Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবরা খবর

সারা খুলনা অঞ্চলের খবরা খবর

42

এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা প্রেসক্লাবের আয়েজিত খুলনায় সাংবাদিকদের অংশগ্রহনে এসএমএ রব স্মৃতি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১’র ফাইনাল খেলা আজ শনিবার বিকাল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হবে মধুমতি চ্যালেঞ্জার্স ও শিবসা ওয়ারিয়র্স।

খেলায় প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন প্রাক্তন জাতীয় ফুটবলার ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। সমাপনী অনুষ্ঠানে সন্মানিত অতিথি থাকবেন খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা এবং আরাফাত গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক এসএম আরিফুর রহমান মিঠু।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করবেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রানার্সআপ দুই দলকে ট্রফি ও প্রাইজমানি এবং উপস্থিত দর্শকদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া টুর্নামেন্ট সফল করতে যারা অবদান রেখেছেন তাদেরকেও সন্মানিত করা হবে।

খেলায় ম্যান অব দি ম্যাচের বিশেষ পুরস্কার ও উপস্থিত দর্শকদের মধ্যে (খুলনা প্রেসক্লাবের সদস্যদের পরিবার) শুভেচ্ছা কুপনের মাধ্যমে দিন শেষে লটারীর মাধ্যমে পুরস্কার দেওয়া হবে। মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ’র সৌজন্যে এ পুরস্কার প্রদনা করা হবে। এছাড়া খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসানের নেতৃত্বে আট সদস্যের ডিসিপ্লিনারি কমিটি মাঠে আনন্দমুখর- সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে মাঠে থাকবেন।

যশোরের শার্শায় ১৯২ বোতল ফেনসিডিল নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

বেনাপোল প্রতিনিধি।।

যশোরের শার্শায় ১৯২ বোতল ফেনসিডিল সহ রিংকি বেগম(৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার সাতমাইল পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

আটক রিংকি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া(উত্তরপাড়া) গ্রামের মৃত গোলাম আলীর মেয়ে।তার স্বামীর সেলিম রেজা।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি বদরুল আলম জানান, ভারত থেকে বিপুল পরিমান মাদক পাচার হয়ে যশোরে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা বাগআঁচড়া সাতমাইল গ্রামের জাহাঙ্গীর হোসেন এর বসত বাড়ির সামনে অভিযান চালিয়ে ১৯২ বোতল ফেনসিডিল সহ রিংকিকে আটক করা হয়। আটক ফেনসিডিলের মূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা বলে পুলিশ জানায়। এ ব্যাপারে শার্শা থানায় একটি মাদক মামলা হয়েছে।

জাতীয় কবিতা পরিষদের অয়োজনে হায়েনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও শীর্ষক আলোচনা ও কবিতানুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি।।

        কুমিল্লা, নোয়াখালি, চৌমুহনী,ফেনী, চট্টগ্রাম. চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলায় পূজা মন্দির.ইসকন মন্দির, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ.নারী নির্যাতন, হত্যা, রংপুরের হিন্দু পল্লী জ¦ালিয়ে দেওয়া ব্যাপক ধ্বংসযজ্ঞ ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় কবিতা পরিষদ খুলনার আয়োজনে  ‘হায়েনার বিরুদ্ধে রুখে দাঁড়াই’ শীর্ষক এক প্রতিবাদী আলোচনা ও কবিতা অনুষ্ঠান সংগঠনের সভাপতি কবি শেখ অলিউর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এল কে টফির সঞ্চালনায়  আজ (২২ অক্টোবর ) শুক্রবার বিকাল ৪টায় সংগঠনের (আমেনা ভবন (২য় তলা), ৫৫ লোয়ার  যশোর রোড) অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি মোঃ ইমদাদ আলী।

 সভায় বক্তারা বলেন- ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ, সৌহার্দ ও সম্প্রাীতির দেশ।  এ সম্প্রীতি বিনষ্ট  ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কবি, শিল্পী সাহিত্যিকদের রুখে দাঁড়াতে হবে, এবং স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে, বক্তারা প্রশাসন ও সরকারের  কাছে এ সকল ঘটনার মদদদাতা এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

পরে “হায়েনার বিরুদ্ধে রুখে দাঁড়াই” শীর্ষক কবিতা পাঠ করেন, এস এম হুসাইন বিল্লাহ, অরবিন্দ মৃধা, পরিমল মল্লিক, এম এম তৈয়াবুর রহমান, রেবেকা সুলতানা, মোহিত কুমার মন্ডল, কাজী হুমায়ূন কবীর, সেবাব্রত সিংহ, মোঃ শাহীন হোসেন, মিলন মৃধা প্রমুখ

আফিলগেট চেক পোষ্টে ১ কেজি  গাজাসহ ১ যুবক আটক

   ফুলবাড়ীগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট পুলিশ চেকপোষ্টে নিয়মিত তল্লাশী চলাকালে ২১ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় ১ কেজি গাজা সহ ১ যুবককে আটক করেছে পুলিশ । আটককৃত যুবক খুলনার দৌলতপুর থানার মানিকতলা মহেশ^রপাশার হাজী ফারুকের ভাড়াটিয়া এবং সোবহান হাওলাদারের পুত্র খলিরুর রহমান (৩৮) আফিলগেট পুলিশ চেকপোষ্টের ইনচার্জ এস আই আনোয়ার হোসেন বলেন এস আই আলমগীর , নিতিশ , সানাউল্লাহ সহ সঙ্গিয়ফোর্স দ্বারা আটককৃত যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার কাছে থাকা বাজার করা ব্যাগের মধ্যে থেকে ১ কেজি গাজা উদ্ধার করা হয় । এ ব্যাপারে  থানায় মামলা হয়েছে ।

আফিলগেটে  নৌকা প্রতিকের প্রার্থী শেখ মনিরুলের অফিস উদ্ভোধন

ফুলবাড়ীগেট প্রতিনিধি

আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী শেখ মনিরুল ইসলাম এর আফিলগেট ৩৬ নং ওয়ার্ড কার্যালয় নির্বাচনী অফিস উদ্ভোধন অনুষ্ঠান   ২২ অক্টোবর সন্ধায় অনুষ্ঠিত হয় । বাবু দুলাল চন্দ্র সরকার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ¦ শেখ মনিরুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স, ম রেজওয়ান আলী ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ শেখ আকতার হোসেন । বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোঃ কাবিল হোসেন, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল কবির তালাশ, খানজাহান আলী থানা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কমল কৃঞ্চ পাল, মোঃ রেজাউল ইসলাম, ইউপি সদস্য হুমায়ুন কবির , ওয়াকার্স পাটি থানা কমিটির সাধারন সম্পাদক আঃ সাত্তার মোল্লা , খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরক । শেখ জালাল , শেখ নুর ইসলাম, মোঃ বিপ্লব হোসেন,  শেখ আসলাম হোসেন,  মহানগর ছাত্রলীগের সহ সভাপতি খান মোসাদ্দেক হোসেন ইমন, ছাত্রলীগ নেতা নাজমুল হক অয়ন, মোঃ শাহিনুর রহমান।

এর আগে দুপুরে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গিলাতলা দক্ষিনপাড়া বায়তুননুর জামে মসজিদ কমিটি ও এলাকাবাসির  সাথে মতবিনিময় করেন ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম  ।

শিরোমনিতে  বর্ণাঢ্য র‌্যালী ও সচেতনামুলক লিফলেট বিতরণ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

গতিসিমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এবং ২২ অক্টোবর জাতীয় সড়ক দিবস উপলক্ষে খানজাহান আলী থানা শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় খুলনা- যশোর মহাসড়কে এক বর্ণাঢ্য র‌্যালী , সচেতনামুলক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   শিরোমণি নিজস্ব কার্যালয়ে নিসচার সভাপতি শেখ আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসি ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটনের  পরিচালনায় বক্তৃতা করেন শেখ ইকরাম হোসেন, শেখ এমদাদুল হোসেন, শেখ আলমগীর হোসেন, শেখ বাহাউদ্দিন, শেখ মহিবুল্লাহ, শেখ আশিক হোসেন, ফকির রবিউল ইসলাম, আলহাজ্ব শেখ আব্দুল ওহাব, মোহাম্মাদ মাসুম বিল্লাহ, শেখ আব্দুস সামাদ, আবুল কালাম, লিমন শেখ, মিয়া খালিদ হোসেন, শেখ বিপ্লব হোসেন, হাফেজ ইব্রাহিম, মুক্তাকিন বিল্লাহ, সুজন শেখ, রিফাত, ইলিয়াস, বাবুল আক্তার, শাহজাহান, সিয়াম আহমেদ,সাগর,আসলাম হোসেন,নয়ন,কওছার আলী  প্রমুখ। এদিকে নিরাপদ সড়ক চাই খানজাহান আলী থানা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ লিমন মোল্লার মামা শেখ আনোয়ার হোসেন ২২ অক্টোবর ভোড় ৫ টায় খুলনার টুটপাড়া নিজ বাসভবনে বাধর্ক্যজনিত কারনে ইন্তেকাল করেন ( ইন্না- অইন্না রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর তিনি ১ ছেলে সহ অসংখ্য গুনগগ্রাহী রেখে গেছেন । শুক্রবার জুম্মাবাদ টুটপাড়া বড় মসজিদ প্রাঙ্গনের সামনে জানাযা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হয় । তার মৃত্যুতে নিসচা খানজাহান আলী থানা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন ।

বাগেরহাটে জাহানারা কাঞ্চনের মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান

বাগেরহাট প্রতিনিধি

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের সহধর্মিনী জাহানারা কাঞ্চনের ২৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার আসরবাদ শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সংগঠনটির বাগেরহাট জেলা শাখা  দোয়ার আয়োজন করে। দোয়া অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সহসভাপতি পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, সাধারণ সম্পাদক আব্দুর রব সরদার, অর্থ সম্পাদক এস এস শোহান, দপ্তর সম্পাদক মাসুদুল হক, আইন বিষয়ক সম্পাদক সীতা রানী দেবনাথ, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট শাখার সদস্য , জাহিদুল ইসলাম জাদু, সাদিয়া আফরোজ, মোঃ শহিদুল ইসলাম, তানজীম আহমেদসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অংশ গ্রহন করেন। জাহানারা কাঞ্চনসহ সড়ক দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

১৯৯৩ সালের ২২ অক্টোবর চট্টগ্রামের পটিয়ায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় জাহানারা কাঞ্চন মৃত্যুবরণ করেন।

শরণখোলায় একমন ওজনের অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে একমন ওজনের একটি অজগর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) সকালে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল গাজীর ঘরের পাশ থেকে ওয়াইল্ড টিমের সদস্যরা বিশাল আকৃতির এই অজগরটি উদ্ধার করে। পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ষ্টেশন র্কমর্কতা মো. আব্দুল মান্নান বলেন, ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটিকে আটকে আমাদের খবর দেয়। আমরা অজগরটিকে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করেছি।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া অজগরটি লম্বায় ২০ ফুট এব ৪০ কেজি ওজন। খাবারের খোজে ভোলানদী পাড় হয়ে অজগর সাপটি জামাল ফরাজির ঘরের পাশে অবস্থান নেয়।

এনিয়ে গত এক বছরে শতাধিক অজগর লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

দূর্গাপূজায় হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি                          

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে তৈরি মন্দির ও প্রতিমায় হামলা, ভাংচুর, লুঠপাট ও বাড়ীঘরে আগুন দেয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার দুপুরে বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের আয়োজনে সম্মিলনির মোড়-পিসিকলেজ সড়কে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট রামকৃষ্ণ আশ্রম ও মিশনের মহারাজ স্বামী সেবানন্দজী মহারাজ, বাগেরহাট জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমিত রায়, সাধারণ সম্পাদক অবনিশ চক্রবর্ত্তী সোনা, জেলা হিন্দু,বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিবপ্রসাদ ঘোষ ও সাধারণ সম্পাদক মিলন কুমার ব্যানার্জী প্রমূখ।

বক্তারা বলেন, আমরা সবাই মিলে এদেশে শান্তিতে বসবাস করে আসছি। এবছর দূর্গাপূজার সময় একদল উশৃঙ্খল ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডপে হামলা, ভাংচুর, লুঠপাট ও বাড়ীঘরে আগুন দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছে। মানববন্ধন থেকে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, লুঠপাট, ভাংচুর ও বাড়ীঘরে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

মানববন্ধনে জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং জাতীয় হিন্দু মহাজোট সংহতি প্রকাশ করে অংশ নেয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের কয়েকশ নারী পুরুষ অংশ নেন। হিন্দুদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে বাগেরহাটে বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও সনাতন হিন্দু সম্প্রদায় নানা কর্মসূচি পালন করে আসছে।

নিরাপদ সড়ক চাই দিবসে বাগেরহাটে র‌্যালী ও আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি

‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবসে বাগেরহাটে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের আয়োজনে শুক্রবার বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যা লী বের হয়। র্যা লীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা  প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বাগেরহাটের  অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, বাগেরহাট সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত মন্ডল, সরকারি পিসি কলেজের প্রভাষক নিপুন মন্ডল, বাগেরহাট সিভিল সার্জনের কার্যালয়ের তত্ত্বাবধায়ক নিহার রঞ্জন হালদার, বাগেরহাট ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (টিআই) মোঃ জহিরুল ইসলাম, বিআরটি বাগেরহাটের পরিদর্শক মোঃ ফরহাদ হোসেন, সড়ক বিভাগ বাগেরহাটের উচ্চমান সহকারী সরোয়ার হোসেন, আব্দুর রহিম, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সহসভাপতি পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, সাধারণ সম্পাদক আব্দুর রব সরদার, যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম মইনুল ইসলাম, অর্থ সম্পাদক এস এস শোহান, দপ্তর সম্পাদক মাসুদুল হক, আইন বিষয়ক সম্পাদক সীতা রানী দেবনাথ, প্রচার সম্পাদক সোহরাব হোসেন রতন, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট শাখার সদস্য , জাহিদুল ইসলাম জাদু, সাদিয়া আফরোজ, মোঃ শহিদুল ইসলাম, তানজীম আহমেদসহ বিভিন্ন শ্রেনি পেশার লোকজন অংশ গ্রহন করেন।

সভায় সড়ক দূর্ঘটনা রোধকল্পে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যতে সড়ক দূর্ঘটনা কমাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক।

ফকিরহাটে সড়ক দুর্ঘটনা রোধে হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষে রাজনৈতিক নের্তৃবৃন্দ সংবাদকর্মি জনপ্রতিনিধি বাস-মিনিবাস মালিক সমিতির কর্মকর্তা চালক ও সকল প্রকার যানবাহন শ্রমিকদের নিয়ে আলোচনা সভা লিফলেট বিতরন অনুষ্ঠান শুক্রবার সকাল সাড়ে ১০টায় থানা চত্তরে অনুষ্ঠিত হয়েছে। হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলী হোসেন (পিপিএম) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সভাপতি স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন রুপসা-বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ও রামপাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন।

প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, আমাদেরকে সরকারী নির্দ্দেশনা গুলি মানতে হবে। তাছাড়া নিরাপদ সড়ক গড়তে হলে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সকলের সমন্বিত উদ্যোগ ছাড়া নিরাপদ সড়ক গড়ে তোলা সম্বাব নয়। তিনি বলেন, সড়ক মহাসড়কে শুধু থ্রি-হুইলার জাতীয় অবৈধ যানবাহন চলাচল বন্ধ করলে হবে না। সড়ক গুলি সংস্কার, সাইড সোল্ডার পুনঃ নির্মান ও সড়কের পার্শ্বে ইটবালু কাঠ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে হৃস পাবে।

গতিসিমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ান ফরিদপুর এর সার্বিক সহযোগীতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বুলু, খুলনা আন্তজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হারুন মোল্লা, পিলজংগ ইউননিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, লখপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা, রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু শামীম আছনু, পিলজংগ ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে ও বাগেরহাট সদর উপজেলা আ,লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সাত্তার শেখ। এর আগে সংবাদকর্মি রাজনৈতিক নের্তৃবৃন্দ জনপ্রতিনিধি চালক শ্রমিক ও মালিকদের মাঝে লিফলেট বিতরন করা হয়।

ফকিরহাটে ইয়াবাসহ দুই মাদক কারবারী র‌্যাবের হাতে আটক

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মাদক বিক্রয়কালে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছেন খুলনা র‌্যাব-৬ এর একটি দল। র‌্যাবের মিডিয়া সেল থেকে রাত ৯টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কাটাখালী হ্যামকো ইন্ড্রাষ্ট্রিজ লিমিটেড এর মালিকের বসতবাড়ির পিছনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কালে গোপন সংবাদের উপর ভিত্তি করে র‌্যাব অভিযান চালায়। এ সময় খুলনার রূপসা উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃতঃ ইদ্রিস শেখের পুত্র মোঃ মিকাইল শেখ (২৪) ও একই উপজেলার নৈহাটি গ্রামের মোঃ আমির হাওলাদারের পুত্র মোঃ সাপিন হাওলাদার (৩২) কে ৩৯৫পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করে র‌্যাব-৬ এর সদস্যরা। আটক কালে তাদের কাছ থেকে ইয়াবাসহ ৪টি সিমকার্ড ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। ফকিরহাট মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম বলেন, র‌্যাব-৬ এর হাতে আটককৃত আসামীদের থানায় হস্তান্তর করেছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আসামীদের বিরুদ্ধে ১টি মামলা দায়ের হয়েছে।

মহেশপুরের চড়কতলা মোড় যেন মরণ ফাঁদ

শামীম খান,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

বিপদজনক ফাঁদে পরিণত হয়েছে ঝিনাইদহের মহেশপুর শহরের চড়কতলা ৪ রাস্তার মোড়। এখানে একের পর এক ঘটে চলেছে ছোট-বড় সড়ক দূর্ঘটনা। বেপরোয়া ভাবে যানবাহন চলাচলের কারনেই প্রতিনিয়ত ঘটছে এসব দূর্ঘটনা। সহজে জীবন নগর টু যশোর যেতে বাইপাশ সড়ক হিসাবে প্রতিদিন পন্যেবাহী যানবাহনসহ ছোট বড় শত শত যানবাহন চলাচল করে। অপরদিকে শহর থেকে সীমান্তবর্তী ৩৫-৪০কিঃমিঃ দুরত্বের গ্রাম অঞ্চলের মানুষের চলাচলের যানবাহনের সংখ্যাও যেন কম নয়। যার ফলে বেপরোয়া গামী যানবাহন চলাচলের কারনে এই চড়ক তলা মোড়ে সড়ক দূর্ঘটনা যেন নিত্যেদিনের ঘটনা। সড়ক দূর্ঘটনার ঘটলেও কমছেনা যানবাহনের গতি। সড়কে গাড়ি নিয়ে উঠলেই যেন বেড়ে যায় তাদের গাড়ির গতি হয়ে পরেন ব্যস্ত। কে কার আগে তাদের গন্তব্য স্থানে পৌছাবে।এমন প্রতিযোগিতার অসর্তকতার ফলে ঘটে দূর্ঘটনা, ঢলে পরেন মৃত্যুর। সম্প্রতি এই সড়কে প্রাণ হারিয়েছেন দেবদাস নামে এক এনজিও কর্মী। এছাড়া এই সড়কে দূর্ঘটনার কবলে পড়ে পঙ্গুত্য বরণ করেছেন অনেকেই। শারিরিক ক্ষতির পাশাপাশি নিজের উর্পাজনের এক মাত্র যানবাহনটি ভেঙ্গে আর্থিক ক্ষতিগ্রস্থের সংখ্যাও কম নই। এদিকে এই মোড়ে এতশত দূর্ঘটনা ঘটলেও প্রশাসনের তেমন কোন নজর দারী নেই। দূর্ঘটনা রোধে নেননি কোন জরুরী পদক্ষেক। এমন একটি সড়কে দূর্ঘটনা রোধে পদক্ষেপ না নেওয়া আর মৃত্যু নিশ্চিত জেনে অপেক্ষা করা একই কথা। যদিও সড়ক দূর্ঘটনা রোধে প্রথমে জনগণকেই সচেতন হতে হবে। 

এলাকাবাসী জানান,গত১৪ অক্টোম্বর সকালে বালি বোঝায় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে দেবদাস মন্ডল (৩৫) নামে এক এনজিও কর্মী নিহত হন। এছাড়াও ছোট-বড় দূর্ঘটনা রোজাগার ব্যাপার হয়ে দাড়িয়েছেন। এমন অবস্থায় এই মোড়ে সড়ক দূর্ঘটনা রোধে জরুরী পদক্ষেপ নেওয়া দরকার বলেও জানান তারা।

 ৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিল আবুল হাসেম পাঠান বলেন, চালকদের অসাবধানতার কারনে প্রতিনিয়ত এ মোড়ে দূর্ঘটনা ঘটছে। ৪রাস্তার মুখে গতি রোধক দিলে দূর্ঘটনার আশঙ্খা কমতে পারে। এব্যাপারে আমি পৌর মেয়রেকে অবহিত করেছি। 

উপজেলা প্রকৌশলী (এলজিইডি)আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানটি পরিদর্শন পূর্বক সড়ক দূর্ঘটনা রোধে কোন ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটা দেখবেন।

শার্শা উপজেলায় জনসচেতনতা মূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষ্যে হাইওয়ে পুলিশের উদ্যোগে যশোরের শার্শা উপজেলার নাভারণে জন সচেতনতা মূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার দুপুরে নাভারণ ডিগ্রী কলেজে হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ এ.এস.এম. আসাদউজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, আলী আহম্মেদ হাসমী, সহকারী পুলিশ সুপার, যশোর হাইওয়ে সার্কেল।

আলোচনা সভায় দিবসটি সফল করার লক্ষ্যে জনসাধারণের উদ্দশ্যে নাভারণ হাইওয়ে পুলিশের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়। এ আহ্বানে সকলের উদ্দশ্যে বলা হয়, “মুজিব বর্ষের শপথ নিন, সড়ক দূর্ঘটনাকে বিদায় দিন”।

 “প্রতিদিন হোক নিরাপদ দিন, সড়ক দূর্ঘটনা বিদায় দিন” এমনই নানা রকম সচেতনতা মূলক স্লোগান দিয়ে মানুষকে নিরাপদ সড়কে যানবাহন সহ পথ চলাচলের দিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও সারাদিন ব্যাপি নানা সচেতনতা মূলক মাইকিং হাইরোডে প্রচার করা হয় এবং লিফলেট প্রদান করা হয়।

উল্লেখ্য যে, নাভারণ হাইওয়ে থানার প্রসিকিউশন বিবরণী ও জরিমানা আদায় ২০২০ইং তারিখ হইতে ২১শে অক্টোবর ২০২১ পর্যন্ত সর্বমোট প্রসিকিউশন ১৬৭৫ টি এবং সর্বমোট জরিমানা আদায় হয় ৪৪,৬৩,০০০ টাকা।

খুবি উপকেন্দ্রে ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত, আজ ‘ঘ’ ইউনিটের পরীক্ষা

খবর বিজ্ঞপ্তি।।

২২ অক্টোবর শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ¯œাতক/¯œাতক (সম্মান) প্রথমবর্ষের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত এ ভর্তি পরীক্ষা শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এছাড়া আগামীকাল ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও শহরে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কেসিসি উইমেন্স কলেজ ও রেভারেন্ড পলস্ স্কুলে অনুষ্ঠিত হবে।