Home বিনোদন পোশাক বিতর্কে সরানো হলো কৃতি শ্যাননের বিজ্ঞাপন

পোশাক বিতর্কে সরানো হলো কৃতি শ্যাননের বিজ্ঞাপন

0


বিনোদন ডেস্ক।।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যাননের পোশাক নিয়ে বিতর্কের পর রাখিবন্ধন উপলক্ষে তৈরি একটি বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে ভারতের গয়না প্রতিষ্ঠান গিভা। বিজ্ঞাপনটিতে কৃতিকে একটি ব্রালেট-স্টাইলের টপ, স্কার্ট ও কেপ পরে ভাইয়ের হাতে রাখি বাঁধতে দেখা যায়। একটি দৃশ্যে নিজের পোষা কুকুরকেও রাখি পরান তিনি। সামাজিক মাধ্যমে একদল ব্যবহারকারী উৎসবের সঙ্গে তার পোশাক মানানসই নয় বলে সমালোচনা করেন। বিতর্ক আরও বাড়ে অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রনৌতের মন্তব্যের পর। নাম উল্লেখ না করলেও তিনি প্রশ্ন তোলেন, রাখির মতো উৎসবে এমন পোশাক কেন পরতে হবে। বিজ্ঞাপনটিকে তিনি ‘ইচ্ছাকৃতভাবে অস্বস্তিকর’ বলেও মন্তব্য করেন।


সমালোচনার জবাবে কৃতি বলেন, উৎসবের আসল অর্থ পোশাকে নয়, এর আবেগ ও ঐতিহ্যে। একজন নারীর সংস্কৃতির প্রতি শ্রদ্ধা শুধু তার পোশাক দিয়ে বিচার করা উচিত নয়।
কৃতির পাশে দাঁড়ান ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, একজন নারী কী পরবেন, কী করবেন বা কোথায় যাবেন, সেটি তার নিজের সিদ্ধান্ত।


বিতর্কের মধ্যে বুধবার বিজ্ঞাপনটি প্রত্যাহারের ঘোষণা দেয় গিভা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে। বিজ্ঞাপনটি অনিচ্ছাকৃতভাবে কারও অনুভূতিতে আঘাত করে থাকলে সেটি তাদের উদ্দেশ্য ছিল না। এ কারণে সব মাধ্যম থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হয়েছে।