Home আঞ্চলিক করোনাভাইরাস বিস্তার প্রতিরাধে সুন্দরবনে পর্যটক প্রবেশ বন্ধ

করোনাভাইরাস বিস্তার প্রতিরাধে সুন্দরবনে পর্যটক প্রবেশ বন্ধ

11

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:>


করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে পুরো সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বনবিভাগ। বৃহস্পতিবার থেকে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত পূর্ব ও পশ্চিম সুন্দরবন জুড়ে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এমনিতে সম্প্রতি করোনাভাইরাস আতংকে মোংলা সমুদ্র বন্দর ও সুন্দরবনে পর্যটকদের আগমন মারাত্মকভাকে কমতে থাকে। এতে স্থানীয় ট্যুরিস্ট ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা আর্থিক ক্ষতিতে পড়েন। এমতাবস্থায় সুন্দরবনে পর্যটক প্রবেশে এ নিষেধাজ্ঞা জারি হওয়ায় বিপাকে পড়েছেন পর্যটন শিল্পের সাথে জড়িতরা। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে বনের অভ্যন্তরের বিভিন্ন পর্যটন কেন্দ্রে থাকা দর্শনার্থীরা।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: বেলায়েত হোসেন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শে বৃহস্পতিবার থেকে সাময়িক সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


মোংলায় বিদেশ ফেরত ২১৯ জন হোম কোয়ারেন্টিনে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:>


মোংলায় বিদেশ ফেরত ২১৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি বিদেশ থেকে আসা এ সকল লোকজনকে তাদের নিজ নিজ বাড়ীতে থাকতে বলেছে স্থানীয় প্রশাসন। করোনা সংক্রমণ রোধে বিদেশী হতে আসা ওই সকল লোকজন যাতে নিজ বাড়ী-ঘর থেকে বের না হয় সেজন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং ওই এলাকাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সজাগ রয়েছেন এলাকাবাসীও। প্রশাসনের নির্দেশ অমান্য করে কেউ বাহিরে ঘুরাঘুরি করলে তার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত মান্নান বলেন, চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত সিঙ্গাপুর, মালয়েশিয়া, বাহারাইন ও ভারত থেকে আসা ২১৯জনের তালিকা করা হয়েছে। তাদের সকলকে নিজ বাড়ীতে/ হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কেউ হোম কোয়ারেন্টিনের বাহিরে আসলে তার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, এ পর্যন্ত মোংলায় কারো করোনা সনান্ত হয়নি। এমনকি বিদেশ ফেরতদের মধ্যেও কারো করোনা সনাক্ত হয়নি। #