Home আঞ্চলিক খুলনা অঞ্চলে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী ঘোষণা

খুলনা অঞ্চলে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী ঘোষণা

3

ঢাকা অফিস।।

খুলনা বিভাগে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ধাপের খুলনা বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের নামের তালিকা-

খুলনা বিভাগের খুলনা জেলার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নে কৃষ্ণ মেনন রায়, বারাসাতে কে এম আলমগীর হোসেন, সাচিয়াদাহে মো. বুলবুল আহমেদ, তেরখাদায় এফ, এম অহিদুজ্জামান,ছাগলাদাহে আ. শুকুর শেখ, মধুপুরে মো. মোহসিন এবং জেলার রূপসা উপজেলার ঘাটভোট ইউনিয়নে সাধন অধিকারী।

মেহেরপুর জেলার সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ইদ্রিস আলী এবং বুড়িপোতায় মো. শাহ্ জামান। গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নে মো. রেজাউল হক, ষোলটাকায় মো. দেলবার হোসেন, ধানখোলায় মো. আব্দুর রাজ্জাক এবং রায়পুরে মো. গোলাম সাক লায়েন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নে মো. আশরাফুজ্জামান, খাস মথুরাপুরে সর্দ্দার হাশিম উদ্দিন, ফিলিপনগরে এ, কে, এম, ফজলুল হক, মরিচায় মোহা. শাহ্ আলমগীর, রামকৃষ্ণপুরে মো. সিরাজ মন্ডল, চিলমারীতে সৈয়দ আহম্মেদ, হোগলবাড়িয়ায় মো. সেলিম চৌধুরীপিয়ারপুরে আবু ইউসুফ লালু, রিফাইতপুরে মো. জামিরুল ইসলাম, দৌলতপুরে মো. মহিউল ইসলাম, আদাবাড়িয়ায় মো. মকবুল হোসেন, বোয়ালিয়ায় মো. মহিউদ্দীন বিশ্বাস, খলিশাকুন্ডিতে সিরাজুল বিশ্বাস এবং আড়িয়ায় সাইদ আনছারী।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নে মো. নাহিদ হাসনাত, হারদীতে মো. নুরুল ইসলাম, কুমারীতে মো. আবু সাইদ, বাড়াদীতে মো. আশাবুল হক, গাংনীতে মো. এমদাদুল হক, খাদিমপুরে মো. মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার, জেহালায় মো. হাসান উজ্জামান, বেলগাছিতে শ্রী সমীর কুমার দে, ডাউকীতে মো. তরিকুল ইসলাম, জামজামীতে মো. নজরুল ইসলাম, খাসকররায় মো. মোস্তাফিজুর রহমান, চিৎলায় খোন্দকার আ. বাতেন এবং কালিদাশপুরে মো. জয়নাল আবেদীন।

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নে মো. নওশের আলী, দোড়ায় মো. কাবিল উদ্দীন বিশ্বাস, কুশনায় মো. আব্দুল হান্নান, বলুহারে আ. মতিন, এলাঙ্গীতে মো. মিজানুর রহমান। কালিগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নে ওহিদুল ইসলাম, জামালে মো. মোদাচ্ছের হোসেন, কোলায় মো. মনোয়ার হোসেন, নিয়ামতপুরে মো. রাজু আহাম্মেদ, শিমলা-রোকনপুরে মো. নাছির উদ্দীন, ত্রিলোচনপুরে মো. নজরুল ইসলাম, রায়গ্রমে মো. আলী হোসেন, মালিয়াটে মো. জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, বারবাজারে আবুল কালাম আজাদ, কাষ্টভাংগায় মো. আয়ুব হোসেন খান এবং রাখালগাছিতে মো. মহিদুল ইসলাম।

যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নে মো. আসাদুজ্জামান, লক্ষণপুরে মোছা. আনোয়ারা খাতুন, বাহাদুরপুরে মো. মিজানুর রহমান, পুটখালীতে মো. আ. গফফার সরদার, গোগায় মো. আব্দুর রশিদ, কায়বায় হাসান ফিরোজ আহমেদ, বাগআঁচড়ায় মো. ইলিয়াছ কবির (বকুল), উলশীতে মো. আয়নাল হক, শার্শায় কবির উদ্দীন আহম্মদ এবং নিজামপুরে মো. আব্দুল ওহাব। বাঘারপাড়া উপজেলার জহরপুর ইউনিয়নে মো. আসাদুজ্জামান, বন্দবিলায় সনজীত কুমার বিশ্বাস, রায়পুরে মো. বিল্লাল হোসেন, নারিকেল বাড়ীয়ায় বাবলু কুমার সাহা, ধলগ্রামে মো. রবিউল ইসলাম, দোহাকুলায় মো. ওয়াহিদুর রহমান, আবু মোতালেব, দরাজহাটে মো. জাকির হোসেন, বাসুয়াড়ীতে মো. আমিনুর সরদার এবং জামদিয়ায় শেখ আরিফুল ইসলাম তিব্বত।

জেলার মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে মো. হাফিজ উদ্দীন, কাশিমনগরে মো. তৌহিদুর রহমান, ভোজগাতীতে আছমা তুন্নাহার, ঢাকুরিয়ায় মো. এরশাদ আলী সরদার, হরিদাসকাটিতে বিপদ ভঞ্জন পাড়ে, মনিরামপুরে মো. এয়াকুব আলী, খেদাপাড়ায় মো. আব্দুল আলীম, ঝাঁপায় মো. সামছুল হক, মশ্বিমনগরে মো. আবুল হোসেন,  চালুয়াহাটিতে মো. আবুল ইসলাম, শ্যামকুড়ে মো. আলমগীর হোসেন, খাঁনপুরে মো. আবুল কালাম আজাদ, দূর্বাডাঙ্গায় মো. মাযাহারুল আনোয়ার, কুলটিয়ায় শেখর চন্দ্র রায়, নেহালপুরে এম, এম, ফারুক হুসাইন এবং মনোহরপুরে মো. মশিয়ুর রহমান।

মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে মীর মো. সাজজাদ আলী, বিনোদপুরে শিকদার মিজানুর রহমান, দীঘায় মো. খোকন মিয়া, রাজাপুরে মো. মিজানুর রহমান বিশ্বাস, বালিদিয়ায় মো. আবুল কালাম ফকির, মহম্মদপুরে রাবেয়া বেগম, পলাশবাড়ীয়ায় মো. আলা উদ্দীন মাহমুদ, নহাটায় মো. আলী মিয়া।

শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নে শ্রী বিমলেন্দু শিকদার, তালখড়িতে মো. সিরাজ উদ্দিন মন্ডল, আড়পাড়ায় মুন্সী আবু হানিফ, শতখালীতে মো. আনোয়ার হোসেন ঝন্টু, শালিখায় মো. বাবলু হোসেন, বুনাগাতীতে মো. বক্তিয়ার উদ্দিন এবং গঙ্গারামপুরে মো. আব্দুল হালিম মোল্লা।

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নে তারা মিয়া সরদার, পুরুলিয়ায় এস এম হারুনার রশীদ, হামিদপুরে পলি বেগম, সালামাবাদে শামীম আহম্মেদ, চাচুড়িতে মো. সিরাজুল ইসলাম হিরক, ইলায়াছাবাদে ফিরোজ মল্লিক, মাউলীতে রোজী হক, খাশিয়ালে মোসা. হালিমা বেগম, জয়নগরে মুন্সী আনোয়ার হোসেন, কলাবাড়িয়ায় তালুকদার রবিউল হাসান, বাঐসোনায় শাহ মো. ফোরকান মোল্যা এবং পহরডাঙ্গায় নির্মল বিশ্বাস।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে মো. আসাদুল ইসলাম, পারুলিয়ায় মো. সাইফুল ইসলাম, সখিপুরে শেখ ফারুক হোসেন, নওয়াপাড়ায় মো. আলমগীর হোসেন, দেবহাটায় আলী মোর্তজা মো. আনোয়ারুল হক। কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে শ্যামলী অধিকারী, বিষ্ণুপুরে শেখ রিয়াজ উদ্দীন, চাম্পাফুলে মো. মোজাম্মেল হক, দক্ষিণশ্রীপুরে গোবিন্দ চন্দ্র মন্ডল, কুশুলিয়ায় শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, নলতায় মো. আবুল হোসেন, তারালীতে মো. এনামুল হোসেন,ভাড়াশিমলায় মো. আবুল হোসেন, মথুরেশপুর ফিরোজ আহমেদ, ধলবাড়িয়ায় গাজী শওকাত হোসেন, রতনপুরে এম, আলীম আল রাজী এবং মৌতলায় মো. রুহুল আমিন।