ্য, উচ্ছিষ্ট খাবার ছড়িয়ে-ছিটিয়ে স্তূপাকারে রয়েছে এখানে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি সৌন্দর্যও বিনষ্ট হচ্ছে বলে দাবি এলাকাবাসীর।
কুষ্টিয়া জেলা নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকু বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার নাগরিক কমিটির পক্ষ থেকে পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে বসা হয়েছে। কিন্তু এ সমস্যার কোনো সুরাহা হয়নি। আবর্জনা ফেলে স্থানটি নোংরা করে ফেলা হচ্ছে।
এ ব্যাপারে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ময়লা-আবর্জনা ফেলার কারণে পৌরসভার পানি নিষ্কাশন খালটি ভরাট হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। যে কারণে একটু বৃষ্টি হলেই ড্রেন ভরাট হয়ে রাস্তায় পানি জমে যাচ্ছে। তিনি অবিলম্বে মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
জানতে চাইলে কুষ্টিয় া পৌরসভার মেয় র আনোয় ার আলী জাগো নিউজকে বলেন, মহাসড়কের পাশে ময় লা-আবর্জনা না ফেলার জন্য সাইনবোর্ড টাঙানো হলেও জনসাধারণ নিষেধাজ্ঞা উপেক্ষা করে এখনো ময় লা-আবর্জনা ফেলছে। জনসচেতনতা গড়ে তোলা ছাড়া আইন করে এ সমস্যার কোনো সমাধান হবে না বলে তিনি মন্তব্য করেন।
এমপির ঘেরে মাছ চুরির সময় হাতেনাতে আটক যুবক
বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বনমান্দার (গোড়াপাড়া) গ্রামে আফিল অ্যাকোয়া ফিশ লিমিটেড-২ থেকে মাছ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাব্বির হোসেন (৩২) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে ঘের কর্তৃপক্ষ।
ঘেরটির মালিক যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন। আটক সাব্বির হোসেন পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার কাগমারী গ্রামের আবুজার আলী ম-লের ছেলে।
ঘের কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শনিবার (২৩ অক্টোবর) দিনগত রাত ১টার দিকে ঘেরে মাছ ধরছিলেন সাব্বির হোসেন। সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হন ঘেরের ম্যানেজার মিনারুল হকসহ কয়েকজন পাহারাদার। তারা কারেন্ট জালসহ সাব্বির হোসেনকে হাতেনাতে আটক করেন। এসময় একই এলাকার মৃত ওহাব খায়ের ছেলে মাহাবুব (৪০) নামের একজন অন্ধকারে ২০-২৫ কেজি মাছ নিয়ে পালিয়ে যান। পরে সাব্বিরকে পুলিশের হাতে তুলে দেয় ঘের কর্তৃপক্ষ।
গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, চুরির ঘটনায় সাব্বির হোসেন নামের একজনকে আটক করা হয়েছে। পলাতক মাহাবুব হোসেনকে আটকের চেষ্টা চলছে।
ইউএনওর মোবাইল নম্বর ক্লোন করে টাকা হাতিয়ে নিলো প্রতারক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনওর) অফিসিয়াল নম্বর ক্লোন করে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সদর থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি) ইউএনও শামীম ভূঁইয়া। ভুক্তভোগী বেগমপুর ইউনিয়নের কোটালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজুল হক বলেন, বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নম্বর থেকে আমার নম্বরে ফোন করা হয়। ফোনে ওই ব্যক্তি নিজেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বলেন, ডিসি অফিসে তিনটি ল্যাপটপ এসেছে। আপনার বিদ্যালয়ে একটি দেওয়া হবে। কিন্তু যাতায়াত খরচ হিসেবে ৯ হাজার টাকা দিতে হবে। এ কথা কাউকে বলা যাবে না। পরে পাশের হরিশপুর গ্রামের বাজারে গিয়ে প্রতারকের দেওয়া একটি নগদ অ্যাকাউন্ট নম্বরে ৯ হাজার টাকা দিই। এক পর্যায়ে বিষয়টি আমার সন্দেহ হয়। তখন আমি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানালে প্রতারণার বিষয়টি বুঝতে পারি।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ওই ঘটনার পরপরই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানাই। পরে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জাগো নিউজকে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই প্রতারককে অবিলম্বে আইনের আওতায় আনা হবে।
শার্শায় ইউপি নির্বাচনের প্রার্থিতা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০
যশোর প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
অভিযোগ উঠেছে, এ ইউপিতে বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ দলীয় মনোনয়ন পাওয়ার পর তার সমর্থকরা আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তবিবর রহমানের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টার সময় তবিবর রহমান ঢাকা থেকে শার্শার বাগআঁচড়ায় ফিরলে তাকে আনতে সমর্থকেরা গোগা বাজার অতিক্রম করার সময় বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদের সমর্থকেরা অতর্কিত হামলা করে। হামলায় তবিবর রহমানের প্রায় ৫০ জন সমর্থক আহত হন। তার মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, ইউপি চেয়ারম্যান প্রার্থিতাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বী বিরাজ করছিল। তারই ধারাবাহিতায় শুক্রবার (২২ অক্টোবর) বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ মনোনয়ন পাওয়ায় তার সমর্থকেরা তবিবর রহমানের লোকজনের ওপর হামলার পরিকল্পনা করে। তার ফলশ্রুতিতে শনিবার এ হামলার ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে গোগা ইউনিয়নের সদস্য ও চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী তবিবুর রহমান জাগো নিউজকে বলেন, আমি ঢাকায় গিয়েছিলাম দলীয় মনোনায়নের জন্য। ঢাকা থেকে ফিরছি এমন সংবাদের ভিত্তিতে সমর্থকরা আমাকে এগিয়ে নিতে গোগা বাজারে এলে বিএনপি থেকে আওয়ামী লীগে আসা বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদের সমর্থকরা আমার সমর্থকদের ওপর হামলা চালায়। এতে আমার প্রায় ১৩ জন গুরুতরসহ ৫০ জন সমর্থক আহত হন।
গোগা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রশীদ বলেন, আমি যেহেতু মনোনয়ন পেয়েছি তাই আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মিছিল সহকারে বাজারে আসা উচিৎ হয়নি। আমি সবার সঙ্গে মিলেমিশে নির্বাচন করতে চাই। যাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে তারাও আওয়ামী লীগের।
শার্শা থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বলেন, সকালে তবিবার রহমান নামে একজন মেম্বারকে তার সমর্থকরা মিছিল নিয়ে রিসিভ করতে গেলে গোগা বাজারের প্রবেশমুখে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে স্থানীয় দুইজন ইউপি সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। দু’পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। তবে এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী ২৮ নভেম্বর শার্শার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হবে।











































